21/01/2026
এই রোগীটি গত ২ দিন আগে দিনাজপুরের বিরল থেকে আসেন। খরকাটার মেশিনে দু:র্ঘটনাবশত তার হাত কেটে গিয়ে ভয়ংকর একটি অবস্থার সৃষ্টি হয়। আমি যখন রোগীকে পাই, তিনি শকে চলে গিয়েছিলেন। দ্রুত রিসাসিটেশন করে, দুই ব্যাগ রক্ত নিয়ে আমরা রাত সাড়ে ৯টায় দিনাজপুরের চেক-আপ হাসপাতালে অপারেশন শুরু করি। অপারেশন শেষ হয় রাত প্রায় ২টায়।
একটি মাত্র গভীর কাটায় হাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ গঠনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল—
Flexor Digitorum Superficialis ও Profundus,FCR,FCU,FPL টেন্ডন, Median Nerve, Radial ও Ulnar artery, এবং একই সঙ্গে হাতের দুটো হাড়ই (Radius ও Ulna) ভেঙে যায়।
চারজনের একটি টিমের অক্লান্ত প্রচেষ্টায় প্রায় চার ঘণ্টার অপারেশন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়।
আলহামদুলিল্লাহ—এই মুহূর্তে রোগীর হাত alive, এবং তিনি সব আংগুল নাড়াতে পারছেন।
যাঁরা শুভকামনা জানিয়েছেন, উদ্বিগ্ন হয়েছেন, ফোন কল বা মেসেজের মাধ্যমে খোঁজ নিয়েছেন—প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
রোগীর পরবর্তী rehabilitation period যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়—এই দোয়া সবাই করবেন।