Dr. Akib Hossain

Dr. Akib Hossain The motto of this page is to help people live a healthy life.

01/02/2026

হাপানি বা এজমা রোগীর প্রধান লক্ষণগুলো কি?

16/01/2026

চর্বিযুক্ত খাবারের পর কি ডান পাশের পেটে ব্যথা হয়?হতে পারে এটা গলস্টোনের লক্ষণ!

পূর্বের ভিডিওর ফলোআপ:ডায়াবেটিসে কিডনি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। শুরুতে কোনো উপসর্গ নাও থাকতে পারে।🔹 সবচেয়ে প্রাথমিক লক্ষ...
10/01/2026

পূর্বের ভিডিওর ফলোআপ:

ডায়াবেটিসে কিডনি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। শুরুতে কোনো উপসর্গ নাও থাকতে পারে।
🔹 সবচেয়ে প্রাথমিক লক্ষণ হলো — মাইক্রোঅ্যালবুমিনিউরিয়া অর্থাৎ, প্রস্রাবে অল্প পরিমাণ প্রোটিন (অ্যালবুমিন) বের হওয়া।

⚠️ এই অবস্থায়
✔️ কিডনির কাজ (ক্রিয়াটিনিন) স্বাভাবিক থাকতে পারে
✔️ কিন্তু ভবিষ্যতে কিডনি বিকলের ঝুঁকি বাড়ে

👉 তাই ডায়াবেটিস রোগীদের জন্য গুরুত্বপূর্ণ—
🔸 বছরে অন্তত ১ বার Urine for ACR টেস্ট এবং eGFR টেস্ট
🔸 রক্তে শর্করা ও রক্তচাপ নিয়ন্ত্রণ
🔸 চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ফলোআপ

10/01/2026

🩺 ডায়াবেটিসে কিডনি আক্রান্ত হওয়ার সবচেয়ে প্রাথমিক লক্ষণ

09/01/2026

হঠাৎ শরীরে লাল লাল চাকা ওঠা, প্রচণ্ড চুলকানি?

05/01/2026

ইনফেক্টেড স্ক্যাবিস এবং এর জটিলতা:

03/01/2026

তেতুলের টক খেলে কি রক্তচাপ কমে?

02/01/2026

অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ থেকে কিডনির সমস্যা হতে কতোদিন সময় লাগে?

স্ক্যাবিস একটি ছোঁয়াচে চর্মরোগ। অতিরিক্ত চুলকাতে গিয়ে ঘা হলে সেখানে জীবাণু ঢুকে ইনফেকশন হতে পারে, যাকে ইনফেক্টেড স্ক্যাব...
01/01/2026

স্ক্যাবিস একটি ছোঁয়াচে চর্মরোগ। অতিরিক্ত চুলকাতে গিয়ে ঘা হলে সেখানে জীবাণু ঢুকে ইনফেকশন হতে পারে, যাকে ইনফেক্টেড স্ক্যাবিস বলা হয়।

যে লক্ষণগুলো দেখা যায়:
🔹 তীব্র চুলকানি
🔹 ঘা থেকে পুঁজ বা হলুদ খোসা
🔹 ত্বক লাল, ফোলা ও ব্যথাযুক্ত
🔹 কখনো জ্বর হতে পারে

করণীয় কী?
✅ ডাক্তারের পরামর্শে স্ক্যাবিসের ওষুধ ব্যবহার
✅ প্রয়োজন হলে অ্যান্টিবায়োটিক সেবন
✅ নখ ছোট রাখা ও খোঁচানো বন্ধ করা
✅ পরিবারের সবাইকে একসাথে চিকিৎসা
✅ কাপড়, তোয়ালে, বিছানার চাদর গরম পানিতে ধোয়া

29/12/2025

⚠️ পেট ব্যথার সতর্ক সংকেত
পেট ব্যথা অনেক সময় সাধারণ হতে পারে, কিন্তু কিছু লক্ষণ দেখা দিলে তা গুরুতর সমস্যার ইঙ্গিত হতে পারে। এসব ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

🚨 যেসব লক্ষণে সতর্ক হবেন:
🤕 হঠাৎ তীব্র বা অসহনীয় পেট ব্যথা
⏳ দীর্ঘ সময় (২৪ ঘণ্টার বেশি) পেট ব্যথা চলতে থাকা
🤢 বারবার বমি বা বমির সাথে রক্ত
💩 পায়খানায় রক্ত বা কালো পায়খানা
🌡️ পেট ব্যথার সাথে জ্বর
🤰 গর্ভাবস্থায় পেট ব্যথা
😵 মাথা ঘোরা, দুর্বলতা বা অজ্ঞান ভাব
🚽 প্রস্রাবের সময় ব্যথা বা জ্বালা
📈 পেট ফোলা ও গ্যাস বের না হওয়া
👶👵 শিশু বা বয়স্ক ব্যক্তির পেট ব্যথা

🩺 Hypertensive Urgency (হাইপারটেনসিভ আরজেন্সি) – জানুন ও সতর্ক থাকুন🔴 কি এটি?রক্তচাপ খুব বেশি (সাধারণত ≥180/120 mmHg), ক...
21/12/2025

🩺 Hypertensive Urgency (হাইপারটেনসিভ আরজেন্সি) – জানুন ও সতর্ক থাকুন

🔴 কি এটি?
রক্তচাপ খুব বেশি (সাধারণত ≥180/120 mmHg), কিন্তু তাৎক্ষণিক অঙ্গক্ষতির লক্ষণ নেই—এটাই হাইপারটেনসিভ আরজেন্সি।

⚠️ লক্ষণ হতে পারে:
মাথাব্যথা, মাথা ঘোরা, বুক ধড়ফড়, বমিভাব, দৃষ্টি ঝাপসা

✅ কি করবেন?

আতঙ্কিত না হয়ে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন

নিয়মিত ওষুধ ঠিকমতো খান

লবণ কমান, বিশ্রাম নিন

নিজে নিজে ওষুধের ডোজ পরিবর্তন করবেন না

🚨 জরুরি সতর্কতা:
বুকব্যথা, শ্বাসকষ্ট, পক্ষাঘাত, চোখে হঠাৎ সমস্যা হলে—তৎক্ষণাৎ হাসপাতালে যান।

👉 রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত চেক করুন।
সচেতন থাকুন, সুস্থ থাকুন।

দাউদ হলে অনেক রোগী এলার্জি ভেবে স্টেরয়েড ইঞ্জেকশন নেন। এরপর কিছুদিন দাউদ একদম কমে যায়, তখন রোগী সাময়িকভাবে খুশি হয়ে যায়,...
20/12/2025

দাউদ হলে অনেক রোগী এলার্জি ভেবে স্টেরয়েড ইঞ্জেকশন নেন। এরপর কিছুদিন দাউদ একদম কমে যায়, তখন রোগী সাময়িকভাবে খুশি হয়ে যায়, কিন্তু কয়েকদিনের মধ্যেই দাউদ কয়েকগুণ বেড়ে গিয়ে আবার ফেরত আসে। এরপর শুরু হয় রোগীর কান্না!

দাউদে ইঞ্জেকশন বা ভুল ওষুধ ব্যবহার করলে তার ফলাফল অনেকটা ছবির মতো এরকম হয়।

Address

Dhamrai Bazar
Dhaka
1300

Telephone

+8801687419469

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Akib Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Akib Hossain:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram