Green Life Hospital Ltd.

Green Life Hospital Ltd. Multi Health Care Service Provider Green Life Hospital Ltd. is an International Standard well-equipped Multi-Disciplinary hospital in Bangladesh.

We provide specialized healthcare services to all types of patients.

আজ ২৪ মার্চ,  World Tuberculosis Day ২০২৬। এবারের প্রতিপাদ্য বিষয়:"Yes! We Can End TB! Led by countries. Powered by peop...
24/03/2026

আজ ২৪ মার্চ, World Tuberculosis Day ২০২৬। এবারের প্রতিপাদ্য বিষয়:"Yes! We Can End TB! Led by countries. Powered by people." - "দেশের নেতৃত্বে, জনগণের শক্তিতে আমরাই পারবো যক্ষ্মা নির্মূল করতে!"

যক্ষ্মা কোনো অভিশাপ নয়; বরং সঠিক সময়ে শনাক্ত হলে এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য একটি রোগ। আমাদের সচেতনতাই পারে এই সংক্রামক ব্যাধিকে সমাজ থেকে দূরে রাখতে।
🔍 যক্ষ্মার সাধারণ লক্ষণসমূহ:
✅ টানা ২ সপ্তাহ বা তার বেশি কাশি
✅ কফের সঙ্গে রক্ত আসা
✅ রাতে ঘাম হওয়া ও শরীরের তাপমাত্রা বৃদ্ধি
✅ ওজন কমে যাওয়া ও অতিরিক্ত দুর্বলতা

⚠️ আমাদের করণীয়:
👉 লক্ষণ দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন
👉 নিয়মিত ও ওষুধের পূর্ণ কোর্স সম্পন্ন করুন
👉 হাঁচি-কাশির সময় মুখ ঢেকে রাখুন
👉 যক্ষ্মা নিয়ে সামাজিক কুসংস্কার বা ভীতি (Stigma) দূর করুন
আপনার সচেতনতা ও আমাদের সম্মিলিত প্রচেষ্টাই পারে যক্ষ্মামুক্ত বাংলাদেশ নিশ্চিত করতে।

👨‍⚕️ ডা. রাশেদুল হাসান কনক🎓 এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এফএসিপি (ইউএসএ)🩺 বিশেষজ্ঞ: ইন্টারনাল মেডিসিন 👨‍🏫 সহযোগী অধ্যাপ...
18/03/2026

👨‍⚕️ ডা. রাশেদুল হাসান কনক
🎓 এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এফএসিপি (ইউএসএ)
🩺 বিশেষজ্ঞ: ইন্টারনাল মেডিসিন
👨‍🏫 সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ
🏥 গ্রীন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতাল

ডা. রাশেদুল হাসান কনক ২০০৫ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ইন্টার্নশিপ শেষে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন, নিউরোলজি ও কার্ডিওলজি বিভাগে সম্মানিত মেডিকেল অফিসার হিসেবে কাজ করেন।
২০০৮ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানের মাধ্যমে তিনি প্রান্তিক অঞ্চলে কম লজিস্টিক সাপোর্টে রোগী ব্যবস্থাপনায় বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। পরবর্তীতে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট (NICVD) এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন এবং সেখানকার রিউমাটোলজি ও ফিভার ক্লিনিক পরিচালনায় যুক্ত ছিলেন।
তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (BCPS) থেকে এফসিপিএস (মেডিসিন) ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের FACP (Fellow of American College of Physicians) ডিগ্রিতে ভূষিত হন।
🧪 মেডিসিনের বিভিন্ন শাখা—কার্ডিওলজি, রিউমাটোলজি ও গ্যাস্ট্রোএন্টারোলজিতে রয়েছে তার দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা। তিনি নিয়মিতভাবে গবেষণা প্রকাশ এবং জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করে থাকেন। COVID-19 মহামারির সময়ে যখন অনেকেই রোগীদের কাছে যেতে সাহস পাননি, তখনও তিনি মানবিকভাবে সামনে থেকে রোগীদের চিকিৎসা দিয়েছেন। এখনো তিনি জটিল ও ক্রিটিক্যাল রোগীদের চিকিৎসায় নিবেদিত রয়েছেন।
🧠 বিশেষ দক্ষতা:
✅ ইন্টারনাল মেডিসিন
✅ হৃদরোগ, গ্যাস্ট্রোএন্টারোলজি ও রিউমাটোলজি
✅ COVID ও জটিল রোগ ব্যবস্থাপনায় বিশেষ দক্ষতা
✅ চিকিৎসা শিক্ষায় ও গবেষণায় অভিজ্ঞ
📍 চেম্বার রুম নম্বর: ৩০০৭
🗓️ চেম্বার সময়সূচি:
🔹 শনিবার, সোমবার, বুধবার: সকাল ১০টা – দুপুর ৩টা
❌ রোববার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ
📞 অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন (সকাল ১০টা – দুপুর ১টার মধ্যে):
📱 ০১৩১৩৫১৭৭৩৩

🌙✨ ঈদের আনন্দে, আপনার পাশে সবসময় ✨🌙১৭ মার্চ থেকে ২৩ মার্চ—টানা ছুটির এই বিশেষ সময়েওগ্রীন লাইফ হাসপাতাল লিঃ আছে আপনাদের স...
17/03/2026

🌙✨ ঈদের আনন্দে, আপনার পাশে সবসময় ✨🌙
১৭ মার্চ থেকে ২৩ মার্চ—টানা ছুটির এই বিশেষ সময়েও
গ্রীন লাইফ হাসপাতাল লিঃ আছে আপনাদের সেবায়, আগের মতোই নিরবচ্ছিন্নভাবে।
🏥 জরুরি বিভাগ ২৪ ঘণ্টা খোলা থাকবে
👨‍⚕️ অভিজ্ঞ চিকিৎসক ও সেবাকর্মীরা প্রস্তুত সবসময়
💚 কারণ, আপনার সুস্থতাই আমাদের সবচেয়ে বড় আনন্দ
ছুটির দিন হোক বা উৎসবের সময়—
যেকোনো প্রয়োজনেই পাশে পাবেন আমাদের।
আপনার ও আপনার পরিবারের জন্য রইলো
নিরাপদ, সুস্থ ও আনন্দময় সময়ের শুভকামনা ✨
🌿 গ্রীন লাইফ হসপিটাল লিঃ
সবসময় আপনার আস্থায়, আপনার পাশে

👨‍⚕️ অধ্যাপক (ডাঃ) ম, ওয়াহিদউজ জামান 🎓 এমবিবিএস, এফসিপিএস (সার্জারি)🩺 বিশেষজ্ঞ  – নিউরোসার্জারি (মস্তিষ্ক ও মেরুদণ্ডের স...
15/03/2026

👨‍⚕️ অধ্যাপক (ডাঃ) ম, ওয়াহিদউজ জামান
🎓 এমবিবিএস, এফসিপিএস (সার্জারি)
🩺 বিশেষজ্ঞ – নিউরোসার্জারি (মস্তিষ্ক ও মেরুদণ্ডের সার্জারি)
🏥 অধ্যাপক – নিউরোসার্জারি

অধ্যাপক (ডাঃ) ম, ওয়াহিদউজ জামান বাংলাদেশের একজন অভিজ্ঞ ও খ্যাতনামা নিউরোসার্জন। তিনি ১৯৭৫ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৯৮৪ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (BCPS) থেকে এফসিপিএস (সার্জারি) ডিগ্রি লাভ করেন।

১৯৮৩ সাল থেকে তিনি নিউরোসার্জারি ক্ষেত্রে কাজ করে আসছেন এবং দীর্ঘ কয়েক দশকের অভিজ্ঞতার মাধ্যমে এই বিশেষায়িত চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। ১৯৮৭ সালে তিনি তৎকালীন আইপিজিএমআর (বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) এ নিউরোসার্জারির সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। ১৯৮৯ সালে তিনি সিঙ্গাপুরে এক বছরের বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন, যা তার পেশাগত দক্ষতা আরও সমৃদ্ধ করে।

১৯৯০ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি ঢাকা মেডিকেল কলেজে নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন এবং অসংখ্য জটিল মস্তিষ্ক ও মেরুদণ্ডের রোগের সফল চিকিৎসা প্রদান করেন। পরবর্তীতে ২০০৭ সালে তিনি অ্যাপোলো হসপিটালস, ঢাকায় সিনিয়র কনসালটেন্ট (নিউরোসার্জারি) হিসেবে যোগ দেন। ২০১০ সালে তিনি গ্রীন লাইফ মেডিকেল কলেজে নিউরোসার্জারির অধ্যাপক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

দীর্ঘ চিকিৎসা অভিজ্ঞতার মাধ্যমে তিনি ব্রেইন টিউমার, মস্তিষ্কের রক্তনালীর বিভিন্ন সমস্যা (ভাসকুলার ডিজিজ), অন্যান্য জটিল মস্তিষ্কজনিত রোগ এবং মেরুদণ্ডের বিভিন্ন রোগের চিকিৎসা ও ব্যবস্থাপনায় বিশেষ দক্ষতা অর্জন করেছেন। জটিল নিউরোসার্জারি চিকিৎসায় তার অভিজ্ঞতা রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

📍চেম্বার তথ্য (রুম-৩২১)
📅 শনিবার – বৃহস্পতিবার ⏰ সময়: বিকাল ৪টা – সন্ধ্যা ৭টা
📅 শুক্রবার ও সরকারি ছুটির দিন: বন্ধ
📞 সিরিয়ালের জন্য ফোন করুন: ০১৮১৩৭৭০০৮০ (সকাল ৯টা – রাত ১০টা)

👨‍⚕️ ডা. নাঈম আনোয়ার🎓 এমবিবিএস, এফসিপিএস (নিউরোলজি)🩺 বিশেষজ্ঞত - মুভমেন্ট ডিজঅর্ডারস, পারকিনসন’স ডিজিজ, বোটুলিনাম টক্সিন...
15/03/2026

👨‍⚕️ ডা. নাঈম আনোয়ার
🎓 এমবিবিএস, এফসিপিএস (নিউরোলজি)
🩺 বিশেষজ্ঞত - মুভমেন্ট ডিজঅর্ডারস, পারকিনসন’স ডিজিজ, বোটুলিনাম টক্সিন ইনজেকশন
🏥 সহকারী অধ্যাপক - নিউরোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (সাবেক-পিজি হাসপাতাল)

ডা. নাঈম আনোয়ার একজন দক্ষ ও অভিজ্ঞ নিউরোলজিস্ট, যিনি স্নায়ুরোগ বিশেষ করে মুভমেন্ট ডিজঅর্ডারস ও পারকিনসন’স ডিজিজ চিকিৎসায় বিশেষ পারদর্শী। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন এবং পরবর্তীতে নিউরোলজিতে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন।

তিনি ভারতের স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে বোটুলিনাম টক্সিন ইনজেকশন-এর উপর উন্নত প্রশিক্ষণ গ্রহণ করেন। পরবর্তীতে ভারতের মুম্বাইয়ের Kokilaben Dhirubhai Ambani Hospital থেকে Movement Disorders ও Parkinson’s Disease বিষয়ে ফেলোশিপ সম্পন্ন করেন। বাংলাদেশের অল্প সংখ্যক বিশেষজ্ঞদের মধ্যে তিনি এই বিশেষায়িত ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত একজন চিকিৎসক।

চিকিৎসা সেবার পাশাপাশি তিনি একাডেমিক ও গবেষণামূলক কর্মকাণ্ডেও সক্রিয়। তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলনে বক্তৃতা প্রদান এবং গবেষণাপত্র উপস্থাপন করেছেন। নিউরোলজির বিভিন্ন শাখায় তার আগ্রহ থাকলেও তার প্রধান কাজের ক্ষেত্র মুভমেন্ট ডিজঅর্ডারস ও পারকিনসন’স রোগের আধুনিক চিকিৎসা।
📍চেম্বার তথ্য (রুম - ৪৩৫), গ্রীন লাইফ হসপিটাল লিঃ
📅 শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার⏰বিকাল ৩:০০ টা – সন্ধ্যা ৫:০০ টা
📅 শুক্রবার ও সরকারি ছুটিরদিন⏰বন্ধ
📞 সিরিয়াল: অ্যাপয়েন্টমেন্টের আগের দিন সকাল ১০:০০টা–১:০০টা এবং বিকাল ৪:০০টা–১০:০০টা (নামাজের সময় ব্যতীত) এই সময়ের মধ্যে কল করুন।
📱 ০১৭৪৪৯১৮১৬৯, ০১৩০৫৫০৪০৬৯

🩺 অধ্যাপক (ডা.) এ. কে. এম. খুরশিদুল আলম🎓 এমবিবিএস, এমসিপিএস (সার্জারি), এফসিপিএস (সার্জারি), এমএস (ইউরোলজি)🔍 বিশেষজ্ঞ: ক...
14/03/2026

🩺 অধ্যাপক (ডা.) এ. কে. এম. খুরশিদুল আলম
🎓 এমবিবিএস, এমসিপিএস (সার্জারি), এফসিপিএস (সার্জারি), এমএস (ইউরোলজি)
🔍 বিশেষজ্ঞ: কিডনি ট্রান্সপ্লান্টেশন, এন্ডোইউরোলজি
🏥 অধ্যাপক – ইউরোলজি

অধ্যাপক (ডা.) এ. কে. এম. খুরশিদুল আলম একজন দক্ষ, অভিজ্ঞ ও আন্তর্জাতিকভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ইউরোলজিস্ট, যিনি কিডনি ট্রান্সপ্লান্টেশন, এন্ডোইউরোলজি, ইউরিনারি স্টোন ডিজিজ এবং রিকনস্ট্রাকটিভ ইউরোলজিতে বিশেষ পারদর্শী।

তিনি দেশের প্রথম ক্যাডাভেরিক কিডনি ট্রান্সপ্লান্টের সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে নিয়মিত কিডনি সংযোজন (ট্রান্সপ্লান্টেশন) পরিচালনা করেন।

তিনি ১৯৮৮ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। ১৯৯৫ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্স (BCPS) থেকে এমসিপিএস (সার্জারি) ও এফসিপিএস (সার্জারি) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইউরোলজিতে এমএস সম্পন্ন করেন। তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করেন।

তিনি ২০১১ সাল থেকে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে (BMU) ইউরোলজি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ২০১৯ সালের ১০ জুন থেকে ২০২১ সালের ৯ জুন পর্যন্ত ইউরোলজি বিভাগের চেয়ারম্যান ছিলেন। তিনি গবেষণা, শিক্ষা এবং একাডেমিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে যুক্ত এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্স (BCPS) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমেও সক্রিয়ভাবে সম্পৃক্ত।

জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নালে তার ৫০টিরও বেশি বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি দেশ-বিদেশের অসংখ্য সম্মেলনে অংশগ্রহণ ও বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেছেন। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনস-এর সাবেক প্রেসিডেন্ট।

📅 চেম্বার সময়সূচি (কক্ষ নং ৪১৯):
শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার: রাত ৭:০০ – ৯:০০
বুধবার ও শুক্রবার: বন্ধ

📞 সিরিয়ালের জন্য কল করুন: সকাল ১০:০০ – দুপুর ২:০০ এর মধ্যে
📱 ০১৭৮৪৭৬৯১০৪

👨‍⚕️ অধ্যাপক (ডা.) মো: নজরুল ইসলাম🎓 এমবিবিএস, এমডি (নেফ্রোলজি)🩺 বিশেষজ্ঞ: ক্লিনিক্যাল নেফ্রোলজি, হেমোডায়ালাইসিস ও কিডনি ...
14/03/2026

👨‍⚕️ অধ্যাপক (ডা.) মো: নজরুল ইসলাম
🎓 এমবিবিএস, এমডি (নেফ্রোলজি)
🩺 বিশেষজ্ঞ: ক্লিনিক্যাল নেফ্রোলজি, হেমোডায়ালাইসিস ও কিডনি ট্রান্সপ্লান্টেশন
🏥 অধ্যাপক - নেফ্রোলজি বিভাগ

গুণী, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক (ডা.) মো. নজরুল ইসলাম দেশের একজন শীর্ষস্থানীয় নেফ্রোলজিস্ট। তিনি ১৯৯৩ সালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল থেকে এমবিবিএস সম্পন্ন করেন এবং ২০০৫ সালেবাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিমএমইউ) থেকে এমডি (নেফ্রোলজি) ডিগ্রি অর্জন করেন। পড়াশোনার পাশাপাশি তিনি ডায়ালাইসিস, কিডনি প্রতিস্থাপন ও নেফ্রোলজির নানা দিক নিয়ে বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করেন।

২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত সৌদি আরবের Dumat Al Jandal General Hospital-এ নেফ্রোলজি বিশেষজ্ঞ হিসেবে কাজ করার অভিজ্ঞতা অর্জনের পর তিনি দেশে ফিরে ২০০৮ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০০৯ সালে ঢাকা মেডিকেল কলেজে যোগ দিয়ে তিনি সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক এবং পরবর্তীতে অধ্যাপক পদে উন্নীত হন। জানুয়ারি ২০২০ থেকে নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।২০২৫ সালের জানুয়ারি থেকে তিনি মুগদা মেডিকেল কলেজে নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

২৩ বছরেরও বেশি সময় ধরে তিনি ক্লিনিক্যাল নেফ্রোলজি, হেমোডায়ালাইসিস, পেরিটোনিয়াল ডায়ালাইসিস এবং কিডনি প্রতিস্থাপন ক্ষেত্রে দক্ষতার সঙ্গে চিকিৎসা দিয়ে আসছেন। তিনি বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল সোসাইটি অব নেফ্রোলজি এবং আমেরিকান সোসাইটি অব নেফ্রোলজির আজীবন সদস্য। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার প্রায় ৩৮টি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে।

📍চেম্বার তথ্য (রুম - ৩১৪)
📅 শনিবার থেকে বৃহস্পতিবার⏰ বিকাল ৪:০০ টা – সন্ধ্যা ৭:০০ টা
📅 শুক্রবার ও সরকারি ছুটিরদিন⏰ বন্ধ
📞 সিরিয়ালের জন্য কল করুন – ০১৭৮১৫৩৯৩৭৯

12/03/2026

আপনি কি জানেন—সমগ্র বিশ্বে প্রায় ৮৫০ মিলিয়ন মানুষ ক্রনিক কিডনি রোগে আক্রান্ত? গবেষণায় দেখা যায়, প্রাপ্তবয়স্কদের প্রতি ১০ জনে প্রায় ১ জন কিডনি রোগে ভুগছেন। বাংলাদেশেও বিভিন্ন সমীক্ষায় ৬% থেকে ২২% মানুষের মধ্যে কিডনি রোগের উপস্থিতি দেখা গেছে।

গ্রীন লাইফ হসপিটাল লিঃ–এর কনসালটেন্ট ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. এস. এম. শামসুজ্জামান এই ভিডিওতে কিডনি রোগের ঝুঁকি, উপসর্গ এবং প্রাথমিকভাবে শনাক্ত করার সহজ উপায় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন।

ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্থূলতা, দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ সেবন বা বারবার প্রস্রাবের সংক্রমণ থাকলে কিডনি রোগের ঝুঁকি বাড়তে পারে। তাই নিয়মিত কিছু সহজ পরীক্ষা—যেমন Urine R/E, Serum Creatinine, CBC এবং Ultrasonography—করার মাধ্যমে কিডনি রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা সম্ভব।

নিজে সচেতন হোন, পরিবারের সবাইকে সচেতন করুন।

💚 সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে।




12/03/2026

🌍 বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা

কিডনি আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। কিডনি সুস্থ রাখতে সচেতনতা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত জরুরি।

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে কিডনি রোগ প্রতিরোধ, সচেতনতা এবং কিডনি সুস্থ রাখার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন—

অধ্যাপক (ডা.) মোঃ নজরুল ইসলাম
অধ্যাপক ও বিভাগীয় প্রধান – নেফ্রোলজি বিভাগ
মুগদা মেডিকেল কলেজ

কনসালটেন্ট
গ্রীন লাইফ হসপিটাল লিঃ

ভিডিওতে তিনি কিডনি সুস্থ রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন, যেমন—
✔ নিয়মিত শারীরিকভাবে সক্রিয় থাকা
✔ স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা
✔ ব্লাড প্রেসার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা
✔ পর্যাপ্ত পানি পান করা
✔ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ না খাওয়া
✔ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা

👉 সচেতন থাকুন, কিডনির যত্ন নিন, সুস্থ থাকুন।

11/03/2026

🩺 বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক বার্তা

আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কিডনি। প্রতিদিন কিডনি প্রায় ১৮০ লিটার রক্ত পরিশোধন করে এবং শরীরের জল-লবণের ভারসাম্য, রক্তচাপ নিয়ন্ত্রণ ও হরমোন উৎপাদনসহ নানা গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখে।

কিন্তু দুঃখজনক বিষয় হলো—ক্রনিক কিডনি রোগ অনেক সময় নীরবে অগ্রসর হয় এবং অনেকেই উপসর্গ না বুঝেই রোগের জটিল পর্যায়ে পৌঁছে যান। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, স্থূলতা এবং অনিয়মিত ওষুধ ব্যবহারের কারণে কিডনি রোগের ঝুঁকি আরও বাড়তে পারে।

এই কারণেই কিডনি রোগের ক্ষেত্রে প্রাথমিক শনাক্তকরণ ও নিয়মিত পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে গ্রীন লাইফ হসপিটাল লিঃ–এর বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ এস. এম. রেমিন রাফি কিডনি স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন এই ভিডিওতে।

নিজের কিডনি সুস্থ রাখতে সচেতন হোন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন এবং প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

💚 সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে।



09/03/2026

রমজানে ডায়াবেটিস রোগীদের ওষুধ ও ইনসুলিনের ডোজ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সমন্বয় করা জরুরি।
নিয়মিত ব্লাড সুগার পরীক্ষা করুন—গ্লুকোমিটারে পরীক্ষা করলে রোজা ভাঙে না।

সঠিক পর্যবেক্ষণই নিরাপদ রোজার চাবিকাঠি।
#ডায়াবেটিস #রমজানস্বাস্থ্য #নিরাপদরোজা #সুগারটেস্ট

Address

32, Green Road (Bir Uttam KM Shafiullah Sarak), Dhanmondi
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Green Life Hospital Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Green Life Hospital Ltd.:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category