নয়ন তারা আই হসপিটাল-Nayan Tara Eye Hospital

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • নয়ন তারা আই হসপিটাল-Nayan Tara Eye Hospital

নয়ন তারা আই হসপিটাল-Nayan Tara Eye Hospital চোখের যেকোনো সমস্যা কে গুরুত্ব দিয়ে ?

ছানি!!  Part (A)চোখের মনি সাদা হয়ে ঢেকে যাওয়া চোখলেন্স হলো চোখের মধ্যে একটি স্বচ্ছ অংশ যা বাইরে থেকে আলোকে কেন্দ্রীভূত...
11/02/2022

ছানি!! Part (A)
চোখের মনি সাদা হয়ে ঢেকে যাওয়া চোখ
লেন্স হলো চোখের মধ্যে একটি স্বচ্ছ অংশ যা বাইরে থেকে আলোকে কেন্দ্রীভূত করে যাতে চোখ দেখতে পায়। মানুষ বৃদ্ধ হতে থাকলে এই লেন্সটি ঘোলা হয়ে যেতে পারে, ও এর ভিতর দিয়ে আলো প্রবেশ করা বন্ধ হয়ে যেতে পারে, এবং এর ফলে ক্রমশ দৃষ্টিহানি হতে পারে এবং পরিশেষে অন্ধত্ব দেখা দিতে পারে। এই ঘোলা হওয়াটিকে চোখের উপর একটি ধূসড় দাগ হিসেবে অনেক সময় দেখা যেতে পারে যাকে ছানি বলা হয়। বৃদ্ধ লোকদের মধ্যেই ছানি সচরাচর দেখা যায়, কিন্তু কোলের শিশু বা বাড়ন্ত শিশুদের মধ্যেও তা দেখা যেতে পারে।

ছানির বৃদ্ধি বিলম্ব করানোর জন্য:

ধূমপান করবেন না।
দৃঢ় সূর্য্যালোক থেকে চোখকে রক্ষার জন্য টুপি পড়ুন।

একজন নারী কথা বলছে
আমরা বলছি: “আপনার যদি সাদা চুল থাকে তবে, আপনার চোখ ধূসড় কিনা তা পরীক্ষা করে দেখুন।” আমরা ছানিযুক্ত বয়স্ক লোকদেরকে তাদের দৃষ্টি ফিরে পাবার জন্য অস্ত্রোপচার করার জন্য উৎসাহিত করছি।
স্বাস্থ্য কর্মীরা ছানিযুক্ত ব্যক্তিদের খুঁজে বের করতে পারে এবং তাদেরকে যে সমস্ত কার্যক্রম ও হাসপাতালে দৃষ্টি পুনস্থাপন করতে অস্ত্রোপচার করার সুযোগ রয়েছে সেখানে যাওয়ার সুপারিশ করতে পারে। পুরুষদের তুলনায় নারীরাই ছানির চিকিৎসার ক্ষেত্রে সুযোগ কম পায়। তাই বৃদ্ধা নারীদেরকে তাদের ঘরে গিয়ে তাদের দৃষ্টিশক্তির বিষয়ে জিজ্ঞাসা করুন। ছানির কারণে দৃষ্টিহানি হওয়ার আগেই চিকিৎসা গ্রহণ করায় সাহায্য করতে বয়স্ক ব্যক্তিদের পরীক্ষা করুন। কিন্তু তারা যদি অতি সামান্যও দেখতে পায়, তবুও তাদেরকে সাহায্য পাবার ব্যবস্থা করার এখনই সঠিক সময়।

20/06/2021

Follow Our Page To increase Your Eye Related Knowledge 🙂

08/04/2021

ডায়াবেটিস শব্দটি আমাদের সবার কাছেই বেশ পরিচিত। এমন কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে না, যেখানে কোনো ডায়াবেটিসের রোগী নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, ডায়াবেটিস এখন একটি মহামারি রোগ। এই রোগের অত্যধিক বিস্তারের কারণেই সম্প্রতি এমন ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
রোগী যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সঠিক ব্যবস্থা গ্রহণ না করেন, তবে তার রক্তনালি, স্নায়ু, কিডনি, চোখ ও হৃদ্‌যন্ত্রের সমস্যাসহ নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে।

05/04/2021
চোখের ছানি অপারেশনে শতভাগ সফল ও বিশ্বস্ত প্রতিষ্ঠান  নয়ন তারা চক্ষু হাসপাতাল-Nayan Tara Eye Hospitalবিনামূল্যে চক্ষু চিক...
07/03/2021

চোখের ছানি অপারেশনে শতভাগ সফল ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নয়ন তারা চক্ষু হাসপাতাল-Nayan Tara Eye Hospital
বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির ০৭/০৩/২০২১
তথ্য সহায়তায় 01407018215

Thank You Masood Reza Sir (MBBS, FICO)TO Give Us Your Precious Time❤️
10/02/2021

Thank You Masood Reza Sir (MBBS, FICO)
TO Give Us Your Precious Time❤️

17/01/2021
17/01/2021

চোখের ছানি বিষয়ে আমরা অনেকেই অবগত। চোখে এক ধরনের স্বচ্ছ লেন্স আছে, যা প্রাকৃতিক উপাদানে তৈরি, যা চশমার গ্লাস বা লেন্সের মতোই আমাদের দেখতে সাহায্য করে। এটি এক ধরনের উভতল বা কনভেক্স লেন্স। চোখের অভ্যন্তরভাগে সামনের অংশে এই লেন্সটির অবস্থান। এই স্বচ্ছ লেন্সের কাজ হলো আলোকরশ্মি যখন চোখের ভেতরে আপতিত হয় তখন আপতিত আলোকরশ্মিকে নিয়ন্ত্রণ করে চোখের পেছনে অবস্থিত সংবেদনশীল পর্দা বা রেটিনার কোনো বিন্দুতে মিলিত হতে সাহায্য করা। ফলে রেটিনার স্নায়ু উজ্জীবিত হয় এবং মস্তিষ্কে এক ধরনের সঙ্কেত পাঠায়। ফলে আমরা দেখতে পারি। কোনো কারণে যদি প্রাকৃতিক এই লেন্সটি তার স্বচ্ছতা হারিয়ে ফেলে অর্থাৎ ঘোলা হয়ে যায় তবে আলোকরশ্মি চোখের ভেতরে প্রবেশে বাধাপ্রাপ্ত হয়। ফলে দেখার কাজটি বিঘিœত হয়। লেন্সের এই ঘোলা অবস্থাটিকে বলা হয় ক্যাটারেক্ট বা ছানি।
বিভিন্ন কারণে ছানি পড়তে পারে। তার মধ্যে অন্যতম হলোÑ বয়সজনিত ছানি। বয়স হলে স্বাভবিক নিয়মেই ছানি পড়ে। এ ছাড়াও আঘাতজনিত কারণে, জন্মগত ত্রুটি, চোখের প্রদাহ, বিভিন্ন ধরনের রেডিয়েশন বা মাইক্রো/মেক্রোওয়েভ রেডিয়েশন, ডায়াবেটিস ও অন্যান্য মেটাবলিক ডিসঅর্ডার ইত্যাদি কারণে ছানি পড়ে থাকে। এমনকি একটি শিশু ছানি নিয়েই জন্মাতে পারে। মাতৃগর্ভকালীন মায়ের কোনো প্রদাহ বিশেষ করে রোবেলা টক্সোপ্লাজমা ইত্যাদি ভাহরাসের সংক্রমণ অথবা গর্ভকালীন সময়ে ভ্রƒণের জিন বা ক্রোমোজমের কোনো ত্রুটিজনিত কারণে জন্মের সময় বা অব্যাবহিত পরে ছানি পরিলক্ষিত হয় যাকে কনজেনিটাল বা ডেভেলপমেন্টাল ক্যাটারেক্ট বলা হয়ে থাকে।
ছানির কারণ যাই হোক তার জন্য চিকিৎসার তেমন একটা হেরফের নেই। অর্থাৎ সব ধরনের ছানির একই চিকিৎসা আর তা হলো অপারেশন। অপারেশনের মাধ্যমে অস্বচ্ছ লেন্স বা ছানি অপসারণ করে সেখানে একটি কৃত্রিম লেন্স প্রতিস্থাপন করাই হলো অপারেশন। আর এই কৃত্রিম লেন্স প্রতিস্থাপনে চোখের সামনে কালো ও সাদা অংশের সংযোগস্থলে এক ধরনের টানেল বা ইনসিশনের মাধ্যমে অপারেশনটি করা হয়ে থাকে। ক্ষেত্রভেদে এই টানেল বা ইনসিশনের প্রস্থ দুই-তিন মিমি বা পাঁচ-সাত মিমি হয়ে থাকে। সাধারণত ফেকো পদ্ধতিতে টানেলের প্রস্থ ছোট দুই-তিন মিমি হয়ে থাকে। পাঁচ-সাত মিমি টানেলে অপারেশনটিকে বলা হয় এসআইসিএস বা স্মল ইনসিশন ক্যাটারেক্ট সার্জারি।
লেখক : এমবিবিএস, এফসিপিএস (চক্ষু), এমএস (চক্ষু), চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন
সহযোগী অধ্যাপক (অব:)আইডিয়াল আই কেয়ার সেন্টার

Address

Dhaka

Telephone

+8801407018215

Website

Alerts

Be the first to know and let us send you an email when নয়ন তারা আই হসপিটাল-Nayan Tara Eye Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to নয়ন তারা আই হসপিটাল-Nayan Tara Eye Hospital:

Share

Category