31/07/2021
করোনার ২য় ঢেউ মোকাবেলায় 'পটুয়াখালীবাসীর ডাক্তার'
প্রিয় পটুয়াখালীবাসী,
করোনার ২য় ঢেউয়ে বিপর্যস্ত বাংলাদেশ, আমাদের প্রিয় শহর পটুয়াখালী এখন করোনার হটস্পটে পরিণত হয়েছে। বিশ্বব্যাপি করোনা সৃষ্ট অতিমারী মোকাবেলায় সরকার ২০২০ সালের ২৪ মার্চ থেকে লকডাউন ঘোষণা করে এবং ৮ এপ্রিল থেকে পটুয়াখালীবাসী যেন ঘরে বসেই চিকিৎসা সেবা পেতে পারে সে লক্ষ্যে স্যোসাল মিডিয়াকেন্দ্রিক https://www.facebook.com/patuakhalirdoctor আমাদের এই উদ্যোগটি শুরু হয়েছিল। বিভিন্ন জাতীয় মিডিয়ায় আমাদের উদ্যোগটি গুরুত্বপূর্ণভাবে প্রচারিত হওয়ায় "পটুয়াখালীবাসীর ডাক্তার" মডেলটি সারা দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে, দেশের বিভিন্ন স্থানে তা অনুসৃত হয়। করোনা প্রাদুর্ভবের প্রাথমিক সময়েই পটুয়াখালীর প্রায় দুই শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক ‘পটুয়াখালীবাসীর ডাক্তার’- এই ফেইসবুক প্লাটফর্ম থেকে লকডাউনের সেই দুঃসময়ে টানা চার মাস স্বেচ্ছায় স্ব-উদ্যোগী হয়ে নিঃশর্তে ও নিঃস্বার্থভাবে তাদের ব্যক্তিগত মোবাইল নম্বরের মাধ্যমে বিনামূল্যে আপামর পটুয়াখালীবাসীকে (আনুমানিক ৩ লাখ মানুষকে) বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসাসেবা দিয়েছিলেন। সেই মহান মানবিক চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের নেই, তাদের কাছে পটুয়াখালীবাসীর ঋণ অশোধ্য।
আজ আবার ২য় ঢেউয়ের তীব্র স্রোত আঘাত হেনেছে আমাদের শহরে। প্রায় প্রতি ঘরে আজ করোনা হানা দিয়েছে। শহরের অনেকগুলো সামাজিক ও ফেইসবুক গ্রুপ অক্সিজেন সিলিন্ডার নিয়ে দৌড়ে ছুটছে এ মহল্লা থেকে ও মহল্লা। সংক্রমনের চূড়ায় বাংলাদেশ।ঢাকা শহরের করোনা বিশেষায়িত সকল হাসপাতালের আইসিইউ মফস্বলের রোগী দিয়ে কানায় কানায় পূর্ণ। তাই আজ আবার সময় এসেছে গতবছরের ন্যায় পটুয়াখালীবাসীর পাশে দাঁড়ানোর। গতবছর পটুয়াখালীতে কর্মরত চিকিৎসক ও পটুয়াখালীর সন্তান যারা চিকিৎসক প্রায় সবাইকে আমরা ব্যক্তিগতভাবে যোগাযোগ করে তাদের সম্মতি নিয়ে তাদের প্রোফেশনাল প্রোফাইল দিয়ে একটা ডাটাবেইজ করেছিলাম, যা ছিল সবার জন্য উন্মুক্ত। কিন্তু এবছরের পরিস্থিতি একটু ভিন্নতর। গত দেড় বছরের অভিজ্ঞতায় সকল চিকিৎসকই এখন পেশাগতভাবে খুবই ব্যস্ত, কেউই বাসায় বসে নেই।
# তাই সম্মানিত সকল চিকিৎসকদের প্রতি অনুরোধ, পেশাগত ব্যস্ততার বাইরে নিঃস্বার্থভাবে এই পেইজের মাধ্যমে পটুয়াখালীবাসীকে চিকিৎসা পরামর্শ/সহায়তা দেয়া যাদের পক্ষে সম্ভব তাদের এই পেইজের ম্যাসেঞ্জার বা এডমিনদের ম্যাসেঞ্জারে তাদের প্রোফাইল (ছবি, পদবী, অবস্থান, মোবাইল/হোয়াটসএ্যাপ নং) পাঠানোর জন্য অনুরোধ করছি।
# গ্রুপের সকল সদস্যদের প্রতি অনুরোধ যাদের চিকিৎসা পরামর্শ প্রয়োজন তারা পেইজে সমস্যা নিয়ে পোস্ট করুন। পেইজ সংশ্লিষ্ট চিকিৎসক বা এডমিনগণ কমেন্টসবক্স বা ম্যাসেঞ্জারে যথাসম্ভব প্রয়োজনীয় পরামর্শ বা ব্যবস্থাপত্র দেয়ার চেষ্টা করবেন।
# আমরা যারা এডমিন, মডারেটর বা এডিটর হিসেবে রয়েছি সবাই যেন এখন থেকে পেইজ মনিটরিংয়ে একটু এক্টিভ থাকি, বিশেষ করে এপ্রুভাল, কমেন্টস মনিটরিং ইত্যাদি বিষয়ে। করোনা সম্পর্কিত পোস্ট ছাড়া অন্যান্য পোস্ট এপ্রুভালে নিয়ন্ত্রণ বাড়াতে হবে।
# করোনা প্রতিরোধে মাস্কের ব্যবহার ও ভেকসিনেশনের কোন বিকল্প নেই। সরকার আগামী ৭ আগস্ট থেকে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে গ্রাম পর্যায়ে গণ ভেকসিনেশন কর্মসূচি শুরু করছে। এই পেইজের মাধ্যমে টিকাকেন্দ্রের তালিকা ও সচেতনতামূলক তথ্য প্রচারে আমাদের বেশি সচেষ্ট থাকতে হবে।
# পটুয়াখালীতে যে সকল সামাজিক প্রতিষ্ঠান বা গ্রুপ এই মুহূর্তে ২৪ ঘন্টা অক্সিজেন সহায়তা দিচ্ছে তাদের তালিকাঃ
০১. মেয়র অক্সিজেন ব্যাংক, পটুয়াখালী
হটলাইন নাম্বারঃ ০১৩১৩-১০০০৯৩
০২. ব্যাচ ৮৬ অক্সিজেন ব্যাংকঃ
হুমায়ুন (সদর রোড) 01748-911999
রিপন (সাংবাদিক ৭১, চকবাজার) 01841-710403
রেজা (সবুজ বাগ) 01810-027980
মিজান (সবুজ বাগ) 01721-430393
কচি (কলেজ রোড) 01712-584439
০৩. পটুয়াখালীর ফেলে আসা দিনগুলো
পরাগঃ ০১৩০৩৩৩৯১২৭, রুমীঃ ০১৭১৫৮৪৭৮৪৯
০৪. পটুয়াখালীবাসী
রায়হানঃ 01736799979
০৫. ঢাকাস্থ জুবিলী বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি
আরিফুর রহমান-01718618755
তিশাদ-01740594378
তানভীর-01723386977
আরিফ রহমান-01738230539
০৬. রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী ইউনিট
01818-830048
০৭. জুবিলীয়ান ’৯০
01712135355, 01740848428
ধন্যবাদসহ
এডমিন প্যানেল, পটুয়াখালীবাসীর ডাক্তারত
Send a message to learn more