Dr Nazmul Hoque Munna

Dr Nazmul Hoque Munna MBBS, BCS (Health), MCPS (Medicine), MD(Neurology),FACP( USA)
Associate Professor(Neurology), NINS. Contact : 01810087977
(1)

    A 33 yrs old 22 weeks pregnant lady presented with sudden severe headache and convulsion without any fever.  On exam...
31/03/2026




A 33 yrs old 22 weeks pregnant lady presented with sudden severe headache and convulsion without any fever. On examination - Neck rigidity absent but Fundus shows bilateral papilledema.

Her MRI Brain is given below...
What's your Diagnosis??

মানুষের মন দুই স্তরে থাকে; একটা চেতন আরেকটা অবচেতন মন। ভবিষ্যতের পৃথিবীতে আমাদের হাতে ক্যাশ টাকা অত থাকবে না। সব টাকা ব্...
23/03/2026

মানুষের মন দুই স্তরে থাকে; একটা চেতন আরেকটা অবচেতন মন।
ভবিষ্যতের পৃথিবীতে আমাদের হাতে ক্যাশ টাকা অত থাকবে না। সব টাকা ব্যাংকের কার্ডে, বিকাশে পেমেন্ট হবে। বেতন আসবে EFT হয়ে একাউন্টে; সেখান থেকে বাড়ী ভাড়া, কারেন্ট - গ্যাস বিল সব পেমেন্ট হয়ে যাবে। কেউ টাকা পেলে ক্যাশ দেওয়া লাগবে না; মোবাইল থেকে সেন্ড মানি করে দিলেই হবে।
তখনকার সেই ক্যাশলেস লাইফে বিভিন্ন কিছুর পাসওয়ার্ড হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ; কারন পাসওয়ার্ড কেউ জানলে এক মুহুর্তেই সব টাকা আপনার ব্যাংক একাউন্ট থেকে নিয়ে যেতে পারবে।
এইসব পাসওয়ার্ড থাকে আমাদের অবচেতন মনে। আমাদের অবচেতন মন সবচেয়ে বেশী দূর্বল থাকে ঘুমের মাঝে; বিশেষ করে আমরা যখন স্বপ্ন দেখি। 'Inception' সিনেমা এই ঘুমের মাঝে থেকে মানুষের গোপন তথ্য হাতিয়ে নেওয়ার কাহিনী। এই চলচিত্রের নায়ক একজন চোর কিন্তু অন্যান্য চোরের মত সাধারন কোন কিছু চুরি করে না.....সে মানুষের স্বপ্নে ঢুকে তার সবচেয়ে গোপন তথ্য হাতিয়ে নায়।
ক্রিস্টোফার নোলানের এই চলচিত্র ২০১০ সালে রিলিজ হবার পর হাজার চলচিত্র বোদ্ধার মাথা ঘুরিয়ে দেয়। অসাধারন কাহিনি, দূর্দান্ত সেট, ডি ক্যাপরিওর অভিনয় মন জয় করে নেয় সবার। এই সিনেমার উপর মোট ১৩ টি পি এইচ ডি হয়েছে। পৃথিবীর সব ফিল্ম ডিরেক্টর এর মাস্ট সি মুভি ' Inception '.
এই চলচিত্রের শেষ দৃশ্যে কি বুঝানো হয়েছে তা এখোনও একটা রহস্য। চলচিত্র বোদ্ধারা ৩২ টি বিভিন্ন বিশ্লেষণ দিয়েছেন শেষ দৃশ্যের বিষয়ে। Google এ ফিল্মের মানে বোঝার জন্য সবচেয়ে বেশী বার সার্চ করা হয়। দূর্দান্ত এই চলচিত্র ২০১০ সালে ৪ টি বিষয়ে অস্কার জিতে নেয়। এমন অসাধারন অভিনয় করেও কেন লিওনার্দো ডি ক্যাপেরিও অস্কার পেলেন না...তাও এক বিশাল বিশাল আলোচনার বিষয়...

এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে,তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।।।আমার গ্রামের বাড়ী ফেনীর সোনাগাজী উপজেলার চর...
22/03/2026

এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে,
তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।।।

আমার গ্রামের বাড়ী ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রামে।

ছোট বেলায় রোজার পুরো মাস আমরা গ্রামের বাড়ীতে থাকতাম। শহর এলাকায় থাকার কারনে আমরা পুরো বছর খেলা ধূলা তেমন একটা করতে পারতাম না। গ্রামের একমাসে তা আমরা পুষিয়ে নিতাম। তার সাথে ছিল দাদির আদর।

আদরে মানুষ বাঁদর হয়; আমি হয়ে গেলাম হনুমান। দুষ্টামি করতে গিয়ে একবার খালে ডুবে মরে যেতে যেতে বাঁচলাম।বাড়ীতে আসার পর আম্মা দিল মাইর। দাদি বাড়ির ভেতর থেকে যেই শুনল আমাকে আম্মা মারতেছে সাথে সাথে বের হয়ে এসে লাঠি কেড়ে নিয়ে বলল ' ও বউ তুই আমার নাতিরে মারছ; তোরে খাইয়া ফেলমু'।
সাথে সাথে আমি মুক্ত। ছাড়া পেয়ে আবার শয়তানি শুরু করলাম।

আজ অনেকদিন পর দাদির কবর দেখে সেই কথা মনে পড়ল।

আল্লাহ আমার দাদিকে বেহেস্ত নসিব করুক।।

ঈদ মোবারক!!!
21/03/2026

ঈদ মোবারক!!!

ভোটের কালি :'রাহাত' ( কাল্পনিক নাম) একজন মৃগী রোগী। ছোট বেলা থেকে বার বার খিঁচুনী হবার কারনে তার আচরনে সমস্যা দেখা দেয় এ...
17/03/2026

ভোটের কালি :

'রাহাত' ( কাল্পনিক নাম) একজন মৃগী রোগী। ছোট বেলা থেকে বার বার খিঁচুনী হবার কারনে তার আচরনে সমস্যা দেখা দেয় এবং অনেক কিছু ভুলে যায়।বাসা থেকে বেরিয়ে গিয়ে পায়শই হারিয়ে যায়। হারিয়ে গেলে যাতে কেউ না কেউ ফোন করে - তাই তার চাচার নাম্বার তার হাতে অমচোনীয় কালি দিয়ে লিখে রাখা হয়েছে।

এই অমচোনীয় কালি কে তার চাচা আবুল বাশার বলছেন
' ভোটের কালি '.।

" ভোটের কালি দিয়ে লেইখ্যা দিছি স্যার....আর মুছবো না।'

এই গল্পের এই জায়গায় একটা প্রশ্ন এসেই যাচ্ছে কেন চাচার নাম্বার; বাবা বা মায়ের নাম্বার নয় কেন??
কারন রাহাতের বাবা - মা কে তা কেউ জানে না। আবুল বাশার রঙ মিস্ত্রি। তার বাড়ী কুমিল্লার লালমাই তে।এক বর্ষার রাতে তার দোকান বন্দ্ব করতে গিয়ে দেখেন এই বাচ্চাকে কে বা কাহারা তার দোকানের সামনে রেখে চলে গেছে।

সেই থেকে শুরু হল আবুল বাশারের সংগ্রাম।একে ত মৃগী রোগী তার উপর আচরণগত সমস্যা। তার স্ত্রী ও সন্তানরা রাহাতকে আর রাখতে রাজী না। কিন্তু আবুল বাশার অনড়।
সে বলে....
' মায়া পইরা গেছে স্যার....মায়া। ছোট বেলা থেকে পালছি..কেমনে ফালাইয়া দেই। ১২ বছর একটা কুত্তা পাললেও ত মায়া পইড়া যায়....আর এ ত মানুষের বাচ্চা।'

মানবতা বেঁচে থাক চিরকাল।।

আমি নিউরোসাইন্স ইনিষ্টিটিউট এ আসি ২০২৩ সালে। আসার পর থেকেই প্রফেসর শরীফ উদ্দিন খান স্যারের সাথে আছি। একসাথে 'পিংক ইউনিট'...
16/03/2026

আমি নিউরোসাইন্স ইনিষ্টিটিউট এ আসি ২০২৩ সালে। আসার পর থেকেই প্রফেসর শরীফ উদ্দিন খান স্যারের সাথে আছি। একসাথে 'পিংক ইউনিট' এ কাজ করলাম অনেক দিন।

আজ স্যারের শেষ কর্ম দিবস।

স্যারের সাথে পরিচয় ২০ বছর আগে, ঢাকা মেডিকেল কলেজে। আমি নিউরোমেডিসিনে অনারারি ট্রেনিং করতে যাই প্রফেসর কাজী দ্বীন মোহাম্মদ স্যারের অধীনে। শরীফ স্যার তখন ইন্ডিয়া থেকে নিউরোইন্টারভেনশন এর ট্রেনিং নিয়ে করে এসে ঢাকা মেডিকেলে যোগদান করেন।

ইন্টারভেনশন নিউরোলজির গুরু, দুর্দান্ত ক্লিনিশিয়ান, সততা এবং রোগীর প্রতি অসাধারন মমত্ববোধ ছিল স্যারের অন্যতম গুন।

ভাল থাকুন স্যার।

15/03/2026
ইনজামাম - উল - হক ( ইনজি) এর জন্ম পাকিস্তানের মুলতানে। ছোট বেলায় তার পিতা-মাতা তাকে নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলেন। ইনজি কথা ক...
12/03/2026

ইনজামাম - উল - হক ( ইনজি) এর জন্ম পাকিস্তানের মুলতানে। ছোট বেলায় তার পিতা-মাতা তাকে নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলেন। ইনজি কথা কম বলতেন, সবার সাথে মিশতেন না এবং পড়ালেখায় পিছিয়ে ছিলেন।

একদিন তার পিতা ইনজি কে খঁুজছিলেন কিন্তু কোথা ও খুজে পাচ্ছেন না। শেষে বাড়ীর পাশের বস্তির মাঠে গিয়ে দেখেন সে ক্রিকেট খেলছে। সে এক অভাবনীয় ব্যাপার....ইনজি ব্যাটিং করছিল...বলে বলে সে ছক্কা-চার মারছিলেন। তার বাবা দেখলেন তার সেই বোকা -সোকা ছেলের ভয়ে কোন বোলার ই বল করতেই রাজি হচ্ছিল না।

সেই দিনই পিতা সিদ্ধান্ত নিলেন; যখন ক্রিকেট এত ভাল খেলে তাহলে ইনজি ক্রিকেটার ই হোক।

তারপর আর পিছু ফিরতে হয় নি। ৯২ এর বিশ্বকাপে ইমরান খান ইনজামামকে পরিচয় করিয়ে দেন এই বলে ' আমার এই ব্যাটার সবার আগে বল দেখে এবং সবার পরে খেলে'.। ইনজির দুর্দান্ত ব্যাটিংয়ে পাকিস্তান সেবার বিশ্বকাপ জিতে।

তার রানিং বিটুইন উইকেট ছিল সবচেয়ে বাজে। কতবার যে নিজে আর কতবার যে ইউসুফ ইউহানা কে রান আঊট করেছেন তার কোন হিসাব নেই। ফিল্ডিং ছিল যাচ্ছে তাই- প্রায়ই ক্যাচ ফেলতেন। উলটা পালটা ইংরেজি বলার জন্য তাকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হয়। হঠাৎ হঠাৎ রেগে যেতেন....একবার রেগে গিয়ে দর্শককে ব্যাট দিয়ে মেরে অনেক ম্যাচ সাসপ্যান্ড হলেন।

এতকিছুর পর ও ইনজামাম-উল-হক ওয়ান ডে ক্রিকেটে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান ও টেস্টে ৩য় সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি ছিলেন দুর্দান্ত ফিনিশার। পাকিস্তানের হাজারো জয়ের নায়ক। ফাষ্ট বলে ইনজি ছিলেন সর্বকালের সেরাদের একজন।

ইনজামাম-উল-হক প্রমান করে দিয়ে গেছেন জীবনে সফল হতে হলে একটা কাজ ভাল করে পারলে ই হল....সর্বকাজে পারদর্শী হওয়া লাগে না।

Its my extreme privilege to announce that this year my Alma-Mater ' Dhaka Medical College & Hospital '  was considered f...
08/03/2026

Its my extreme privilege to announce that this year my Alma-Mater ' Dhaka Medical College & Hospital ' was considered for Independence Day Award - 2026.

I can clearly say that no hospital in world except DMC can serve these mass amount of poor patients with such low resources.

Hats off to Dhaka Medical College...

ফুলের কানে ভ্রমর এসে...   চুপি চুপি বলে যায়.......
05/03/2026

ফুলের কানে ভ্রমর এসে...
চুপি চুপি বলে যায়.......

কোন এক বৈশাখে ......
05/03/2026

কোন এক বৈশাখে ......

' প্লান্টার ফ্যাসাইটিস'পায়ের গোড়ালি তে ব্যাথার রোগ। সকালে ঘুম থেকে উঠে মাটিতে পা ফেললেই তীব্র ব্যাথা.....
01/03/2026

' প্লান্টার ফ্যাসাইটিস'
পায়ের গোড়ালি তে ব্যাথার রোগ। সকালে ঘুম থেকে উঠে মাটিতে পা ফেললেই তীব্র ব্যাথা.....

পায়ের গোড়ালির তীব্র ব্যথা কি সকালে ঘুম থেকে উঠেই বেশি অনুভব করেন? এটি হতে পারে প্লান্টার ফ্যাসাইটিস (Plantar Fasciitis) – যা...

Address

Popular Daignostic Centre, Dhanmondi Branch
Dhaka
1217

Telephone

+8801790118855

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Nazmul Hoque Munna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Nazmul Hoque Munna:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category