05/04/2026
The Magic of “Please” ✨
পরিবারই শিশুর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদ্যালয়। এখান থেকেই সে কথা বলা শেখে, আর এখানেই তার আচরণ গড়ে ওঠে।
শিশুকে "Thank you" বলা শেখানোর পাশাপাশি “please” বলা শেখানোও শুধু ভদ্রতা নয়—এটা তার সামাজিক, আবেগিক ও মানসিক (cognitive) বিকাশের গুরুত্বপূর্ণ অংশ।
ছোট একটি শব্দ—“please”, কিন্তু এর প্রভাব বিশাল।
“Please” ব্যবহার করলে শিশুর মধ্যে—
• অন্যকে সম্মান করার অভ্যাস তৈরি হয়
• আদেশ না করে অনুরোধ করতে শেখে, demanding attitude কমে
• রাগ ও আগ্রাসন কমে
• আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য বাড়ে
• সহানুভূতি, সহমর্মিতা ও সহযোগিতার মানসিকতা গড়ে ওঠে
• ভাষা ও গঠনগত যোগাযোগ দক্ষতা উন্নত হয়
একটি ছোট উদাহরণ:
❌ “ঘুমাতে যাও”
✅ “Please বাবা, এখন ঘুমাও। তুমি ক্লান্ত।”
এভাবে বললে শিশু জেদ কম করে এবং সহজে সহযোগিতা করতে ও মেনে নিতে শেখে।
শিশুরা বড়দের দেখেই শেখে, তাই বাবা-মা ও শিক্ষকদের নিজেরাও “please” ব্যবহার করা খুব জরুরি। এতে পারস্পরিক সম্মান তৈরি হয়, যোগাযোগ হয় আরও কোমল ও সুন্দর, আর সম্পর্ক হয় আরও দৃঢ়।
আজ থেকেই শুরু হোক—সবার জীবনে “please” বলার অভ্যাস। 💛
Jannatul Ferdoush Lisa
Trainee psychologist
Center for Psychological Health