27/02/2026
বিসমিল্লাহহির রাহমানির রাহিম
ঘুম না হওয়ার রোগকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ইনসোমনিয়া (Insomnia) বলা হয়। এটি স্বল্পমেয়াদি বা দীর্ঘমেয়াদি হতে পারে।এটি একটি দীর্ঘমেয়াদী সমস্যা হতে পারে যা মানসিক, শারীরিক, এবং সামাজিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলতে পারে। সাধারণত, ইনসোমনিয়ায় আক্রান্ত ব্যক্তি ঘুমাতে পারেন না অথবা ঘুম ভেঙে গেলে আর ঘুম আসে না।
এই সমস্যা কখনও কখনও অস্থায়ী, যেমন স্ট্রেস বা অতিরিক্ত চিন্তা থেকে উদ্ভূত হতে পারে, আবার কখনও দীর্ঘস্থায়ী হতে পারে, যা বিভিন্ন শারীরিক বা মানসিক সমস্যা, যেমন ডিপ্রেশন, উদ্বেগ বা অন্য স্বাস্থ্যগত কারণে ঘটতে পারে।
ঘুম না হওয়ার কারণ
১.মানসিক কারণ
অতিরিক্ত দুশ্চিন্তা, উদ্বেগ
ডিপ্রেশন
মানসিক চাপ
২.শারীরিক কারণ
দীর্ঘদিনের ব্যথা
শ্বাসকষ্ট, কাশি
থাইরয়েড সমস্যা
হরমোনের পরিবর্তন (মেনোপজ)
৩.জীবনযাপনজনিত কারণ
বেশি মোবাইল ব্যবহার
চা/কফি বেশি খাওয়া
অনিয়মিত ঘুমের সময়
দিনের বেলা বেশি ঘুম
৪.অন্যান্য কারণ
স্বাস্থ্যগত সমস্যা (যেমন, ডিপ্রেশন, অ্যানজাইটি, আর্থ্রাইটিস)
ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া (যেমন:কফ সিরাপ বা অ্যাস্পিরিন)
লক্ষণসমূহ :
**ঘুম আসতে দেরি হওয়া
**রাতে বারবার জেগে ওঠা
**ভোরে ঘুম ভেঙে যাওয়া
**সকালে ক্লান্ত লাগা
***মাথা ভার লাগা
***খিটখিটে মেজাজ
***মনোযোগ কমে যাওয়া
****হোমিওপ্যাথি ওষুধ (লক্ষণভেদে)
সরাসরি ওষুধ না খেয়ে রোগীর সম্পূর্ণ লক্ষণ জেনে চিকিৎসা করা উত্তম। লক্ষণ ভিত্তিতে নিম্নে উল্লেখিত হোমিওপ্যাথিক মেডিসিন গুলো অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শে সেবন করলে আশা করি উপকৃত হবেন তবে লক্ষণ না মিললে অন্যান্য যে কোনো মেডিসিন প্রয়োজন হতে পারে। রেজিস্ট্রেশন সার্টিফিকেটধারী ডাক্তারের পরামর্শ ছাড়া বিশুদ্ধ হোমিওপ্যাথিক ঔষধ সেবন করা হতে বিরত থাকুন।
Coffea Cruda
Nux Vomica
Passiflora
Ignatia
Kali Phos
Lycopodium
Arsenicum Album............
ঘুম ভালো করার সাধারণ পরামর্শ
***রাত ১০–১১টার মধ্যে ঘুমাতে যান।
***ঘুমের আগে মোবাইল ব্যবহার বন্ধ করুন।
***সন্ধ্যার পর চা/কফি কমান।
***হালকা গরম দুধ খেতে পারেন।
***নিয়মিত নামাজ পড়ুন।
ফেমাস হোমিও হল এ হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং পরামর্শের জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে কল বা হোয়াটসঅ্যাপ/ইমো করতে পারেন@01818-290652(সংগৃহিত )