25/01/2026
itching বা দাদ যা কিনা Tenia Cruris নামক ছত্রাকের আক্রমনে হয়ে থাকে ( সাধারনত প্রাইভেট পার্ট যেমনঃ কুচকী, থাই ও পায়ের দিয়ে এই ছত্রাকের আক্রমন বেশী হয়ে থাকে)
রাস্তায় মাইক বাজিয়ে মলম বিক্রি করতে দেখেছেন পাগলা মলম 😜😜😜 তারা কিন্তু মাইকে সাউন্ড দিয়া একটি রেকর্ডিং শুনাতে থাকে, হায়রে মজার চলকানী দামি দামি প্যান্টের পকেট ছিড়ে ফেলেছেন এই চুলকানীর জ্বালায়, ডাইরেক্ট হয়ে গেছে, টাকা একদিক দিয়ে রাখেন অন্য দিকে চলে যায় 😜 যখন চুলকানী উঠে মনে হয় যেন ৭০ টাকা রোজের কামলা দিয়ে চুলকাই, এত মজার চুলকানী, চুলকানীর জ্বালায় মনে হয় যেন মরন চাদের রসগোল্লা খাচ্ছি, কিছুক্ষন পর মরিচের মত জ্বত এত মজা 😜😜😜😜
আমাদের চেম্বার থেকে বের হতেই একটু সামনে গেলেই দেখা যায় এক ভদ্রলোক মাইক লাগিয়ে এই পাগলা মলম বিক্রি করে ক্রেতা ও কিন্তু কম না।
তার বলা লক্ষন গুলো কিন্তু ঠিক আছে শুধু ঠিক নাই মেডিসিন 😓😓😓 রোগীরা ও আকৃষ্ট হয়ে সেই মলম কিনেন, মজার ব্যপার মলম বিক্রেতার চুলকানির জন্য আবার আমার কাছে আসেন 😜😜😜😜
জিজ্ঞাস করলাম মামা কাজ হয় না মলমে, বলে স্যার আমার মূল ব্যবসা ইদুর মারার মেডিসিন, ওটা সাইড বিজনেস 😜😜😜😜 লন ঠ্যালা একজন বিষ বিক্রেতার কাছ থেকে ও মানুষ মেডিসিন কিনে।
ট্রেনে রাজশাহী থেকে ঢাকা আসছি, বিমানবন্দর স্টেশন থেকে এক ভদ্রলোক উঠলেন, বেশ স্মার্ট যাত্রীদের উর্দেশ্য সালাম দিয়ে বলতে লাগলে পলাশী যুদ্ধে নবাব কেনো পরাজিত হয়েছিল জানেন???🙄🙄🙄
যাত্রীরা তার মুখের দিকে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে ১৭৫৭ সালের ঘটনা উনি আবার কেন তুললেন?
এক যাত্রী জিজ্ঞাস করলেন কেনো পরাজিত হয়েছিল।
লোকটি বলল আপনার কি মনে নবাবের সৈন্য কম ছিল?? মোটেই না। নাকি মীরজাফর এর জন্য?? তাও না,
নবাব তার প্লান মত সব সৈন্যদের পলাশি মাঠের আমগাছে লুকিয়ে রেখেছিলেন যখন লর্ড ক্লাইভ সৈন্য নিয়ে ওই গাছের নীচে দিয়া যাবে উপর থেকে স্নাইপার স্টাইলে সবাইকে নবাবের সৈন্যরা মেরে ফেলবে, হঠা ক্লাইভ বাহিনী দূর থেকে দেখলো আমগাছ নড়তেছে, এবং লক্ষ করলেন গাছে নবাবের সৈস্য স্নাইপার আক্রমন করার জন্য রেডি।
ক্লাইভ বাহিনী দূর থেকে কামান দিয়ে সব গাছের সৈন্যদের মেরে ফেলেন, আর নবাব পরাজিত হয়।
এখন প্রশ্ন গাছের ডাল নড়ল কেনো?????
উত্তর ঃ বলতে বলতে ভদ্রলোক ব্যাগ থেকে একটি মলম বের করতে লাগলেন আর বলতে লাগলেন নবাদের সৈন্যদের দুইরানের চিলায় চুলকানী ছিল।
চুলকাতে গিয়ে গাছ নড়ে উঠে 🙄🙄🙄🙄🙄
এই মলম টি হল চুলকানীর আজরাইল 🙄🙄🙄🙄
নবাবের ঘটনার পুনরাবৃত্তি না ঘটাতে চাইলে এই মলম ব্যবহার করেন 🙄🙄🙄🙄🙄
কি পলিসিরে বাবা 😜😜
টিনিয়া কুরিস নিয়ে একদিন বিস্তারিত লিখব
হঠাৎ ঘটনা খানা মনে হলো তাই শেয়ার করলাম।
ভুলে ও এইসব ক্রিম ব্যবহার করে স্কিন ক্যান্সার এর ঝুকি বাড়াবেন না( কপি]