মনের সুস্থতা, অডিওলজি বাংলাদেশ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • মনের সুস্থতা, অডিওলজি বাংলাদেশ

মনের সুস্থতা, অডিওলজি বাংলাদেশ Mental Health Awareness, Capacity Building , Advocacy, Training, Workshop and
Staff Mental Health Well-being

সেবা সমূহ
* মানসিক স্বাস্থ্য পরামর্শ
* কাউন্সেলিং ও সাইকোথেরাপি
* পারিবারিক ও বৈবাহিক সম্পর্ক উন্নয়ন পরামর্শ
* মাদকাসক্তি সম্পর্কিত কাউন্সেলিং
* বুদ্ধি পরীক্ষা ও মূল্যায়ন
* শিশু বিকাশ সম্পর্কিত সেবা
* অটিজম ম্যানেজমন্টে
* বয়ঃসন্ধিকালীন কাউন্সেলিং

Activities
* Mental Health Awareness & advocacy
* Capacity Building, Training & Workshop
* Staff Mental health Wellbeing
* Stressb Management
* Anger Management
* Burnouts Management & Productivity
* Sucide Preventation
* Research & Publication

আপনার দক্ষতাকে আরও এক ধাপ এগিয়ে নিতে নিয়ে এলো Psychological First Aid (PFA) Intensive Training – 9th Batch 💙🔹 আপনি কি—✔️...
02/04/2026

আপনার দক্ষতাকে আরও এক ধাপ এগিয়ে নিতে নিয়ে এলো Psychological First Aid (PFA) Intensive Training – 9th Batch 💙

🔹 আপনি কি—
✔️ কাউকে মানসিক সংকটে সহায়তা করতে চান?
✔️ কাউন্সেলিং/সাইকোলজি ফিল্ডে ক্যারিয়ার গড়তে চান?
✔️ নিজের ও অন্যের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন হতে চান?

তাহলে এই ট্রেনিংটি আপনার জন্যই!

📚 কোর্সের বিশেষত্ব:
✅ Certification with supervision & follow-up
✅ বাস্তবমুখী ট্রেনিং + এক্সপার্ট গাইডলাইন

🗓 Schedule:
• মোট ৯ দিন (শুধু শুক্রবার)
• Offline: ৬ দিন (প্রতি ক্লাস ৩ ঘন্টা)
• Online: ৩ দিন (প্রতি ক্লাস ১ ঘন্টা)

⏳ Duration:
👉 মোট ২১ ঘন্টার blended learning (Online + Offline)

👨‍🏫 Facilitator:
M Salim Chowdhury, PhD & তাঁর অভিজ্ঞ টিম

💰 Fee Details:
🔸 Regular Price: ৫,০০০ টাকা
🔸 🎉 Ramadan Offer: মাত্র ৪,০০০ টাকা (২০% ছাড়)
🔸 Registration Fee: ১,০০০ টাকা

⚠️ Limited Seats Available!
🎯 Early bird হলে পেয়ে যান বিশেষ ছাড়!

📍 Location:
R-05, 4th Floor (Lift-5), 19 AK Complex
(Opposite of Central Hospital)
Green Road, Dhanmondi, Dhaka

📲 Registration করতে দেরি কেন?
এখনই আপনার সিট নিশ্চিত করুন!

👉 Payment (Bkash): 01308554178

💬 নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য—
একটি গুরুত্বপূর্ণ স্কিল শিখুন আজই।

মনের সুস্থতা, অডিওলজি বাংলাদেশ এর পক্ষ থেকে সবাইকে  ঈদ এর শুভেচ্ছা।ঈদ মোবারক 🌙
20/03/2026

মনের সুস্থতা, অডিওলজি বাংলাদেশ এর পক্ষ থেকে সবাইকে ঈদ এর শুভেচ্ছা।

ঈদ মোবারক 🌙

পার্ট ২: কখন বুঝবেন সেই ব্যথাটা পিটিএসডি (PTSD) হয়ে দাঁড়িয়েছে?গত পোস্টে আমরা জেনেছি ট্রমা এবং পিটিএসডি এক জিনিস নয়।আজ জা...
13/03/2026

পার্ট ২: কখন বুঝবেন সেই ব্যথাটা পিটিএসডি (PTSD) হয়ে দাঁড়িয়েছে?

গত পোস্টে আমরা জেনেছি ট্রমা এবং পিটিএসডি এক জিনিস নয়।
আজ জানবো—পিটিএসডি কীভাবে ধীরে ধীরে আমাদের রোজকার জীবনকে প্রভাবিত করতে পারে।

যদি নিচের অনুভূতিগুলো ১ মাসের বেশি সময় ধরে আপনার সাথে থাকে এবং দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে, তাহলে বিষয়টি এড়িয়ে না গিয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

১️⃣ পুরনো স্মৃতি হঠাৎ ফিরে আসা
আপনি হয়তো স্বাভাবিক সময় কাটাচ্ছেন, কিন্তু হঠাৎই সেই ভয়ংকর ঘটনাটি মনে পড়ে যায়—মনে হয় যেন ঘটনাটি আবার ঘটছে।

২️⃣ এড়িয়ে চলার প্রবণতা
আপনি সচেতনভাবে সেই সব জায়গা, মানুষ বা পরিস্থিতি এড়িয়ে চলতে শুরু করেন, যা আপনাকে সেই ঘটনার কথা মনে করিয়ে দেয়।

৩️⃣ নিজের বা পৃথিবী সম্পর্কে ধারণা বদলে যাওয়া
মনে হতে পারে পৃথিবীটা আর নিরাপদ নয়, বা কখনো কখনো নিজেকেই অকারণে দোষী মনে হতে পারে।

৪⃣ অতিরিক্ত সতর্ক বা অস্থির থাকা
সারাক্ষণ মনে হতে পারে—“এই বুঝি আবার কিছু ঘটবে।”
ছোট শব্দে চমকে ওঠা, ঘুমের সমস্যা বা দুঃস্বপ্ন দেখা—এগুলোও PTSD-এর লক্ষণ হতে পারে।

মনে রাখবেন:
এই লক্ষণগুলো আপনার দুর্বলতার চিহ্ন নয়। PTSD-এর বৈজ্ঞানিক চিকিৎসা রয়েছে, এবং সঠিক সহায়তা পেলে অনেক মানুষই ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন।🌻

কখনো কখনো শুধু একটি বাক্য বলাই সাহায্যের প্রথম ধাপ—
“আমি ভালো নেই, আমার একটু সাহায্য প্রয়োজন।”

প্রয়োজনে
📥 ইনবক্স করুন
📲 হেল্পলাইন: 01968866950

#মনেরসুস্থতা

"আমার জীবন বড় ট্রমার মধ্য দিয়ে গিয়েছে"—আমরা অনেকেই বলি। কিন্তু ট্রমা আর পিটিএসডি (PTSD)—এই দুটো শব্দের ভেতর পার্থক্যটা ক...
11/03/2026

"আমার জীবন বড় ট্রমার মধ্য দিয়ে গিয়েছে"—আমরা অনেকেই বলি। কিন্তু ট্রমা আর পিটিএসডি (PTSD)—এই দুটো শব্দের ভেতর পার্থক্যটা কী?
চলুন আজ একটু সহজ করে বুঝে নিই।

📌 ট্রমা (Trauma) হলো এমন একটি অভিজ্ঞতা বা ঘটনা, যা একজন মানুষের জন্য গভীর মানসিক আঘাতের কারণ হতে পারে। হতে পারে কোনো দুর্ঘটনা, প্রিয়জন হারানো বা কোনো বিপদ।
তবে একই ঘটনা সবার জন্য ট্রমাটিক নাও হতে পারে—ব্যক্তিভেদে এর প্রভাব ভিন্ন হয়।

📌 পিটিএসডি (PTSD) হলো সেই ট্রমাটিক অভিজ্ঞতার পর কিছু মানুষের মধ্যে দেখা দেওয়া দীর্ঘস্থায়ী মানসিক প্রতিক্রিয়া।
সব ট্রমার ঘটনার পর পিটিএসডি হয় না। বেশিরভাগ মানুষই সময়ের সাথে সাথে সেই কষ্টের স্মৃতি কাটিয়ে ওঠে। কিন্তু কখনো কখনো সেই স্মৃতি, ভয় বা অস্থিরতা মনের ভেতরে স্থায়ীভাবে থেকে যায়—তখন সেটি PTSD–এর রূপ নিতে পারে।

➡️ সহজ করে বললে—
ট্রমা হলো সেই পাথর, যা একদিন আপনার পায়ে লেগেছিল।
আর পিটিএসডি হলো সেই ব্যথা, যা পাথর সরানোর পরেও আপনাকে হাঁটতে বাধা দিচ্ছে।

আপনার সাথে কি এমন কিছু হয়েছে? আপনি কি মনে করেন সেই পুরনো স্মৃতি এখনো আপনাকে স্বাভাবিক হতে দিচ্ছে না? আপনার কথাগুলো চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন।

↘️ কিন্তু এই ট্রমা যখন পিটিএসডি (PTSD)-তে রূপ নেয়, তখন আমাদের আচরণে কী কী পরিবর্তন আসে? কীভাবে চিনবেন এই ডিসঅর্ডারকে? জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী পোস্টে (পার্ট ২)।

প্রয়োজনে
📥 ইনবক্স করুন
📲 হেল্পলাইন: 01968866950

#মনেরসুস্থতা

💐"নারীর মানসিক শক্তি ও সুস্থতা"একজন নারী যখন মানসিকভাবে সুস্থ থাকেন, তখন তিনি কেবল নিজের জন্য নয়, বরং পুরো পরিবারের জন্য...
07/03/2026

💐"নারীর মানসিক শক্তি ও সুস্থতা"

একজন নারী যখন মানসিকভাবে সুস্থ থাকেন, তখন তিনি কেবল নিজের জন্য নয়, বরং পুরো পরিবারের জন্য শক্তির উৎস হয়ে ওঠেন। কিন্তু অন্যের যত্ন নিতে গিয়ে নারীরা প্রায়ই নিজের মনের যত্ন নিতে ভুলে যান।

এবারের নারী দিবসে আমাদের অঙ্গীকার হোক—নারীর মানসিক স্বাস্থ্যকে অবহেলা নয়, বরং অগ্রাধিকার দেওয়া। আপনার আবেগ, আপনার ক্লান্তি এবং আপনার স্বপ্নগুলো প্রকাশ করতে দ্বিধা করবেন না।

'মনের সুস্থতা, অডিওজি বাংলাদেশ'-এর পক্ষ থেকে বিশ্বের সকল নারীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। নিজের মনের যত্ন নিন, আপনিই আপনার সেরা সংস্করণ।🌹

📞 হেল্পলাইন: 01968866950

#মনেরসুস্থতা

📢 ১৪তম ব্যাচ – Cognitive Behavioral Therapy (CBT) প্রশিক্ষণ কোর্স🧠 মনের সুস্থতা – for healthy mindআপনি কি কাউন্সেলিং বা ...
28/02/2026

📢 ১৪তম ব্যাচ – Cognitive Behavioral Therapy (CBT) প্রশিক্ষণ কোর্স
🧠 মনের সুস্থতা – for healthy mind

আপনি কি কাউন্সেলিং বা মানসিক স্বাস্থ্যসেবায় দক্ষতা বাড়াতে চান?
তাহলে যোগ দিন আমাদের সমৃদ্ধ ও প্র্যাকটিক্যাল-ভিত্তিক CBT (Cognitive Behavioral Therapy)কোর্সে।

🎓 কোর্সের বিস্তারিতঃ
🔹 মোট সময়ঃ ৪০ ঘন্টা
▪ ১২ ঘন্টা থিওরি
▪ ২৮ ঘন্টা স্কিল-বেইজড প্র্যাকটিক্যাল ক্লাস

📚 মোট সেশনঃ ১০টি (Blended Model)
▪ ৪টি অনলাইন ক্লাস
▪ ৬টি ফেস-টু-ফেস ক্লাস

👩‍🎓 যোগ্যতাঃ
✔ অবশ্যই একটি বেসিক কাউন্সেলিং কোর্স সম্পন্ন থাকতে হবে

👨‍🏫 ফ্যাসিলিটেটরঃ
মোহাম্মদ সালিম চৌধুরী, পিএইচডি ও তাঁর টিম

💰 কোর্স ফিঃ
▪ মোট ফি: ১২,০০০/- (রেজিস্ট্রেশন ফিসহ)
▪ রেজিস্ট্রেশন ফি: ৩০৬০/-
🎉 বিশেষ ছাড়! এখনই জয়েন করলে ৫০০/- টাকা ছাড়
👉 অফারের পর কোর্স ফি: ১১,৫০০/-

📲 পেমেন্ট (Bkash Personal): ০১৯৮৫৯২৩১৮৬

📍 ঠিকানাঃ
R-05, 4th Floor (Lift-5), 19 AK Complex
(Opposite of Central Hospital)
Green Road, Dhanmondi, Dhaka

✨ সীমিত আসন! আগে এলে আগে সুযোগ।
আপনার পেশাগত দক্ষতা বাড়াতে আজই রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

#মনোরোগ_পরামর্শ

আমরা সবাই মাঝে মাঝে দুশ্চিন্তা করি। কিন্তু সেই দুশ্চিন্তা যখন কোনো কারণ ছাড়াই দিনের পর দিন আমাদের সাথে ছায়ার মতো লেগে থা...
24/02/2026

আমরা সবাই মাঝে মাঝে দুশ্চিন্তা করি। কিন্তু সেই দুশ্চিন্তা যখন কোনো কারণ ছাড়াই দিনের পর দিন আমাদের সাথে ছায়ার মতো লেগে থাকে, তখন সেটি আর সাধারণ দুশ্চিন্তা থাকে না।

বিজ্ঞান বলে, যখন আমাদের মন কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই সারাক্ষণ অস্থির থাকে, তখন সেটি শরীরের এক বিশেষ সংকেত।

একটু মিলিয়ে দেখুন তো, আপনার সাথেও কি এমনটা ঘটছে?

১. শান্ত হতে না পারা: মনে হয় ভেতরটা সবসময় কাঁপছে, যেন এখনই খারাপ কিছু ঘটবে।

২. অকারণে ক্লান্তি: কোনো পরিশ্রম ছাড়াই শরীরটা সবসময় ভেঙে আসে, মনে হয় সব শক্তি ফুরিয়ে গেছে।

৩. মন হারিয়ে ফেলা: কোনো কাজে বা বইতে মন বসাতে গেলে বারবার অন্য চিন্তা এসে বাধা দেয়।

৪. মেজাজ চড়ে যাওয়া: ছোটখাটো ব্যাপারেও খুব দ্রুত খিটখিট করে উঠছেন, যা আপনার স্বাভাবিক স্বভাব নয়।

৫. শরীরের অবাধ্য টান: শরীরের বিভিন্ন অংশ, বিশেষ করে ঘাড় বা পিঠ যেন সবসময় শক্ত হয়ে থাকে।

৬. ঘুমের সাথে যুদ্ধ: রাতে বিছানায় গেলেই দুশ্চিন্তা বেড়ে যায়, অথবা ঘুম আসলেও বারবার ভেঙে যায়।

এই অনুভূতিগুলো যদি মাসের পর মাস আপনার পিছু না ছাড়ে, তবে জানবেন আপনি অকারণে লড়াই করছেন না। আপনার এই লড়াইটা কাল্পনিক নয়, বরং এটি একটি গভীর মানসিক চাপ যা থেকে মুক্তির পথ আছে।

এই লক্ষণগুলোর কোনোটি কি আপনার কাছে পরিচিত মনে হচ্ছে?
#মনেরসুস্থতা

21/02/2026

চারপাশ এখন নিস্তব্ধ। কেউ হয়তো সেহরির জন্য জাগার অপেক্ষায় আছেন, কেউ হয়তো দিনের ক্লান্তি শেষে নিজের সাথে কিছুটা সময় কাটাচ্ছেন। আপনি যেভাবেই আজ রাতটি পার করুন না কেন, নিজের মনের অবস্থাটি কি একবার অনুভব করেছেন?

শরীরের ক্লান্তি ঘুমে সেরে যায়, কিন্তু মনের ক্লান্তি অনেক সময় আমাদের জাগিয়ে রাখে। দিনশেষে প্রশান্তিটুকু আমাদের সবারই ভীষণ প্রয়োজন।

আজ এই গভীর রাতে নিজের মনকে একবার জিজ্ঞেস করুন— সে কেমন আছে?

যদি কোনো ভার অনুভব করেন, তবে একটি ইমোজি (যেমন: 💐 বা 🌸) দিয়ে আমাদের জানাতে পারেন। আপনার না বলা কথাগুলো শোনার জন্য আমরা আছি।

শুভরাত্রি।💚

🌙 রমাদান স্পেশাল ২০% ডিসকাউন্ট! 🌙🎉 ৫,০০০ টাকা থেকে সরাসরি ৪,০০০ টাকা! 🎉অর্থাৎ আপনি সেভ করছেন পুরো ১,০০০ টাকা! 🧠 Psycholo...
21/02/2026

🌙 রমাদান স্পেশাল ২০% ডিসকাউন্ট! 🌙

🎉 ৫,০০০ টাকা থেকে সরাসরি ৪,০০০ টাকা! 🎉
অর্থাৎ আপনি সেভ করছেন পুরো ১,০০০ টাকা!

🧠 Psychological First Aid (PFA) – ৯ম ব্যাচ ইন্টেনসিভ ট্রেনিং
এখন বিশেষ ছাড়ে ভর্তি চলছে।

⏳ কোর্স ডিউরেশন:
মোট ২১ ঘণ্টা (Blended – Online & Offline)
📍 ৯ দিন (শুধু শুক্রবার)
▪ ৬ দিন অফলাইন (প্রতি ক্লাস ৩ ঘণ্টা)
▪ ৩ দিন অনলাইন (প্রতি ক্লাস ১ ঘণ্টা)
📣 ক্লাসের সময় :শুক্রবার, দুপুর ৩:০০ টা
🎓 সার্টিফিকেশন + সুপারভিশন সুবিধা
📌 রেজিস্ট্রেশন ফি: ১,০০০ টাকা
📍 ভেন্যু: ধানমন্ডি, ঢাকা
⚠️ আসন সংখ্যা সীমিত। অফার চলবে সীমিত সময়ের জন্য।
এটা শুধু একটি কোর্স নয় —
এটা এমন একটি দক্ষতা, যা কারও জীবনের কঠিন মুহূর্তে আলো হয়ে দাঁড়াতে পারে। 🤍✨

🌙 পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও প্রশান্তির ছোঁয়ায় 🌙স্নিগ্ধ এক ইফতার সন্ধ্যায় আপনাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছে মনের ...
21/02/2026

🌙 পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও প্রশান্তির ছোঁয়ায় 🌙

স্নিগ্ধ এক ইফতার সন্ধ্যায় আপনাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছে মনের সুস্থতা।
ভালোবাসা, কৃতজ্ঞতা ও ভ্রাতৃত্বের বন্ধনে একসাথে বসে ইফতার করার এই সুন্দর আয়োজন হোক হৃদয়ের মিলনমেলা। 🤍

🗓 তারিখ:শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
⏰ সময়:বিকাল ৫:০০টা থেকে
💰 রেজিস্ট্রেশন ফি: ২৬০/- টাকা
📌 রেজিস্ট্রেশনের শেষ তারিখ:ত২৪ ফেব্রুয়ারি ২০২৬
📲 বিকাশ (Send Money):01857892076

📍 স্থান:
মনেরর সুস্থতা
R-05, ৪র্থ তলা (লিফট-৫), ১৯ একে কমপ্লেক্স
(সেন্ট্রাল হাসপাতালের বিপরীতে)
গ্রিন রোড, ধানমন্ডি, ঢাকা

আসুন, রমজানের বরকতময় এই সময়ে একসাথে দোয়া, গল্প আর হৃদয়ের উষ্ণতায় ভরে তুলি সন্ধ্যাটিকে।
আপনার উপস্থিতিই আমাদের আয়োজনের সবচেয়ে বড় প্রাপ্তি। 🌙✨

কিছু কথা থাকে যা অন্য কোনো ভাষায় বোঝানো যায় না; কেবল নিজের ভাষাতেই তার পূর্ণ প্রকাশ ঘটে।বায়ান্নর একুশে ফেব্রুয়ারি আমাদের...
20/02/2026

কিছু কথা থাকে যা অন্য কোনো ভাষায় বোঝানো যায় না; কেবল নিজের ভাষাতেই তার পূর্ণ প্রকাশ ঘটে।

বায়ান্নর একুশে ফেব্রুয়ারি আমাদের শিখিয়েছিল নিজের অস্তিত্বের কথা বলতে, নিজের অধিকারের দাবি জানাতে। কিন্তু আমরা কি আজও আমাদের মনের গহীনে জমে থাকা কথাগুলো প্রাণখুলে বলতে পারি?

মানসিক স্বাস্থ্যের লড়াইয়ে সবচেয়ে বড় বিজয় হলো—নিজের অনুভূতিকে নিজের চেনা শব্দে ডানা মেলতে দেওয়া। কারণ, যে ভাষায় আমরা মা-কে ডাকি, যে ভাষায় আমরা স্বপ্ন দেখি সেই ভাষাতেই মনের ক্ষতগুলো সবচেয়ে দ্রুত সেরে ওঠে।

আজকের এই মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মনের সুস্থতা এর পক্ষ থেকে সকল ভাষা শহীদদের প্রতি জানাই শ্রদ্ধাবনত চিত্তে গভীর কৃতজ্ঞতা।

আসুন, আজ থেকে প্রতিজ্ঞা করি কোনো কষ্ট আর 'অব্যক্ত' থাকবে না। লোকলজ্জা বা জড়তা কাটিয়ে নিজের প্রিয় ভাষায় মনের কথাগুলো প্রকাশ করি।

মনে রাখবো কথা বলাই হলো মানসিক সুস্থতার প্রথম ধাপ।💚

একুশ মানে মাথা নত না করা, একুশ মানে মনের জানালা খুলে দেওয়া। 🇧🇩

#মাতৃভাষা #২১শেফেব্রুয়ারি #মনেরসুস্থতা

Only 3 seats are left!!
19/02/2026

Only 3 seats are left!!

🚨 ৩য় ব্যাচ শুরু হচ্ছে! (Only 4 Seats Left!) 🚨

🧠 Trauma Informed Care: Trauma, ASD & PTSD Intervention
আপনি কি ট্রমা নিয়ে কাজ করতে চান? নিজেকে আপডেটেড ও স্কিলড করতে চান প্র্যাকটিক্যাল ইন্টারভেনশন দিয়ে? তাহলে এই কোর্সটি আপনার জন্যই।

📅 শুরু:২০ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার)
⏰ সময়: বিকাল ৩টা
💻 প্ল্যাটফর্ম: Google Meet (Online)
🏫 অফলাইন ক্লাস শুরু: ২৭ মার্চ ২০২৬
📚 কোর্স ডিটেইলস:
মোট ২৪ ঘন্টার ট্রেনিং (Blended: Online + Offline)
মোট ১২ দিন
৬ দিন অফলাইন (প্রতি ক্লাস ৩ ঘন্টা)
৬ দিন অনলাইন (প্রতি ক্লাস ১ ঘন্টা)
👩‍🎓 কারা অংশগ্রহণ করতে পারবেন?
✔️ সাইকোলজি ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী/প্রফেশনাল
✔️ নন-সাইকোলজি ব্যাকগ্রাউন্ড থেকেও আগ্রহীরা
✔️ যারা ট্রমা অভিজ্ঞতা নিয়ে কাজ করতে চান
✔️ মানসিক স্বাস্থ্যে গভীর আগ্রহ আছে যাদের
💰 কোর্স ফি:
মোট ফি: ৫০০০ টাকা (রেজিস্ট্রেশন ফি সহ)
রেজিস্ট্রেশন ফি: ১০২০ টাকা
বিকাশ: ০১৯০৬৭৯০২৪৩
📞 বিস্তারিত জানতে: ০১৯১৯৭৫০৩২ / ০১৭০০৬৮৯৫৯২

👨‍🏫 ফ্যাসিলিটেটর:
মোহাম্মদ সালিম চৌধুরী, PhD
EMDR Practitioner
Expert in Psychotraumatology & CBT

🔥 মাত্র ৪টি সিট বাকি! এখনই রেজিস্ট্রেশন করুন।
নিজেকে দক্ষ করে তুলুন Trauma, ASD ও PTSD ইন্টারভেনশনে।

#মননের_সুস্থতা

Address

Room #5 (5th Floor), A. K Complex, 19 Green Road
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when মনের সুস্থতা, অডিওলজি বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to মনের সুস্থতা, অডিওলজি বাংলাদেশ:

Share