Dr Samiul Hasan

Dr Samiul Hasan Associate Professor (Ped. Surgery)
Neonatal & pediatric surgery, and Pediatric urology specialist

20/02/2026

বাচ্চাদের হাইড্রোনেফ্রোসিস এর পাইলোপ্লাস্টি অপারেশন এর পর কিভাবে যত্ন নিতে হয়?
ডাঃ সামিউল হাসান
সহযোগী অধ্যাপক (নবজাতক ও শিশু সার্জারী)
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউট
চেম্বার:
অ্যালায়েন্স হাসপাতাল, রিং রোড, শ্যামলী, ঢাকা
(শনিবার থেকে বৃহষ্পতি বার, সন্ধ্যা ৭ টা থেকে রাত ৯ টা)
+8809666726272, 01712886034

পবিত্র রমজান মাসে আমাদের চেম্বার সময় হবে সন্ধ্যা ৭ টা থেকে ৯ টা পর্যন্ত। আমাদের মোবাইল গুলো সাধারণত সকাল ১০ টা থেকে রাত ...
18/02/2026

পবিত্র রমজান মাসে আমাদের চেম্বার সময় হবে সন্ধ্যা ৭ টা থেকে ৯ টা পর্যন্ত।
আমাদের মোবাইল গুলো সাধারণত সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চালু থাকে। তাই এপয়েন্টমেন্ট বা অন্য কোন তথ্যের জন্য এই সময়ের মধ্যে যোগাযোগ করা র জন্য অনুরোধ থাকবে।
তবে যে কোন জরুরি সমস্যায় হাসপাতালের জরুরি বিভাগ ২৪ ঘন্টা খোলা থাকে এবং তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে।
সবাই সুস্থ থাকবেন, রমজান সবার জীবনে কল্যাণ বয়ে আনুক। ফি আমানিল্লাহ্।
Alliance Hospital Limited

বাচ্চাদের অ্যাপেন্ডিসাইটিস বড়দের মতো নয়। প্রথমেই যে বিষয় টা জানতে হবে যে বাচ্চাদের ও এপেন্ডিসাইটিস হয়। দ্বিতীয়ত বাচ্চারা...
16/02/2026

বাচ্চাদের অ্যাপেন্ডিসাইটিস বড়দের মতো নয়।
প্রথমেই যে বিষয় টা জানতে হবে যে বাচ্চাদের ও এপেন্ডিসাইটিস হয়। দ্বিতীয়ত বাচ্চারা অনেক সময় তাদের কষ্টের কথা ঠিক মতো বলতে পারে না, এবং তাদের এপেন্ডিসাইটিস এর লক্ষ্মণ গুলো বড়দের মতো সুস্পষ্ট হয় না।
আমাদের কাছে অনেক বাচ্চা আসে যাদের এপেন্ডিসাইটিস হয়ে পেটে পুজ জমে যায়, অনেক সময় খাদ্য নালীর কিছু অংশ পচে যায় এবং ইনফেকশন সারা শরীরে ছড়িয়ে যায়। এমন ক্ষেত্রে অপারেশন জটিল হয় এবং বাচ্চার দীর্ঘমেয়াদী ক্ষতির ঝুঁকি বেড়ে যায়।
তাই, বাচ্চার পেটে ব্যথা, জ্বর, বমি বা খেতে না চাইলে সতর্ক হোন।
দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
সময়মতো সিদ্ধান্তই শিশুকে জটিলতা থেকে বাঁচায়।

ডাঃ সামিউল হাসান
সহযোগী অধ্যাপক (নবজাতক ও শিশু সার্জারী)
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউট
চেম্বার:
অ্যালায়েন্স হাসপাতাল, রিং রোড, শ্যামলী, ঢাকা
(শনিবার থেকে বৃহষ্পতি বার, সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা)
+8809666726272, 01712886034
Alliance Hospital Limited

হার্শপ্রাং ডিজিজে র চিকিৎসায় লক্ষ্য থাকা উচিৎ বাচ্চা যেন স্কুলে যাওয়ার আগেই স্বাভাবিক ভাবে পায়খানা করতে পারে।ডাঃ সামিউল ...
13/02/2026

হার্শপ্রাং ডিজিজে র চিকিৎসায় লক্ষ্য থাকা উচিৎ বাচ্চা যেন স্কুলে যাওয়ার আগেই স্বাভাবিক ভাবে পায়খানা করতে পারে।

ডাঃ সামিউল হাসান
সহযোগী অধ্যাপক (নবজাতক ও শিশু সার্জারী)
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউট
চেম্বার:
অ্যালায়েন্স হাসপাতাল, রিং রোড, শ্যামলী, ঢাকা
(শনিবার থেকে বৃহষ্পতি বার, সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা)
+8809666726272, 01712886034
Alliance Hospital Limited

অনেকেই ফোন করে বা রিপোর্ট পাঠিয়ে বাচ্চার রোগ সম্পর্কে জানতে চান কিন্তু বাচ্চাদের রোগ নির্ণয়ে শারীরিক পরীক্ষা (Physical e...
08/02/2026

অনেকেই ফোন করে বা রিপোর্ট পাঠিয়ে বাচ্চার রোগ সম্পর্কে জানতে চান কিন্তু বাচ্চাদের রোগ নির্ণয়ে শারীরিক পরীক্ষা (Physical examination) খুবই গুরুত্বপূর্ণ — অনেক সময় রিপোর্টের থেকেও বেশি।

বাচ্চা রা সব সময় তাদের সমস্যা ঠিকভাবে বলতে পারে না। তাই একজন শিশু চিকিৎসক বা শিশু সার্জন বাচ্চাকে দেখে, স্পর্শ করে, পেট পরীক্ষা করে, শ্বাস-প্রশ্বাস ও শরীরের বিভিন্ন লক্ষণ দেখে গুরুত্বপূর্ণ ধারণা পান।

অনেক ক্ষেত্রে শুধু শারীরিক পরীক্ষাতেই রোগের দিক পরিষ্কার হয়ে যায়।
এতে অপ্রয়োজনীয় টেস্ট কম লাগে।
সময়মতো সঠিক চিকিৎসা শুরু করা যায়।

আমাদের মনে রাখতে হবে —
ভালো করে শারীরিক পরীক্ষা ছাড়া ভালো চিকিৎসা সম্ভব নয়।
ডা: সামিউল হাসান
সহযোগী অধ্যাপক (শিশু সার্জারি )
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউট
চেম্বার:
এলায়েন্স হাসপাতাল, রিং রোড, শ্যামলী , ঢাকা
শনিবার থেকে বৃবৃহস্পতিবার (সন্ধ্যা ৬ টা থেকে ৮ টা পর্যন্ত )
01720422448, 01712886034
Alliance Hospital Limited

আমাদের দেশে এখনো অনেকেই শিশুদের সার্জারি বিষয়ে সচেতন না। ছোট বাচ্চাদের ও অপারেশন দরকার হতে পারে বা অপারেশন করা যায় এটা অ...
04/02/2026

আমাদের দেশে এখনো অনেকেই শিশুদের সার্জারি বিষয়ে সচেতন না। ছোট বাচ্চাদের ও অপারেশন দরকার হতে পারে বা অপারেশন করা যায় এটা অনেকে বিশ্বাস করতে চান না। অনেক সময় বাবা মা দের ভিতর তীব্র ভয় থাকে, মনে অনেক প্রশ্ন থাকে। এই বিষয় গুলো মাথায় রেখে আমরা শিশু সার্জারি র উপর একটা বই লিখেছি, একদম সহজ বাংলায়, শুধু মাত্র বাচ্চার বাবা মা ও আত্মীয় স্বজন দের জন্য। তাদের প্রশ্নের উত্তর দিয়েই সাজানো হয়েছে বইটা। বইয়ের কাজ শেষ পর্যায়ে। আপনাদের আরো কোন প্রশ্ন বা পরামর্শ থাকলে আমাদের জানাতে পারেন। আমরা বইয়ে যোগ করে দিব। আমাদের ইচ্ছা বাচ্চাদের বাবা-মা কে বইটা বিনামূল্যে বিতরণ করা যেন তারা বাচ্চাদের অপারেশন এর বিষয়ে সচেতন হতে পারেন এবং নির্ভয়ে সিদ্ধান্ত নিতে পারেন।

ডাঃ সামিউল হাসান
সহযোগী অধ্যাপক (নবজাতক ও শিশু সার্জারী)
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউট
চেম্বার:
অ্যালায়েন্স হাসপাতাল, রিং রোড, শ্যামলী, ঢাকা
(শনিবার থেকে বৃহষ্পতি বার, সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা)
+8809666726272, 01720422448, 01712886034
Alliance Hospital Limited

অনেকেই আমাদের কাছে বাচ্চাদের বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ চান, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি। কিন্তু দুইটা ক্ষেত্রে আমরা ...
28/01/2026

অনেকেই আমাদের কাছে বাচ্চাদের বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ চান, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি। কিন্তু দুইটা ক্ষেত্রে আমরা পরামর্শ দিতে পারি না-
১। বাচ্চা না দেখে
২। বাচ্চা অন্য হাসপাতালে বা অন্য ডাক্তারের অধীনে চিকিৎসাধীন থাকলে
কারণ এতে করে ভুল বোঝাবুঝি হতে পারে এবং বাচ্চার ক্ষতি হতে পারে। আর এইটা নীতিগত ভাবে ও ঠিক না।
একজন ডাক্তার তার জ্ঞান , দক্ষতা , অভিজ্ঞতা এবং হাসপাতালের সুযোগ সুবিধা অনুযায়ী চিকিৎসার পরামর্শ দিয়ে থাকেন। তাই মতামতের পার্থক্য হতে পারে।
বাবা মা দের কাছে তাই আমাদের অনুরোধ থাকবে যে ডাক্তার যে পরামর্শ দিবেন উনার সাথে ই সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন , এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে।

ডাঃ সামিউল হাসান
সহযোগী অধ্যাপক (নবজাতক ও শিশু সার্জারী)
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউট
চেম্বার:
অ্যালায়েন্স হাসপাতাল, রিং রোড, শ্যামলী, ঢাকা
(শনিবার থেকে বৃহষ্পতি বার, সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা)
01720422448, 01712886034
Alliance Hospital Limited

বাচ্চাদের হার্শপ্রাং ডিজিজে (( Hirschsprung Disease ) আমরা যে অপারেশন করি তার নাম Swenson Pull-Through১৯৪৮ সালে Dr. Orva...
26/01/2026

বাচ্চাদের হার্শপ্রাং ডিজিজে (( Hirschsprung Disease ) আমরা যে অপারেশন করি তার নাম Swenson Pull-Through
১৯৪৮ সালে Dr. Orvar Swenson প্রথমবারের মতো Hirschsprung Disease-এর জন্য সফল “Pull-through” অপারেশন করেন। এর আগে এই রোগে আক্রান্ত শিশুরা সবাই মারা যেতো।
Swenson প্রথম দেখান যে রোগাক্রান্ত (নার্ভহীন) খাদ্যনালী কেটে ফেলে সুস্থ খাদ্যনালী নিচে এনে স্বাভাবিক পথে সংযোগ করলেই শিশুটি স্বাভাবিকভাবে পায়খানা করতে পারে।
এরপর এই অপারেশন পদ্ধতি র অনেক পরিবর্তন / পরিমার্জন হয়েছে , আমরাও বিভিন্ন পদ্ধতি তে অপারেশন করেছি, কিন্তু আমাদের কাছে এই পদ্ধতি র ফলাফল সবচেয়ে ভালো।
Swenson Pull-through হাজারো শিশুর জীবন বদলে দিয়েছে।
Alliance Hospital Limited
Dhaka Central International Medical College & Hospital

অনেক বাবা-মা প্রশ্ন করেন - বাচ্চাদের মলদ্বার বা পায়খানার রাস্তার অপারেশন এর জন্য সর্বনিম্ন ওজন কত হতে হয়? আসলে এই রকম কো...
23/01/2026

অনেক বাবা-মা প্রশ্ন করেন - বাচ্চাদের মলদ্বার বা পায়খানার রাস্তার অপারেশন এর জন্য সর্বনিম্ন ওজন কত হতে হয়?
আসলে এই রকম কোন নুন্যতম ওজন নাই। বাচ্চার যদি ইনফেকশন না থাকে এবং অন্য কোনো রোগ না থাকে তাহলে যে কোন বয়সে বা যে কোন ওজনে এই অপারেশন করা যায়।

ডাঃ সামিউল হাসান
সহযোগী অধ্যাপক (নবজাতক ও শিশু সার্জারী)
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউট
চেম্বার:
অ্যালায়েন্স হাসপাতাল, রিং রোড, শ্যামলী, ঢাকা
(শনিবার থেকে বৃহষ্পতি বার, সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা)
+8809666726272, 01712886034
Alliance Hospital Limited
Dhaka Central International Medical College & Hospital

ছেলে বাচ্চাদের মলদ্বারের জন্মগত ত্রুটিগুলোর মধ্যে সবচেয়ে কমন ধরনের নাম হলো Recto-urethral fistula।এতে শিশুর মলদ্বার স্বা...
20/01/2026

ছেলে বাচ্চাদের মলদ্বারের জন্মগত ত্রুটিগুলোর মধ্যে সবচেয়ে কমন ধরনের নাম হলো Recto-urethral fistula।
এতে শিশুর মলদ্বার স্বাভাবিক জায়গায় থাকে না, বরং মলদ্বার ও প্রস্রাবের নালীর মাঝে একটি অস্বাভাবিক সংযোগ থাকে। ফলে অনেক সময় প্রস্রাবের সাথে মল বের হতে দেখা যায়।

এই ত্রুটির অপারেশন অত্যন্ত সূক্ষ্ম ও নিখুঁতভাবে করতে হয়। কারণ অপারেশনের সময় তিনটি বিষয় ঠিকভাবে না করলে শিশুর ভবিষ্যৎ জীবন মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে—

🔹 প্রস্রাবের নালী (Urethra) রক্ষা করা
সামান্য ক্ষত হলেও পরে প্রস্রাব আটকে যাওয়া, ইনফেকশন বা স্থায়ী সমস্যা হতে পারে।

🔹 ফিস্টুলা ( মলদ্বার ও প্রস্রাবের নালীর যোগাযোগ ) ঠিকভাবে শনাক্ত ও বন্ধ করা পুরোপুরি বন্ধ না হলে আবার প্রস্রাবের সাথে মল যাবে, সংক্রমণ হবে, শিশুকে বারবার কষ্ট পেতে হবে।

🔹 নতুন মলদ্বার সঠিক জায়গায় বসানো
মলদ্বার যদি পেশীর মাঝখানে ঠিকভাবে না বসে, তাহলে বড় হয়ে শিশুটি কখনোই মল ধরে রাখতে পারবে না।
তাই এই ধরনের অপারেশন সবসময় অভিজ্ঞ শিশু সার্জনের হাতে হওয়াই সবচেয়ে নিরাপদ।

ডাঃ সামিউল হাসান
সহযোগী অধ্যাপক (নবজাতক ও শিশু সার্জারী)
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউট
চেম্বার:
অ্যালায়েন্স হাসপাতাল, রিং রোড, শ্যামলী, ঢাকা
(শনিবার থেকে বৃহষ্পতি বার, সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা)
+8809666726272, 01712886034
Alliance Hospital Limited
Dhaka Central International Medical College & Hospital

শিশুদের ইনগুইনাল হার্নিয়ার অপারেশনে ছেলে ও মেয়েদের ক্ষেত্রে ঝুঁকির জায়গা আলাদা।ছেলেদের ক্ষেত্রে হার্নিয়ার থলির খুব কাছাক...
19/01/2026

শিশুদের ইনগুইনাল হার্নিয়ার অপারেশনে ছেলে ও মেয়েদের ক্ষেত্রে ঝুঁকির জায়গা আলাদা।

ছেলেদের ক্ষেত্রে হার্নিয়ার থলির খুব কাছাকাছি থাকে বীর্য নালী ও টেস্টিস এর রক্ত নালী। সামান্য অসাবধানতায় তাই ভবিষ্যতের বড় ক্ষতি হতে পারে।
মেয়েদের ক্ষেত্রে অনেক সময় হার্নিয়ার ভিতরে থাকে ডিম্বাশয় (ওভারি) ও ফ্যালোপিয়ান টিউব—যা প্যাচ লেগে যাওয়ার ঝুঁকিতে থাকে।

তাই শিশুদের হার্নিয়া অপারেশন কেবল “ছোটদের হার্নিয়া” নয়—এটি ভবিষ্যতের জীবন ও স্বাস্থ্যের সঙ্গে সরাসরি জড়িত।
অভিজ্ঞ শিশু সার্জনের হাতে অপারেশন করানোই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত।

ডাঃ সামিউল হাসান
সহযোগী অধ্যাপক (নবজাতক ও শিশু সার্জারী)
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউট
চেম্বার:
অ্যালায়েন্স হাসপাতাল, রিং রোড, শ্যামলী, ঢাকা
(শনিবার থেকে বৃহষ্পতি বার, সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা)
+8809666726272, 01712886034
Alliance Hospital Limited
Dhaka Central International Medical College & Hospital

আমাদের চারপাশের পরিবেশের পরিবর্তন এর কারণে শিশুদের জন্মগত ত্রুটির ঝুঁকি বাড়ছে। সাধারণ কিছু সতর্কতা মেনে চললে অনেক জন্মগত...
17/01/2026

আমাদের চারপাশের পরিবেশের পরিবর্তন এর কারণে শিশুদের জন্মগত ত্রুটির ঝুঁকি বাড়ছে।
সাধারণ কিছু সতর্কতা মেনে চললে অনেক জন্মগত ত্রুটি প্রতিরোধ করা সম্ভব—
✔ সঠিক বয়সে বাচ্চা নেওয়া ও মায়ের পুষ্টি নিশ্চিত করা
✔ গর্ভধারণের আগে ও গর্ভাবস্থায় ফোলিক অ্যাসিড সেবন
✔ নিয়মিত গর্ভকালীন পরীক্ষা ও চিকিৎসা
✔ প্রয়োজন ছাড়া ওষুধ ও ক্ষতিকর অভ্যাস (যেমন- তামাক ও মাদক) পরিহার
✔ যে কোন ইনফেকশন থেকে মাকে সুরক্ষা দেওয়া
✔ নির্দিষ্ট সময়ে অ্যানোমালি স্ক্যান করা
আমাদের সচেতনতা একটি শিশুকে আজীবনের কষ্ট থেকে বাঁচাতে পারে।

ডাঃ সামিউল হাসান
সহযোগী অধ্যাপক (নবজাতক ও শিশু সার্জারী)
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউট
চেম্বার:
অ্যালায়েন্স হাসপাতাল, রিং রোড, শ্যামলী, ঢাকা
(শনিবার থেকে বৃহষ্পতি বার, সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা)
+8809666726272, 01712886034
Alliance Hospital Limited
Dhaka Central International Medical College & Hospital

Address

Bangladesh Shishu Hospital And Institute/Alliance Hospital Limited, Ring Road, Shyamoli
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Dr Samiul Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Samiul Hasan:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category