Neurosurgeon Dr Md Humayun Rashid

Neurosurgeon Dr Md Humayun Rashid Neurology & Neurospine surgical information, consultation, queries & appointments are available here Dr. Md.

Humayun Rashid, MBBS, MS (Neurosurgery), FACS (USA), Fellowship training in Skull Base surgery (Bangalore, India), is currently working in East West Medical College Hospital, Turag, Uttara, Dhaka as an Associate Professor and Head of the Department (Current Charge) at the Department of Neurosurgery. He is an expert in his super specialized Neurosurgical arena and has done more than 100 brain surgeries including stroke surgery during his thesis work which was accepted by Bangabandhu Sheikh Mujib Medical University. Later on his work has been published in International journals. He is specially experienced in Neurotrauma, Neurocritical care, Stroke surgery, Neuro oncology including brain tumor, brain abscess, Spine surgery including spinal trauma, spinal tumor, prolapsed disc, Pediatric neurosurgery including congenital birth defect like meningocele, meningomyelocele, Hydrocephalus, Chiari malformation etc. Dr. Humayun is trained to cure different neurological condition like epilepsy, low back pain, nerve compression syndromes like Carpal Tunnel Syndrome, Chronic pain etc. He is a life member of prestigious society like Bangladesh Society of Neurosurgeons, Neurospine Society of Bangladesh, AO Spine- Asia Pacific, World Spine Column. He has attended numbers of international seminars, workshop and trained in different entities of Neurosurgery. He was trained in Neuronavigation, Minimally Invasive Surgery and Microscopic Neurosurgery while he was specialist in previous working place- Ibrahim Cardiac Hospital & Research institute. He was participated in hands on training programs in home and abroad in the field of Neuro endoscopy and vascular neurosurgery. He has done prestigious Fellowship in Skull Base Surgery from M.S. Ramaiah University of Applied Science, Bangalore, India honored by World Skull Base Foundation. As an academic professional, he has done numerous research activities and his scientific papers are well accepted and published in national and international journals. For your neurological and neurosurgical problems and query, feel free to consult with him.

31/03/2026

#নিয়মিত_চেম্বার_করছেন:

নিউরো - সার্জারি বিশেষজ্ঞ.................................................................................................
সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ হুমায়ুন রশিদ
এমবিবিএস, এমএস (নিউরো সার্জারি), - বিএমইউ ফেলোশিপ ডিপ্লোমা স্কাল বেজ সার্জারি- (ব্যাঙ্গালোর, ভারত)
ট্রেইন্ড ইন নিউরো এন্ডোস্কপি- স্পাইন সার্জারি (হায়দ্রাবাদ, ভারত) এসোসিয়েট ফেলো - আমেরিকান কলেজ অব সার্জন্স
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।

#রোগী_দেখার_সময়:.................................................................................................
শনি থেকে বৃহস্পতিবার
বিকাল ৪.০০ থেকে সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত।
ভবন ০১, ৮ম তলা, রুম নং #৮০২
#পপুলার_ডায়াগনষ্টিক_সেন্টার_লিঃ
উত্তরা সেক্টর ১৩ (গরীব ই নেওয়াজ শাখা)

📞অ্যাপয়েন্টমেন্ট ও তথ্যের জন্য কল করুনঃ
📲09666787823

২৬ শে মার্চ ২০২৬: বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -৫৪ বছর আগে, ১৯৭১ সালের ২৬শে মার্চ, আমরা পেয়েছিলাম আমাদের স্বাধ...
26/03/2026

২৬ শে মার্চ ২০২৬: বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -
৫৪ বছর আগে, ১৯৭১ সালের ২৬শে মার্চ, আমরা পেয়েছিলাম আমাদের স্বাধীনতার ঘোষণা... লাখো বীর মুক্তিযোদ্ধার আত্মত্যাগ আর আপামর জনতার সংগ্রামের ফসল আমাদের এই স্বাধীন বাংলাদেশ।
আজকের দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সকল শহীদকে, যাঁদের রক্তে রঞ্জিত হয়ে এসেছে লাল-সবুজের পতাকা। আমাদের দায়িত্ব স্বাধীনতার চেতনাকে লালন করা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করা।
আসুন, একসাথে শপথ করি—অগ্রগতির পথে এগিয়ে যাব, জাতির গৌরব রক্ষা করব, দূর্নীতি মুক্ত স্বদেশ হোক আপনার আমার প্রতিজ্ঞা...স্ব স্ব স্থানে এই প্রতিজ্ঞা পূরন করতে পারলেই সামগ্রীক ভাবে দেশের উন্নতি সম্ভব।
সবাইকে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা...

#স্বাধীনতা_দিবস #২৬শে_মার্চ #জাতীয়_দিবস #মুক্তিযুদ্ধ

আপনার নিউরোলজিকাল বা নিউরোসার্জিক্যাল সমস্যায় আজই যোগাযোগ করুন নিকটস্থ চেম্বারের ঠিকানায়- আপনার সুস্থতায়, আমরা আছি..আপনা...
25/03/2026

আপনার নিউরোলজিকাল বা নিউরোসার্জিক্যাল সমস্যায় আজই যোগাযোগ করুন নিকটস্থ চেম্বারের ঠিকানায়- আপনার সুস্থতায়, আমরা আছি..আপনার পাশে...

বিশেষ দ্রষ্টব্য:
এই পেইজের মাধ্যমে শুধুমাত্র নিউরোসার্জারী ও স্পাইন সার্জারীর বিভিন্ন রোগের বিবরন ও যাবতীয় তথ্য, দিক নির্দেশনামূলক উপদেশ বা পরামর্শ দেওয়া হয়ে থাকে। রোগী নিজে সরাসরি না দেখে কোন ঔষধ সেবনের পরামর্শ পেইজ থেকে দেওয়া হয়না।

ডাঃ মোঃ হুমায়ন রশিদ
এমবিবিএস, এম এস (নিউরোসার্জারি)
ফেলো- আমেরিকান কলেজ অব সার্জন্স (এফ এ সি এস)
ফেলো- ইন্টারন্যাশনাল কলেজ অব সার্জন্স (এফ আই সি এস)
ফেলোশিপ ডিপ্লোমা স্কাল বেজ সার্জারি (ব্যাঙ্গালোর, ভারত)
ট্রেইন্ড ইন নিউরো এন্ডোস্কোপি- ব্রেইন এন্ড স্পাইন (সাউথ কোরিয়া, ভারত)
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
নিউরোসার্জারি বিভাগ
ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতাল

চেম্বার ১: পপুলার ডায়াগনোস্টিক সেন্টার লি:
উত্তরা সেক্টর:১৩, গরীব ই নেওয়াজ শাখা,
উত্তরা,ঢাকা
এপোয়েন্টমেন্ট: রাজীব: ০১৯১০২১১২০০
সময়: বিকাল ৪টা - ৬টা
গুগল ম্যাপ-
https://maps.app.goo.gl/pXbuShqSkjnRL2338?g_st=ic

চেম্বার ২: উত্তরা জেনারেল হাসপাতাল
বাড়ী: ৬৫,রোড:১৩,সেক্টর:১০,উত্তরা, ঢাকা
এপোয়েন্টমেন্ট: ০১৯০১০৯২৬০৮
সময়: সন্ধ্যা ৬টা - ৭টা
গুগল ম্যাপ-
https://maps.app.goo.gl/xEdEEST9EiWPnfWa7?g_st=com.google.maps.preview.copy

চেম্বার ৩: শীন শীন জাপান হাসপাতাল (ইউনিট ১)
গরীব ই নেওয়াজ এভিনিউ, সেক্টর:১১, উত্তরা, ঢাকা
সময়: সন্ধ্যা ৭টা - ৮টা
এপোয়েন্টমেন্ট : ০১৭১৭০১৫০৩১
গুগল ম্যাপ- https://maps.app.goo.gl/KkMZRk3qj2uvG2oz6

হটলাইন: ০১৭১৭০১৫০৩১
ওয়েবসাইট: www.neurosurgeonbd.com





24/03/2026

New Era at East West Medical College & Hospital

#নাকের_ছিদ্র_দিয়ে_মাথার_অপারেশন

20/03/2026

تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ
উচ্চারণ : ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
অর্থ : ‘আল্লাহ তাআলা আমাদের ও আপনার নেক আমল তথা ভাল কাজগুলো কবুল করুন।’
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি হৃদয়
পরিবারের সাথে নিরাপদে হোক ঈদ উদযাপন...
ঈদ মুবারাক

ডাঃ মোঃ হুমায়ন রশিদ
এমবিবিএস, এম এস (নিউরোসার্জারি)
এফএসিএস, এফআইসিএস (ইউএসএ)
ফেলোশিপ ডিপ্লোমা স্কাল বেজ সার্জারি (ব্যাঙ্গালোর, ভারত)
ট্রেইন্ড ইন নিউরো এন্ডোস্কোপি- ব্রেইন এন্ড স্পাইন (ভারত, সাউথ কোরিয়া)
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
নিউরোসার্জারি বিভাগ
ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতাল
হটলাইন: ০১৭১৭০১৫০৩১ (ওয়াটস এ্যাপ)
ওয়েবসাইট: www.neurosurgeonbd.com

একজন নিউরোসার্জন এর জীবনে ঈদের ছুটি খুব কম সময়ের জন্য আসে। ইমার্জেন্সি সার্জারি..রোগীদের সুস্থতার জন্য প্রতিবারের মত এবা...
20/03/2026

একজন নিউরোসার্জন এর জীবনে ঈদের ছুটি খুব কম সময়ের জন্য আসে। ইমার্জেন্সি সার্জারি..রোগীদের সুস্থতার জন্য প্রতিবারের মত এবারেও হাসপাতালে আজকেও কেটেছে। তবু আজক জুমাতুল বিদায় মহান আল্লাহর কাছে প্রার্থনা- আল্লাহ যেন সকল রোগীদের নেক হায়াত ও সম্পুর্ন সুস্থতা-শেফা দান করেন। পবিত্র রমজানে আমাদের সকলের নেক ইবাদত কবুল করে আমাদের সকল গুনাহ ক্ষমা করেন...যাবতীয় বিপদ-আপদ থেকে দূরে রাখেন..নেক হায়াত দান করেন...সমগ্র মুসলিম উম্মাহর উপর শান্তি বর্ষন করেন..আমীন

17/03/2026

মাথায় আঘাতের পরে অনেক সময় চিকিৎসার প্রয়োজনে আমরা বারবার সিটি স্ক্যান করে থাকি। এতে অনেক রোগীর স্বজনদের মাঝে বিভ্রান্তি থাকে- কেন বারবার সিটি স্ক্যান প্রয়োজন হয়? অনেক সময় অপারেশন এর পরে সিটি স্ক্যান করা হয় রোগীর সার্বিক পরিস্থিতি কেমন যাচ্ছে ও চিকিৎসা পদ্ধতিতে কোন পরিবর্তন করতে হবে কিনা সেটা নির্ধারন করার জন্য। আজকের এই আলোচনায় একজন রোগীর অভিজ্ঞতায় উঠে এসেছে মাথায় আঘাতের প্রথম দিনে সিটি স্ক্যান সম্পুর্ন স্বাভাবিক থাকলেও ৫ দিন পরে সিটি স্ক্যানে দেখা যায় মাথার ভেতরে বেশ বড় রক্তক্ষরন জমা হয়েছে- যা আমরা সফল অপারেশন এর মাধ্যমে বের করে নিয়ে আসি...
এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিজে জানুন ও শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন।
সবার সুস্বাস্থ্য কামনা করি...





আল্লাহ আপনার ও আমার রমজানের সকল নামাজ, রোজা ও নেক ইবাদত সমুহ কবুল করুন এবং আমাদের সকল গুনাহ ক্ষমা করুন..আমীন।পবিত্র ঈদুল...
14/03/2026

আল্লাহ আপনার ও আমার রমজানের সকল নামাজ, রোজা ও নেক ইবাদত সমুহ কবুল করুন এবং আমাদের সকল গুনাহ ক্ষমা করুন..আমীন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সকল চেম্বার সমূহ আগামী ১৭/০৩/২০২৬ ইং হতে ২৩/০৩/২০২৬ ইং পর্যন্ত বন্ধ থাকবে। ২৪/০৩/২০২৬ ইং হতে পুনরায় সকল চেম্বার সমূহ পূর্ববর্তী সময় অনুযায়ী চালু থাকবে।সম্মানিত রোগীদের জরুরী প্রয়োজনে হাসপাতালে সেবা সমূহ ২৪/৭ চালু থাকবে ইনশাআল্লাহ। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা...ঈদ মুবারাক

🧠 ইস্কেমিক স্ট্রোক ও ডিকম্প্রেসিভ ক্রেনিয়েক্টোমি: জীবন বাঁচানোর একটি গুরুত্বপূর্ণ অস্ত্র-ইস্কেমিক স্ট্রোক (Ischemic Stro...
13/03/2026

🧠 ইস্কেমিক স্ট্রোক ও ডিকম্প্রেসিভ ক্রেনিয়েক্টোমি: জীবন বাঁচানোর একটি গুরুত্বপূর্ণ অস্ত্র-

ইস্কেমিক স্ট্রোক (Ischemic Stroke) হলো এমন একটি অবস্থা যেখানে মস্তিষ্কের কোনো অংশে রক্ত চলাচল হঠাৎ বন্ধ হয়ে যায়। এর ফলে মস্তিষ্কের কোষ দ্রুত ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। অনেক ক্ষেত্রে স্ট্রোকের পর মস্তিষ্কে মারাত্মক ফোলাভাব (Brain Swelling) দেখা দেয়, যা রোগীর জীবনকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে।
এই ধরনের গুরুতর অবস্থায় ডিকম্প্রেসিভ ক্রেনিয়েক্টোমি (Decompressive Craniectomy) নামক একটি জীবনরক্ষাকারী অপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
🔎 ডিকম্প্রেসিভ ক্রেনিয়েক্টোমি কী?
এই অপারেশনে মাথার খুলির একটি অংশ সাময়িকভাবে খুলে রাখা হয়, যাতে মস্তিষ্কের ফোলাভাবের জন্য পর্যাপ্ত জায়গা তৈরি হয় এবং মস্তিষ্কের উপর চাপ কমে যায়।
⚠️ কখন এই অপারেশন প্রয়োজন হতে পারে?
বড় আকারের ইস্কেমিক স্ট্রোক (Malignant MCA Infarction)
মস্তিষ্কে মারাত্মক ফোলাভাব
চেতনা ধীরে ধীরে কমে যাওয়া
চিকিৎসা সত্ত্বেও মস্তিষ্কের চাপ (ICP) বাড়তে থাকা
❤️ কেন এই অপারেশন গুরুত্বপূর্ণ? গবেষণায় দেখা গেছে, সঠিক সময়ে ডিকম্প্রেসিভ ক্রেনিয়েক্টোমি করলে:
মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমে
অনেক রোগীর জীবন বাঁচানো সম্ভব হয়
কিছু ক্ষেত্রে রোগীর কার্যক্ষমতা আংশিকভাবে ফিরে আসতে পারে
⏳ সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ
স্ট্রোকের লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। অনেক ক্ষেত্রে সময়মতো অপারেশন রোগীর জীবন বাঁচাতে পারে।
প্রতিটি জীবন ই মূল্যবান। আল্লাহ সহায় হোন।

12/03/2026
10/03/2026

স্পাইনাল টিউমার সার্জারি: অপারেশন এর পরে রোগীর অভিজ্ঞতা...
৬ মাস ধরে ঘাড়ে ও হাতে তীব্র ব্যথা ও দূর্বলতা ছিল যা রোগীকে ধীরে ধীরে বিছানাগত করে ফেলে। ভয় ছিল অপারেশন এর পরেও আজীবনের জন্য পঙ্গুত্ব! কিন্ত আল্লাহর মেহেরবানীতে আমরা সফলতার সাথে স্পাইনাল টিউমার এর অপারেশন সম্পুর্ন করি। রোগীর কাছ থেকেই শুনুন তার এই অভিজ্ঞতার কথা...
দেশেই এখন হচ্ছে বিশ্বমানের নিউরোসার্জারি.. আস্থা রাখুন আপনার চিকিৎসক এর উপরে...আপনার বিপদে..আমরা আছি আপনার পাশে..
ডা: মো: হুমায়ন রশিদ
এমবিবিএস, এম এস (নিউরোসার্জারি)
এফএসিএস, এফআইসিএস
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
নিউরোসার্জারি বিভাগ
ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতাল
East West Medical College & Hospital






06/03/2026

🧠 স্পাইনাল টিউমার: সময়মতো চিকিৎসা ও অপারেশন জীবন বাঁচাতে পারে
আমাদের মেরুদণ্ড (Spine) শুধু শরীরকে সোজা রাখে না, এর ভেতর দিয়ে থাকা স্পাইনাল কর্ড শরীরের বিভিন্ন অংশে স্নায়ুর বার্তা পৌঁছে দেয়। এই গুরুত্বপূর্ণ জায়গায় যদি স্পাইনাল টিউমার হয়, তাহলে তা ধীরে ধীরে স্নায়ুর উপর চাপ সৃষ্টি করে গুরুতর সমস্যা তৈরি করতে পারে।

স্পাইনাল টিউমারের সম্ভাব্য লক্ষণ:
দীর্ঘদিনের পিঠ বা ঘাড়ে ব্যথা
হাত বা পায়ে দুর্বলতা
হাত-পা ঝিনঝিন বা অবশ লাগা
হাঁটতে সমস্যা বা ভারসাম্য নষ্ট হওয়া
প্রস্রাব বা পায়খানা নিয়ন্ত্রণে সমস্যা
অনেক সময় রোগীরা সাধারণ ব্যথা মনে করে চিকিৎসা নিতে দেরি করেন। কিন্তু দ্রুত সঠিক পরীক্ষা (যেমন MRI) করলে স্পাইনাল টিউমার সহজেই শনাক্ত করা সম্ভব।

চিকিৎসা কী?
স্পাইনাল টিউমারের চিকিৎসা টিউমারের ধরন ও অবস্থানের উপর নির্ভর করে। অনেক ক্ষেত্রে মাইক্রো নিউরোসার্জারির মাধ্যমে অপারেশন করে টিউমার অপসারণ করলে রোগী সম্পূর্ণ বা উল্লেখযোগ্যভাবে সুস্থ হয়ে উঠতে পারেন।

কেন অপারেশন জরুরি হতে পারে?
স্পাইনাল কর্ডের উপর চাপ কমাতে
হাত-পায়ের দুর্বলতা বা পক্ষাঘাত প্রতিরোধ করতে
স্থায়ী স্নায়বিক ক্ষতি থেকে বাঁচাতে
রোগীর স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে

⏰ মনে রাখবেন:
যত দ্রুত রোগ ধরা পড়ে এবং চিকিৎসা শুরু হয়, সুস্থ হওয়ার সম্ভাবনা তত বেশি।
পিঠ বা ঘাড়ে দীর্ঘদিনের অস্বাভাবিক ব্যথা বা দুর্বলতা থাকলে অবহেলা না করে দ্রুত নিউরোসার্জনের পরামর্শ নিন।

👨‍⚕️ ডা: মো: হুমায়ন রশিদ
এমবিবিএস, এম এস, (নিউরোসার্জারি)
এফএসিএস, এফআইসিএস (ইউএসএ)
নিউরোসার্জন ও স্পাইন সার্জন
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
East West Medical College & Hospital

Address

EWMCH
Dhaka
1230

Opening Hours

Monday 09:00 - 14:00
17:00 - 20:00
Tuesday 09:00 - 14:00
17:00 - 20:00
Wednesday 09:00 - 14:00
17:00 - 20:00
Thursday 09:00 - 14:00
17:00 - 20:00
Saturday 09:00 - 14:00
17:00 - 20:00
Sunday 09:00 - 14:00
17:00 - 20:00

Telephone

+8801717015031

Alerts

Be the first to know and let us send you an email when Neurosurgeon Dr Md Humayun Rashid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Neurosurgeon Dr Md Humayun Rashid:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category