15/11/2021
বার্ধক্য জয় করার উপায়
মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি, জন্ম ও মৃত্যু সৃষ্টিকর্তা কর্তৃক নির্ধারিত। আমরা কতদিন বেঁচে থাকব, তা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। তবে আমরা অকাল মৃত্যু থেকে বাঁচতে এবং আমৃত্যু সুস্থ থাকার চেষ্টা করতেই পারি। মানুষ মরবেই - এটা তার ডিএনএ কর্তৃক নির্ধারিত। তবে, ডিএনএ একমাত্র নিয়ামক নয় - খাদ্য, একটিভিটি, বিশ্রাম, মানসিক প্রশান্তি ইত্যাদি ফ্যাক্টর সুস্থতা ও লাইফ পিরিয়ডে বড় প্রভাব ফেলে।
বার্ধক্য জয় করা বা আমৃত্যু সুস্থ থাকার মূলমন্ত্র হল - স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও লাইফস্টাইল। আপনাকে আজীবন কতিপয় শারীরিক, মানসিক ও সামাজিক অভ্যাস গড়ে তুলতে হবে। ভাল খান, নিয়মিত ব্যায়াম করুন, পর্যাপ্ত ঘুমান, আনন্দ করুন, ভাল অভ্যাস গড়ুন এবং খারাপ অভ্যাস বর্জন করুন।
আমৃত্যু সুস্থ থাকার টিপস :
১. ডায়েট :
* বেশি বেশি ফলমূল ও শাকসবজী খান।
* পর্যাপ্ত নদীর ও সামুদ্রিক মাছ খান।
* গরু,খাসির মাংস কম খান, মুরগির মাংস খান।
* প্রতিদিন ডিম খান।
* ভাত-রুটি কম খান।
* প্রতিদিন চা ও কফি পান করুন (দুধ-চিনি ছাড়া)।
* পর্যাপ্ত পানি খান।
* অলিভ অয়েল ও বাদাম খান।
* ভিটামিন, মিনারেলস ও এন্টি-অক্সিডেন্ট ব্যালেন্স ঠিক রাখুন।
২. কম খান, বেশি বাঁচুন :
* সর্বদা পেটের ২০% খালি রেখেই খাওয়া শেষ করুন।
* ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খান।
* সপ্তাহে ২ দিন ইন্টারমিটেন্ট ফাস্টিং বা রোজা রাখুন।
* মাঝেমধ্যে পেটকে খালি করে ফেলুন।
৩. মুভমেন্ট :
* সপ্তাহে ৫ দিন সকালে হাঁটুন বা জগিং করুন।
* মাঝেমধ্যে সাইক্লিং ও সুইমিং করুন।
* লিফট পরিহার করে সিঁড়ি ব্যবহারের চেষ্টা করুন।
* সপ্তাহে অন্তত ২ দিন ওজন নিয়ে ব্যায়াম করুন।
* নিয়মিত যোগব্যায়াম ও স্ট্রেসিং করুন।
৪. ওজন নিয়ন্ত্রণ :
* ডায়েট ও এক্সারসাইজ করে ওজন নিয়ন্ত্রণে রাখুন।
* শরীরের মেদ ঝরিয়ে ফেলুন।
* BMI ২৪ এর নিচে রাখুন।
৫. ঘুম :
* প্রতি রাতে অন্তত ৭-৮ ঘন্টা ঘুমান।
* দিনের বেলায় ৩০ মিনিট ন্যাপ বা তন্দ্রা নিতে পারেন।
* ঘুমের ২-৩ ঘন্টা আগে রাতের খাবার শেষ করুন।
* প্রতিদিন একইসময়ে ঘুমাতে যান এবং জাগ্রত হোন।
* ভোরে ঘুম থেকে উঠুন।
৬. ন্যাচার :
* প্রকৃতির কাছে যান, প্রকৃতিকে ভালবাসুন।
* প্রতিদিন আধা ঘন্টা রোদে থাকুন।
* শিশির ভেজা ঘাসে খালি পায়ে হাটুন।
* মাঝে মাঝে বৃষ্টিতে ভিজুন।
৭. স্ট্রেস কন্ট্রোল :
* তর্ক ও বিবাদ এড়িয়ে চলুন।
* টিভি ও নিউজ থেকে দূরে থাকার চেষ্টা করুন।
* মেডিটেশন করুন।
* হাসিখুশী থাকার চেষ্টা করুন।
* পজিটিভ চিন্তা করুন।
* নেতিবাচক মানুষ এড়িয়ে চলুন।
* গান শুনুন।
* বই পড়ুন।
৮. বিনোদন :
* মাঝেমধ্যে প্রমোদ ভ্রমণ করুন।
* টিভিতে খেলা না দেখে নিজে খেলাধূলা করুন।
* প্রাণী/পাখি/মাছ পালন করুন।
* বাগান করুন, কিম্বা মৎস্য শিকার করুন।
৯. বাজে খাবার ত্যাগ :
* চিনি, মিষ্টি ত্যাগ করুন।
* প্রসেসড ফুড পরিহার করুন।
* সয়াবিন, পাম ইত্যাদি বাজে তেল বর্জন করুন।
* ধুমপান ত্যাগ করুন।
* মদ্যপান পরিহার করুন।
১০. পারিবারিক জীবন :
* মা-বাবা, স্ত্রী, সন্তানের সাথে সময় কাটান।
* সুখী দাম্পত্য সম্পর্ক গড়ে তুলুন।
১১. সামাজিক যোগাযোগ :
* একাকিত্ব দূর করার চেষ্টা করুন।
* ভাল বন্ধু খুঁজে বের করুন।
* বন্ধুবান্ধবদের সঙ্গে জমপেশ আড্ডা দিন।
১২. চিকিৎসা :
* নিয়মিত গ্লুকোজ, কোলেস্টেরল, রক্তচাপ চেক করুন।
* যথাসম্ভব ঔষধ কম খান।
* এন্টিবায়োটিক বিষয়ে সতর্ক হোন।
* নিয়মিত মেডিক্যাল চেক-আপ করুন।
* সর্বদা স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকুন।
১৩. বিবিধ :
* ঝুঁকি এড়িয়ে চলুন।
* বয়স ভুলে সবসময় নিজেকে ইয়াং ভাবুন।
* ব্রেইনকে সক্রিয় রাখুন।
* জীবনের উদ্দেশ্য খুঁজে বের করুন এবং তা অর্জনে ডুবে থাকুন।
* পরোপকারী ও স্বেচ্ছাসেবক হোন।
* উচ্চ বিলাসী পরিকল্পনা ত্যাগ করুন ও নিজের প্রাপ্তিতে পরিতৃপ্ত থাকুন।
* ধর্মীয় অনুশাসন মেনে চলুন ও প্রার্থনা করুন।
Sources : NIH News in Health, Healthline, VeryWell Health, New York Times, The Healthy, WebMD etc.