10/01/2026
বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের নির্বাহী পরিষদের শিক্ষক প্রতিনিধি সদস্য নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের শিক্ষক প্রতিনিধি সদস্য নির্বাচন বিধিমালা–২০১৫ এর ৩(৩) বিধি মোতাবেক কাউন্সিলের রেজিস্ট্রার ডা. মোঃ জাহাঙ্গীর আলম-কে উক্ত নির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
গত ৮ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে জারিকৃত এক অফিস আদেশে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। আদেশে উল্লেখ করা হয়, প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে শিক্ষক প্রতিনিধি সদস্য নির্বাচন সংক্রান্ত যাবতীয় দায়িত্ব পালনের জন্য তাঁকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
উক্ত অফিস আদেশে স্বাক্ষর করেন মল্লিকা খাতুন প্রধান নির্বাচন কর্মকর্তা, নির্বাচন বোর্ড, বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল এবং যুগ্মসচিব (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, রিটার্নিং অফিসারের তত্ত্বাবধানে শিক্ষক প্রতিনিধি সদস্য নির্বাচন কার্যক্রম সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন হবে।