Fit With Molua Khan

Fit With Molua Khan I utilize my expertise to assist individuals in enhancing their physical and mental well-being in a manner that is durable and sustainable.

08/02/2026

I don’t chase trends,trends chase me.😂

12 week Premium  Service review  by Sabrina Sattar. Previous weight : 92.10kgPresent weight: 77.40 kgTotal Change:Weight...
08/02/2026

12 week Premium Service review by Sabrina Sattar.

Previous weight : 92.10kg
Present weight: 77.40 kg

Total Change:
Weight loss: 14.7 kg
Waist : 7.2 inches
Hip: 5.5 inches
Chest: 3 inches

আসসালামু আলাইকুম। আমি সাবরিনা। আমি ডেনমার্ক এ থাকি। আমি প্রথমবার মা হবার পরে অনেকটাই মোটা হয়ে যাই। অনেক ডিপ্রেশন পার হবার পরে আমি এক বড় আপুর কাছে মলুয়া আপুর ইনফরমেশন পাই। তারপর আমি আপুর শরণাপন্ন হই। প্রথম প্রথম অনেক কষ্ট হতো। আপু আমাকে অনেক হেল্প করেছে। এই ওয়েট কমানোর জন্য এবং একটা গুড লাইফ স্টাইল মেইনটেইন করে ধরে রাখার জন্য। আমি বেবি সহ বাসায় একা থাকি। আমার বেবির মাত্র এক বছর বয়স। সবকিছু মিলিয়ে আমার একটু টাফ হয়ে যায় বাচ্চা নিয়ে। অনেক গাইড দিয়েছে আপু আমাকে। আমিও অনেক কষ্ট করেছি। আপুও আমাকে অনেক হেল্প করেছেন। সব সময় সবকিছু ঠিকঠাক মতো মেইনটেইন করতে পারিনি। তবে সর্বাত্মক চেষ্টা করেছি মেইন্টেইম করার।অনেক সময় প্রপারলি এক্সারসাইজও করতে পারি নাই। প্রথম প্রথম আমার খুব পেইন হতো শরীরে। ওভার ওয়েটের কারণে পায়ে খুব পেইন হতো। সেক্ষেত্রে, কখন এক্সারসাইজ করতে হবে, কোন কোন এক্সারসাইজ করতে হবে, ইনজুরি ছাড়া কিভাবে রিকভারি হবে, সেগুলো আপু আমাকে গাইড করেছে। অনেক আজগুবি টাইপের প্রশ্ন করে আপুকে অনেক বিরক্ত করেছি। থ্যাংকস টু আল্লাহ এন্ড থ্যাংকস টু মলুয়া আপু যে, আপু আসলেই অনেক ভালো।
আরেকটি ব্যাপার, এই ফার্স্ট টাইম দেখলাম যে ডায়েটে বেশি খাবার খেয়েও ওজন কমানো যায়। ক্ষুধা লাগছে- এই বিষয়টা আমার মধ্যে ছিল না । বরং মাঝে মাঝে হিউজ ফিল করেছি।

আপুর জন্য অনেক দোয়া রইল।ওভারঅল ট্রাই করবো আমি যেন এই গুড লাইফ স্টাইলটা ধরে রাখতে পারি। সবাই ভাল থাকবেন। আমার জন্য দোয়া করবেন।

http://youtube.com/post/UgkxCtebIuENjb1DtEl51o_Fl4Qn56X-pxC7?si=Np4ZGGRDhWna4NH6

12 weeks premium mentorship review by Antara HalderMentor: Molua Khan Total  weight reduce : 7.7 kgWaist reduction: 6 In...
01/02/2026

12 weeks premium mentorship review by Antara Halder
Mentor: Molua Khan

Total weight reduce : 7.7 kg
Waist reduction: 6 Inches
Chest reduction: 3+ inches
Hip reduction: 3 inches

মলুয়া আপুর সাথে আমার পরিচয় অনেক দিন আগে থেকে । আপুর কাছ থেকে ২০১৯-২০ সালে আমি
দুই টার্ম মেন্টর শীপ নিয়ে প্রায় ২০-২২ কেজি ওজন কমাই।তারপর অনেকদিন ওজন মেন্টেনে ছিল। কিন্ত গত দুই বছরে
নিজের ব্যাক্তিগত সমস্যার কারন, অলসতায়, কিছুটা অফিসিয়াল প্রেসারে আবারো ওয়েট গেইন করে। অতিরিক্ত ওজনের কারনে এবারে সুগার লেভেল বেড়ে গেল, হাই বিপি দেখা দিলো সাথে আরো কিছু complications। ডাক্তার বললো অবশ্যই ৬ মাসে ১০ কেজি ওজন কমাতে হবে। তাই আবারো আপুর শরনাপন্ন হলাম। আপুর গাইডেন্স অসাধারন এবং এক্সক্লুসিভ বলেই বার বার আপুর কাছে আসি। আপু সব কিছু ব্যাখ্যা করে দেয় এবং কখন কিভাবে সিচুয়েশন ট্যাকল করা যাবে সেটিও বলে দেয়।সবচেয়ে বড় সুবিধা হলো আপুর কাছ থেকে ডায়েট এবং এক্সার্সাইজ দুটোরই প্রপার গাইডলাইন পাওয়া যায়।

এবারে অফিসিয়াল স্ট্রেস এতো বেশি ছিলো যে ওয়েট অতটা কমেনি। এক্সারসাইজ করার সুযোগ পাওয়া যায়নি, খাবার অনেকসময়ই বাহিরের টা খেতে হয়েছে এবং মাঝে পুজো গেল , সবমিলে ১০০% ফলো করার সুযোগ হয়নি । তারপরে যতটা প্রগ্রেস হয়েছে আর খুব সুন্দর মেজারমেন্ট কমেছে।এতে আমি খুবই খুশি।আপুর জন্য অনেক ভালোবাসা।

http://youtube.com/post/UgkxHL2AoHMsCVL7zD2xuH6m4Qv-Ai7_KG4_?si=whbdjUkTLdtNHYMO

12 weeks mentorship review by Jannatul Nathea Islam পূর্বের ওজন:77 kg বর্তমান ওজন: 67 kgটোটাল কমেছেঃ 10 kgওয়েস্ট কমেছেঃ ...
28/01/2026

12 weeks mentorship review by Jannatul Nathea Islam

পূর্বের ওজন:77 kg
বর্তমান ওজন: 67 kg
টোটাল কমেছেঃ 10 kg
ওয়েস্ট কমেছেঃ 4.5 inches
হিপ কমেছেঃ 4 inches
চেস্ট কমেছেঃ 3 inches
মেডিকেল ইস্যু : PCOD
মেন্টর Molua khan.

আসসালামু আলাইকুম।
আমি শুরুতেই মলুয়া আপুর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি৷ আমার এই ওয়েট লস জার্নিটাকে সহজ করে দেয়ার জন্য।
না খেয়ে ওজন কমবে কিন্তু আপু আমাকে কখন ও না খেয়ে থাকার সুযোগ দেন নি।৷ উনার ম‍্যাক্রো রেশিও আর ক্যালোরি কাউন্ট এত সুন্দর করে সাজানো ছিল যে আমি কখনও আধ পেটে বা কম খেয়ে আছি এটা মনে হয় নি আমার৷
বরং কোন ধরনের ক্রেভিং বা ক্ষুধা লাগার মতন ব্যাপার লাস্ট ৩ মাসে ঘটেই নি!
আমি নিজের ব্যক্তিগত অক্ষমতা আর ব্যস্ততার জন্য রেগুলার এক্সারসাইজ করতে পারি নি৷ এক্সারসাইজ মেইনটেইন করতে পারলে আমার মনে হয় ওজন আর মেজারমেন্ট আরো অনেক বেশি কমাতে পারতাম!
স্টিল আমি অনেক হ্যাপি আমার এই প্রোগ্রেস দেখে।
আপুর থেকে অনেক কিছু শিখলাম। আশা করি আমার টার্গেট ওয়েট এ যাওয়ার রাস্তাটায় এই অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবো।
ধন্যবাদ।

http://youtube.com/post/Ugkxpg3GCNL_8_QT-50sH7GzkCGIF6a20zIe?si=VDqr4F8CtNzBZvZU

Honored to present my recipe book to   vai , a true example of fitness and healthy living who inspires many along the wa...
27/01/2026

Honored to present my recipe book to vai , a true example of fitness and healthy living who inspires many along the way.

25/01/2026

"ক্রাশ ডায়েট বা কম খাবার খেয়ে কস্ট করে ওজন না কমিয়ে , সঠিক ও স্বাস্থ্যকর উপায়ে ফ‍্যাট কমান।"

সঠিকভাবে ওজন কমানো শুধু লুকস বদলায় না।
BP, Diabetes, Thyroid, PCOS, Fatty Liver, Heart disease, Joint Pain, Sleep disorders, Mood & Stress, Metabolic syndrome, Digestive issues- এই সব lifestyle diseases-এও ইতিবাচক প্রভাব পড়ে।

যারা শুধু ওজন কমাতে চান না, বরং শারীরিকভাবে শক্তিশালী, মানসিকভাবে স্থির এবং আগের চেয়ে বেশি কর্মক্ষম হতে চান, তাদের জন্যই এই সার্ভিস।

আমার holistic approach শুধুমাত্র fat loss নয়- overall health, fitness, wellness এবং mental strength-কে একসাথে উন্নত করে।

ক্লায়েন্টরা সাধারণত লক্ষ্য করেন:
▪️ BP ও insulin ওষুধ কমে যায় বা বন্ধ হয়
▪️ Energy বাড়ে, হাঁপানো কমে
▪️ ঘুম ঠিক হয়
▪️ মনোযোগ বাড়ে, stress কমে
▪️ Skin-hair health উন্নত হয়
▪️ আগের সাইজের কাপড় আবার পরা যায়
▪️ Discipline আসে
▪️ অনেকের fertility-related সমস্যা সমাধান হয়

Molua Khan | PN Certified Coach
Internationally Accredited Nutrition Consultant
9+ years experience | 2000+ clients worldwide

Start your transformation today!
Website: fitwithmoluakhan.com

👉 আমার নতুন প্রকাশিত বই "ডায়েটে মজাদার রেসিপি পাবেন এই লিংকেঃ
🔗 https://rkmri.co/AN5mmeeE3I2e/

12_ weeks _ mentorship_program review by Lubna  Khan previous weight - 72.4 kgPresent Weight -59.3 kgTotal lost weight -...
25/01/2026

12_ weeks _ mentorship_program review by Lubna

Khan
previous weight - 72.4 kg
Present Weight -59.3 kg
Total lost weight -13.1 kg

আমি ছোট থেকে তেমন মোটা ছিলাম না তবে আমার বিয়ের পর প্রথম বেবি হওয়ার পর আমার ওজন বাড়তে থাকে তবে তখন তেমন খারাপ লাগতো না কিন্তু আমার দ্বিতীয় বেবি হওয়ার পর আমার ওজন বেড়ে প্রায় ৮০ 😲 তারপর আমি নিজের চেষ্টায় ওজন কমিয়ে ৭২ কেজি তে আসছি কিন্তু এরপর আমি অনেক চেষ্টা করেও আর ওজন কমাতে পারি নাই 😭

এদিকে আমার প্রথম বেবি অনেক শুকনা তাই আমি মজা করে ওকে পাতলু 😀বলে ডাকতাম। ও মাগো এদিকে আমার ছেলে আমাকে মোটু 😭বলে ডাকা শুরু করছে 🤔
তখন আমি ভাবলাম সত্যিই আমি মোটা এবার ওজন কমাতে হবে।যেই ভাবা সেই কাজ আমি নিজে তো আর পারছি না
তাই আমি মলুয়া আপু কে আমার মেন্টর হিসেবে নিয়েছি। আপুকে নেওয়ার পর প্রথমে সবাই ঠিক ছিল কিন্তু পরবর্তীতে আমার কিছু পারিবারিক সমস্যার কারণে আমি ডায়েট ঠিক মতো করতে পারছিলাম না এমনকি ঠিক মতো রান্না করে খেতে পারছিলাম না। আপু আমাকে শিখিয়েছে বিভিন্ন সমস্যার মধ্যে ও নিজেকে কিভাবে ভালো রাখা যায়। আপু আমাকে সব সময় পরিস্তিতি অনুযায়ী ডায়েট চার্ট ও exercise দিয়েছে আমি ও চেষ্টা করেছি সব ঠিক মতো করার জন্য। ১২ সপ্তাহ পর আমি আমার রেজাল্ট দেখার পর সত্যিই আমি অনেক খুব খুশি ❤
❤ধন্যবাদ আপু আপনি না থাকলে আমি হয়তোবা আমার কাঙ্খিত রেজাল্ট পেতাম না ❤
অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা প্লাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য 💛❤

http://youtube.com/post/Ugkxo7GiGnEy18w0YHNMIvf5D3PX8rC8JRmj?si=jUmBC2MqDrETNXoM

ডায়েট মানে হলো সঠিকভাবে খাওয়া ❤️অনেকেই ভাবেন ডায়েট করলে স্বাদ চলে যায়, পেট ভরে না, সারাক্ষণ ক্ষুধা লাগে।কিন্তু সত্যি কথা...
20/01/2026

ডায়েট মানে হলো সঠিকভাবে খাওয়া ❤️
অনেকেই ভাবেন ডায়েট করলে স্বাদ চলে যায়, পেট ভরে না, সারাক্ষণ ক্ষুধা লাগে।

কিন্তু সত্যি কথা হলো—
👉 ডায়েট মানে অনাহার নয়
👉 ডায়েট মানে নিয়মিত, পুষ্টিকর ও সুস্বাদু খাবার 🍲

এই বইটিতে দেখানো হয়েছে কীভাবে—
✅ কম তেল, কম ক্যালোরিতে
✅ সহজ উপকরণ দিয়ে
✅ ঘরে বসেই
👉 স্বাস্থ্যকর কিন্তু দারুণ স্বাদের খাবার বানানো যায়
👨‍👩‍👧‍👦 পুরো পরিবারের জন্য উপযোগী
⏱️ ব্যস্ত মানুষ, চাকরিজীবী, এমনকি নতুন রান্নাশিখলেও পারবেন
🥗 প্রোটিন, কার্বোহাইড্রেট আর ফ্যাটের সুন্দর ব্যালেন্স
💪 শরীর থাকবে ফিট, এনার্জি থাকবে পুরো দিন
ছোট ছোট পরিবর্তনই বড় পার্থক্য গড়ে তোলে।

আজ একটু সচেতন হলেই—আগামীকাল হবে আরও সুস্থ 🌿
📘 আপনি যদি চান—
✔️ ডায়েটকে ভয় না পেতে
✔️ খাবার খেয়েও ফিট থাকতে
✔️ পরিবারকে স্বাস্থ্যকর খাবারের অভ্যাস শেখাতে
তাহলে এই বইটা আপনার জন্যই।

👉 বইটি দেখুন এখানে:
🔗 https://rkmri.co/AN5mmeeE3I2e/
Extra 5% Discount কোড: CHAMPION26 (till Jan,26)

📦 হোম ডেলিভারি |

💬 কমেন্টে জানান—আপনি ডায়েট করতে যেয়ে কি কোন সমস্যা অনুভব করেন?

12 weeks Premium mentorship review by Tania Islam Mentor-Molua KhanTotal weight loss : 8.7 kg Waist reduce: 7.2 inches  ...
18/01/2026

12 weeks Premium mentorship review by Tania Islam
Mentor-Molua Khan
Total weight loss : 8.7 kg
Waist reduce: 7.2 inches

আসসালামু আলাইকুম। আমি তানিয়া ইসলাম । আমি অনেক শুকনা একজন মানুষ ছিলাম। কিন্তু হরমোনাল কারনে ওজন বাড়তে বাড়তে ৬৮ কেজি ওজন হয়ে যায়।
হরমোনাল সমস্যার জন্য আমি ইন্ডিয়া যাই ডাক্তার দেখাতে। প্রথম বার কোনো ডাক্তার আমাকে কোনো ঔষধ না দিয়ে জিমে গিয়ে ইন্সট্রাক্টর এর সহায়তায় এক্সারসাইজ করতে বলে। আলহামদুলিল্লাহ , আমার হরমোনের সমস্যা ঠিক হয়ে যায়। এবার ডেলিভারির পর অনেকটাই মোটা হয়ে যাই এবং শারিরীক ভাবেও অনেক দূর্বল হয়ে যাই। তাই এবার প্রফেশনাল কারো কাছে সাজেশন নিব চিন্তা করতেই আমার প্রিয় মলুয়া আপুর শরণাপন্ন হই। আপুর কাছে যাওয়ার কারণ আমার মনে হতো আপু অনেক কড়া, কখনো উল্টা পাল্টা করলে বকা দিয়ে দিবে 🤣🤣🤣কিন্তু আপু অনেক সুইট ❤️❤️❤️। অনেকে মনে করে ডায়েট মানে ফ্যান্সি ফুড এবং কম খাওয়া। কিন্তু আপু আমকে যা খাবারে তালিকা দিয়েছে সব আমার পছন্দের খাবার এবং শুধু আমার জন্য এক্সট্রা কোনো খাবার আইটেম কিনতে হয়নি। সব ঘরের খাবার খেয়ে ওজন কমিয়েছি। কোনো ধরনের ক্রেভিং হয় নি। কিন্তু সব কিছু তো এত সহজ না। এর মধ্যে অনেক ব্যক্তিগত সমস্যা হয়েছে। কিন্তু আমার শুধু মনে হয়েছে আপু আমাকে এটা করতে বলেছে তো করতে হবে।এই সময়গুলো আপুর সাথে কথা বললে অনেক মটিভেশন কাজ করত। আপু সব কিছু এত সুন্দর করে সাইন্টিফিক ভাবে বোঝাতো ❤️।আপু আমাকে অনেক হেল্প করেছে এই ওয়েট কমানোর জন্য এবং একটা গুড লাইফ স্টাইল মেইনটেইন করে ধরে রাখার জন্য। অনেক গাইড দিয়েছে আপু আমাকে।সব সময় সবকিছু ঠিকঠাক মতো মেইনটেইন করতে পারিনি। তবে সর্বাত্মক চেষ্টা করেছি মেইন্টেইম করার।অনেক সময় প্রপারলি এক্সারসাইজও করতে পারি নাই। প্রথম প্রথম আমার খুব ডান হাটুতে পেইন হতো ওভার ওয়েটের কারণে। সেক্ষেত্রে, কখন এক্সারসাইজ করতে হবে, কোন কোন এক্সারসাইজ করতে হবে সেগুলো আপু আমাকে গাইড করেছে।আলহামদুলিল্লাহ এখন আর কোনো ব্যাথা নাই।
আপুর জন্য অনেক দোয়া রইল।ওভারঅল ট্রাই করবো আমি যেন এই গুড লাইফ স্টাইলটা ধরে রাখতে পারি। সবাই ভাল থাকবেন। আমার জন্য দোয়া করবেন।

http://youtube.com/post/UgkxVgoFMFdgRb_B20YPyOtew30eu7yBeT1H?si=CuoVcnSvbhDBOQCY

12 weeks mentorship review by Jui Khayer ShayraWeight reduced : 10.1 kgWaist reduced : 6 inchesযারা আমাকে চেনেন সবাই জান...
15/01/2026

12 weeks mentorship review by
Jui Khayer Shayra

Weight reduced : 10.1 kg
Waist reduced : 6 inches

যারা আমাকে চেনেন সবাই জানে যে আমি এক্কেবারে ছোট থেকেই কতটা গলুমলু টাইপ ছিলাম। পড়াশোনা, জব,বিয়ে,সংসার,বাচ্চা লাইফের সব অধ্যায়েই ওভারওয়েট নিয়ে আমার তেমন মাথাব্যথা ছিল না। তবে চেইঞ্জ আসলো আমার প্রেগ্ন্যাসির ৭ মাসে যখন গর্ভকালীন ডায়াবেটিস ধরা পরে।যেই আমি এত ইঞ্জেকশন ভয় পাই,সেই আমি নাভির চারপাশে প্রতিদিন তিনবেলাই ইনসুলিন ইঞ্জেক্ট করতাম।ডেলিভারির পরে সেই ডায়াবেটিস আমাকে ছেরে যায় নাই, সাথে ওয়েট আরও বেরে যায়। আমি রেগুলার লুসূকোন আর কমেট ৮৫০ খেতাম, এই তিন বছর ধরে।ডায়াবেটিস তবুও ২১/২২ সর্বনিন্ম ১৮ থাকত।ফিংগার প্রেসে কোন শক্তি পেতাম না,পায়ের পাতায় ব্যথা, হাটুতে ব্যাথা, ঘুম কম হওয়া এসব নিয়ে খুব সাফার করেছি। এই বয়সে ডায়াবেটিস মেডিসিন কন্টিনিউ করা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। তার উপর আছে পিসিওস এর সমস্যা। ডায়াবেটিস আর পিসিওস নিয়ে সেকেন্ড প্রেগ্ন্যাসির কথা চিন্তা করাও নিজের হেলথের জন্য ভয়ংকর কিছু একটা ভাবা হবে।
আমার লাইফের এত সব জটিলতা, এত হেলথ ইসু খুব সহজেই যে সমাধান হতে পারে এটা আমি কখনো চিন্তাও করিনি তবে হয়েছে আলহামদুলিল্লাহ।
আজকে ৩ মাস আমি ডায়াবেটিস মেডিসিন খাই না, আমি প্রতিদিন ৭/ ৮ ঘন্টা ঘুমাই,৪ লিটার এর বেশি পানি খাই, পিসিওস এর সমস্যা প্রায় ৯০%সমাধান হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ।

এখন আসি আসল কথায়,আমার এই অসাধ্য সাধন করায় যে মানুষটার অবদান সবচেয়ে বেশি সেই আপুটা হলেন #মলুয়া আপু। আমি আপুর থেকে ১২ সপ্তাহের প্রিমিয়াম সার্ভিস টা নিয়েছি।উনার গাইডেন্স খুব লাউড এন্ড ক্লিয়ার ছিলো আর আমিও খুব কেয়ারফুলি মেনে চলেছি সবটাই। উনি আমাকে খুব অল্পতেই পুরোটা বুঝিয়েছেন খুব ক্লিয়ার ভাবে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় ছিলো, আমি ভেবে চলেছি আমি ওজন কমাচ্ছি, কিন্তু না, উনি আমাকে দিয়ে আমার ওজন কমিয়েছেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করিয়েছেন, ডায়েট মেইনটেইন করিয়েছেন, সাথে আমার বডি শেইপ ও করিয়েছেন এক্সারসাইজ এর মাধ্যমে।
আমি জানি আমার এই জার্নি মাত্রই শুরু... আরও অনেকদূর যেতে হবে।তবে আপনার শেখানো সব কিছু আমার নেক্সট জার্নি অনেক সহজ করবে ইনশাআল্লাহ। কঠিন কিছু যদি ফেস করি আপনি পাশে আছেন এটাও বিলিভ করি। অনেক ধন্যবাদ আপু....

http://youtube.com/post/Ugkxg_nQ1AuYllhpvNtmDOKbmMh6DAFGBLeD?si=bJ0vrNKjM1JWNtP6

শীতকালে বিকেল বা সকালের নাস্তায় এমন প্রোটিন সমৃদ্ধ স‍্যুপ করে খেতে পারেন ♥️                 ゚
14/01/2026

শীতকালে বিকেল বা সকালের নাস্তায় এমন প্রোটিন সমৃদ্ধ স‍্যুপ করে খেতে পারেন ♥️

Address

Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Fit With Molua Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Fit With Molua Khan:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category

About Molua Khan

PERSONAL BACKGROUND

Hello, I am Molua Khan. I’ve been working for Lose to Gain since the beginning of the platform. In the beginning, I gave free suggestions for the group members and in the meantime continued the expert course from NESTA (National Exercise & Sports Trainer Association, USA). Being a scholar from NESTA, I have all the theoretical and practical knowledge and experience in the field of nutrition and exercise.

Before starting formal practice as a mentor, I transformed myself by proper diet and exercise. I enjoy living out my passion for health and fitness. Fitness is my passion. I love to stay fit and healthy myself. Along with that I love inspiring others to see their potential, and motivating them to achieve their goals. I believe in making health a lifestyle choice, not just a temporary solution and I believe in keeping fitness fun and motivating. I have a vision through Lose to Gain to make people educated in nutrition and fitness in our country. So, let me help you look better, feel better and lead a life you absolutely love.