Mostafiz & Shraboni's World

Mostafiz & Shraboni's World আমাদের জীবনে প্রতিদিন যেসব ক্ষুদ্র ক্ষুদ্র অথচ তাৎপর্যবহুল ঘটনা ঘটে চলেছে তারই কিছু সাক্ষ্য এই পেজ।
(2)

একটা ফেসবুক প্ল্যাটফর্মের জন্য প্রোফাইল পিকচার ডিজাইন করলাম। মিনিমাল লেটারিং লোগো ডিজাইন। 😍
26/03/2026

একটা ফেসবুক প্ল্যাটফর্মের জন্য প্রোফাইল পিকচার ডিজাইন করলাম। মিনিমাল লেটারিং লোগো ডিজাইন। 😍

একটা কথা আছেনা? 'ছবি কথা বলে'এইটা তার আসল উদাহরণ! ছবি ই সব কথা বলে দিচ্ছে!একজনের হাতে দেওয়া মেহেদী এখনো লালে লাল, একজনের...
26/03/2026

একটা কথা আছেনা? 'ছবি কথা বলে'
এইটা তার আসল উদাহরণ! ছবি ই সব কথা বলে দিচ্ছে!
একজনের হাতে দেওয়া মেহেদী এখনো লালে লাল, একজনের হাতে ঘড়ি; কেউ ই দুনিয়ায় নাই! বাচ্চার হাত মুঠ করা, হয়তো 'অভ্যাস' বশত পানির নিচে অন্য কারো আঙ্গুল শক্ত করে ধরার জন্য ই হাত মুঠ করেছিলো! পানির উপরে কারো আঙ্গুল ধরার জন্য পেলেও পানির নিচে আর কাউকে পায়নাই! শেষ!

একেকটা ছবি একেক টা মানুষের জীবন তুলে ধরলো! কারো হাতে শখের ঘড়ি, কারো হাতের শখের মেহেদী!

কেউ ই ভাবতে পারেনাই এইটাই তাদের শেষ ঈদ!!

আমি জিজ্ঞেস করলাম, আমার মতোই কেন খুঁজবে?
25/03/2026

আমি জিজ্ঞেস করলাম, আমার মতোই কেন খুঁজবে?

24/03/2026

শিক্ষিত বানানোর চেয়েও সন্তানকে মানুষ বানানো বেশি প্রয়োজন। কারণ লোকজন কিন্তু আচার ব্যবহারটাই দেখে, সার্টিফিকেট না।

24/03/2026

ঈদের ছুটিতে পরিবার নিয়ে আসতে চান? বিস্তারিত জানতে বা লোকেশন গাইড পেতে সরাসরি কল করুন:

📞 +8801892-702106
📞 +8801319-601199

✨ কেন আসবেন?
✅ কোনো প্রবেশ ফি নেই।
✅ ঐতিহাসিক পন্নী জমিদার বাড়ির চমৎকার স্থাপত্য।
✅ বিশাল বাগান ও প্রাকৃতিক পরিবেশ।

24/03/2026

বাংলার আলিগড় করটিয়া সাদত কলেজ | ঈদের সেরা ভ্রমণ স্পট

ঈদের ছুটি কাটাতে প্রিয়জনদের নিয়ে কোথাও বেড়াতে চান? তাহলে চলে আসুন টাঙ্গাইলের ঐতিহাসিক জনপদ করটিয়ায়। ‘বাংলার আলিগড়’ খ্যাত করটিয়া সাদত সরকারি কলেজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়—এটি বাংলার মুসলমানদের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির নবজাগরণের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। ১৯২৬ সালে জমিদার ওয়াজেদ আলী খান পন্নী (চান মিয়া) এই কলেজটি প্রতিষ্ঠা করেন।

কলেজে প্রবেশ করলেই চোখে পড়বে মনোমুগ্ধকর জোড়া পুকুর, বিস্তীর্ণ সবুজ মাঠ এবং ব্রিটিশ আমলের নান্দনিক স্থাপনা। ছবি তোলার জন্য রয়েছে অসংখ্য সুন্দর লোকেশন, যা ভ্রমণকে করে তুলবে আরও স্মরণীয়।

📍 টাঙ্গাইল শহর থেকে মাত্র ১০ কিমি দূরে
📍 রাস্তার ঠিক বিপরীত পাশেই করটিয়া জমিদার বাড়ি
👉 এক সফরেই ঘুরে দেখতে পারবেন দুইটি ঐতিহাসিক স্থান

📞 যোগাযোগ: ০১৩১৯-৬০১১৯৯

ডায়রিয়ার ওষুধ Metronidazole 💊পেটের ইনফেকশনে বাংলাদেশে Metronidazole অত্যন্ত পরিচিত একটি নাম। তবে এটি কেবল নির্দিষ্ট ধর...
24/03/2026

ডায়রিয়ার ওষুধ Metronidazole 💊

পেটের ইনফেকশনে বাংলাদেশে Metronidazole অত্যন্ত পরিচিত একটি নাম। তবে এটি কেবল নির্দিষ্ট ধরনের জীবাণুর বিরুদ্ধে কাজ করে, সব ডায়রিয়ায় নয়।

১) Metronidazole একটি Nitroimidazole গ্রুপের ওষুধ। এটি জীবাণুর DNA-তে ঢুকে সেটা ভেঙে দেয়। ফলে জীবাণু মরে যায়।

২) এটি মূলত Anaerobic bacteria এবং Protozoa-র বিরুদ্ধে কার্যকর। মানে অক্সিজেন ছাড়া বেঁচে থাকা জীবাণুগুলোর বিরুদ্ধে এটি সবচেয়ে ভালো কাজ করে।

৩) Half-life প্রায় ৬–১০ ঘণ্টা। খাবারের সাথে খেলে পেটের অস্বস্তি কমে।

৪) ব্যবহার:
Amoebic dysentery (আমাশয়)
Giardiasis
Bacterial vaginosis
Dental infection (দাঁতের ইনফেকশন)
H. pylori ইনফেকশনে combination-এ

৫) সাইড ইফেক্ট: মুখে ধাতব স্বাদ, বমি বমি ভাব, মাথা ঘোরা হতে পারে। ⚠️ওষুধটির এলকোহল ওয়ার্নিং রয়েছে।

৬) ওষুধটি বাজারে ট্যাবলেট, সাসপেনশন, IV Infusion হিসেবে পাওয়া যায়। 200, 400, 500 ও 800mg ট্যাবলেট পাওয়া যায়।

খুবই দারুণ একটা ওয়াল পেইন্টিং। হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ চোখে পড়লো। প্রশ্নটা আমারও, তবে আরেকটু এডভান্সড। আমার প্রশ্ন হচ্ছে- ...
23/03/2026

খুবই দারুণ একটা ওয়াল পেইন্টিং। হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ চোখে পড়লো। প্রশ্নটা আমারও, তবে আরেকটু এডভান্সড। আমার প্রশ্ন হচ্ছে- বিবেক আদোও এসেছিল কি!

হিজরি ৩ সনে মদিনার কাছে উহুদ পাহাড়ের পাদদেশে মুসলমানদের সঙ্গে কুরাইশদের যু'দ্ধ হয়। শুরুতে মুসলমানরা এগিয়ে থাকলেও, পাহাড়ে...
22/03/2026

হিজরি ৩ সনে মদিনার কাছে উহুদ পাহাড়ের পাদদেশে মুসলমানদের সঙ্গে কুরাইশদের যু'দ্ধ হয়। শুরুতে মুসলমানরা এগিয়ে থাকলেও, পাহাড়ের গিরিপথে নিয়োজিত কিছু তীরন্দাজ নবী (সা.)–এর নির্দেশ ভুলে গিয়ে স্থান ছেড়ে দিলে শত্রু পেছন দিক থেকে আক্রমণ করে। এতে যুদ্ধের মোড় ঘুরে যায়; অনেক সাহাবি শহিদ হন এবং নবী (সা.) আহত হন। তবে কুরাইশরা বিজয় অর্জন করতে পারেনি।

এই যুদ্ধ আমাদের শেখায়; আনুগত্য, শৃঙ্খলা ও ধৈর্যই বিজয়ের মূল, আর ভুল হলে তওবা ও শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হয়।

লেখা: সংগৃহীত।

সবাইকে জুমাতুল বিদা'র মোবারকবাদ ❤️
20/03/2026

সবাইকে জুমাতুল বিদা'র মোবারকবাদ ❤️

পবিত্র রমজান মাস শেষ হতে চলেছে। আল্লাহ সবাইকে সবগুলো রোজা পালনের তাওফিক দান করুন। আমিন।
19/03/2026

পবিত্র রমজান মাস শেষ হতে চলেছে। আল্লাহ সবাইকে সবগুলো রোজা পালনের তাওফিক দান করুন। আমিন।

19/03/2026

ঈদের ছুটিতে সুন্দরবন বেড়াইতে যাব- সেই সুযোগও নাই। শুনলাম কাল থেকে নাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিস বন্ধ! 😆

Address

Demran

Alerts

Be the first to know and let us send you an email when Mostafiz & Shraboni's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mostafiz & Shraboni's World:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram