Nutritionist Fahmida Hashem

Nutritionist Fahmida Hashem Salam,

I am a clinical nutritionist, appointment no- 0176666-1737/0177 6611 89
(1)

01/04/2026

বিস্কিট বা কুকিজ ঠিক চোরের মতো আপনার ওজন বাড়ায়।

তাই খুব সাবধান!

চুল পড়া মানেই শুধু “প্রোটিন, ভিটামিন কম” — এটা একটা বড় ভুল ধারণা। বাস্তবে গবেষণা বলছে, চুল পড়ার পেছনে ৩০+ সম্ভাব্য কা...
01/04/2026

চুল পড়া মানেই শুধু “প্রোটিন, ভিটামিন কম” — এটা একটা বড় ভুল ধারণা। বাস্তবে গবেষণা বলছে, চুল পড়ার পেছনে ৩০+ সম্ভাব্য কারণ থাকতে পারে, এবং সঠিক কারণ না জেনে ট্রিটমেন্ট নিলে ৬০–৭০% ক্ষেত্রে ফল পাওয়া যায় না।

এখন প্রশ্ন — ঠিক কারণটা ধরবেন কীভাবে?

প্রথমেই বুঝতে হবে, চুল পড়া একটি symptom, রোগ না। যেমন জ্বর হলে শুধু প্যারাসিটামল খেলে কারণ ঠিক হয় না, তেমনি চুল পড়ায় দামী দামী প্রোডাক্ট দিলেই সমাধান হয় না।

তাহলে কিভাবে বুঝবেন চুল কেন পড়ছে?
------------------------------

Step 1:

চুল পড়ার ধরন বুঝুন (Clinical Clue)

ডার্মাটোলজি রিসার্চ অনুযায়ী, চুল পড়ার pattern দেখেই ৫০% ধারণা পাওয়া যায়।

★আগে পড়তো না কিন্তু হঠাৎ বেশি চুল পড়া → Telogen Effluvium.

_সাধারণত স্ট্রেস, জ্বর, ডায়েটিং, কোভিড, অপারেশন পরে হয়

★সামনের দিক টাক → Androgenetic আলপেচিয়া

_ হরমোন ও জেনেটিক

★প্যাচ আকারে পড়া → Alopecia আরেয়াতা

_ ইমিউন সিস্টেম সমস্যা

২০২২ সালের এক স্টাডিতে দেখা গেছে, Telogen Effluvium alone accounts for ~40% of female hair loss চাসেস।

----------------------------

Step 2:

ব্লাড টেস্ট (Root Cause Detection)-

চুল পড়ার ৭০% কারণ ধরা পড়ে এই টেস্টগুলোতে-

_Hb (রক্তস্বল্পতা)
_Serum Ferritin (iron storage) → Ferritin

31/03/2026

নতুন ডায়াবেটিস হলেই অনেকে বলেন , আমি তো চিনিই খাই না, আমার কিভাবে ডায়াবেটিস হলো?

চিনি খেলেই ডায়াবেটিস হয় না, সব হচ্ছে ইনসুলিন এর খেলা। ইনসুলিন কম তৈরি হচ্ছে বা ইনসুলিন তৈরি হলেও কাজ করছেনা- এটাই ডায়াবেটিসের প্রথম ও প্রধান কারণ। বাকি সব সেকেন্ডারি।

Dear girls,Do you understand period language??
31/03/2026

Dear girls,

Do you understand period language??

30/03/2026

You dont get the same version of me TWICE!

30/03/2026

থাইরয়েড মানে শুধু ওজন বাড়া না।

থাইরয়েড সমস্যা থাকলে আপনার হজমের সমস্যা হতে পারে, আপনার শরীর ঠান্ডা থাকতে পারে, অস্বাভাবিক দুর্বলতাও কাজ করতে পারে।

সজনে পাতা ( মরিংগা)শুধু খাবারে ভিটামিন থাকলেই হবে না—দেহে ঢুকছে কতটা, সেটাই আসল!এখন অনেকেই প্রচুর মরিংগা বা সজনে পাতা খা...
30/03/2026

সজনে পাতা ( মরিংগা)

শুধু খাবারে ভিটামিন থাকলেই হবে না—দেহে ঢুকছে কতটা, সেটাই আসল!

এখন অনেকেই প্রচুর মরিংগা বা সজনে পাতা খান। কিন্তু কিভাবে খেলে পুরো উপকার পাবেন বুঝে নিন।

সজনে পাতা (Moringa oleifera)–তে ভিটামিন এ ভালো পরিমাণে আছে, কিন্তু তার পুরোটা কিন্তু শরীর নেয় না। কেন? চলুন সহজভাবে বুঝি—

---------------------------++-

ভিটামিন A: দুই ধরনের

_ Preformed Vitamin A (Retinol) → প্রাণিজ খাবার (ডিম, লিভার)

★ শোষণ: ৭০–৯০% (খুব ভালো)

_Provitamin A (Beta-carotene) → সজনে পাতা, গাজর, পুঁইশাক।
_শোষণ: ৫–৩০% (কম, ভ্যারিয়েবল)

★সজনে পাতার ভিটামিন এ কতটা শোষিত হয়?

_ ১০০ গ্রাম তাজা সজনে পাতায় ≈ ৬,০০০–৭,০০০ µg বিটা ক্যারোটিন

কিন্তু conversion factor অনুযায়ী:

12 µg beta-carotene = 1 µg Retinol (usable vitamin A)

হিসাব করলে:

_ ১০০ গ্রাম সজনে পাতা → ≈ 500–580 µg usable Vitamin A (RAE)
_কিন্তু absorption (ধরা যাক ১০–২০%) হলে:

_ দেহে বাস্তবে পাওয়া যায় ≈ ৫০–১২০ µg Vitamin A

-------------------------------

কোন খাবারের ভিটামিন এবেশি শোষিত হয়?

_সবচেয়ে বেশি (High absorption)

★ডিমের কুসুম
★গরুর কলিজা

কারণ: এগুলোতে সরাসরি retinol থাকে

_ মাঝারি (Moderate absorption)

★গাজর
★কুমড়া

_ফ্যাট দিয়ে রান্না করলে শোষণ বাড়ে

_ কম (Low absorption)

★সজনে পাতা
★পালং শাক

কারণ:
ফাইবার বেশি, anti-nutrients (oxalate) থাকে

----+----+++-----------------

দেহে ভিটামিন এ এর শোষণ বাড়ানোর ৩টা বিজ্ঞানসম্মত ট্রিক_

★ তেলের সাথে খান
→ ৩–৫ গ্রাম তেল দিলে absorption ২–৩ গুণ বাড়তে পারে

★ সাথে এমন একটা প্রাণীজ উৎস নিন যেখানে সরাসরি রেটিনল আছে।

★হালকা রান্না করুন
→ রান্না করলে কোষ ভেঙে beta-carotene বের হয়

★ চিবিয়ে ভালোভাবে খান
→ digestion improve হয়

---------------------------
বাস্তব উদাহরণ (বাংলাদেশের প্রেক্ষিতে)

-শুধু সজনে পাতা ভাজি (কম তেল)
★ভিটামিন A থাকলেও কম শোষিত

কিন্তু সজনে পাতা + ডিম ভাজি + সামান্য তেল দিলে
absorption অনেক বাড়ে।

★★রিসার্চ কী বলে?

_WHO: beta-carotene conversion ≈ 12:1
_FAO: fat intake increases carotenoid absorption significantly
_Journal of Nutrition: low-fat diets → carotenoid absorption কমে যায়.

শেষ কথা_সজনে পাতায় ভিটামিন A আছ”—এটা সত্য, কিন্তু “শরীর কতটা নিচ্ছে”—এটাই আসল।

তাই ভিটামিন, মিনারেল যাই খান smart ভাবে খাওয়াই ভালো।

সজনে পাতার সাথে তেল + সরাসরি রেটিনল যোগ করলে বেশি উপকার পাবেন। 🤘

-------------------------------

কাদের না খাওয়াই ভালো_

১. গর্ভবতী নারী (বিশেষ করে প্রথম ৩ মাস)_

গবেষণায় দেখা গেছে, সজনে গাছের কিছু অংশ (বিশেষ করে root, bark) uterine contraction বাড়াতে পারে।

২. লো ব্লাড প্রেসার (Hypotension) যাদের আছে-

সজনে পাতা প্রাকৃতিকভাবে BP কমাতে সাহায্য করে
তাই যাদের BP আগে থেকেই কম, তাদের ক্ষেত্রে
অতিরিক্ত খেলে মাথা ঘোরা, দুর্বলতা হতে পারে।

৩. ডায়াবেটিস রোগী (ওষুধ খাচ্ছেন যারা)-

সজনে blood sugar কমাতে সাহায্য করে (insulin sensitivity বাড়ায়)। যদি ওষুধের বা ইনসুলিন এর সাথে বেশি পরিমাণে খান Hypoglycemia (সুগার খুব কমে যাওয়া) হতে পারে।

কিছু স্টাডিতে দেখা গেছে, নিয়মিত মোরিঙ্গা intake → fasting glucose ১০–২০% কমাতে পারে।

৪. থাইরয়েড সমস্যা (বিশেষ করে hypothyroidism)-সজনে পাতায় কিছু goitrogenic compound থাকতে পারে। তাই বেশি পরিমাণে খেলে iodine utilization কমাতে পারে। দীর্ঘমেয়াদে thyroid function প্রভাবিত হতে পারে।

৫. কিডনি স্টোন প্রবণতা (Oxalate issue)-
সজনে পাতায় moderate oxalate থাকে। যাদের calcium oxalate stone history আছে, অতিরিক্ত খাওয়া risk বাড়াতে পারে।

সবচেয়ে ভালো যেকোনো সাপ্লিমেন্ট একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান বা চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী খান।

29/03/2026

যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা অবশ্যই সময় মতো খাবার খাবেন। দীর্ঘ সময় খালি পেটে থাকবেন না।

শুধু ক্রিম বা প্রোডাক্ট নয়—আপনার প্লেটেই কিন্তু  লুকিয়ে আছে ব্রণ কমানোর উপায় 🙂মুখের স্পট বা ব্রণ (Acne vulgaris) শুধু স্...
29/03/2026

শুধু ক্রিম বা প্রোডাক্ট নয়—আপনার প্লেটেই কিন্তু লুকিয়ে আছে ব্রণ কমানোর উপায় 🙂

মুখের স্পট বা ব্রণ (Acne vulgaris) শুধু স্কিন কেয়ারের বিষয় না—খাবারের সাথে এর সরাসরি বৈজ্ঞানিক সম্পর্ক আছে।

---------------------------

খাবার কিভাবে ব্রণ বাড়ায়?

গবেষণায় দেখা গেছে, উচ্চ গ্লাইসেমিক ইনডেক্স (GI) খাবার (যেমন সাদা ভাত, চিনি, মিষ্টি, সফট ড্রিংক) শরীরে ইনসুলিন ও IGF-1 হরমোন বাড়ায়, যা ত্বকের তেল (sebum) উৎপাদন বাড়িয়ে ব্রণ সৃষ্টি করে।

_ Journal of Clinical Nutrition (2007): Low-GI ডায়েট ব্রণ কমাতে সাহায্য করে।

★দুধ ও ব্রণ—কি সম্পর্ক?

কিছু স্টাডিতে দেখা গেছে, বিশেষ করে স্কিমড মিল্ক হরমোনাল পরিবর্তন ঘটিয়ে ব্রণ বাড়াতে পারে।

_Journal of the American Academy of Dermatology (2005)

★কোন খাবার ব্রণ বাড়ায়?

_অতিরিক্ত চিনি ও মিষ্টি
_ফাস্ট ফুড ও ডিপ ফ্রাই
_প্রসেসড খাবার
–অতিরিক্ত দুগ্ধজাত খাবার

★কোন খাবার ব্রণ কমাতে সাহায্য করে?

_ওমেগা-৩ (মাছ, আখরোট) → ইনফ্ল্যামেশন কমায়
_জিংক (তরমুজের বিচি, ছোলা) → স্কিন হিলিং বাড়ায়
_ভিটামিন A & E (গাজর, পালং শাক) → স্কিন রিপেয়ার করে

👉 Nutrients Journal (2020): Anti-inflammatory diet acne কমাতে কার্যকর

যেমন যারা নিয়মিত ফাস্ট ফুড খায়, তাদের মধ্যে ব্রণ হওয়ার ঝুঁকি প্রায় 20–30% বেশি (observational studies অনুযায়ী)।

-------------------------------
সমাধান_

_দিনে ২-৩ বার ফল/সবজি রাখুন
_পানি বেশি পান করুন ২-৩ লিটার
_অতিরিক্ত চিনি কমান
_প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন

মনে রাখবেন: “Skin glow starts from gut!”

29/03/2026

আমার পেসেন্ট, তারা ফলোআপেও আসে 😍😍😍

তারা ভাবছে কেউ নাই, নিরিবিলি। এদিকে আমি কিন্তু সব দেখছি 😅😍💞💞

28/03/2026

লাইভে আছি-

কোন জিজ্ঞাসা থাকলে সরাসরি লাইভ থেকে জেনে নিন।

ইদের লম্বা ছুটিতে যাদের ওজন ৩-৪ কেজি বেড়ে গেছে, আজকের লাইভ মূলত তাদের জন্য।

27/03/2026

আয়রন কম্ব- ছোলার আয়রন + পেয়ারার ভিটামিন সি

একটা মজার তথ্য দিয়ে শুরু করি—বাংলাদেশে আয়রন ডেফিসিয়েন্সি এখনো সবচেয়ে কমন পুষ্টিহীনতার একটি, বিশেষ করে মেয়েদের মধ্যে। আর আশ্চর্যের বিষয় হলো, আমরা যে “সাধারণ” খাবার খাই—তার মধ্যেই অনেক সময় এর সমাধান লুকিয়ে থাকে!

-------------------------------

যেমন -ছোলায় কি আয়রন আছে?

হ্যাঁ, ছোলায় আয়রন থাকে, উদ্ভিজ্জ উৎস।

প্রতি ১০০ গ্রাম সেদ্ধ ছোলায় প্রায় ২.৯–৩ mg আয়রন থাকে (USDA data অনুযায়ী)।

_একজন প্রাপ্তবয়স্ক নারীর দৈনিক আয়রন চাহিদা ~১৮ mg

_পুরুষদের ~৮ mg

অর্থাৎ, ১ কাপ (প্রায় ১৬০–১৮০ গ্রাম) ছোলা খেলে দৈনিক চাহিদার ১৫–২৫% পর্যন্ত আয়রন পাওয়া যেতে পারে।

★কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ছোলার আয়রন heme iron না, এটা non-heme iron।

_ এর মানে শরীরে শোষণ কম হয় (২–১০%)
_ তুলনায় মাংসের আয়রন (heme iron) ১৫–৩৫% পর্যন্ত absorb হয়

------------------------------
তাহলে কি ছোলা খেলে লাভ কম?

না, বরং ঠিকভাবে খেলে অনেক লাভ!

আয়রন শোষণ বাড়ানোর উপায় (Evidence-based)

★ ছোলার সাথে ভিটামিন C খেলে absorption ২–৩ গুণ বাড়ে
★ ভিজিয়ে রেখে রান্না করলে phytate (anti-nutrient) কমে → আয়রন বেশি absorb হয়

★চা/কফি সাথে সাথে না খাওয়াই ভালো (tannin absorption কমায়)

_বাংলাদেশে অনেকেই ছোলা + লেবু + পেঁয়াজ + টমেটো মিশিয়ে খায়। এই কম্বিনেশনটা আসলে scientifically smart.
_ পেয়ারা ভিটামিন সি এর চমৎকার উৎস।

মনে রাখবেন -ভিটামিন C → ছোলার আয়রন absorb বাড়ায়।

মূল কথা-

_ ছোলা আয়রনের ভালো plant-based source
_ তবে একা খেলে absorption কম

_ সঠিক combination (লেবু/টমেটো) = বেশি উপকার

তাই যাদের এনিমিয়া আছে তারা মধ্যকালীন নাস্তায় ছোলা পেয়ারা রাখতে পারেন।

_USDA FoodData Centra.

_WHO Iron Deficiency Repor.

_Hallberg et al., American Journal of Clinical Nutrition (Iron absorption studies).


Address

Kalabagan
Dhaka
1205

Opening Hours

Monday 10:00 - 14:30
Tuesday 10:00 - 14:30
Wednesday 10:30 - 14:30
Thursday 10:01 - 14:29
Saturday 10:00 - 14:29
Sunday 10:00 - 14:30

Telephone

+8801766661331

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nutritionist Fahmida Hashem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nutritionist Fahmida Hashem:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram