Gawsia Pharmacy

Gawsia Pharmacy আল্লাহ্ সর্ব শক্তি মান।

09/02/2026

জেনে রাখুন কাজে লাগবে।

05/02/2026

যে কাজ ও খাবার দিয়ে আমাদের হৃদয়কে প্রাণ দিব ।
Give the life of your heart with that food





03/02/2026

যখন একজন বাবা-মা তাদের ভ্রু উঁচু করে হাসে অথবা একটি নরম অবাক মুখ করে, তখন শিশুটি আকৃতিটি অধ্যয়ন করে এবং এটির সাথে মিল খুঁজে বের করার চেষ্টা করে।

নাকের ভেতরে, ছোট ছোট লোমের মতো সিলিয়া কোষের উপর বসে থাকে যা আঠালো শ্লেষ্মার একটি পাতলা স্তর তৈরি করে। বাতাস প্রবেশের সা...
29/01/2026

নাকের ভেতরে, ছোট ছোট লোমের মতো সিলিয়া কোষের উপর বসে থাকে যা আঠালো শ্লেষ্মার একটি পাতলা স্তর তৈরি করে। বাতাস প্রবেশের সাথে সাথে ধুলো এবং জীবাণু এই স্তরে আটকে যায়। সিলিয়া তারপর একটি মসৃণ, তরঙ্গের মতো গতিতে চলে। প্রতিটি সিলিয়া সামনের দিকে ঝুঁকে পড়ে এবং পিছনে ফিরে যায়, ধীরে ধীরে শ্লেষ্মাকে একটি স্থির প্রবাহে গলার দিকে ঠেলে দেয়।
এই নড়াচড়া সংবেদনশীল টিস্যু থেকে আটকে থাকা কণাগুলিকে দূরে সরিয়ে নাক এবং শ্বাসনালীকে রক্ষা করে। শ্লেষ্মা গলায় পৌঁছানোর পর, এটি গিলে ফেলা হয় এবং পাকস্থলীতে পাঠানো হয়, যেখানে অবাঞ্ছিত উপাদান নিরাপদে নিরপেক্ষ করা হয়। সিলিয়া সর্বদা কাজ করে, এমনকি শান্ত শ্বাস-প্রশ্বাসের সময়ও, শ্বাসনালীকে পরিষ্কার এবং আরামদায়ক রাখার জন্য।

শুষ্ক বা জ্বালাপোড়া বাতাস সিলিয়াকে ধীর করে দিতে পারে, অন্যদিকে আর্দ্রতা তাদের মসৃণভাবে চলাচলে সাহায্য করে। তাদের ক্রমাগত তীব্র ক্রিয়া ক্ষতিকারক পদার্থগুলিকে ফুসফুসে পৌঁছাতে বাধা দেয় এবং শরীরের প্রথম প্রতিরক্ষামূলক পদক্ষেপগুলির মধ্যে একটি হিসাবে কাজ করে, সচেতন প্রচেষ্টা ছাড়াই নীরবে কাজ করে।

21/01/2026

একজন শিশু প্রথমে যে শব্দগুলো চিনতে শেখে, তার মধ্যে মায়ের কণ্ঠস্বর অন্যতম.
A mother’s voice is one of the first sounds a baby learns to recognize

সুস্থ্য থাকার এই পদ্ধতি ভিতরে বাহিরে খুব প্রয়োজন .★ কোলেস্টেরল —- আমাদের শরীর যদি একটা ছোট্ট শহর হয় তবে এই শহরের প্রধা...
20/01/2026

সুস্থ্য থাকার এই পদ্ধতি ভিতরে বাহিরে খুব প্রয়োজন .
★ কোলেস্টেরল —- আমাদের শরীর যদি একটা ছোট্ট শহর হয় তবে এই শহরের প্রধান সমাজবিরোধী হচ্ছে কোলেষ্টেরল,

★ ট্রাইগ্লিসারাইড —- কোলেস্টেরলের কিছু সাঙ্গ পাঙ্গ থাকে, তবে একেবারে ডান হাতের মস্তান হচ্ছে — ট্রাইগ্লিসারাইড, এদের কাজ হচ্ছে রাস্তায় মাস্তানি করে রাস্তা ব্লক করা , অর্থাৎ শহরকে অচল করার চেষ্টা করা ,

★ হৃৎপিন্ড হচ্ছে শরীর নামের শহরটির প্রাণকেন্দ্র বা মেন জায়গা। যেমন ঢাকা মতিঝিল এলাকা, শহরের সব রাস্তাগুলি এসে মিশেছে এই হৃৎপিন্ড নামক প্রাণকেন্দ্রে ,

কিন্তু সমাজবিরোধীদের সংখ্যা বেশী হলে কি হয় আমরা সবাই জানি । এরা নিত্য নতুন হাঙ্গামা বাধিয়ে শহরের প্রাণকেন্দ্রকে অর্থাৎ হৃৎপিন্ডকে অচল করে দিতে চায় ।
তাহলে আমাদের শরীর নামক শহরে কি পুলিশ নেই ? যারা মাস্তানদের ক্রসফায়ার করবে , তাদের ছত্রভঙ্গ করে জেলে‌ ভরবে ?

হ্যাঁ, আছে, পুলিশ থাকবে না এমন জায়গা আছে?

★ একজন কড়া পুলিস অফিসারের নাম –H D L, এই পুলিশ অফিসারটি পাড়ায় পাড়ায় মাস্তানী করা মাস্তানদের রাস্তা থেকে ধরে এনে জেলে পাঠিয়ে দেয় ।

★ জেলের মধ্যে থাকে জেল সুপারিন্টেন্ডেন্ট, তার নাম– লিভার বাবু, এই লিভার বাবু ট্রাইগ্লিসারাইড সমাজবিরোধীদের পিটিয়ে বাইল সল্ট বানায়, তারপর শহরের পয়োনিষ্কাশন পাইপ লাইনের মাধ্যমে পায়খানার সাথে শহর থেকে ঘাড় ধরে বের করে দেয়,
শাস্তি পায় মাস্তানরা,

★ কিন্তু সরষের মধ্যে ভূত থাকে, কিছু নেতারা আবার এই সব মাস্তানদের হাতছাড়া করতে চায় না, ভোটের সময় তো কাজে লাগে এদের!

★ এইরকম একজন নেতার নাম—L D L, তিনি ক্ষমতার জোরে নানান কায়দাকানুন করে এই সব মাস্তানদের কোর্ট থেকে জামিন করিয়ে আবার রাস্তায় নামিয়ে দেয়,

আবার মাস্তানদের মাতলামো আর বাঁদরামো আরম্ভ হয়, আবার রাস্তা ব্লক হয়, আবার পুরো শহরে জ্যাম লেগে যায়,

★ আবার সেই কড়া পুলিস অফিসার H D L বাবু পিস্তল উঁচিয়ে কিছু পুলিস নিয়ে দৌড়ে আসে।
কিন্তু তারা L D L নেতা, আর কোলেস্টেরল মাস্তানদের যৌথ শক্তির সাথে কখনও কখনও পেরে ওঠে না, বেশ কিছু পুলিশ মারাও পড়ে। পুলিশের সংখ্যা কমতে থাকে, কড়া অফিসার H D L ও এক সময় ম্রিয়মান হয়ে পড়ে, মাস্তানরা তখন আরও উল্লসিত হতে থাকে,

শহরের পরিবেশ অস্বাস্থ্যকর হতে থাকে,

শহরের প্রানকেন্দ্র হৃৎপিণ্ড ও অচল হয়ে পড়ে,

তাহলে উপায়?
উপায় হলো— মাস্তান মাফিয়াদের কমাতে কড়া পুলিশ অফিসার বাড়াতে হবে,

অনেক H D L , অর্থাৎ অনেক কড়া পুলিস অফিসার চাই,

এইসব কড়া পুলিশ অফিসার যত বাড়বে , ততই —

* মাস্তানরা, মানে– Cholesterol,
* মাস্তানের চামচেরা — মানে– Triglycerides ,
* দুষ্টু নেতা— মানে L D L রা কমতে থাকবে, ।

শরীর শহর আবার প্রানচাঞ্চল্য ফিরে পাবে,

শহরের প্রানকেন্দ্র হার্ট আবার মাস্তানদের অবরোধ থেকে মুক্তি পাবে, হার্ট ব্লকও আর হবে না,

আর শহরের প্রানকেন্দ্র হার্ট সুস্থভাবে বাঁচা মানে শরীর শহরের সবাই সুস্থভাবে বাঁচতে পারবে ।

তাহলে এই থিওরি অনুযায়ী দুষ্টদের দমন করে ভালো কড়া পুলিস অফিসারদের বহাল রাখতে হলে কি
করতে হবে?

পুরো শহরের সবাইকে এ্যাকটিভ হতে হবে, সবাইকে নড়াচড়া করতে হবে, কঠোর পরিশ্রম করে ঘাম ঝরাতে হবে,

—- হাঁটতে হবে,
দিনের মধ্যে কিছুটা সময় বের করে পই পই করে দৌড়ানোর মতন করে হাঁটতে হবে,

হাতে হাত ধরে গল্প করতে করতে হাঁটা নয়,

জোরে জোরে দ্রুুতগতিতে কমপক্ষে আধঘন্টা হাঁটার শেষে সারা শরীর যেন ঘামে ভরে যায়!

” কদম কদম বাড়ায়ে যা ”
এই ছন্দের হাঁটা নয়!

তাহলেই শরীর নামক শহরের সবাই ঠিক থাকবে, কেউ ঝিমিয়ে পড়বে না,

শহরের প্রানকেন্দ্র হৃৎপিণ্ডও ঠিক থাকবে!

✍️ ডা. সাহেবের পরামর্শ।

ভালো থাকবেন সবাই ,🪴🍀☘️

12/01/2026

লো টেস্টোস্টেরন? এই ১০ খাবার বদলে দিতে পারে শরীর |

07/01/2026

শিশুরা খুব তাড়াতাড়ি মুখের ভাব অনুকরণ করতে শুরু করে কারণ তাদের মস্তিষ্ক অনুকরণের মাধ্যমে শেখার জন্য প্রস্তুত থাকে।

01/01/2026

HAPPY NEW YEAR.

27/12/2025

প্যারাসিটামল কখন কিভাবে ব্যবহার করবেন জেনে নিন আজকের ভিডিও থেকে।

Big thanks to Alam Bhuiyanfor all your support! Congrats for being top fans on a streak 🔥!
27/12/2025

Big thanks to Alam Bhuiyan

for all your support! Congrats for being top fans on a streak 🔥!

কিডনি (CKD) রোগীরা যেসব ফল ও সবজি খাবেন না।তা দেয়া হলো:*সব রকম ডাল,বাদাম,ও সবরকম বিচি ও বিচি জাতীয় খাবার বাদ।*পুঁই শাক...
22/12/2025

কিডনি (CKD) রোগীরা
যেসব ফল ও সবজি খাবেন না।
তা দেয়া হলো:

*সব রকম ডাল,বাদাম,ও সবরকম বিচি ও বিচি জাতীয় খাবার বাদ।

*পুঁই শাক, পালং শাক ,পাট শাক
খাবেন না।

*সব রকম গুঁড়া মাছ, শুঁটকি, সামুদ্রিক মাছ, চিংড়ি খাবেন না ।

*কাঁচা সবজি বা সালাদ খাবেন না।

*ঢেঁড়স, মটরশুটি, ফুলকপি, বেগুন, টমেটো, কচুমুখী,কচু,কচু লতি,বিট,গাজর, সজনে ডাটা,সীমের বিচি, কাঁঠালের বিচি, সরিষা, কালোজিরা,হাড় চিবানো,মাশরুম,খাবেন না।

*কোল্ড ড্রিঙ্কস,কফি, অ্যালকোহল, পনির, চকলেট খাবেন না।

*আপেল,নাশপাতি ,পাকা পেঁপে, ছোট পেয়ারা এছাড়া অন্য কোন ফল খাবেন না।

*রেড মিট, হাঁস, পাখি,
অরগান মিট,ভুড়ি, কাঁকড়া,গরুর মাংসের ঝোল,খাবেন না।

*পানি ডাঃ যতটুকু নির্ধারণ করে দেয় সেটুকু খাবেন।

*প্রোটিন যত গ্রাম ডাক্তার নির্ধারণ করে দিবেন তার বেশি খাবেন না।

*ডায়েটিশিয়ান ও ডাক্তারের পরামর্শ ছাড়া কোন খাবার খাবেন না।

তাহলে ক্রিয়েটিনিন ও GFR ঠিক থাকবে।

মেনে চললে অনেক দিন ভালো থাকতে পারবেন ইনশাআল্লাহ।

Address

Dhaka
Demra

Alerts

Be the first to know and let us send you an email when Gawsia Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram