07/02/2026
খাবার হজমে এনজাইম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি জটিল খাবারকে ভেঙে সহজ ও শোষণযোগ্য উপাদানে পরিণত করে। এনজাইম হজম প্রক্রিয়াকে দ্রুত ও কার্যকর করে তোলে ফলে পাকস্থলীতে অস্বস্তি কম হয়। শরীর যেন খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টি সহজে গ্রহণ করতে পারে এবং সে কাজে এনজাইম সহায়তা করে। পাশাপাশি ভিন্ন ভিন্ন এনজাইম শর্করা, প্রোটিন ও চর্বিকে আলাদাভাবে হজম করতে সাহায্য করে।