Vision_Obs_Gynae

Vision_Obs_Gynae A latent vision for proper learning, cordial sharing and desirable implementing of obs and gynae rel

13/02/2026

#সিজারিয়ান_নিস / #সিজারিয়ান_স্কার_ডিফেক্ট / Caesarean scar defect):
সিজারিয়ান সেকশনের পর যদি ক্ষত (wound) সঠিকভাবে না শুকায়, তাহলে জরায়ুর মাংসপেশির স্তর (myometrium)-এ একটি গ্যাপ বা ফাঁক তৈরি হয় (কমপক্ষে ২ মিমি গভীর)। এই অবস্থাকেই সিজারিয়ান নিস বা সিজারিয়ান স্কার ডিফেক্ট বলা হয়।

◾ ক্লিনিক্যাল উপসর্গ (Clinical presentation):
▪️ অনেক সময় কোনো উপসর্গ নাও থাকতে পারে (asymptomatic)।
▪️ মাসিকের পর হালকা রক্তপাত (post-menstrual spotting) বা দীর্ঘ সময় ধরে মাসিক হওয়া।
▪️ দীর্ঘমেয়াদি তলপেটের ব্যথা (chronic pelvic pain), সহবাসে ব্যথা (dyspareunia)।
▪️ লাগাতার বাদামি রঙের স্রাব।
▪️ সেকেন্ডারি ইনফার্টিলিটি (দ্বিতীয়বার সন্তান ধারণে সমস্যা)।

◾ কীভাবে ডায়াগনোসিস করা হয়?
▪️ আল্ট্রাসাউন্ডে hypoechoic area দেখা যায়।
▪️ ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ড (TVS) প্রায় ৫০% ক্ষেত্রে নিস শনাক্ত করতে পারে।
▪️ হিস্টেরোস্কপি ও ল্যাপারোস্কপি।

◾ ঝুঁকির কারণ (Risk factors):
▪️ লেবারের অ্যাডভান্সড স্টেজে সিজারিয়ান করা হলে
(>৫ ঘণ্টা active labour, >৫ সেমি সার্ভিকাল ডাইলাটেশন)।
▪️ জটিল অপারেশন (complicated surgery)।
▪️ খুব নিচের দিকে ইনসিশন দেওয়া, যার ফলে aggressive bladder reflection হয়।
▪️ টাইট interlocking সেলাই পদ্ধতি—এতে ischemia হয় এবং ক্ষত শুকানো ও টিস্যু রিপেয়ার খারাপ হয়।
▪️ Adhesions।
▪️ ইউটেরাস ক্লোজ করার সময় decidual layer বাদ পড়লে।

07/02/2026
31/01/2026

PCOS :

🟢PCOS আসলে কী?

🟢PCOS কোনো “রোগ” নয়—এটা একটি হরমোনাল ডিসঅর্ডার।

🟥PCOS মানে শুধু মাসিক অনিয়ম বা সন্তান না হওয়া নয়।

এটা একটি জটিল হরমোন + মেটাবলিক + জেনেটিক সমস্যা,

যা ধীরে ধীরে একজন নারীর শরীর ও মনের ওপর প্রভাব ফেলে।

🟩 কেউ মোটা হয়
🟩কেউ খুব চিকন
🟩কারও ব্রণ হয়
🟩কারও চুল পড়ে
🟩কারও সন্তান হতে দেরি হয়

“PCOS কেন হয়?”
PCOS-এর একক কোনো কারণ নেই।
Genetic predisposition (বংশগত প্রবণতা)
Insulin resistance
Hormonal imbalance
Lifestyle & stress

মায়ের PCOS থাকলে মেয়ের ঝুঁকি বেশি
অল্প ওজন হলেও PCOS হতে পারে
শুধু খাবার দায়ী নয়, শুধু হরমোনও নয়

PCOS হলো বহু ফ্যাক্টরের ফলাফল—একটি ‘multifactorial syndrome’।

PCOS ও হরমোনের সম্পর্ক :
PCOS মানেই হরমোনের গোলমাল।

Insulin ↑ → Androgen ↑
Androgen ↑ → Ovulation বন্ধ
Ovulation না হলে → Infertility

আর এর মাঝে থাকে—
LH বেশি
FSH তুলনামূলক কম
Progesterone কম
Estrogen অনিয়মিত

ফলে:
ডিম্বস্ফোটন হয় না → প্রেগন্যান্সি দেরি হয়।
কিন্তু সুখবর হলো— এই হরমোনগুলো চিকিৎসায় নিয়ন্ত্রণযোগ্য।

PCOS মানেই কি বন্ধ্যাত্ব?
না।
PCOS ≠ আজীবন বন্ধ্যাত্ব।

PCOS রোগীও মা হয়
কারণ—
✔ Ovulation induction আছে
✔ Insulin sensitizer আছে
✔ Lifestyle correction আছে
✔ Advanced fertility treatment আছে
সঠিক চিকিৎসা + ধৈর্য + নিয়মিত ফলো-আপ
এই তিনটাই চাবিকাঠি
২৪ বছর আগে PCOS যেভাবে দেখা হতো,

আজ আমরা জানি—
PCOS হলো lifelong metabolic & reproductive condition।

তাই চিকিৎসাও আজ individualized, একটাই ফর্মুলা সবার জন্য নয়।

* একজন নারীর জন্য বার্তা

PCOS তোমার দোষ নয়।
PCOS তোমার পরিচয় নয়।
PCOS তোমার স্বপ্ন শেষ করে না।
সঠিক চিকিৎসা নেন
নিরাশ হবেন না

PCOS নিয়ে সুন্দর জীবন ও মাতৃত্ব—দুটোই সম্ভব

29/01/2026

গর্ভাবস্থায় সাদাস্রাব (vaginal discharge) নিয়ে অনেক মায়েরা দুশ্চিন্তায় থাকেন। বাস্তবতা হলো সব সাদাস্রাব সমস্যা নয়। তবে কিছু নির্দিষ্ট লক্ষণ থাকলে তা বিপজ্জনকও হতে পারে। আজ কথা বলবো প্রেগন্যান্সিতে সাদাস্রাব কখন স্বাভাবিক, আর কখন সতর্ক হওয়া জরুরি তা নিয়ে।

✅ স্বাভাবিক সাদাস্রাব
গর্ভাবস্থায় শরীরে ইস্ট্রোজেন হরমোন বাড়ে এবং যোনিতে রক্তসঞ্চালন বৃদ্ধি পায়। এর ফলেই স্বাভাবিক সাদাস্রাব (Leukorrhea) দেখা দেয়।
স্বাভাবিক সাদাস্রাবের বৈশিষ্ট্য:
▪️ দুধের মতো সাদা বা হালকা স্বচ্ছ রঙ
▪️ গন্ধ প্রায় নেই বা খুব হালকা
▪️ পাতলা বা সামান্য ঘন
▪️ চুলকানি, জ্বালা, ব্যথা থাকেনা
▪️ সাধারণত পুরো প্রেগন্যান্সি জুড়েই হতে পারে, বিশেষ করে দ্বিতীয় ও তৃতীয় ট্রাইমেস্টারে বেশি দেখা যায়।

✅ বিপজ্জনক সাদাস্রাব
▪️ হলুদ/সবুজ/বাদামী রঙের
▪️ মাছের মতো তীব্র গন্ধযুক্ত
▪️ চুলকানি/জ্বালাপোড়া/ব্যথা থাকে
▪️ আকারে ঘন, দানাদানা, কটেজ চিজের মতো হয়ে থাকে
▪️ পানির মতো হঠাৎ অনেক বেশি বের হওয়া
▪️ জ্বর, তলপেটে ব্যথা থাকা

আমরা জেনে শুনে চিকিৎসা করি

28/01/2026

PCOS vs PCOD: পার্থক্য

অনেকেই PCOS আর PCOD—দুটোকে এক মনে করেন। আসলে দুটো সম্পর্কিত হলেও এক নয়।

PCOD (Polycystic Ovarian Disease)

🔹 ডিম্বাশয় স্বাভাবিকভাবে কাজ করতে দেরি করে
🔹 হরমোনের হালকা ভারসাম্যহীনতা থাকে
🔹 জীবনযাপন ঠিক করলে অনেক সময় নিয়ন্ত্রণে আসে
🔹 গর্ভধারণ সম্ভব (বেশিরভাগ ক্ষেত্রেই)

PCOS (Polycystic O***y Syndrome)

🔹 এটি একটি হরমোনাল সিনড্রোম
🔹 হরমোনের সমস্যা তুলনামূলক বেশি
🔹 অনিয়মিত পিরিয়ড, ওজন বৃদ্ধি, ব্রণ, অতিরিক্ত লোম দেখা যায়
🔹 ডিম্বস্ফোটনে বাধা পড়ে, ফলে বন্ধ্যাত্বের ঝুঁকি বেশি
🔹 দীর্ঘমেয়াদি ফলো-আপ প্রয়োজন

মূল পার্থক্য সংক্ষেপে-
* PCOD তুলনামূলক মাইল্ড ও নিয়ন্ত্রণযোগ্য,
* PCOS একটু জটিল এবং নিয়মিত চিকিৎসা দরকার।

ভয় নয়, সচেতনতা জরুরি। সঠিক সময় গাইনি বিশেষজ্ঞের পরামর্শ, স্বাস্থ্যকর জীবনযাপন আর নিয়মিত ফলো-আপে PCOS/PCOD—দুটোই ভালোভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব

Address

Nawab Habibullah Road
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vision_Obs_Gynae posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Vision_Obs_Gynae:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram