RuqyahTreatment.

RuqyahTreatment. জ্বিন যাদু, কালো যাদু, বদনজর সহ শারীরিক ও মানসিক সমস্যার জন্য কোরআন-সুন্নাহ মোতাবেক রুকইয়াহ ও হিজামা চিকিৎসা করা হয়।

শরীয়াহ্ ভিত্তিক রুকইয়া চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয় ।

15/03/2026

বদ নজরের মত খারাপ জিনিস আর কিছু'ই হতে পারে না।

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেন,“বদ নজর সত্য”।

¤ বুখারি: ১০/১১৩।

তিনি আরও বলেছেন,“কোন বস্তু যদি তাক্বদীরকে অতিক্রম করতো তবে তা হতো বদ নজর।”

¤ তিরিমিযী ২০৫৯, আহমাদ ৬/৪৩৮।

তিনি আরও বলেন,“আমার উম্মতের মধ্যে তাক্বদীরের মৃত্যুর পর সর্বাধিক মৃত্যু হবে বদ নজর লাগার ফলে।”

¤ আত তারিখ, বুখারি।

বদ নজর পরিবার ধ্বংস করে, সম্পর্ক নষ্ট করে, স্বপ্নগুলো হত্যা করে, জীবন ও জীবিকা বরবাদ করে, ক্যারিয়ারকে ধূলিসাৎ করে, সৌন্দর্যগুলো অসুন্দর করে, ভালোবাসাকে ঘৃণায় পরিণত করে। তাই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

لَوْ كَانَ شَيْءٌ سَابَقَ الْقَدَرَ لَسَبَقَتْهُ الْعَيْنُ ‏
"কোন জিনিস যদি ভাগ্যকে অতিক্রম করতে পারত তাহলে বদ-নজরই তা অতিক্রম করতে পারত।"

¤ সূনান আত তিরমিজী
হাদিস নম্বরঃ ২০৫৯।

আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'য়ালা আমাদের সবাইকে সমস্ত প্রকার বদনজর থেকে হেফাজতে রাখুন, আমীন।

Raqi Kamrul Haider
Raqi Kamrul Haider

01677-440419
➖➖➖➖➖➖

12/03/2026

রমাদানে শুধুমাত্র সেই সকল বিদ্রোহী মারিদ জ্বিনদেরকে বন্দী করা হয় যারা ইবলিসের বংশধর।

11/03/2026

হাসাদ ও যাদুর কারনে প্রায় সময় ঘুম ঘুম ভাব, অতিরিক্ত অলসতা এবং কাজকর্ম করার প্রতি অনীহা তৈরী হয়।

06/03/2026

ওয়াস ওয়াসা আক্রান্ত ব্যক্তিরা অহেতুক অতিরিক্ত চিন্তা/টেনশন করে থাকে।
চিন্তা/টেনশন কেন হচ্ছেনা সেটা নিয়েও তারা টেনশন শুরু করে দেয়।

05/03/2026

"সাবধান"
আপনি কি কোনো রাক্বী নামধারী কবিরাজ/জ্বিন হুজুর/জাদুকর/তান্ত্রিকে'র কাছে রুকইয়াহ চিকিৎসা নিচ্ছেন❓
তাহলে এখনই সাবধান হোন।

04/03/2026

রমাদান মাস অনেক বেশি বরকত পূর্ণ মাস, প্রতিটি আমলেই অনেক বেশী বারাকাহ পাওয়া যায়। সুস্থতার জন্য রমাদান মাসে বেশি বেশি রুকইয়াহ করুন।

জ্বিন শয়তানের জন্য ভীষণ কষ্টদায়ক দু'টি আয়াত।হযরত আনাস (রাঃ) থেকে বর্নিত, রাসূল সাঃ বলছেন,দুষ্ট জ্বিনদের পক্ষে সূরা বাকার...
03/03/2026

জ্বিন শয়তানের জন্য ভীষণ কষ্টদায়ক দু'টি আয়াত।

হযরত আনাস (রাঃ) থেকে বর্নিত, রাসূল সাঃ বলছেন,

দুষ্ট জ্বিনদের পক্ষে সূরা বাকারার,,,

وَ اِلٰـهُکُمۡ اِلٰهٌ وَّاحِدٌ ۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الرَّحۡمٰنُ الرَّحِیۡمُ

اِنَّ فِیۡ خَلۡقِ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ وَ اخۡتِلَافِ الَّیۡلِ وَ النَّهَارِ وَ الۡفُلۡکِ الَّتِیۡ تَجۡرِیۡ فِی الۡبَحۡرِ بِمَا یَنۡفَعُ النَّاسَ وَ مَاۤ اَنۡزَلَ اللّٰهُ مِنَ السَّمَآءِ مِنۡ مَّآءٍ فَاَحۡیَا بِهِ الۡاَرۡضَ بَعۡدَ مَوۡتِهَا وَ بَثَّ فِیۡهَا مِنۡ کُلِّ دَآبَّۃٍ ۪ وَّ تَصۡرِیۡفِ الرِّیٰحِ وَ السَّحَابِ الۡمُسَخَّرِ بَیۡنَ السَّمَآءِ وَ الۡاَرۡضِ لَاٰیٰتٍ لِّقَوۡمٍ یَّعۡقِلُوۡنَ

সুরা বাকারাহ ১৬৩-১৬৪ নং আয়াত। এই দুটি আয়াতের চেয়ে বেশি মারাত্মক আর কোন আয়াত নেই।

তথ্যসূত্রঃ দাইনালী, হাদীস নং ৫১৭৭, ৩: ৩৮৫, আদ দুররুল মানসূর ১: ১৬৩, কানযুল উম্মাল, হাদীস নং ২৫৫৬, আল জামিউল কাবীর ১: ৬৭৮।

Raqi Kamrul Haider
➖➖➖➖➖➖➖

02/03/2026

কেউ ভাবতে পারেন, সম্পদ বেশি হলেই মনে হয় সুখ মিলবে। কিন্তু বড় বড় নে-তাদের অবস্থা জানা যায়, লেনদেনসহ নানা ধরনের পেরেশানীর কারণে তারা রাতে ঘুমাতে পারেন না। তাদের চোখ বুজাতে ঘুমের ওষুধ দরকার পড়ে।

02/03/2026

মহান আল্লাহ্ তা'য়ালা, তার অসংখ্য বান্দাকে তাহাজ্জুদ আর ইস্তেগফার এর কারনে আলৌকিক ভাবে অসংখ্য বন্ধ দরজা খুলে দিয়েছেন।

26/02/2026

রাসূল (সাঃ) বলেছেন,
বদনজর সত্য।বদনজর মানুষকে উঁচু স্থান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

¤ মুসনাদে আহমাদ, ২৪৭৩।

নিত্য প্রয়োজনীয় জরুরী দোয়া সমূহ।১. রাতে ঘুমাবার দোয়াঃউচ্চারণ: আল্লা-হুম্মা বিসমিকা আমূতু ওয়া আহইয়া।অর্থ: ‘হে আল্লাহ! তোম...
25/02/2026

নিত্য প্রয়োজনীয় জরুরী দোয়া সমূহ।

১. রাতে ঘুমাবার দোয়াঃ

উচ্চারণ: আল্লা-হুম্মা বিসমিকা আমূতু ওয়া আহইয়া।

অর্থ: ‘হে আল্লাহ! তোমারই নামে আমি মৃত্যুবরণ করছি এবং তোমারই দয়ায় পুনরায় জীবিত হব’।

∆ মিশকাতঃ ২২৭২।

২. ভাল স্বপ্ন দেখলে করণীয়ঃ

🔹️ ‘আল-হামদু লিল্লাহ’ পড়া।
🔹️ সুসংবাদ গ্রহণ করা।
🔹️ প্রিয় ব্যক্তির কাছে বর্ণনা করা।

৩. মন্দ স্বপ্ন দেখলে করণীয়ঃ

🔸️ ‘আ‘ঊযুবিল্লা-হি মিনাশ শায়ত্বানির রাজীম’ তিন বার পড়া।
🔸️ বাম দিকে তিন বার থুথু ফেলা।
🔸️ পার্শ্ব পরিবর্তন করে শোয়া।
🔸️ কারো কাছে প্রকাশ না করা।

∆ মিশকাতঃ ৪৪০৮।

৪. ঘুম থেকে উঠার পর দোয়াঃ

উচ্চারণ: আল-হামদু লিল্লা-হিল্লাযী আহ্ইয়া-না বা‘দা মা আমা-তানা ওয়া ইলাইহিননুশূর।

অর্থ: ‘সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি আমাদেরকে মৃত্যুর পর জীবিত করলেন এবং ক্বিয়ামতের দিন তাঁরই নিকটে সকলকে ফিরে যেতে হবে।

∆ মিশকাতঃ ২২৭২।

৫. টয়লেটে প্রবেশের দোয়াঃ

উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিনাল খুবছি ওয়াল খাবা-ইছ।

অর্থ: ‘হে আল্লাহ! আমি মন্দ কাজ ও শয়তান থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি’।

∆ মিশকাতঃ ৩১০।

৬. শৌচাগার হতে বের হওয়ার দোয়াঃ

উচ্চারণঃ গুফরা-নাকা।

অর্থ: ‘হে আল্লাহ! তোমার নিকট ক্ষমা চাই’।

∆ মিশকাতঃ ৩৩২।

৭. খাবার গ্রহণের সময় দোয়াঃ

‘বিসমিল্লাহ’ বলে ডান হাত দিয়ে খাওয়া শুরু করতে হবে।

∆ মিশকাতঃ ৩৩২।

নিম্নের দো‘আটিও পড়া যায়ঃ

উচ্চারণ: আল্লা-হুম্মা বা-রিক্ লানা ফীহি ওয়া আত্ব‘ইম্না খাইরাম্ মিন্হু।

অর্থ: ‘হে আল্লাহ! আমাদেরকে এতে বরকত দিন, ভবিষ্যতে আরো উত্তম খাদ্য দিন’

∆ মিশকাতঃ ৩৯৮০।

প্রথমে ‘বিসমিল্লাহ’ বলতে ভুলে গেলে নিম্নের দো‘আটি পড়তে হয়ঃ

উচ্চারণ: বিসমিল্লা-হি আউওয়ালাহূ ওয়া আ-খিরাহূ। অর্থ: ‘আল্লাহর নামে খাওয়ার শুরু ও শেষ’।

∆ মিশকাতঃ ৪০২০।

৮. খাবার শেষে দো‘আঃ

উচ্চারণ: আল-হামদু লিল্লা-হিল্লাযী আত্ব‘আমানী হা-যাত্ ত্বা‘আ-মা ওয়া রাযাক্বানীহি মিন্ গাইরি হাওলিম্ মিন্নী ওয়া লা কুউওয়াতিন।

অর্থ: ‘সেই আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি আমাকে পরিশ্রম ও প্রচেষ্টা ছাড়াই খাওয়ালেন ও রূযী দান করলেন।

∆ তিরমিযিঃ ৪১৪৯।

৯. দুধপান করার সময় দো‘আঃ

উচ্চারণ: আল্লা-হুম্মা বা-রিক্ লানা ফীহি ওয়া ঝিদ্না মিনহু।

অর্থ: ‘হে আল্লাহ! আমাদেরকে এতে বরকত দিন, ভবিষ্যতে আরো বৃদ্ধি করে দিন’।

∆ মিশকাতঃ ৪০৯৮।

১০. মেজবানের জন্য মেহমানের দো‘আঃ

উচ্চারণ: আল্লা-হুম্মা বা-রিকলাহুম ফীমা রাঝাক্বতাহুম ওয়াগফিরলাহুম ওয়ার হামহুম।

অর্থ: ‘হে আল্লাহ! তুমি তাদেরকে যে রিযিক দিয়েছ তাতে তুমি বরকত দান কর, তাদেরকে ক্ষমা করে দাও এবং তাদের উপর রহমত বর্ষণ কর’।

∆ মিশকাতঃ ৪০৯৮।

১১. দরজা-জানালা বন্ধের সময় পঠিত দো‘আঃ

জাবের (রাঃ) হ’তে বর্ণিত, নবী করীম (ছাঃ) বলেছেন, ‘বিসমিল্লাহ’ বলে ঘরের দরজা সমূহ বন্ধ কর, আর ‘বিসমিল্লাহ’ বলে তোমাদের মশকের (পানির পাত্র) মুখ বন্ধ কর এবং ‘বিসমিল্লাহ’ বলে খাদ্যপাত্র ঢেকে রাখ। অতঃপর শোয়ার সময় বাতিগুলো নিভিয়ে দাও।

∆ মিশকাতঃ ৪১০৯।

১২. বাড়ী থেকে বের হওয়ার দো‘আঃ
উচ্চারণ: বিসমিল্লা-হি তাওয়াক্কালতু ‘আলাল্লা-হি, লা-হাওলা ওয়ালা ক্বুউওয়াতা ইল্লা বিল্লা-হি।

অর্থ: ‘আমি আল্লাহর নামে বের হচ্ছি, আল্লাহর উপর ভরসা করছি। আল্লাহ ছাড়া কোন অভিভাবক ও শক্তি নেই’।

∆ মিশকাতঃ ২৩৩০।

১৩. বাড়ীতে প্রবেশের দো‘আঃ
উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা খাইরাল মাওলিজি ওয়া খাইরাল মাখরাজি, বিসমিল্লা-হি ওয়ালাজনা ওয়া আলাল্লা-হি রাবিবনা তাওয়াক্কালনা।

অর্থ: ‘হে আল্লাহ! আমি তোমার নিকট আগমন ও নির্গমনের মঙ্গল চাই। তোমার নামেই আমরা প্রবেশ করি ও বের হই। আমাদের প্রভু আল্লাহর উপর ভরসা করলাম’। অতঃপর পরিবারের লোকদের প্রতি সালাম দিতে হবে।

∆ মিশকাতঃ ২৩৩১।

১৪. আত্মীয়-স্বজন ও বন্ধুদের বিদায় দানের দো‘আঃ
উচ্চারণ: আসতাওদি‘উল্লা-হা দীনাকা ওয়া আমা-নাতাকা ওয়া খাওয়া-তীমা ‘আমালিকা ওয়া ঝাউওয়াদাকাল্লা-হুত তাক্বওয়া ওয়া গাফারা যামবাকা ওয়া ইয়াসসারা লাকাল খাইরা হাইছু মা-কুন্তা।

অর্থ: তোমার দ্বীন, তোমার আমানত, তোমার কাজের শেষ পরিণতি আল্লাহর উপর সোপর্দ করলাম। আল্লাহ যেন তোমার তাকবওয়া বৃদ্ধি করে দেন। তোমার গোনাহ ক্ষমা করে দেন আর তুমি যেখানেই থাক যে কাজই কর কল্যাণকর দিক যেন আল্লাহ তোমাকে সহজ করে দেন’।

∆ মিশকাতঃ ২৩২২।

১৫. নতুন কাপড় পরিধান কালে দো’আঃ
উচ্চারণ: আল্-হামদু লিল্লা-হিল্লাযী কাসা-নী হাযা ওয়া রাঝাক্বানীহি মিন গাইরি হাওলিম্ মিন্নী ওয়ালা ক্বুউওয়াতিন।

অর্থ: ‘সেই আল্লাহর সমস্ত প্রশংসা, যিনি আমাকে বিনাশ্রমে ও শক্তি প্রয়োগ ব্যতীতই রূযী দান করেছেন এবং এই পোষাক পরিধান করিয়েছেন।১৩৪ কাপড় খুলে রাখার সময় ‘বিসমিল্লা-হ’ বলতে হয়।

∆ তিরমিযি।

১৬. আয়না দেখার দো‘আঃ
উচ্চারণ: আল্লা-হুম্মা হাসসান্তা খালক্বী ফাআহসিন খুলূক্বী।

অর্থ: ‘হে আল্লাহ! তুমি আমাকে সুন্দর করে সৃষ্টি করেছ, তুমি আমার চরিত্র সুন্দর করে দাও’।

∆ মিশকাতঃ ৫০৯৯।

১৭. বাসর ঘরে পাঠ করার দো‘আঃ
বাসর রাতে স্বামী স্বীয় স্ত্রীর কপালে হাত রেখে বলবে-

উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নী আস্আলুকা খাইরাহা ওয়া খাইরামা জাবাল্তাহা ‘আলাইহি ওয়া আ‘ঊযুবিকা মিন শাররিহা ওয়া শাররিমা জাবালতাহা ‘আলাইহ।

অর্থ: ‘হে আল্লাহ! আমি তোমার নিকট তার মঙ্গল ও যে মঙ্গলের উপর তাকে সৃষ্টি করেছ তা প্রার্থনা করছি। আর তার অমঙ্গল ও যে অমঙ্গলের উপর তাকে সৃষ্টি করেছ তা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি’।

∆ মিশকাতঃ ২৩৩।

১৮. স্ত্রী সহবাসের পূর্বে বলতে হবেঃ
উচ্চারণ: বিসমিল্লা-হি আল্লা-হুম্মা জান্নিব্নাশ্ শাইত্বা-না ওয়া জান্নিবিশ্ শাইত্বা-না মা রাঝাক্বতানা।

অর্থ: ‘আল্লাহর নামে আরম্ভ করছি, হে আল্লাহ! তুমি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখ এবং আমাদের এ মিলনের ফলে যে সন্তান দান করবে তাকেও শয়তান থেকে দূরে রাখ’।

∆ মিশকাতঃ ২৩০৪।

১৯. শয়তান এবং তার কুমন্ত্রণা হ’তে পরিত্রাণ পাওয়ার জন্য পড়তে হবেঃ

উচ্চারণ: আ‘ঊযুবিল্লা-হি মিনাশ শাইত্বা-নির রাজীম।

অর্থ: ‘আমি আল্লাহর নিকট আশ্রয় চাই বিতাড়িত শয়তান হ’তে’।

∆ আবু দাঊদ।

২০. নামাজের মধ্যে শয়তান কুমন্ত্রণা দিলে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে 'আঊজুবিল্লাহ' পড়ে বাম দিকে তিন বার থুথু ফেলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাম ইরশাদ করেন।

∆ মুসলিম, মিশকাত।

মহান আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের সবাই কে দোয়াগুলোর উপর আমল করার তাওফিক দান করুন, আমীন।

Raqi Kamrul Haider
Raqi Kamrul Haider
➖➖➖➖➖➖➖

24/02/2026

রুকইয়াহ্ করে দ্রুত সুস্থ হতে চাইলে, গোপনে পাপ করা ছেড়ে দিন ,,,,,

কিয়ামতের দিন ঐ সকল লোকেদের পাহাড়সম আমল বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে, যারা গোপনে আল্লাহ্'র নিষিদ্ধ হারাম কাজে লিপ্ত ছিল।

¤ তিরমিজি -৪২৪৫।

Raqi Kamrul Haider
Raqi Kamrul Haider
➖➖➖➖➖➖➖

Address

নামাপাড়া, খিলক্ষেত।
Dhaka
1229

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 08:00 - 23:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801688309115

Website

Alerts

Be the first to know and let us send you an email when RuqyahTreatment. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to RuqyahTreatment.:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram