26/03/2026
হাম ভয়াবহ রূপ নিচ্ছে - এখনই টিকা দিন!
বর্তমানে বিশ্বজুড়ে আবারও Measles বা হাম রোগের প্রকোপ বেড়ে যাচ্ছে। বিশেষ করে যেসব শিশু এখনও পূর্ণ টিকা পায়নি, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। World Health Organization (WHO) এবং UNICEF বারবার সতর্ক করছে—টিকাদান কমে যাওয়ায় হাম দ্রুত ছড়িয়ে পড়ছে।
- কেন হাম (Measles) বিপজ্জনক?
হাম শুধু সাধারণ জ্বর বা ফুসকুড়ি নয়। এটি মারাত্মক জটিলতা তৈরি করতে পারে, যেমন নিউমোনিয়া, ডায়রিয়া, মস্তিষ্কে সংক্রমণ (এনসেফালাইটিস), এমনকি মৃত্যুও হতে পারে।
টিকাই একমাত্র কার্যকর প্রতিরোধ হতে পারে। এবং এমন কোন লক্ষণ দেখা দিলে কাছাকাছি কোন শিশু বিশেষজ্ঞের সাথে পরামর্শ করতে পারেন।
হাম প্রতিরোধের সবচেয়ে নিরাপদ ও কার্যকর উপায় হলো MMR vaccine (Measles, Mumps, Rubella) টিকা।
বাংলাদেশের জাতীয় টিকাদান কর্মসূচি অনুযায়ী নির্দিষ্ট বয়সে এই টিকা বিনামূল্যে দেওয়া হয় অথবা আপনার কাছের কোন শিশু বিশেষজ্ঞের স্মরণাপন্ন হতে পারেন।
- বর্তমান পরিস্থিতি (সংক্ষেপে)
টিকা কাভারেজ কমে গেলে দ্রুত প্রাদুর্ভাব বাড়ে একটি আক্রান্ত শিশু ৯০% পর্যন্ত অন্য শিশুদের সংক্রমিত করতে পারে শহর ও গ্রাম দুই জায়গাতেই ঝুঁকি বাড়ছে।
- করণীয়
আপনার শিশুর টিকাদান সম্পূর্ণ হয়েছে কিনা যাচাই করুন
টিকা বাকি থাকলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান
জ্বর, কাশি, চোখ লাল হওয়া বা ফুসকুড়ি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন
এখন অবহেলার সময় নয়। সময়মতো টিকা দিয়ে আপনার সন্তানের জীবন সুরক্ষিত রাখুন।
-
#হাম