Dr Jillur Hasan Rony

Dr Jillur Hasan Rony Welcome to the official page of Dr Jillur Hasan Rony.

31/03/2026

রোগীদের সন্তুষ্টিই আমাদের সাফল্য

প্রায় ৫ মাস আগে লিগামেন্ট ছিঁড়ে যায় শাহরিয়ার ভাইয়ের। তিনি বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে কোন উন্নতি না হওয়ায় তিনি আমাদের কাছে আসেন।

তার লিগামেন্ট অপারেশন করা হয় এবং ১৪ দিন পরে তিনি ফলোআপ এ এসেছেন। আমরা দেড় মাসের ফলোআপ দিয়েছি এবং আশা করছি তিনি সুস্থ হয়ে কাজে ফিরে যাবেন।

তার অভিজ্ঞতার গল্প শুনতে ভিডিওটি সম্পুর্ণ দেখুন।

যোগাযোগের ঠিকানা:
🩺 চেম্বার: রুম ৫১০, চতুর্থ তলা, মেডিনোভা মেডিক্যাল সার্ভিসেস, মিরপুর-১০, ঢাকা।
🩺পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ, উত্তরা শাখা, রুম নং-৪০৮ (৪র্থ তলা) বাড়ি-২৫, রোড-৭, সেক্টর-৪, (জসীম উদ্দীন মোড়) উত্তরা মডেল টাউন ঢাকা-১২৩০।
📞 ফোন: ০১৬২২৩৩৬৪১৪
📧 ইমেইল: drjillurhasanrony@gmail.com

🎉 𝐓𝐡𝐚𝐧𝐤 𝐘𝐨𝐮 𝟓𝐊 𝐘𝐨𝐮𝐓𝐮𝐛𝐞 𝐒𝐮𝐛𝐬𝐜𝐫𝐢𝐛𝐞𝐫𝐬.!🎉আলহামদুলিল্লাহ! 🤲আপনাদের ভালোবাসা, সমর্থন আর দোয়ার কারণেই আজ আমাদের ইউটিউব পরিবার ...
30/03/2026

🎉 𝐓𝐡𝐚𝐧𝐤 𝐘𝐨𝐮 𝟓𝐊 𝐘𝐨𝐮𝐓𝐮𝐛𝐞 𝐒𝐮𝐛𝐬𝐜𝐫𝐢𝐛𝐞𝐫𝐬.!🎉

আলহামদুলিল্লাহ! 🤲

আপনাদের ভালোবাসা, সমর্থন আর দোয়ার কারণেই আজ আমাদের ইউটিউব পরিবার ৫ হাজার সাবস্ক্রাইবার অতিক্রম করেছে। 🎉📺

এই পথচলায় পাশে থাকার জন্য প্রতিটি দর্শক, শুভাকাঙ্ক্ষী এবং সাবস্ক্রাইবারের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা।
আপনাদের উৎসাহই আমাকে আরও ভালো ও উপকারী কনটেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে।

আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে সামনে আরও ভালো কিছু করার চেষ্টা থাকবে, ইনশাআল্লাহ।

সবাইকে আন্তরিক ধন্যবাদ। 🙏😊

29/03/2026

টোটাল হিপ অপারেশনের মাধ্যমে ছোট বেলার শারীরিক প্রতিবন্ধকতা দূর

মাত্র ৫ বছর বয়সে একটা ফোঁড়া হয় কিন্তু ফোঁড়া ভালো হয়ে গেছে ভেবে এতদিন সুস্থ ভাবে চলাফেরা করলেও বছরখানিক আগে থেকে উঠতে বা বসতে সমস্যা হত।

ফোঁড়া থেকে ইনফেকশন থাকায় সেটা বাইরে থেকে বোঝা না গেলেও এতদিন পর তার ডান হিপে এই সমস্যা ধরা পরে। আমরা তার ডান হিপের অপারেশন করবো। আশা করি দ্রুত তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন।

বিস্তারিত জানতে ভিডিওটি সম্পুর্ণ দেখুন।

যোগাযোগের ঠিকানা:
🩺 চেম্বার: রুম ৫১০, চতুর্থ তলা, মেডিনোভা মেডিক্যাল সার্ভিসেস, মিরপুর-১০, ঢাকা।
🩺পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ, উত্তরা শাখা, রুম নং-৪০৮ (৪র্থ তলা) বাড়ি-২৫, রোড-৭, সেক্টর-৪, (জসীম উদ্দীন মোড়) উত্তরা মডেল টাউন ঢাকা-১২৩০।
📞 ফোন: ০১৬২২৩৩৬৪১৪
📧 ইমেইল: drjillurhasanrony@gmail.com

🇧🇩২৬ মার্চ—মহান স্বাধীনতা দিবস।অগণিত শহীদের আত্মত্যাগ, সংগ্রাম আর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীন বা...
25/03/2026

🇧🇩
২৬ মার্চ—মহান স্বাধীনতা দিবস।

অগণিত শহীদের আত্মত্যাগ, সংগ্রাম আর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীন বাংলাদেশ।

এই দিনে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছি সকল মুক্তিযোদ্ধা ও শহীদদের, যাদের ত্যাগে আমরা পেয়েছি স্বাধীনতার লাল-সবুজ পতাকা।

আসুন, দেশপ্রেম, ঐক্য ও মানবতার চেতনায় আমরা গড়ে তুলি একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ।

সকলকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। 🇧🇩

ঈদ কেমন গেল...? ঈদের অনেক প্ল্যান  করে রেখেছিলাম, এদিক যাবো,  সেদিক যাবো। বান্দরবান যাবো,  সুন্দরবন যাবো। প্ল্যান বাস্তব...
24/03/2026

ঈদ কেমন গেল...?

ঈদের অনেক প্ল্যান করে রেখেছিলাম, এদিক যাবো, সেদিক যাবো।

বান্দরবান যাবো, সুন্দরবন যাবো। প্ল্যান বাস্তবায়ন করতে যাব।

এমন সময় .....

ঈদের দিন সকালে একজন ফোন দিল, অপরিচিত নাম্বার থেকে। তার শাশুড়ি লক্ষ্মীপুরে কোমড় ভেঙে ফেলেছেন। আত্মীয়-স্বজন নোয়াখালী, লক্ষ্মীপুর করে বেড়াচ্ছে। কূল কিনারা খুজে পাচ্ছে না।

তিনি কোন কিছু না ভেবে আমাকে ফোন দিলেন, কি করবে বুঝতেছেন না, ঈদের সময়।

বললাম ঢাকা নিয়ে আসেন, বাকিটুকু আমি বুঝবো। ঢাকা আসলেন ,অপারেশন করে দিলাম। বাড়ি চলে গেল আজ।

ঈদের পরদিন ভাবলাম, আহা এবার ফ্রি, যাক এবার ঘুরে আসি।

ঘোরার উদ্দেশ্যে নোয়াখালী রওনা দিলাম। পথে ফোন দিল আরেক শুভাকাঙ্ক্ষী, তার ভাগনা কক্সবাজারে ঘুরতে যেয়ে পা ভেঙে ফেলেছে, ইমিডিয়েট অপারেশন লাগবে।

এই কথা শেষ হতে না হতে পুরান ঢাকা থেকে ফোন। তার আত্মীয় বাইক চালাতে যেয়ে মাওয়াতে এক্সিডেন্ট করে পা ভেঙ্গে ফেলেছে। জরুরী অপারেশন লাগবে। দুজনকেই ঢাকায় আসতে বললাম।

কি আর করা নোয়াখালী ট্যুর সংক্ষিপ্ত করে ঢাকা চলে আসলাম, ঈদের পরদিন রাতে এদের অপারেশন করে দিলাম, কাল ইনশাল্লাহ বাড়ি চলে যাবে।

আজ অফিসে জয়েন করলাম।

বুঝলাম না, কেমন ঈদ গেলো আমার।

আপনাদের ঈদ কেমন গেলো?

সকলের জন্য শুভ কামনা।

মোবাশ্বেরা বেগম, ৫৫ বছর বয়স, চাঁদ রাতে পা পিছলে পরে যেয়ে কোমরের হাড় ভেঙে ফেলেন,লক্ষ্মীপুরের রামগঞ্জে। উনার মেয়ের জামাই...
22/03/2026

মোবাশ্বেরা বেগম, ৫৫ বছর বয়স,

চাঁদ রাতে পা পিছলে পরে যেয়ে কোমরের হাড় ভেঙে ফেলেন,লক্ষ্মীপুরের রামগঞ্জে।

উনার মেয়ের জামাই দেরি না করে চাঁদ রাতেই আমাদের সাথে যোগাযোগ করেন।

ঈদের দিন রাতে উনি ঢাকায় পৌঁছান, আমরা অত্যন্ত দ্রুততার সাথে অপারেশনটা করে দেই সাথে সাথে, কোন ধরনের কাঁটা ছেঁড়া ছাড়াই ফুটো করে মেশিনের মাধ্যমে।

আগামীকাল আমরা অবজারভেশনে রাখবো ওনাকে।

আল্লাহ চাহেন তো উনি আবার রামগঞ্জে ফেরত যাবেন, পরশুদিন সকালে।

সকলের কাছে দোয়া প্রার্থী।

ঈদের এই শুভক্ষণে ভালোবাসা, শান্তি আর আনন্দ ছড়িয়ে পড়ুক সবার জীবনে।পরিবার-পরিজনের সাথে কাটুক হাসি আর খুশিতে ভরা প্রতিটি মু...
20/03/2026

ঈদের এই শুভক্ষণে ভালোবাসা, শান্তি আর আনন্দ ছড়িয়ে পড়ুক সবার জীবনে।
পরিবার-পরিজনের সাথে কাটুক হাসি আর খুশিতে ভরা প্রতিটি মুহূর্ত।

🌙 ঈদ মোবারক 🌙
আপনাদের সকলের জীবন ভরে উঠুক সুখ, সুস্থতা আর বরকতে।

19/03/2026

বিকেএসপি (BKSP) ক্রিকেটার আমাদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন

জিয়ন চন্দ্র সরকার বিকেএসপির একজন ক্রিকেটার, খেলতে গিয়ে হাতে ব্যথা অনুভব করত। আমাদের কাছে আসার পর তার সমস্যাগুলি শুনে চিকিৎসার পরবর্তীতে কি কি করতে হবে নির্দেশনা দেই।

আশা করি দ্রুত আমাদের চিকিৎসায় সুস্থ হয়ে উঠবে এবং খেলায় ফিরে যাবে।

বিস্তারিত জানতে ভিডিওটি সম্পুর্ণ দেখুন।

যোগাযোগের ঠিকানা:
🩺 চেম্বার: রুম ৫১০, চতুর্থ তলা, মেডিনোভা মেডিক্যাল সার্ভিসেস, মিরপুর-১০, ঢাকা।
🩺পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ, উত্তরা শাখা, রুম নং-৪০৮ (৪র্থ তলা) বাড়ি-২৫, রোড-৭, সেক্টর-৪, (জসীম উদ্দীন মোড়) উত্তরা মডেল টাউন ঢাকা-১২৩০।
📞 ফোন: ০১৬২২৩৩৬৪১৪
📧 ইমেইল: drjillurhasanrony@gmail.com

17/03/2026
16/03/2026

একটি দুর্ঘটনা আপনার এই ঈদ উৎসবকে বেদনায় পরিণত করতে পারে যেকোনো মুহূর্তে।

ঈদের এই লম্বা ছুটিতে অর্থোপেডিক ও ট্রমা ( হাড় ভাংগা) অপারেশন করানো বেশ কষ্টসাধ্য হয়ে পড়ে।

ফলে রোগী ও রোগী স্বজনরা বিড়ম্বনায় পড়ে যায়।

আপনাদের এই কষ্টকে লাঘব করার জন্য আমাদের ইমার্রজেন্সি ও ট্রমা অপারেশন টিম প্রস্তুত আছে ঈদের এই ছুটিতেও।

শুধু একটি হট লাইন নাম্বারে কল : 𝟎𝟏𝟔 𝟐𝟐 𝟑𝟑 𝟔𝟒 𝟏𝟒

বাকিটুকু দায়িত্ব আমাদের। পোস্টটি শেয়ার করে অন্যের বিপদে পাশে থাকুন।

শুভ কামনা রইল সবার জন্য।

Welcome to the official page of Dr Jillur Hasan Rony.

পবিত্র লাইলাতুল কদর—হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এক বরকতময় রাত।এই মহিমান্বিত রাতে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি—ত...
16/03/2026

পবিত্র লাইলাতুল কদর—
হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এক বরকতময় রাত।

এই মহিমান্বিত রাতে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি—
তিনি যেন আমাদের সকলের গুনাহ মাফ করে দেন,
আমাদের দোয়া কবুল করেন এবং জীবনকে নেক আমলে পরিপূর্ণ করে দেন।

আসুন, ইবাদত, দোয়া ও তওবার মাধ্যমে
এই বরকতময় রাতকে অর্থবহ করে তুলি।

সকলকে পবিত্র লাইলাতুল কদরের শুভেচ্ছা।
আল্লাহ আমাদের সবাইকে রহমত ও মাগফিরাত দান করুন। 🤲✨

Address

Popular Diagnostic Center, Uttara, House # 25, Road # 7, Sector # 4
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Dr Jillur Hasan Rony posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Jillur Hasan Rony:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category