10/04/2026
যারা শারঈ রুক্বইয়াহর নিয়মকানুনের বাইরে গিয়ে অন্য উপায়ে ঝাড়ফুক করে, কবি*রাজি চিকিৎসা করে তাদের কাছে যাওয়ার পরবর্তী ভয়বহ অবস্থা বলে শেষ করা যাবে না। হ্যা, অনেকেই সুস্থ হন এটা বলে থাকেন। কিন্তু এই সুস্থতা কি বাস্তবেই সুস্থতা? বা সুস্থ হলেও এতেই কি আল্লাহ কল্যাণ রেখেছেন?
আমরা গত পোস্টে "যা*দু দিয়ে যা*দু কাটানো"র ব্যাপারে জেনেছিলাম। কবি*রাজ দের কাছে যাওয়ার ব্যাপার টা মূলত সেরকমই।
যয়নাব (রাঃ) বলেন, আমি বললাম, ’কিন্তু একদা আমি বাইরে বের হলাম। হঠাৎ করে আমাকে একজন লোক দেখে নিল। অতঃপর আমার যে চোখটা ঐ লোকটির দিকে দৃষ্টি দিয়েছিলো সেই চোখটায় পানি ঝরতে লাগল। এরপর যখনই আমি ঐ চোখে ম*ন্ত্র পড়ে ফু দেওয়াই, তখনই পানি ঝরা বন্ধ হয়ে যায়। আর যখনই না পড়াই, তখনই পানি ঝরতে শুরু করে। (অতএব বুঝা গেল যে, মন্ত্রের প্রভাব আছে
ইবনে মসঊদ (রাঃ) বললেন, ’’ওটা তো শাইত্বানের কারসাজি।" যখন তুমি (ম*ন্ত্র পড়িয়ে) ওর আনুগত্য কর, তখন সে ছেড়ে দেয় (এবং তোমার চোখে পানি আসে না)। আর যখনই তুমি তার আনুগত্য কর না, তখনই সে নিজ আঙ্গুল দ্বারা তোমার চোখে খোঁচা মারে (এবং তার ফলে তাতে পানি আসে; যাতে তুমি ম*ন্ত্রকে বিশ্বাস কর এবং শির্কে লিপ্ত হয়ে পড়)। (ইবনে মাজাহ-চিকিৎসা অধ্যায়)
অর্থাৎ তথাকথিত হুজুর-কবি*রাজদের কাছে যাওয়ার সফলতার একটা ব্যাখ্যা উপরের হাদিস। অন্য একটি বাস্তব ব্যাখ্যা যা অধিকাংশ ক্ষেত্রে হয়, তা আমরা পূর্বের আর্টিকেলে জেনেছি। তা হলো, সেই কবিরাজ আপনার যা*দুগ্রস্থতার উপর পালটা যা*দু করে যেন তার যা*দু আপনার পুরনো যা*দুর ওপর কর্তৃত্ব স্থাপন করে, এর ফলে আপনি সুস্থবোধ করেন। কিন্তু সেই যা*দুর প্রভাব অন্যদিকে আপনাকে ক্ষতিগ্রস্ত করা শুরু করে যা আপনি বুঝতে পারবেন না। আপনি ভেবে থাকবেন সেটা অন্য কারণে হচ্ছে।
অর্থ্যাৎ আপনি আপনার পা ব্যাথার জন্য কোনো ভুয়া ডাক্তারের কাছে গেলেন, সে আপনাকে ভুল ওষুধ দিলো যার ফলে আপনি সুস্থবোধ করলেন ঠিকই কিছু পরে মাথা ব্যাথা শুরু হলো। আপনি ভেবে থাকবেন হয়ত অন্য কারণে মাথা ব্যাথা হচ্ছে।
আল্লাহু আ'লাম
( উল্লেখিত ফটোকার্ডে দেয়া নম্বরটি এখন আর আমরা ব্যবহার করছি না। আমাদের সাথে যোগাযোগের নতুন নাম্বার
+880 1805-547675 )