Cancer Care & Medical Services

Cancer Care & Medical Services প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে অনেক ধরনের ক্যান্সারই নিরাময়যোগ্য।

সাধারণ টিউমার?                     নাকি ক্যান্সার? ✅শরীরে যে কোন জায়গায় টিউমার হলে অবহেলা নয়।✅টিউমার বিশেষজ্ঞ /ক্যান্...
01/02/2026

সাধারণ টিউমার?
নাকি ক্যান্সার?

✅শরীরে যে কোন জায়গায় টিউমার হলে অবহেলা নয়।
✅টিউমার বিশেষজ্ঞ /ক্যান্সার বিশেষজ্ঞ দেখান।
✅শুরুতে ধরা পরলে ক্যান্সার নিরাময় যোগ্য।


রোগ নির্ণয়ের ক্ষেত্রে টিউমার বা লিম্ফনোড থেকে FNAC নয় বরং Core needle biopsy টেস্ট করান।এতে রোগ নির্ণয়ের পাশাপাশি রোগ...
31/01/2026

রোগ নির্ণয়ের ক্ষেত্রে টিউমার বা লিম্ফনোড থেকে FNAC নয় বরং Core needle biopsy টেস্ট করান।

এতে রোগ নির্ণয়ের পাশাপাশি রোগের ধরন জানা যায় এবং সঠিক ট্রিটমেন্ট প্লান করা সহজ হয়।

রোগীর শারীরিক এবং আর্থিক ক্ষতি কম হয়।




অনাইকোমাইকোসিস (Onychomycosis) হলো খুবই কমন নখের ফাংগাল ইনফেকশন। এই ইনফেকশনের ফলে হাত-পায়ের নখ খুব সহজেই আক্রান্ত হয়। ⭕হ...
31/01/2026

অনাইকোমাইকোসিস (Onychomycosis) হলো খুবই কমন নখের ফাংগাল ইনফেকশন। এই ইনফেকশনের ফলে হাত-পায়ের নখ খুব সহজেই আক্রান্ত হয়।

⭕হাত ও পায়ের নখের ফাংগাল ইনফেকশনের কারণ, লক্ষণ ও প্রতিকার এর উপায় কি??

✴️নখের ফাংগাল ইনকেশন হওয়ার কারণ :

বদ্ধ, গরম ও অতিরিক্ত স্যাঁতস্যাঁতে আবহাওয়ার ভেতর দীর্ঘসময় থাকার কারণে। এছাড়া প্রয়োজনের চাইতে অনেক বেশি সময় হাত ও পা ভেজা রাখলেও এই ইনফেকশন হবার সম্ভবনা থাকে।

✴️নখের ফাংগাল ইনকেশনের লক্ষণ :-

১. নখের ভেতরে ফাঁকাভাব তৈরি হওয়া।

২. নখের দুই পাশের কোনা ভেঙে যাওয়া।

৩. নখের সম্মুখভাগ কিংবা নখের অর্ধেক অংশ ফ্যাকাশে হলুদ হয়ে যাওয়া।

৪. নখের চারপাশের ত্বক ফোলা ও খসখসে হয়ে ওঠা।

৫. বারংবার নখ ভেঙে যাওয়া।

৬. নখে বাজে গন্ধ দেখা দেওয়া।

৭. ক্ষেত্র বিশেষে নখে ব্যথাভাব দেখা দেওয়া।

৮. আংগুলের চিপায় সাদা হয়ে যাওয়া এবং সেখানে ক্ষত তৈরি হওয়া।

৯. পায়ের তলার চামড়া উঠে যায়।

✴️নখের ফাংগাল ইনফেকশনের চিকিৎসা :-

ফাংগাল ইনফেকশনের চিকিৎসার জন্য বেশ লম্বা সময়ের প্রয়োজন। দু-একদিনের চিকিৎসায় কোন ইনফেকশনই সম্পূর্ণ সেরে যায় না। ডাক্তারের পরামর্শ অনুযায়ি হাত ও পায়ের সঠিক যত্ন ও সঠিক ওষুধ গ্রহণ ও ক্রিম ব্যবহারে ধীরে ধীরে ইনফেকশন সম্পূর্ণ দূর করা সম্ভব।

✴️পায়ের ফাংগাল ইনকেশন প্রতিরোধে করণীয়:-

১. থালাবাসন ধোয়ার সময় হাতে প্লাস্টিক কিংবা রাবারের তৈরি গ্লাভস পরে নিতে হবে।

২. পানি ব্যবহারের পর দ্রুত হাত ও পা শুকিয়ে নিতে হবে। বিশেষ করে নখ ও আংগুলের ভাজ অবশ্যই মুছে শুকিয়ে নিতে হবে।

৩. নিজের যত্ন নেওয়ার কোন বিকল্প নেই।

৪. প্রতিদিন পরিষ্কার মোজা পরিধান করতে হবে, দীর্ঘক্ষণ জুতা পরিহার করতে হবে।

৫. যথাসম্ভব আলো-বাতাস যুক্ত ও খোলামেলা পরিবেশে থাকার চেষ্টা করতে হবে।

ডা: সাকিব বিন মাহমুদ
সহকারী রেজিস্ট্রার (চর্ম ও যৌন)
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ, উত্তরা,ঢাকা

29/01/2026

চাকরি ছাড়ছেন? সাবধান! "ব্রিজ ভেঙে নয়, সম্পর্ক রেখে বিদায় নিন। চাকরি পাওয়া যেমন গুরুত্বপূর্ণ, সুন্দরভাবে চাকরি ছাড়াটা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।

'প্রফেশনাল ওয়ার্ল্ড' খুব ছোট।জেনে নিন চাকরি ছাড়ার সময় করণীয় ১০টি প্রফেশনাল শিষ্টাচার।"

১. বসকে সবার আগে জানান: চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিলে সবার আগে আপনার ইমিডিয়েট বস বা ম্যানেজারকে জানান। সহকর্মীদের কাছে শুনে বস যেন আপনার চলে যাওয়ার খবর না পান, এটি খুবই অপেশাদার আচরণ।

২. নোটিশ পিরিয়ড মেনে চলুন: অফার লেটারে উল্লেখ করা নোটিশ পিরিয়ড (১ বা ২ মাস) যথাযথভাবে পালন করুন। হুট করে চাকরি ছেড়ে দিয়ে কোম্পানিকে বিপদে ফেলা উচিত নয়।

৩. ফরমাল রেজিগনেশন লেটার: মৌখিকভাবে বলার পাশাপাশি একটি সুন্দর ও ফরমাল রেজিগনেশন ইমেইল বা লেটার দিন। সেখানে চাকরি ছাড়ার কারণ (সংক্ষেপে) এবং শেষ কর্মদিবস স্পষ্টভাবে উল্লেখ করুন।

৪. কাজের সঠিক হ্যান্ডওভার (Handover): যাওয়ার আগে আপনার সব দায়িত্ব, পেন্ডিং কাজ এবং গুরুত্বপূর্ণ ফাইলগুলো গুছিয়ে বুঝিয়ে দিন। যাতে আপনার অবর্তমানে কাজ করতে গিয়ে অন্যদের সমস্যা না হয়।

৫. নেতিবাচক কথা বা বদনাম করবেন না: কোম্পানি ছাড়ছেন বলেই শেষ সময়ে এসে বস, কলিগ বা কোম্পানি নিয়ে বদনাম করবেন না। তিক্ততা নিয়ে বিদায় নেওয়া ক্যারিয়ারের জন্য ক্ষতিকর।

৬. শেষ দিন পর্যন্ত ডেডিকেশন: নোটিশ পিরিয়ডে আছেন বলে কাজে ফাঁকি দেবেন না। শেষ দিন পর্যন্ত নিজের কাজটা সততা ও দায়িত্বের সাথে করে যান। এতে আপনার সুনাম বজায় থাকবে।

৭. অফিসের সম্পদ ফেরত দিন: ল্যাপটপ, আইডি কার্ড, অ্যাক্সেস কি বা অন্য কোনো অফিসিয়াল জিনিস আপনার কাছে থাকলে শেষ কর্মদিবসে তা অক্ষত অবস্থায় ফেরত দিন।

৮. ডেটা চুরির চেষ্টা করবেন না: যাওয়ার সময় অফিসের গুরুত্বপূর্ণ ডেটা, ক্লায়েন্ট লিস্ট বা কনফিডেন্সিয়াল তথ্য পার্সোনাল মেইলে বা পেনড্রাইভে নেওয়ার চেষ্টা করবেন না। এটি আইনত দণ্ডনীয় ও অনৈতিক।

৯. কৃতজ্ঞতা প্রকাশ করুন: শেষ দিনে একটি 'ফেয়ারওয়েল মেইল' দিন। সেখানে এতদিন কাজ করার সুযোগ এবং শেখার অভিজ্ঞতার জন্য বস ও সহকর্মীদের ধন্যবাদ জানান।

১০. নেটওয়ার্ক বজায় রাখুন: চাকরি ছাড়লেও সাবেক সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। লিংকডইনে কানেক্টেড থাকুন। ভবিষ্যতে রেফারেন্স বা নেটওয়ার্কিংয়ের জন্য এটি কাজে লাগতে পারে।

"মনে রাখবেন, আপনি কীভাবে জয়েন করেছিলেন তার চেয়েও বেশি মানুষ মনে রাখে আপনি কীভাবে বিদায় নিয়েছিলেন। তাই 'ব্রিজ' না ভেঙে সম্পর্ক সুন্দর রেখে বিদায় নেওয়াই প্রকৃত প্রফেশনালের পরিচয়।"

© Mohiuddin Ahmed

আমি অলস সময় কাটাতে পারিনা। কিছু না কিছু কাজ আমায় করতেই হবে। এটা কি ঈশ্বরের আশীর্বাদ না অন্য কিছু?
28/01/2026

আমি অলস সময় কাটাতে পারিনা। কিছু না কিছু কাজ আমায় করতেই হবে।
এটা কি ঈশ্বরের আশীর্বাদ না অন্য কিছু?

জিহ্বার ক্যান্সারের প্রধান কারণ --1️⃣ ভাংগা দাঁতের খোঁচা ধূমপান ও তামাক সেবনসিগারেট, বিড়ি, জর্দা, গুল—সব ধরনের তামাক জিহ...
28/01/2026

জিহ্বার ক্যান্সারের প্রধান কারণ --
1️⃣ ভাংগা দাঁতের খোঁচা
ধূমপান ও তামাক সেবন
সিগারেট, বিড়ি, জর্দা, গুল—সব ধরনের তামাক জিহ্বার ক্যান্সারের সবচেয়ে বড় ঝুঁকি।

2️⃣ অ্যালকোহল সেবন
3️⃣ মুখের অস্বাস্থ্যকর পরিচ্ছন্নতা
4️⃣ HPV ভাইরাস সংক্রমন
5️⃣ দীর্ঘদিনের জিহ্বার ঘা বা সাদা/লাল দাগ
যা ভালো হয় না বা বারবার ফিরে আসে—ক্যান্সারের পূর্ব লক্ষণ হতে পারে।

📌 সতর্কতা:
২–৩ সপ্তাহের বেশি সময় জিহ্বায় ঘা, ব্যথা বা দাগ থাকলে অবশ্যই পরামর্শ নিন।
লেখা : ডা: সালাম স্যার

থাইরয়েড রোগীদের জন্য কিছু কথাআপনি যদি—💤 ঘুমাতে না পারেন💇‍♂️ চুল পড়ে🤕 মাথা যন্ত্রণা করে😡 অল্পতেই রাগ উঠতে থাকে😔 মন খারাপ ...
26/01/2026

থাইরয়েড রোগীদের জন্য কিছু কথা
আপনি যদি—
💤 ঘুমাতে না পারেন
💇‍♂️ চুল পড়ে
🤕 মাথা যন্ত্রণা করে
😡 অল্পতেই রাগ উঠতে থাকে
😔 মন খারাপ থাকে
তাহলে মনে রাখবেন, আপনি দুর্বল নন।
এগুলো আপনার শরীরের হরমোনের প্রতিক্রিয়া।
থাইরয়েড হরমোন ভারসাম্যে না থাকলে—
🧠 মস্তিষ্ক পর্যাপ্ত শক্তি পায় না
😓 মেজাজ নিয়ন্ত্রণ কঠিন হয়ে যায়
😢 অল্প কারণেই মুড সুইং, রাগ, হতাশা বা অস্থিরতা দেখা দেয়
নিজেকে দোষ দেবেন না।থাইরয়েড কোনো ছোট সমস্যা নয়।
এই রোগ শরীরের পাশাপাশি মনের ওপরও সরাসরি প্রভাব ফেলে।এটা আপনার অবহেলা বা মানসিক দুর্বলতা নয়।
থাইরয়েড রোগীরা বাইরে থেকে স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে প্রতিদিন লড়াই করে—
💤 ঘুমের সঙ্গে
😓 ক্লান্তির সঙ্গে
😡 মেজাজের সঙ্গে
🧠 নিজের মনকে সামলানোর সঙ্গে
নিয়মিত ওষুধ খাওয়া, সময়মতো পরীক্ষা করা এবং নিজের যত্ন নেওয়াই সবচেয়ে বড় সাপোর্ট।
সংগৃহিত।

Don’t Mess It Up: Tell Cold vs. Heat 🔥🦶1️⃣ When to use COLD 🧊Use it when it’s fresh, swollen, or inflamed:✅ reduces infl...
24/01/2026

Don’t Mess It Up: Tell Cold vs. Heat 🔥🦶

1️⃣ When to use COLD 🧊
Use it when it’s fresh, swollen, or inflamed:
✅ reduces inflammation
✅ helps sharp/acute pain
✅ lowers swelling
✅ best after a bump, fall, or injury
✅ great for sprains and strains

Relatable mistake: I once used heat right after a twist… it got puffy like a balloon 😅

2️⃣ When to use HEAT ♨️
Use it when things feel tight, stiff, or chronic:
✅ relaxes muscles
✅ helps long-term aches
✅ eases tight knots and spasms
✅ useful for a stiff neck
✅ comforting for cramps

Small tip: the right choice (cold or heat) can seriously speed up relief.
Collected

অনেকে মনে করেন পিত্তথলি ফেলে দিলে...হজমে সমস্যা হয়....পিত্তথলিতে পাথর হলে তাই..খুঁজতে থাকেন....পিত্তথলি না কেটে পাথর  বে...
23/01/2026

অনেকে মনে করেন পিত্তথলি ফেলে দিলে...হজমে সমস্যা হয়....পিত্তথলিতে পাথর হলে তাই..খুঁজতে থাকেন....পিত্তথলি না কেটে পাথর বের করা যায় কিনা!
উত্তর হলো...
পিত্তরস তৈরি হয় লিভারে....প্রতিদিন প্রায় এক লিটারের মত তৈরি হয়...সেখান থেকে নালিপথে নেমে অন্ত্রে (Intestine) পৌছায়....১ লিটার বা ১০০০ মিলি. এর মাত্র ৩০ মিলি. পিত্তথলিতে জমা হয়....
খেয়াল করে,
পিত্তথলিতে কিন্তু পিত্তরস তৈরি হয় না...কেবল জমা থাকে...তাও খুব সামান্য অংশ! এখানে এসে পিত্তরস আরো ঘন হয়।
কেন জমা থাকে?
এটা রিজার্ভ সৈন্যের মত। আমরা কখনো এক সাথে অনেকগুলো ভারী খাবার বা চর্বিযুক্ত খাবার খেয়ে ফেললে তখন ব্রেইন পিত্তথলিকে নির্দেশ দেয়...তুমি সংকুচিত হও। পিত্তথলি সংকুচিত হলে অতিরিক্ত পিত্তরস অন্ত্রে ঢুকে...হজমে সহায়তা করে।

পিত্তথলি কেটে ফেললে কি হজমে সমস্যা হয়?
একেবারে হয়না বললেই চলে। প্রথম দিকে একটু আধটু সমস্যা হলেও..ধীরে ধীরে তা এডজাস্ট হয়ে যায়...অপারেশনের পরে তাই ভাজাপোড়া বা চর্বিযুক্ত খাবার কমিয়ে দিতে বলা হয়।

ল্যাপারোস্কপি বা ছিদ্র করে অপারেশন করলে কি গল্প ব্লাডার আংশিক থেকে যায়?
ভুল। একেবারেই ভুল। এমন সম্ভাবনা জিরো।
সংগৃহীত।

বাচ্চাটার নাকের ছিদ্র নেই। চোখ, কান, হাতের আঙুলও ঠিকমতো গঠিত হয়নি😪এবার বুঝতে পারছেন গর্ভাবস্থায়  #ফলিক এসিড এবং আল্ট্রাস...
21/01/2026

বাচ্চাটার নাকের ছিদ্র নেই। চোখ, কান, হাতের আঙুলও ঠিকমতো গঠিত হয়নি😪

এবার বুঝতে পারছেন গর্ভাবস্থায় #ফলিক এসিড এবং আল্ট্রাসাউন্ড সহ #অনোম্যালি স্ক্যান সহ প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ?
ছবি ডা: মাহফুজ বাধন

ডাঃ আপেল মাহমুদ

Address

৬৫৯, আশিদাগ, উঃ কাফরুল, ঢাকা ক্যান্টনমেন্ট , ঢাকা।
Dhaka
1206

Telephone

+8801716652710

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cancer Care & Medical Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram