Restart - Psychological Consultancy

Restart - Psychological Consultancy "Let's Start The Journey Once Again"

আমাদের হাতের মোবাইল ফোনটা কিংবা গুরুত্বপূর্ণ কাজের ল্যাপটপটা হ্যাং করতে পারে। ঠিক ঠিক কাজ না করতে পারে। তখন আমরা কি করি?

ফোনটা বা ল্যাপটপটা Restart দিই। আবার আগের মতো কাজ শুরু করতে পারি।

আমাদের বাস্তব জীবনেও পথ চলতে চলতে আমরা আটকে যাই৷ ডিপ্রেশন, এ্যাংজাইটি, ট্রমাটিক অভিজ্ঞতা, রিলেশনশিপ ইস্যু, মাদকাসক্তি কিংবা সাইকোসেক্সুয়াল সমস্যা - বিভিন্ন মনোসামাজিক কারণে জীবনটা থমকে দাঁড়ায়।

আমাদের ব্রেন তখন কাজ করতে চায় না। কি করবো বুঝতে পারি না। সিদ্ধান্তহীনতা, অবসাদ, অস্হিরতা, ভয় যেন জেঁকে বসে।

থমকে যাওয়া জীবনকে Restart দিয়ে নতুন শুরুর প্রয়াসে আমাদের এই পথচলা।

আমাদের সাথে আপনার জীবনের থমকে যাওয়া জার্নির Restart করা সহজ হবে। কারণ, আমাদের প্রতিশ্রুতি হলো -

১/সার্টিফাইড, দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত প্রফেশনালের মাধ্যমে সেবা প্রদান

২/কম খরচে প্যাকেজ আকারে সেশন নেয়ার সুবিধা

৩/ ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও ননজাজমেন্টার দৃষ্টিভঙ্গি

৪/ অনলাইন ও অফলাইনে সেবা গ্রহণের সুবিধা

৫/সময় নিয়ে আন্তরিকতার সাথে সেশন পরিচালিত হয়

৬/প্রোপার সাইকোমেট্রিক এ্যাসেসমেন্ট এবং ডাটা এনালাইসিসের মাধ্যমে লক্ষ্য নির্ধারণ

৭/সার্বক্ষণিক সাইকোসোশ্যাল সাপোর্ট


Restart Mental Health Service এর সাথে আপনার জীবনের নবযাত্রা হোক মসৃণ, গতিময় ও আনন্দদায়ক!

05/04/2026

একজন প্যারেন্ট হিসেবে, রাতের নীরবতায় কি কখনও মনে হয়—

“আজকে আমি ঠিক করলাম তো?”

05/04/2026

জীবনের অনেক মুহূর্ত খুব সুন্দর হয়, কিন্তু সেই সৌন্দর্যের মধ্যেই থাকে এক ধরনের নীরব দুঃখ।
কারণ আমরা জানি, এই মুহূর্তটা চিরদিন থাকবে না।

এই অনুভূতিকেই বলা হয় Mono no Aware।

Mono no Aware কী?

এটি জাপানি একটি দার্শনিক ধারণা, যার অর্থ হলো—
জীবনের অস্থায়ী সৌন্দর্য উপলব্ধি করা এবং সেই ক্ষণস্থায়ী মুহূর্তকে গভীরভাবে অনুভব করা।

এখানে দুঃখ আর সৌন্দর্য আলাদা নয়। বরং দুটো একসাথেই থাকে।

যেমনঃ বসন্তের ফুল ফুটেছে, খুব সুন্দর। কিন্তু আমরা জানি, কিছুদিন পরই তা ঝরে যাবে। এই উপলব্ধিই Mono no Aware।

মনোবিজ্ঞানের দৃষ্টিতে, মানুষ যখন জীবনের অস্থায়িত্ব উপলব্ধি করে, তখন সে মুহূর্তকে আরও গভীরভাবে অনুভব করতে শুরু করে।

Positive psychology বলছে,
impermanence awareness মানুষের মধ্যে—

– gratitude বাড়ায়

– উপস্থিতির অনুভূতি বাড়ায়

– জীবনের ছোট মুহূর্তগুলোকে মূল্য দিতে শেখায়

অর্থাৎ, ক্ষণস্থায়ীতার সচেতনতা
জীবনের সৌন্দর্যকে আরও গভীর করে।

কেন এই ধারণা গুরুত্বপূর্ণ

আমরা অনেক সময় ভাবি যদি কিছু স্থায়ী না হয়, তাহলে এর মূল্য কী?

কিন্তু Mono no Aware শেখায়,
ঠিক অস্থায়ী বলেই একটি মুহূর্ত এত মূল্যবান।

যদি সবকিছু চিরস্থায়ী হতো,
তাহলে হয়তো কোনো মুহূর্তই বিশেষ হয়ে উঠত না। যেমনঃ

– শৈশবের স্মৃতি

– প্রিয় মানুষের সাথে কাটানো কিছু সময়

– কোনো সম্পর্কের একটি সুন্দর মুহূর্ত

– সূর্যাস্তের কয়েক মিনিট

এই মুহূর্তগুলো দীর্ঘ না হলেও,
তাদের অনুভূতি গভীর হয়।

Mono no Aware আমাদের মনে করিয়ে দেয়- জীবনকে ধরে রাখা যায় না, কিন্তু অনুভব করা যায়।

সবকিছু একদিন বদলে যাবে—
মানুষ, সময়, সম্পর্ক।

কিন্তু সেই ক্ষণস্থায়ী মুহূর্তগুলোই
জীবনের সবচেয়ে সত্যিকারের সৌন্দর্য তৈরি করে।

আপনি কি কখনো এক ঘর থেকে অন্য ঘরে গিয়ে হঠাৎ ভুলে গেছেন কেন সেখানে এসেছেন? একে বলা হয় ‘ডোরওয়ে ইফেক্ট’। গবেষণা বলছে, আমাদের...
05/04/2026

আপনি কি কখনো এক ঘর থেকে অন্য ঘরে গিয়ে হঠাৎ ভুলে গেছেন কেন সেখানে এসেছেন?

একে বলা হয় ‘ডোরওয়ে ইফেক্ট’।

গবেষণা বলছে, আমাদের মস্তিষ্ক দরজাকে একটি ‘Event Boundary’ হিসেবে দেখে।

এক ঘর থেকে অন্য ঘরে যাওয়া মানে ব্রেইন আগের তথ্যগুলো "আর্কাইভ" করে ফেলে নতুন তথ্যের জায়গা করার জন্য।

তাই আমরা আগের উদ্দেশ্য ভুলে যাই।

05/04/2026

আমাদের উদ্বেগ (Anxiety) আমাদের কাছে অসহনীয় মনে হতে পারে,

কিন্তু মনে রাখবেন, এটি আমাদের পরিচয় নয়।

দীর্ঘশ্বাস নিতে থাকুন এবং হাল ছাড়বেন না।
অন্যান্য সব অনুভূতির মতো, এটিও এক সময় কেটে যাবে।

#মানসিকস্বাস্থ্য

২৩ দিনে ১৮টি লাশের স্তূপ: আমরা কি মেধাবী প্রজন্ম গড়ার নামে 'মৃত্যুপুরী' বানাচ্ছি?আজকের খবরের কাগজের শিরোনামটা পড়ার পর বু...
04/04/2026

২৩ দিনে ১৮টি লাশের স্তূপ:

আমরা কি মেধাবী প্রজন্ম গড়ার নামে 'মৃত্যুপুরী' বানাচ্ছি?

আজকের খবরের কাগজের শিরোনামটা পড়ার পর বুকটা এক অজানা যন্ত্রণায় কেঁপে উঠল। ২৩ দিনে ১৭টি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন শিক্ষার্থীর অকাল মৃত্যু। কেউ হয়তো অভিমানে, কেউ প্রচণ্ড মানসিক চাপে, আবার কেউ নিঃশব্দে হার মেনে নিয়েছেন জীবনের কাছে।

কিন্তু প্রশ্ন হলো—কেন আমাদের উচ্চশিক্ষার আঙিনাগুলো এখন শোকের মিছিলে পরিণত হচ্ছে?

মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় 'Crisis of Meaning' বা অস্তিত্বের সংকট। যখন একজন শিক্ষার্থী তার দীর্ঘদিনের পরিশ্রম, ক্যারিয়ারের অনিশ্চয়তা আর সামাজিক প্রত্যাশার চাপে পিষ্ট হয়, তখন তার কাছে পৃথিবীটা বড্ড ছোট হয়ে আসে। যে বয়সে তাদের আকাশ ছোঁয়ার কথা, সেই বয়সে তাদের ঘিরে ধরছে এক ভয়াবহ অন্ধকার।

আমরা তাদের পড়াশোনা শিখিয়েছি, প্রতিযোগিতা শিখিয়েছি, কিন্তু শিখাইনি কীভাবে ব্যর্থতাকে মেনে নিতে হয়। আমরা তাদের হাতে দামি ডিগ্রি তুলে দেওয়ার স্বপ্ন দেখি, কিন্তু তাদের বুকের ভেতর জমানো বিষণ্ণতার খবর কি একবারও নিয়েছি? একজন শিক্ষার্থী যখন দিনের পর দিন একাকীত্ব, অনিশ্চয়তা আর 'বার্নআউট'-এর মধ্য দিয়ে যায়, তখন তার মস্তিস্ক আর স্বাভাবিক যুক্তি দিয়ে কাজ করতে পারে না।

এই ১৮ জন শিক্ষার্থীর চলে যাওয়া কেবল তাদের ব্যক্তিগত পরাজয় নয়, এটি আমাদের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা এবং সমাজ কাঠামোর চরম ব্যর্থতা। আমরা জিপিএ-৫ আর বিসিএস-এর ইঁদুর দৌড়ে এমনভাবে মত্ত হয়েছি যে, আমাদের সন্তানেরা মানসিকভাবে কতটা নিঃস্ব হয়ে যাচ্ছে, তা দেখার সময় আমাদের নেই।


#মানসিকস্বাস্থ্য #আত্মহত্যা_প্রবণতা

04/04/2026

আপনি কি সহজে trust করতে পারেন?

এক সকালে অর্ণব অফিসে যেতে দেরি করে ফেলল। বাস মিস হয়ে গেল, মাথা গরম করে চা দোকানে ঢুকে রেগে গিয়ে এক কাপ চা অর্ডার দিল। ...
04/04/2026

এক সকালে অর্ণব অফিসে যেতে দেরি করে ফেলল। বাস মিস হয়ে গেল, মাথা গরম করে চা দোকানে ঢুকে রেগে গিয়ে এক কাপ চা অর্ডার দিল। দোকানদার হেসে বলল, “ভাই, দিনটা তো সবে শুরু, এত রাগ কিসে?”
অর্ণব কিছু বলল না, কিন্তু ওই একটা হাসি তার মনকে একটু শান্ত করে দিল । সেদিন রাতে সে ভাবল- প্রতি সকাল যদি এমন একটা হাসি দিয়ে শুরু করা যায়, তাহলে হয়তো দিনটা বদলাতে পারে।

পরের দিন থেকে সে সিদ্ধান্ত নিল- সকালে জেগে তিনটি কাজ করবে:
এক মিনিট গভীর শ্বাস নেওয়া,
আয়নার সামনে হাসা,
আর দিনের জন্য একটা Goal সেট করা

ছোট্ট ব্যাপার মনে হলেও এক সপ্তাহ পর সে বুঝল, তার মন অনেক হালকা লাগছে। আগে যেসব বিষয় নিয়ে অস্থির হতো, সেগুলো এখন তেমন ভার লাগছে না।

অর্ণব এর এই ইতিবাচক পরিবর্তন Butterfly effect এর কারণে হয়েছে।

Butterfly effect অনুযায়ী - একটি ক্ষুদ্র কাজ বা সিদ্ধান্ত পরবর্তীতে বড় প্রভাব ফেলতে পারে। মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও এটি একইভাবে কাজ করে।

আমাদের প্রতিদিনের ছোট অভ্যাস, কথা বা চিন্তাই অনেক সময় ভবিষ্যতের মানসিক অবস্থাকে গড়ে তোলে। ফলে কমে যায় মানসিক ক্লান্তি, উদ্বেগ ও বেড়ে যায় আত্ম-বিশ্বাস। সময়ের সাথে এই ছোট ঢেউগুলো এক বিশাল পরিবর্তনের স্রোতে পরিণত হয়।

03/04/2026

Mindfulness কি সত্যিই psychosexual সমস্যায় সাহায্য করতে পারে?

কিছু মানুষ কেন দূরে গিয়েও ভেতরে থেকে যায় কিছু সম্পর্ক শেষ হয়, কিন্তু সংযোগটা কাটে না। কথা বন্ধ থাকে, তবু অনুভূতিটা থেকে ...
03/04/2026

কিছু মানুষ কেন দূরে গিয়েও ভেতরে থেকে যায় কিছু সম্পর্ক শেষ হয়, কিন্তু সংযোগটা কাটে না। কথা বন্ধ থাকে, তবু অনুভূতিটা থেকে যায়।

মনোবিজ্ঞানে একে রূপকভাবে বলা হয় Invisible String Theory একটি অদৃশ্য মানসিক বন্ধন, যা মানুষকে সময়, দূরত্ব বা নীরবতার পরেও যুক্ত করে রাখে।

এই অদৃশ্য সুতো তৈরি হয় কীভাবে?

এই সংযোগ হঠাৎ তৈরি হয় না। এটি গড়ে ওঠে তখন, যখন কোনো মানুষ আপনার জীবনে নিরাপত্তা, বোঝাপড়া বা আবেগগত গুরুত্ব নিয়ে আসে।

শৈশবের attachment pattern, প্রথম ভালোবাসা,
বা গভীর কোনো আবেগী অভিজ্ঞতা— এসব মিলেই এই মানসিক সুতো শক্ত হয়।

কেন সহজে ছিঁড়ে যায় না?
মস্তিষ্ক আবেগকে সময়ের চেয়ে বেশি গুরুত্ব দেয়। যে মানুষটি একসময় আপনার nervous system-কে শান্ত করেছে, মস্তিষ্ক তাকে “safe connection” হিসেবে সংরক্ষণ করে।

ফলে সম্পর্ক শেষ হলেও
মস্তিষ্ক সেই সংযোগ ছাড়তে চায় না। এটা দুর্বলতা নয়।
এটা মানুষের attachment system-এর স্বাভাবিক কাজ।

Attachment theory অনুযায়ী, গভীর আবেগী বন্ধন মস্তিষ্কে দীর্ঘস্থায়ী neural imprint তৈরি করে।
নিউরোসাইকোলজি গবেষণা বলছে, emotional memory, rational memory-এর চেয়ে বেশি স্থায়ী হয়।

তাই যুক্তি দিয়ে কাউকে ভুলতে চাইলেও, আবেগ সহজে মানে না।

Invisible string কি destiny?

না।

এটা ভাগ্য নয়, এটা প্রক্রিয়া।
এই সুতো কখনো শেখায়,
কখনো আটকে রাখে।
আপনি যদি শুধু ব্যথার মধ্যেই আটকে থাকেন,
তাহলে বুঝতে হবে, এই সংযোগ এখন আর সুস্থ নয়।

কীভাবে এই সুতো আলগা হয়?

সংযোগ কাটে না জোর করে। সংযোগ আলগা হয় বোঝাপড়ায়। নিজেকে প্রশ্ন করুন—

এই মানুষটি এখনো কি আমার নিরাপত্তা দেয়,
নাকি শুধু স্মৃতি ধরে রেখেছে?

যেদিন আপনার বর্তমান নিজেকে আপনি বেশি গুরুত্ব দেবেন, সেদিন অদৃশ্য সুতো নিজেই ঢিলে হয়ে যাবে।

Invisible string মানে
আপনি আটকে আছেন এমন নয়। এর মানে,
আপনি গভীরভাবে অনুভব করতে পারেন। কিন্তু সুস্থতা শুরু হয়, যখন আপনি বুঝতে শেখেন-

সব সংযোগ ধরে রাখা মানেই ভালোবাসা নয়।

পেছনে ফিরে তাকালে দেখা যায়, গত ৫ বছরে আমরা এমন অনেক পরিস্থিতির মধ্য দিয়ে গেছি যা আমাদের একদম বদলে দিয়েছে। অনেক না পাওয়া,...
03/04/2026

পেছনে ফিরে তাকালে দেখা যায়, গত ৫ বছরে আমরা এমন অনেক পরিস্থিতির মধ্য দিয়ে গেছি যা আমাদের একদম বদলে দিয়েছে। অনেক না পাওয়া, অনেক ভুল আর অনেক শিক্ষা।

সেই অতীত নিজেকে আজ কী বলে ধন্যবাদ দিতে চান?
নাকি দিতে চান নতুন কোনো পরামর্শ?

আপনার মনের কথাটি কমেন্টে লিখুন।

হতে পারে আপনার একটি উপলব্ধি অন্য কাউকে আজ সাহস যোগাবে।

জীবনটা অনেক সহজ হয়ে যায় যদি আমরা আমাদের প্রতিক্রিয়ার আগে কিছুটা সময় নিয়ে চিন্তা করি। কোন অভ্যাসটি আপনার জীবনে সবচেয়ে বেশ...
03/04/2026

জীবনটা অনেক সহজ হয়ে যায় যদি আমরা আমাদের প্রতিক্রিয়ার আগে কিছুটা সময় নিয়ে চিন্তা করি।
কোন অভ্যাসটি আপনার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে করেন?

প্রতিটি ক্লায়েন্টের কথা আমাদের জন্য অমূল্য।আপনাদের শেয়ার করা অনুভূতি এবং অভিজ্ঞতা আমাদের কাজকে শুধু অর্থবহই নয় বরং আরও...
02/04/2026

প্রতিটি ক্লায়েন্টের কথা আমাদের জন্য অমূল্য।

আপনাদের শেয়ার করা অনুভূতি এবং অভিজ্ঞতা আমাদের কাজকে শুধু অর্থবহই নয় বরং আরও দায়িত্বশীল করে তোলে। Restart এর প্রতিটি সেশন, প্রতিটি মুহূর্তই আমরা চেষ্টা করি যেন আপনাদের জন্য নিরাপদ, নির্ভরযোগ্য এবং আশা জাগানো একটি শুরু হয়।

আপনাদের এই ভালোবাসা ও আস্থাই আমাদের প্রতিদিন আরও যত্নশীল হতে শেখায়। 💙

📲রিস্টার্ট - সাইকোলজিক্যাল কনসালটেন্সিতে কাউন্সেলিং সেবা নিতে যোগাযোগ করুন 01888-143330 (সকাল ১০ টা - রাত ৮ টা)



Address

Panthpath
Dhaka
1205

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Friday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801888143330

Alerts

Be the first to know and let us send you an email when Restart - Psychological Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Restart - Psychological Consultancy:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram