TAKE CARE

TAKE CARE Support for Health & Medical sectors

"পঁচিশের আঁধার"
25/02/2024

"পঁচিশের আঁধার"

ফেব্রুয়ারী মাস চলে যাচ্ছে...
25/02/2024

ফেব্রুয়ারী মাস চলে যাচ্ছে...

16/12/2022
বদ নজরের মত খারাপ জিনিস আর কিছু নাই। 😭মনে রাখবেন আপনি ভাল আছেন তার মানে যে সবাই ভাল আছে তা না,আপনি সুন্দর তার মানে অন্যর...
21/11/2022

বদ নজরের মত খারাপ জিনিস আর কিছু নাই। 😭
মনে রাখবেন আপনি ভাল আছেন তার মানে যে সবাই ভাল আছে তা না,আপনি সুন্দর তার মানে অন্যরাও সুন্দর তা না।আপনার সুখ দেখে অন্যরা কষ্ট পেতেই পারে।তারা হিংসা করতেই পারে।আর সেখান থেকেই বদনজরের সূত্রপাত হয়।
#বদনজর হলো আল্লাহ্‌র একটি সৃষ্টি। এটি একটি বিশেষ প্রভাব যা একজন মানুষ থেকে আরেকজন মানুষের ওপরে বিস্তার লাভ করতে পারে।
আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেন, “বদ নজর সত্য”। [বুখারি: ১০/১১৩]
তিনি আরও বলেছেন, “কোন বস্তু যদি তাক্বদীরকে অতিক্রম করতো তবে তা হতো বদ নজর”। [তিরিমিযী ২০৫৯, আহমাদ ৬/৪৩৮]
তিনি আরও বলেন, “আমার উম্মতের মধ্যে তাক্বদীরের মৃত্যুর পর সর্বাধিক মৃত্যু হবে বদ নজর লাগার ফলে”। [আত তারিখ, বুখারি]
বদ নজর পরিবার ধ্বংস করে,সম্পর্ক নষ্ট করে,স্বপ্নগুলো হত্যা করে,জীবন ও জীবিকা বরবাদ করে, ক্যারিয়ারকে ধূলিসাৎ করে,সৌন্দর্যগুলো অসুন্দর করে,ভালোবাসাকে ঘৃণায় পরিণত করে।
তাই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
لَوْ كَانَ شَيْءٌ سَابَقَ الْقَدَرَ لَسَبَقَتْهُ الْعَيْنُ ‏
কোন জিনিস যদি ভাগ্যকে অতিক্রম করতে পারত তাহলে বদ-নজরই তা অতিক্রম করতে পারত। (সূনান আত তিরমিজী,হাদিস নম্বরঃ ২০৫৯।

#বদনজরে_চিকিৎসা
#প্রথম পদ্ধতিঃ যদি জানা যায় কার নজর লেগেছে তাহলে আমির ইবনে রাবি'আ এবং সাহল ইবনে হুনাইফ রা. এর হাদিস এর ব্যাপারটা অনুসরণ করলেই হবে। অর্থাৎ যার নজর লেগেছে তাকে অযু করতে বলবে, অযুর পানিগুলো একটা পাত্রে জমা করবে এরপর আক্রান্ত ব্যাক্তির গায়ে ঢেলে দিবে। নোটঃ এই পদ্ধতি সকলের জন্য।
সুওয়ালঃ কুলি করার পানিও কি জমা করবে?
উত্তরঃ যদিওবা এক হাদিসে আছে কুলির কথা, তবে না নিলেও সমস্যা নেই। এমনকি অধিকাংশের ক্ষেত্রে শুধু হাতমুখ ধোয়া পানি নিয়ে অপরজন হাত মুখ ধুলেই বদনজর নষ্ট হয়ে যায়।
#দ্বিতীয় পদ্ধতিঃ রোগীর মাথায় হাত রেখে এই দুয়া গুলো পড়বে, পড়া শেষে রোগীর গায়ে ফুঁ দিবে.. এরকম কয়েকবার করবে। নোটঃ বাচ্চাদের জন্য এই পদ্ধতি ফলো করা যেতে পারে।
১.
أُعِيْذُكُمْ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّةِ ، مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ
উ"ঈযুকুম বিকালিমা-তিল্লা-হিত্তা-ম্মাহ। মিং কুল্লি শাইত্বা-নিও- ওয়াহা-ম্মাহ। ওয়ামিং কুল্লি "আঈনিল্লা-ম্মাহ।
২.
بِسْمِ اللَّهِ أَرْقِيكَ، مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ، مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ، اللَّهُ يَشْفِيكَ، بِسْمِ اللَّهِ أَرْقِيكَ
বিসমিল্লা-হি আরকীক। মিং কুল্লি শাইয়িই ইউ'যীক। মিং শাররি কুল্লি নাফসিন আও "আইনি হাসিদ। আল্লা-হু ইয়াশফীক। বিসমিল্লা-হি আরকীক।
৩.
بِاسْمِ اللَّهِ يُبْرِيكَ، وَمِنْ كُلِّ دَاءٍ يَشْفِيكَ، وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ، وَشَرِّ كُلِّ ذِي عَيْنٍ
বিসমিল্লা-হি ইউবরীক। ওয়ামিং কুল্লি দা-ঈই ইয়াশফীক। ওয়ামিং শাররি হাসিদিন ইযা- হাসাদ। ওয়া শাররি কুল্লি যী "আঈন ।
৪.
اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبْ الْبَاسَ، اشْفِ وَأَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا
আল্লা-হুম্মা রাব্বান না-স। আযহিবিল বা'স । ইশফি ওয়াআংতাশ শা-ফী। লা-শিফাআ ইল্লা-শিফাউক। শিফাআল লা-ইউগা-দিরু সাক্বামা-।
এরপর চাইলে সাথে ৩ বার অথবা ৭ বার করে করে সুরা ফাতিহা, আয়াতুল কুুুরসি, ইখলাস, ফালাক, নাস পড়বেন এরপর সেখানে ফুঁ দিবেন।
সমস্যা বেশি হলে উল্লেখিত পদ্ধতিতে রুকইয়া করা শেষে, আরেকবার এগুলো পড়ে পানিতে ফুঁ দিয়ে খাবেন এবং গোসল করবেন। সমস্যা ভালো হওয়া পর্যন্ত প্রতিদিন করবেন এই দুটো কাজ করা উচিত। এছাড়া কোন অঙ্গে ব্যাথা থাকলে এসব দোয়া-কালাম পড়ে তেলে ফুঁ দিয়ে প্রতিদিন মালিশ করতে পারেন।
বদনজর আক্রান্ত কারো কারো ওপর রুকইয়া করতে চাইলে এই পদ্ধতিটা অনুসরণ করা উচিত। অনুরূপভাবে ছোট বাচ্চাদের বিবিধ সমস্যা / রোগবালাইয়ের জন্য রুকইয়া করতে চাইলেও এটা অনুসরণ করা যায়।
আর হ্যাঁ! উল্লেখিত সবগুলো দোয়া রাসুল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিস থেকে নেয়া।
তৃতীয় পদ্ধতিঃ যদি কোনো গাছ, গৃহপালিত পশু, দোকান অথবা বাড়িতে নজর লাগে তাহলে উপরের সুরা এবং তার ওপরের দু'আগুলো পড়ে পানিতে ফুঁ দিবেন, এরপর ওই পানিটা (গাছে/ঘরে/পশুর গায়ে) ছিটিয়ে দিবেন।
েকে_বাঁচার_জন্য_কি_করবো?

১। সব কথার আল্লাহর মাঝে আল্লাহর জিকির করবে, উদাহরণ আগের পর্বে দেয়া হয়েছে।
২। হাদিসে বর্ণিত সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বে, বিশেষতঃ "বিসমিল্লাহিল্লাযি...." এটা আর তিন ক্বুল তিনবার।
৩। মেয়ে হলে অবশ্যই পর্দার অভ্যাস করবে।
৪। আর বাচ্চাদের ক্ষেত্রে উচিত হলো, মাঝেমধ্যেই সুরা ফালাক নাস পড়ে বাচ্চাদেরকে ফুঁ দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনটা করেছেন।
৫। এই দু'আ সকাল-সন্ধ্যায় কয়েকবার পড়ে বাচ্চাদের ফুঁ দিয়ে দিবেন, নিজের জন্যও পড়বেন -
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ

আল্লাহ আমাদেরকে সকলপ্রকার অনিষ্ঠ থেকে হিফাজত করুন। আমীন।
Cpoy From :Rasel Hussain

একজন মেয়েকে ৫০/৬০  সাপের উপর কবর দেওয়া হয়েছিলো, ১৯৮৬ সালে করাচির এক পত্রিকায় সেই মায়ের লিখা চিঠি প্রকাশ পায়।তিনি লিখেছি...
22/09/2022

একজন মেয়েকে ৫০/৬০ সাপের উপর কবর দেওয়া হয়েছিলো, ১৯৮৬ সালে করাচির এক পত্রিকায় সেই মায়ের লিখা চিঠি প্রকাশ পায়।

তিনি লিখেছিলেন,,
'আমার বড় মেয়ে কিছুদিন আগে মারা গেছে তাকে দাফন করার জন্য কবর খনন করা হলে দেখা গেল সেখানে ৫০/৬০ টা সাপ কিলবিল করছে।

এই অবস্থা দেখে ২য় ৩য় বারও কবর খনন করা হয় কিন্তু প্রতিবারই সাপ দেখা যাচ্ছিল। অতপর,সকলের সাথে পরামর্শ করে ওই সাপের ওপরই কবর দেওয়া হয়েছিল।

মেয়েকে কবর দেওয়ার পর তার বাবা অর্থাৎ আমার স্বামী নিজের মাথার চুল ছিড়া শুরু করছিলো আর বলছিল,
"আমার মেয়ে নামাজ রোজা সব কিছু করত, কিন্তু পর্দা করত না। তাকে পর্দা করতে বলা হলে সে যা ইচ্ছা তা শুনিয়ে দিত, এক কথায় আমি ছিলাম ব্যর্থ বাবা"।

অথচ, আজ সে কবরে ধনুকের ন্যায় বেঁকে আছে।'

১৪ শ ১৪ হিজরি শাবান মাসে আমার এক বন্ধু সে আমাকে জানালো করোংগী এলাকার একটি ঘটনা,
আমার আত্মীয়ের এক যুবতি মেয়ে মারা গেছে, মেয়েকে কবর দেওয়ার জন্য মেয়ের বাবাও কবরে নেমেছিল।

বাড়ি ফিরে এসে তার মনে পরে সে তার ম্যানিব্যাগ কবরে ফেলে এসেছিল যার মধ্যে ছিল অতি প্রয়োজনীয় কাগজ তাই তাকে বাধ্য হয়ে ফিরে আসতে হয়।

আবার, কবর খুড়ে কাগজ আনতে গিয়ে মাটি সরিয়ে কাঠ সরানোর পর মৃত মেয়ের অবস্থা দেখে বাবা জোরো চিৎকার করে দূরে সরে এলো, কেন চিৎকার করেছে জিজ্ঞেস করলে সে উত্তর দেয়,
আমি দেখেছি " তার সাদা কাফনের কাপড় নেই তার মাথার চুল দিয়ে তার পা বাধা, ভয়ংকর কিছু বিচ্ছুর ন্যায় প্রানী তাকে গ্রাস করে সারা দেহে লেপ্টে আছে। "

অতপর,মেয়েটির ব্যাপারে খোঁজ নিলাম।
জানা গেলো না তার কোনো খারাপ দিক,
শুধু তার বাবা মা বলে ছিল,
" তাদের সন্তান ফ্যাশন প্রিয় ছিল ,
সে কখনই পর্দা করেনি "।
[কবরের আজাবের বই থেকে
লেখক : মাওলানা তারিক জামিল]
_______
আহ, আমরা পর্দাকে কত সস্তা ভেবে নিয়েছি।
আর উম্মুল মু'মিনীনরা কিভাবে নিয়েছিলেন!
আফসোস!!!

শাহাদাতের রাতে শোকাতুরা স্ত্রীর ওড়না একটু সরে গিয়েছিল।
উসমান (রা). বললেন, “ওড়না ঠিক কর, বেগানা লোক তোমার একটা চুল দেখার চেয়ে, তীব্র মৃত্যুযন্ত্রণাও আমার জন্য অনেক সহজ।”
(শায়েখ আতিক উল্লাহ)

হারাম থেকে বেঁচে থাকতে কলিজা লাগে।
এটা সবাই পারে না। সমাজের সবাই নষ্টামির দিকে ছুটছে আর আপনি একা স্রোতের বিপরীতে। এরই নাম মুসলমান।
[শায়েখ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ]

উম্মতকে জাহান্নামের আগুন থেকে
বাঁচানোর জন্য নবীজীর আপ্রাণ চেষ্টা

(সংগ্রহীত পোস্ট)

 #সন্তান_নিতে_দেরি_করবেন_নাসেদিন আসরের নামায শেষে বাসায় ঢুকলাম। দেখি ফাতিমা বিছানায় বসে বিষণ্ণ মনে খুনখুন করছে। জিজ্ঞেস ...
30/07/2022

#সন্তান_নিতে_দেরি_করবেন_না
সেদিন আসরের নামায শেষে বাসায় ঢুকলাম। দেখি ফাতিমা বিছানায় বসে বিষণ্ণ মনে খুনখুন করছে। জিজ্ঞেস করলাম কী হেতু। সে জানাল তার আম্মু একটা সিভিট দিয়েছিল। কিন্তু সে সিভিটের পাতা খোলার পর সেটা কোথায় যেন পড়ে গেছে। আর খুঁজেই পাচ্ছে না। সান্ত্বনা দিলাম মাগরিবের নামাযে গিয়ে সিভিট এনে দিব।

মাগরিবের সময় বের হচ্ছি। দেখি তার নব্য শেখা লিখনজ্ঞানে একটা কাগজে লিখে দিয়েছে- আব্বুসিবিট, শেষের 'ব' আবার মিররিং হয়ে গেছে। একরকম জোর করেই চিরকুটটা আমার পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে দিল-যদি আবার ভুলে যাই! আমার ভুলোমনের কথা বাসায় কিংবদন্তীতুল্য। যাই হোক, নামাযের পর 'সিবিট' এনে দিলাম। তার খুশি দেখে কে! ছোটো মানুষদের জগৎটাই যেন আলাদা। বাবা-মা না হলে এই অসাধারণ কিউট ও বিস্ময়কর জগতের সাথে পরিচিত হওয়া অসম্ভব।

ভাইয়েরা/বোনেরা, আপনারা যারা ইচ্ছা করে সন্তান নিতে দেরি করছেন কিংবা নিছক জাগতিক টেনশনে নিতে চাচ্ছেন না, আপনারা অনেক বড় ভুল করছেন। আল্লাহর উপর তাওয়াক্কুল করে সন্তান গ্রহণ করার চেষ্টা করুন। একটা পরিবারকে রহমত ও বরকতে ভরপুর করে ফেলতে সন্তানের কোনো বিকল্প নেই। সেই সাথে ২৪/৭ একটা শিশুর মনোজগৎ ও তার বেড়ে ওঠাকে খুব কাছ থেকে দেখা ও উপভোগ করা এবং নিত্যনতুন মজার মজার বিষয় শেখা, রাত জেগে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে কোমর-পিঠ-হাত টনটন করতে থাকা এসব কিছুই প্যারেন্টিং জার্ণির একেকটি অনবদ্য অধ্যায়। বিরক্ত হই কখনও, রাগও যে আসে না তা নয়। কিন্তু পির্তৃত্ব/মার্তৃত্বের যে অনুভূতি তার তুলনায় এগুলো নগণ্য। তাই আবারও বলব- সন্তান নিতে অহেতুক ও অযৌক্তিকভাবে দেরি করবেন না। নচেৎ খুব সম্ভাবনা রয়েছে একসময় এজন্য আফসোস করতে হবে।

(সংগ্রহীত পোস্ট)

মহারাজ একদিন গোপালকে বললেন– তুমি সারা রাজ্য খুঁজে আমাকে ৫ জন মূর্খ এনে দাও Iএক মাস পর গোপাল মাত্র দু’জনকে সঙ্গে নিয়ে রা...
03/07/2022

মহারাজ একদিন গোপালকে বললেন– তুমি সারা রাজ্য খুঁজে আমাকে ৫ জন মূর্খ এনে দাও I
এক মাস পর গোপাল মাত্র দু’জনকে সঙ্গে নিয়ে রাজসভায় ফিরে এলেন I
মহারাজ বললেন — আমি তো তোমাকে ৫ জন আনতে বলেছিলাম I
গোপাল বললেন– এনেছি মহারাজ, দয়া করে একে একে সবাইকে হাজির করার সুযোগ দিন I
একজনকে হাজির করে গোপাল বললেন– মহারাজ এ হলো প্রথম মূর্খ I এ একটা গরুর গাড়িতে ভারী একটা পোটলা নিজের মাথায় রেখে বসেছিল। জিজ্ঞেস করে উত্তর পেলাম, গরুর উপর বেশি চাপ পড়ে যাবে বলে সে নিজের ভারী পোটলা মাথায় নিয়ে বসে আছে I
গোপাল আরেকজনকে নির্দেশ করে বললেন– মহারাজ ইনি হলেন দ্বিতীয় মূর্খ i ইনি নিজের চালে গজিয়ে উঠা ঘাস গরুকে খাওয়াবার জন্য মই দিয়ে গরুকে চালে উঠাবার চেষ্টা করছিলেন I
তারপর গোপাল বললেন– মহারাজ, রাজ্যে রয়েছে দুনিয়ার গুরুত্বপূর্ণ কাজ i এই বিশাল কাজ-কর্মের অনেকটাই আমাকে সামলাতে হয় I তবু দেখুন, আমি মূর্খ খোঁজার অজুহাতে একটা মাস নষ্ট করে দিলাম i এজন্য মহারাজ, এই রাজ্যের তৃতীয় মূর্খ হলাম আমি নিজে I
গোপাল বলে চলেছেন– মহারাজ, এই রাজ্যের পুরো দায়িত্ব কিন্তু আপনার উপর i আর বিদ্যা-বুদ্ধি সম্পন্ন লোক দিয়েই কিন্তু রাজ্যের কাজ সম্পন্ন হয়, মূর্খ আর নির্বুদ্ধিদের দিয়ে কোন কাজই হয় না i তবু আপনি মূর্খ খোঁজার মত একটা নিরর্থক কাজে আমাকে নিযুক্ত করেছেন, সেই হিসেবে চতুর্থ মূর্খ হচ্ছেন মহারাজ আপনি নিজে I
আর, দুনিয়ার সব কাম-ধাম ছেড়ে, লেখা-পড়া ছেড়ে ফেসবুকে নিমগ্ন হয়ে পাঁচ নম্বর মূর্খ কে, সেটা জানার জন্য যে এই পোস্টটা পড়ছে, আমার হিসেবে সে-ই পঞ্চম মূর্খ। মহারাজ, আপনার কি মনে হয় ?

মহারাজ বললেন– একদম ঠিক !! এটাকে সব গ্রুপে পোস্ট করে দাও। অনেক মূর্খ অপেক্ষা করছে। :)

>সংগৃহীত

পদ্মা সেতু আমাদের সম্পদ, দেশের সম্পদ। ফেরিঘাটে যে কত শত ঘন্টা অপেক্ষার যন্ত্রণা সয়েছি— তার কোনো হিসেব নেই। গর্ব কিংবা অহ...
25/06/2022

পদ্মা সেতু আমাদের সম্পদ, দেশের সম্পদ। ফেরিঘাটে যে কত শত ঘন্টা অপেক্ষার যন্ত্রণা সয়েছি— তার কোনো হিসেব নেই। গর্ব কিংবা অহংকার নয়, আল্লাহর নিকট অসংখ্য শুকরিয়া জানাই।

হে আল্লাহ, এ সেতুকে আপনি আমাদের জন্য টেকসই ও উপকারী করুন।
__শায়েখ আহমদউল্লাহ (হাঃ)

লুমাযাহ!!আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন, যারা বুক ফুলিয়ে বলেন, "আমি উচিৎ  কথা বলতে কাউকে ছাড়ি না!আমি উচিৎ  কথা মুখ...
18/06/2022

লুমাযাহ!!
আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন, যারা বুক ফুলিয়ে বলেন, "আমি উচিৎ কথা বলতে কাউকে ছাড়ি না!
আমি উচিৎ কথা মুখের উপর বলে দেই"!
আপনি অনেক স্ট্রেইট ফরোয়ার্ড!
যা মনে আসে তাই বলেন!
গালাগাল সহ সরাসরি মুখের উপর সব বলে দেন!
সব মহলে ঠোটকাটা স্বভাবের হিসেবে আপনি পরিচিত!
সবাইকে একদম সামনেই ধুয়ে দেন এবং এটা নিয়ে আপনি বেশ গর্বও করেন!
ইসলাম ধর্মে এটাকেই "লুমাযাহ" বলা হয় ।
◾যে ব্যক্তি:-
★ সরাসরি কাউকে লাঞ্চিত ও তুচ্ছ-তাচ্ছিল্য করে।
★ কাউকে তাচ্ছিল্য ভরে কোনকিছু নির্দেশ করে (আঙুল,চোখ, মাথা বা ভ্রু দ্বারা) ।
★ কারও অবস্থান বা পদবি নিয়ে তাকে ব্যাঙ্গ করে।
★ কারো বংশের নিন্দা করে বা বংশ নিয়ে কথা বলে।
★ কাউকে হেয় প্রতিপন্ন করে কথা বলে, অপমান করে।
★ কারও মুখের উপর তার সম্পর্কে বিরুপ মন্তব্য করে।
★ সরাসরি বাজে কথা দিয়ে কাউকে আঘাত করে।
★ কাউকে এমন কোনো কথা বললো যাতে আরেকজন কষ্ট পাবে।
★ অসন্মান করে কথা বললো।
উপরোক্ত ব্যাক্তিরাই মূলতঃ "লুমাযাহ" এর অন্তর্ভুক্ত।
আল্লাহ্‌ তায়ালা এই মানুষদেরকে পরিবর্তন হতে বলেছেন। নয়তো তাদের জন্য অনিবার্য ধ্বংসের সতর্ক বাণী দিয়েছেন।
আল্লাহ তাদের প্রতি কঠোর লানত করেছেন।
নবী (সাঃ) বলেছেন, "যার ভিতরে নম্রতা নেই, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত"।
আসুন, আমরা একটু নরম হই, একটু সহনশীল হই, অন্তরকে পরিশুদ্ধ করি।
মনে রাখবেন- আল্লাহ যাকে নম্রতা দিয়েছেন, তিনি দুনিয়ার সেরা নেয়ামত পেয়ে গেছেন।
আল্লাহ আমাকে সহ সবাইকে হেদায়েত দান করুন।
আমীন।
©কপি পোস্ট

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা এবং মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল প্রিয়নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া ...
07/06/2022

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা এবং মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল প্রিয়নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এবং তাঁর সহধর্মিণী আয়েশা (রাদি.) সম্পর্কে চরম অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। মুসলমানের কাছে প্রিয়নবীর সম্মান নিজের জীবনের চেয়েও মূল্যবান।

আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আল্লাহর নবী সম্পর্কে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য মূর্খতা এবং তূলনামুলক ধর্মতত্ত্ব সম্পর্কে অজ্ঞতার প্রমাণ।

আরব বিশ্ব ইতোমধ্যে এর প্রতিবাদে ফুঁসে উঠেছে। ভারতীয় পণ্য বয়কটের মতো পদক্ষেপ গ্রহণ করেছেন তাঁরা। এটা প্রিয়নবীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ।

দোষী ব্যক্তিদের শুধু দলীয় পদ স্থগিত নয়; বরং তাদেরকে যথাযথ শাস্তির আওতায় আনা এবং প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি।

-শায়েখ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ

গোপন বিয়েঃকামরায় প্রবেশ করেই দেখলেন, সন্তান নেই। কোথায় গেল? একটু আগেই তো বাসায় এলো। টেবিলের ওপর চিঠির মতো ভাঁজ করা কাগজ ...
17/05/2022

গোপন বিয়েঃ
কামরায় প্রবেশ করেই দেখলেন, সন্তান নেই। কোথায় গেল? একটু আগেই তো বাসায় এলো। টেবিলের ওপর চিঠির মতো ভাঁজ করা কাগজ দেখে কৌতূহল হল। খোলার পর দেখা গেল সত্যিই চিঠি। তাকে উদ্দেশ্য করেই লেখা হয়েছে। মায়ের শরীরে কাঁপুনি ধরে গেছে।
প্রিয় মা আমার!
আমি খুবই অনুতপ্ত আর লজ্জিত। তাই চিঠির আশ্রয় নিতে হল। আমি সদ্য বিয়ে করা জীবনসঙ্গীর সঙ্গে পালিয়ে যাচ্ছি। আমি তার কাছে প্রকৃত ভালোবাসার মানে খুঁজে পেয়েছি। সে আমার প্রতি খুবই সদয় আচরণ করে। একমাস আগেই তার সাথে আমার বিয়ে হয়েছে। সে আমাকে বারবার আশ্বাস দিয়ে বলেছে, আমাদের জীবনটা খুবই সুখময় হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আমৃত্যু একে অপরের সাথে থাকব। আমরা দুজনেই একমত, আল্লাহ দিলে, আমাদের এত্তগুলো ছানাপোনা হবে। সে আমাকে জানিছে, হিরোইন শরীরের খুব বেশি ক্ষতি করে না। আর নেশা করলে জীবনটাও খুব ঘোর লাগা সুন্দর অনুভূতির ছায়ায় কাটে।
সে আমাকে আশ্বাস দিয়েছে, মাত্র একবার খুনের অভিযোগে জেলে গেলেও, জেল থেকে পালানোর পর আর জেলে যাবে না। আম্মু আপনি একটুও চিন্তা করবেন না। আমি তার এইডসের চিকিৎসার জন্য ভালো একজন ডাক্তার খুঁজে নেবো।
রাষ্ট্রীয় আইনে আমার বিয়ের বয়েস হয়ে গেছে। তাই কষ্ট করে আইনি ঝামেলায় না জড়ালেই ভালো। অচিরেই আপনার নাতিসহ দেখা করতে আসব। আমি এখন নিজের ও সন্তানের দেখাশোনা করা ভাল করে শিখে গেছি। আপনি একটুও চিন্তা করবেন না।
ইতি
আপনার কলজের টুকরা।...
বিশেষ দ্রষ্টব্য: উপরে যা বললাম, তার একবিন্দুও সত্য নয়। দুষ্টুমি করেছি। আমি বাসার ছাদে লুকিয়ে আছি। গতবার পরীক্ষায় খারাপ করার পর, যেভাবে পিঠে লাঠি ভেঙেছেন, তাই এবার আর আগাম ঝুঁকি নিলাম না। আমি শুধু দেখাতে চেয়েছি, পৃথিবীতে পরীক্ষায় খারাপ ফলাফল করার চেয়ে আরও হাজারগুণ ভয়ংকর ঘটনা আছে।
আম্মা গো!
মোদ্দাকথা হল, আমি এবারের পরীক্ষাতেও....
মা এতক্ষণ বন্ধ করে রাখা দম ছেড়ে, গভীর আবেগে আলহামদুলিল্লাহ বলেই মুচকি হেসে লাঠি হাতে ছাদের দিকে ছুটলেন।
©

Address

6 Dit Road, Motijheel
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when TAKE CARE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram