Dr. Abdullah Al Mamun, Cardiologist

Dr. Abdullah Al Mamun, Cardiologist Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Abdullah Al Mamun, Cardiologist, Doctor, NICVD, Dhaka.

বিশ্বব্যাপী হৃদরোগ মহামারী আকার ধারণ করেছে।
হৃদরোগ সম্পর্কে সচেতনতা ও পরামর্শ প্রদান করাই এই পেইজের উদ্দেশ্যে।

ডা. আবদুল্লাহ আল মামুন
এমবিবিএস ,বিসিএস
এমডি(কার্ডিওলজি)
হৃদরোগ বিশেষজ্ঞ
জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল, ঢাকা।

24/12/2025


❤️International Cardiovascular Conference 🎯Cardicon Chattogram 2025🗓️16 December 2025🏡 Radisson Blu Hotel Chattagram
21/12/2025

❤️International Cardiovascular Conference
🎯Cardicon Chattogram 2025
🗓️16 December 2025
🏡 Radisson Blu Hotel Chattagram

09/12/2025

Alhamdulillah❤️

Early morning PTMC done successfully.✅

🏥পিটিএমসি/ PTMC:

PTMC এমন একটি পদ্ধতি যার মাধ্যমে হার্টের বাম পাশের চিকন হয়ে যাওয়া ভালব (Severe MS) বুক না কেটে (অপারেশন ছাড়া ) বেলুনের মাধ্যমে ফুলিয়ে দেওয়া হয়।

আলহামদুলিল্লাহ।আল্লাহর অশেষ রহমতে আমি সহকারী অধ্যাপক কার্ডিওলজি পদে পদোন্নতি পেয়েছি।কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মা-বাবা, স্ত্...
17/11/2025

আলহামদুলিল্লাহ।

আল্লাহর অশেষ রহমতে আমি সহকারী অধ্যাপক কার্ডিওলজি পদে পদোন্নতি পেয়েছি।

কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মা-বাবা, স্ত্রী ও পরিবারের সদস্যদের যাদের অবদানে আমি আজকের অবস্থানে পৌঁছাতে পেরেছি।

কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সব সম্মানিত শিক্ষকদের, আমি যা কিছু শিখেছি সবই আমার শিক্ষকদের কল্যাণে।

আমি আর ও বেশি কৃতজ্ঞ আমার সব রোগীদের প্রতি যাদের সেবাদানের মাধ্যমে আমি প্রতিনিয়ত শিখছি।

সবাই আমার জন্য দোয়া করবেন।

ডা. আবদুল্লাহ আল মামুন।
এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য),
এমডি (কার্ডিওলজি)
সহকারী অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ
জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতাল, ঢাকা।

আলহামদুলিল্লাহ।আরেকটা হার্ট এটাকের রোগীর প্রাইমারী পিসিআই সফলভাবে সম্পন্ন করেছি।🤦‍♂️৪৮ বছর বয়সী ভদ্রলোক  ২ ঘন্টার তীব্র...
13/11/2025

আলহামদুলিল্লাহ।

আরেকটা হার্ট এটাকের রোগীর প্রাইমারী পিসিআই সফলভাবে সম্পন্ন করেছি।

🤦‍♂️৪৮ বছর বয়সী ভদ্রলোক ২ ঘন্টার তীব্র বুকে ব্যথা নিয়ে আমাদের হাসপাতালে ভর্তি হন।রোগী হেমোডাইনামিকভাবে অস্থিতিশীল ছিল। তার বিপি ৮০/৫০ মিমি এ নেমে গিয়েছিল।

🩺ইসিজিতে দেখা যায় হার্ট অ্যাটাক (STEMI inferior).
এঞ্জিওগ্রাম (Angiogram) করে দেখি, ওনার হার্টের বাম পাশের ( OM1) রক্তনালী সম্পূর্ণ (১০০%) বন্ধ।

🕣৩০ মিনিটের মধ্যে সম্পূর্ণ বন্ধ রক্তনালীতে প্রাইমারী পিসিআই (ব্লকে রিং পরানো) করা হয়।রিং পরানো (স্টেন্টিং) র পরে বাম পাশের রক্তনালী সম্পূর্ণরূপে খুলে যায় এবং স্বাভাবিক রক্ত ​​​​প্রবাহ দেখা যায়। পিসিআই এর পরে, রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল হয়, বুক ব্যথাও চলে যায়।

🚑প্রাইমারী পিসিআই হলো হার্ট এটাকের ২৪ ঘন্টার মধ্যে এনজিওগ্রাম করে বন্ধ রক্তনালি খুলে দেয়া। প্রাইমারী পিসিআইকে সারা দুনিয়ায় সবচেয়ে অগ্রাধিকার দেয়া হয়।

⏰সম্প্রতি সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট প্রাইমারী পিসিআই চলমান আছ। এতে আমাদের দেশের হার্ট এট্যাকের রোগীরা বিশেষ করে দরিদ্র রোগীরা প্রাইমারী পিসিআই এর সুযোগ পাচ্ছেন।

😀কাকতালীয় :
রোগীর নাম মামুন
অপারেটর ডা মামুন
টেকনিশিয়ান ও মামুন।

💕যারা এনজিওগ্রাম  সম্পর্কে জানতে চান...-----------------------------------------------------১.  এনজিওগ্রাম কি?করোনারি এন...
07/11/2025

💕যারা এনজিওগ্রাম সম্পর্কে জানতে চান...
-----------------------------------------------------

১. এনজিওগ্রাম কি?
করোনারি এনজিওগ্রাম হলো হার্টের রক্তনালীগুলোকে দৃশ্যমান করার জন্য ব্যবহৃত একটি ডায়াগনস্টিক বা রোগ নির্ণয় পদ্ধতি।

২. এনজিওগ্রাম কেন করা হয়?
করোনারি এনজিওগ্রাম প্রধান উদ্দেশ্য হলো হার্টের রক্তনালী বা ধমনীতে ব্লক বা বাধা বা অস্বাভাবিকতা সনাক্ত করা।

৩. এনজিওগ্রাম কিভাবে করা হয়?
এই প্রক্রিয়ায় সাধারণত কুঁচকির বা কব্জির মাধ্যমে একটি ক্যাথেটার প্রবেশ করিয়ে তা করোনারি ধমনীগুলিতে পৌঁছানো হয়। তারপর একটি কনট্রাস্ট ডাই ইনজেক্ট করা হয়, যা এক্স-রে ইমেজিং-এ ধমনীগুলিকে দৃশ্যমান করে তোলে।

৪. এনজিওগ্রাম করার আগে কি না খেয়ে থাকতে হয়?
রোগীদের প্রক্রিয়ার আগে কয়েক ঘন্টার জন্য উপোস থাকতে হয়।

৫. এনজিওগ্রাম করার সময় রোগীকে অজ্ঞান করা হয়?
এনজিওগ্রাম করার সময় রোগীকে অজ্ঞান করা হয় না। ক্যাথেটার প্রবেশস্থলে স্থানীয় এনেস্থেসিয়া ব্যবহার করা হয়, এবং রোগীকে শিথিল করতে মৃদু সেডেটিভ দেওয়া হতে পারে।

৬. এনজিওগ্রাম করা কি ঝুঁকিপূর্ণ?
সাধারণত এনজিওগ্রাম একটি নিরাপদ পদ্ধতি। তবুও কিছু ঝুঁকি রয়েছে যেটা খুবই নগ্ণ্য, যেমন রক্তপাত, সংক্রমণ, ডাইতে এলার্জিক প্রতিক্রিয়া এবং খুবই কম ক্ষেত্রে হার্ট অ্যাটাক বা স্ট্রোক।

৭. এনজিওগ্রাম করতে কতক্ষণ সময় লাগে?
এই পদ্ধতিটি সাধারণত ৩০ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে সময় নেয়, অ্যাঞ্জিওপ্লাস্টি বা স্টেন্ট বা রিং বসানোর প্রয়োজন হলে এটি দীর্ঘ হতে পারে।এনজিওগ্রামের জন্য হাসপাতালে একদিন ভর্তি থাকতে হয়। অনেক সময় পেশেন্ট স্টাবল থালে ৩-৪ ঘন্টা পর ডিসচার্জ দেয়া যায়।

৮. এনজিওগ্রাম ফলাফল কি?
এনজিওগ্রামের মাধ্যমে হার্টের রক্তনালীতে ব্লকের উপস্থিতি, অবস্থান এবং তীব্রতা জানা যায়, যা ডাক্তারদের সেরা চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করতে সহায়তা করে, যেমন ওষুধ, অ্যাঞ্জিওপ্লাস্টি/ রিং বা করোনারি আর্টারি বাইপাস সার্জারি।

৯. এনজিওগ্রাম করতে কত খরচ হয়?
এনজিওগ্রাম করতে সরকারি হাসপাতালে ৬-৭ হাজার টাকা এবং বেসরকারি হাসপাতালে ২০-৩০ হাজার টাকা খরচ হয়।

১০. সিটি এনজিওগ্রাম সাথে করোনারি এনজিওগ্রাম মধ্যে পার্থক্য কি?
সিটি এনজিওগ্রাম হাতে বা পায়ের ধমনিতে ফুটা করা লাগে না, হাসপাতালে ভর্তি হতে হয় না। সিটি এনজিওগ্রাম রিপোর্ট কার্ডিওলজিস্ট করেন না, করেন রেডিওলজিস্টরা। তাই রিপোর্টিং এ অনেক ক্ষেত্রে মিসম্যাচ হয়। সিটি এনজিওগ্রাম যেটা ৫০% ব্লক, এনজিওগ্রাম করে দেখা যায় দেখা যায় ৭০% বা ৮০% ব্লক। বা উল্টোটা ও হতে পারে। আবার দেখা গেল, সিটি এনজিওগ্রাম ক্রিটিকাল ব্লক ( ৭০% এর ওপরে) থাকলে রিং পরানোর জন্য আল্টিমেটলি এনজিওগ্রাম করতে হয়।

১১. কোনটা বেশি ভালো? কোনটা কখন করব?
এটা আপনার ডাক্তার নির্ধারণ করবেন। রোগীর লক্ষ্মণ, ইসিজি , ইকো ইত্যাদি দেখে ডাক্তার যদি মনে করেন হার্টে ব্লক থাকার সম্ভাবনা বেশি সেক্ষেত্রে করোনারি এনজিওগ্রাম, আর যদি ব্লক থাকার সম্ভাবনা কম, সেক্ষেত্রে সিটি এনজিওগ্রাম করার পরামর্শ দেন।সবকিছু মিলিয়ে সিটি এনজিওগ্রাম এর থেকে করোনারী এনজিওগ্রাম এখনো পর্যন্ত সুপিরিয়র বা কার্যকরী।
-----------------------------------------------------

🩺ডা. আবদুল্লাহ আল মামুন
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (কার্ডিওলজি)
হৃদরোগ বিশেষজ্ঞ
কনসালটেন্ট, কার্ডিওলজি বিভাগ
জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল, ঢাকা।

এনজিওগ্রাম, হার্টে রিং, পেইসমেকার ও ডিভাইস প্রতিস্থাপনে
অভিজ্ঞ

27/10/2025
Alhamdulillah.Solo TVD outside NICVD.আলহামদুলিল্লাহ আজ ( ১৮/০৮/২৫ ইং) একই রোগীর একি সাথে তিনটি রক্তনালির ক্রিটিকাল ব্লকে...
17/08/2025

Alhamdulillah.
Solo TVD outside NICVD.

আলহামদুলিল্লাহ
আজ ( ১৮/০৮/২৫ ইং) একই রোগীর একি সাথে তিনটি রক্তনালির ক্রিটিকাল ব্লকের রিং লাগানো সফলভাবে সম্পন্ন করলাম।

রোগী ৫৭ বছরের ভদ্রমহিলা, ৩ মাসে আগে হার্ট এটাক নিয়ে হাসপাতালে ভর্তি হোন। সেখানে প্রয়োজনীয় ওষুধপত্রের পাশাপাশি এনজিওগ্রামের (CAG) পরামর্শ দিয়ে ছুটি দেওয়া হয়।

রোগীর বুকে ব্যাথা না কমায় এবং শাসকষ্টের সমস্যার জন্য আমার শরান্নপন্ন হোন। আমি উনাকে দেখে এনজিওগ্রামের পরামর্শ দেই।

গতকাল (১৭/০৮/২৫) ওনার এনজিওগ্রাম করি। এনজিওগ্রামে দেখা যায়, ওনার তিনটি প্রধান রক্তনালির তিনটিতে ক্রিটিকাল ব্লক।
১. ডানপাশের রক্তনালী (RCA) ৯০%ব্লক
২. বামপাশের প্রধান রক্তনালী (LAD) ৯৯% ব্লক
৩. বামপাশের আরেকটা রক্তনালী (LCX) ৯০% ব্লক।
এছাড়া আরও শাখা রক্তনালীতে কয়েকটি ব্লক আছে।

রোগীর ডায়াবেটিস এবং তিনটি ক্রিটিকাল ব্লক... এক্ষেত্রে ওপেন হার্ট বাইপাস সার্জারি (CABG) রোগীর জন্য বেস্ট চিকিৎসা পদ্ধতি। ( class 1 indication).
এবং দ্বিতীয় অপশন হল রিং লাগানো। (class 2a indication)

সেই মোতাবেক রোগীকে কার্ডিয়াক সার্জনের সাথে কন্সাল্ট করার পরামর্শ দেই। কিন্তু রোগী ও রোগীর ছেলে কিছুতেই বুক কেটে বাইপাস অপারেশন (CABG) করাতে রাজি না।

সবগুলো রক্তনালী স্টেন্টেবল (রিং লাগানোর উপযোগী) হওয়ায়, রিস্ক বেনেফিট এসেস করে অবশেষে রিং লাগানোর সিদ্ধান্ত নেই।

প্রথমেই ডানপাশের রক্তনালীকে সিকিউর করি, তারপর বামপাশের প্রধান রক্তনালী, সবশেষে বামপাশের আরেকটা রক্তনালীতে রিং লাগানোর পর রক্ত চলাচল সাভাবিক হয়।

আলহামদুলিল্লাহ,
পুরো প্রসিডিওর কোন রূপ জটিলতা ছাড়াই সফলভাবে সম্পন্ন হয়।

ধন্যবাদ জানাচ্ছি Anwer Khan Modern Medical College & Hospital এর দক্ষ ক্যাথল্যাব টিমকে যাদের জন্য প্রসিডিওরটা স্মুথলি শেষ করতে পেরেছি।

আলহামদুলিল্লাহ।আজ  (১৬/ ০৭/২৫) আমরা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ইউনিট ১৩ এর অধীনে ৫ জন হার্ট এটাকের রোগীর প্রাই...
18/07/2025

আলহামদুলিল্লাহ।

আজ (১৬/ ০৭/২৫) আমরা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ইউনিট ১৩ এর অধীনে ৫ জন হার্ট এটাকের রোগীর প্রাইমারী পিসিআই সফলভাবে সম্পন্ন করেছি।

এই অসামান্য কাজে সরাসরি নেতৃত্ব দিয়েছেন আমাদের সম্মানিত ইউনিট প্রধান অ্যাসোসিয়েট প্রফেসর ডঃ মোঃ Shafiqul Islam স্যার।

প্রাইমারী পিসিআই হলো হার্ট এটাকের ২৪ ঘন্টার মধ্যে এনজিওগ্রাম করে বন্ধ রক্তনালি খুলে দেয়া। প্রাইমারী পিসিআইকে সারা দুনিয়ায় সবচেয়ে অগ্রাধিকার দেয়া হয়।

কার্ডিওলজিতে একটা কথা আছে, Minute Means Muscles.
এর অর্থ হল হার্ট এট্যাকের পর প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ ।
রোগীর আসার সাথে সাথে রোগীর স্বজনদের কাউন্সেলিং করি। তারা সম্মতি দিলে আমরা প্রাইমারী পিসিআই সম্পন্ন করি।

সম্প্রতি সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট প্রাইমারী পিসিআই শুরু হয়েছে। এতে আমাদের দেশের হার্ট এট্যাকের রোগীরা বিশেষ করে দরিদ্র রোগীরা প্রাইমারী পিসিআই এর সুযোগ পাচ্ছেন।

প্রাইমারী পিসিআই চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় সবার পক্ষে প্রাইভেট হাসপাতালে গ্রহণ করা সম্ভব হয় না। সেই প্রেক্ষাপটে বিনামূল্যে রোগীরা এই সেবা পাচ্ছেন । রিং বা স্টেন্ট বিনামূল্যে হাসপাতাল তথা সরকারের পক্ষ থেকে প্রদান করা হচ্ছে।

বাংলাদেশের সরকারি হাসপাতালে এই ধরনের উদ্যোগ প্রশংসনীয়। এজন্য অত্র হাসপাতালের মাননীয় পরিচালক মহোদয় Prof. Dr. Abdul Wadud Chowdhury স্যার কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

ধন্যবাদ আমাদের ইউনিটের ক্যাথল্যাব টিমকে।

সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি নার্স, ক্যাথ ল্যাব টেকনিশিয়ানদের, পুরো প্রসিডিওরে পাশে থেকে আমাদের কাজ সহজ করে দেয়ার জন্য।

Alhamdulillah.My research has been published in European Medical Journal (EMJ).
13/07/2025

Alhamdulillah.
My research has been published
in European Medical Journal (EMJ).

👨‍⚕️আগামী শুক্রবার পদ্মা ক্লিনিকাল ল্যাবে চেম্বার করবেনজাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল, ঢাকা থেকে আগত হৃদরোগ ও মেডিস...
26/06/2025

👨‍⚕️আগামী শুক্রবার পদ্মা ক্লিনিকাল ল্যাবে চেম্বার করবেন
জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল, ঢাকা থেকে আগত
হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. আবদুল্লাহ আল মামুন

⏰বিকাল ৩ টা থেকে ৮ টা পর্যন্ত রোগী দেখবেন ইনশাআল্লাহ।

👨‍⚕️ডা. আবদুল্লাহ আল মামুন
এমবিবিএস ,বিসিএস (স্বাস্থ্য)
এমডি(কার্ডিওলজি), এমএসিপি(আমেরিকা)
হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ
জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল, ঢাকা।
🗓️প্রতি শুক্রবার , বিকাল ৩ টা থেকে ৮ টা পর্যন্ত।


ℹ️হার্টের সমস্যা বুঝবেন যেভাবে।
বুকে ব্যথা
বুকে চাপ
বুক ধড়পড়
অল্পতেই হয়রান
হাঁটতে গেলে বুকে চাপ (ইত্যাদি )।

✅ডায়াবেটিস, ঊচ্চ রক্তচাপ ও কোলেস্ট্রেরল নিয়ন্ত্রন করুন। ❎ধূমপান ও মদপান পরিহার করুন।
❇️হৃদরোগ প্রতিরোধ করুন।

📱হার্টের যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
📞সিরিয়ালের জন্য যোগাযোগ :
পদ্মা ক্লিনিকাল ল্যাব
আলিয়া মাদ্রাসা সংলগ্ন, চট্টগ্রাম ।
01877760501
01877760502

Attended national scientific conference organized by Bangladesh Cardiac Society and presented my case as a speaker.
26/06/2025

Attended national scientific conference organized by Bangladesh Cardiac Society and presented my case as a speaker.

Address

NICVD
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Abdullah Al Mamun, Cardiologist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category