13/05/2024
মধু হল এক প্রকারের মিষ্টি ও ঘন তরল পদার্থ, যা মৌমাছি ফুলের নির্যাস হতে তৈরি করে এবং মৌচাকে সংরক্ষণ করে। এটি উচ্চ ঔষধিগুণ সম্পন্ন একটি ভেষজ তরল ; এটি সুপেয়।
মহান আল্লাহ প্রদত্ত এক মহা নিয়ামতের নাম মধু। আমাদের নবী (সা.) মুধ অত্যন্ত পছন্দ করতেন। এটি একদিকে যেমন পুষ্টিকর খাদ্য, তেমনি রোগ নিরাময়েও একে মহৌষধ হিসেবে গণ্য করা হয়।
আজ আমরা কথা বলব লিচু ফুলের মধু সম্পর্কে।
স্বাদ
লিচু ফুলের মধু লিচু ফুলের পুষ্পরস থেকে সংগ্রহ করা হয়। এটি খেতে খুবই সুস্বাদু৷ এতে লিচু ফলের স্বাদ এবং ঘ্রাণ পাওয়া যায়৷ তবে প্রাকৃতিক মৌচাকের মধুতে বিভিন্ন ফুলের নেকটারের সংমিশ্রণের জন্য এই স্বাদের ভিন্নতা তৈরি হতে পারে৷
রং, স্বাদ এবং সুগন্ধি
লিচু ফুলের মধু দেখতে সাধারণত ফ্যাকাশে সোনা থেকে Light Amber (অনেকটা হলুদ প্রকৃতির) রঙের হয়৷ তবে মধু সংগ্রহের সময়, মধুতে লিচু ফুলের নেকটারের শতকরা পরিমাণ, স্থান এবং ঘনত্বের উপর নির্ভর করে মধুর রঙ হালকা বা গাঢ় হতে পারে৷ কিন্তু এই মধুর ঘনত্ব গাঢ় কিংবা পাতলা উভয়ই হতে পারে৷ ঘনত্ব বেশি পাতলা হলে মধুতে ফেনা হতে দেখা যায়। মধুর ঘনত্ব বেশি হলে ফেনা হতে দেখা যায় না।
পুষ্টি উপাদান
মধুতে প্রায় ৪৫টি খাদ্য উপাদান থাকে। ফুলের পরাগের মধুতে থাকে ২৫ থেকে ৩৭ শতাংশ গ্লুকোজ ৫ থেকে ১২ শতাংশ মন্টোজ ০.৫ থেকে ৩.০ শতাংশ সুক্রোজ এবং, ৩৪ থেকে ৪৩ শতাংশ ফ্রুক্টোজ। আরও থাকে ২২ শতাংশ অ্যামাইনো অ্যাসিড, ২৮ শতাংশ খনিজ লবণ এবং ১১ শতাংশ এনকাইম। এতে চর্বি ও প্রোটিন নেই। ১০০ গ্রাম মধুতে থাকে ২৮৮ ক্যালরি বিদ্যমান থাকে। এছাড়াও রয়েছে ভিটামিন বি১, বি২, বি৩, বি৫, বি৬, আয়োডিন, জিংক ও কপার সহ অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান।
ঔষধি গুণাবলী
অন্যান্য ফুলের মধুর মতো লিচু ফুলের মধুতেও ব্যাপক ঔষধি গুণাবলী রয়েছে। এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে, ফুসফুসের যাবতীয় রোগ ও শ্বাসকষ্ট নিরাময়ে , যৌন দুর্বলতায়, মুখগহ্বরের স্বাস্থ্য রক্ষায়, হজম শক্তি বৃদ্ধি সহ ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে, ওজন কমাতে, এবং রক্তশূন্যতা ও কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকরী ভূমিকা রাখে। এছাড়াও উচ্চ রক্তচাপ কমাতে, রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে এবং রক্ত পরিষ্কার করতে সাহায্য করে।
বিস্তারিত জানতে
নিচের নাম্বারে কল করতে পারেন-
01602 30 36 85
অথবা আমাদেরকে মেসেজ দিতে পারেন
#মধু