29/03/2023
রমজান মাসে সেহরি ও ইফতার কেমন হওয়া উচিত ?
প্রথমে আমাদের রোজা ও রমজান মাস সম্পর্কে ধারণা থাকা দরকার। এ পর্যায়ে আমরা রমজান মাস ও রোজা সম্পর্কে আলোচনা করব। এবং ততপরে সেহরি ও ইফতার নিয়ে আমরা আমাদের পরবর্তী আলোচনায় আসব।
রোজা কি ?
রোজা ফার্সি শব্দ। রোজার আরবি প্রতিশব্দ সাওম। সাওমের বহুবচন হচ্ছে সিয়াম। সিয়াম অর্থ হচ্ছে বিরত থাকা।
রমজান অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া বা পুড়িয়ে দেওয়া।
নবী ( সা:) বলেন, "রোজা রাখো, যাতে তোমরা সুস্থ থাকতে পারো।" -তাবারানি।
নবী (সা:) আরো বলেন, "সবকিছুর জন্যই যাকাত রয়েছে। শরীরের যাকাত হচ্ছে রোজা।" - ইবনে মাজাহ।
একজন মানুষ সারা বছর যে আনলিমিটেড খাওয়া-দাওয়া করেন। ফলে শরীরে বিভিন্ন রকম টক্সিন সৃষ্টি হয়। এসব টক্সিন শরীরে মারাত্মক রোগ-সুগ সৃষ্টি করে এবং শরীরে ভয়ানক জটিলতা তৈরি হয়।
বিজ্ঞানীরা গবেষণায় দেখিয়াছেন - রোজা শরীরকে শুকায় বা হালকা করে। এভাবে বহু রোগের বিনাশ সাধন করে রোজা। কাজেই শরীরের সুস্থতার জন্য রোজার ভূমিকা অপরিসীম।
অনেকেই রোজা রেখে ইফতারের সময় অনেক বেশি খাওয়া-দাওয়া করেন। ফলে রোজায় শরীর শুকানোর পরিবর্তে বরং শরীরের ওজন আরো বেড়ে যায়। বৈজ্ঞানিক যুক্তিতে যেমন এটি ঠিক নয়। তেমনি এটি রোজার শিক্ষাও নয়।
রোজা রাখার উপকারিতা:
- শরীরের ওজন কমে।
- ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়।
- লিভার, কিডনির সমস্যা দূর হয়।
- মস্তিষ্কের উন্নতি হয়।
- ক্রনিক রোগ চিকিৎসায়, চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনা নাথেমে ২১ দিন পর্যন্ত রোজা রাখার নির্দেশ দিতেন রোগীকে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে একটি প্রমাণিত।
সেহরিতে খাবার মেনু:
সারাদিন শরীরকে ঝরঝরে রাখার জন্য সেহরিতে নিম্নোক্ত খাবার খেতে পারেন। যথা -
- অল্প ভাত, সাথে সবজি দিয়ে খেতে পারেন।
- চিড়া দইও খেতে পারে।
- ৩/৪ টি খেজুর খেতে পারেন। সাথে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে পারেন।
- আবার দুধ খেতে পারেন।
যেসব খাবার সেহরিতে খাওয়া উচিত নয় !!!
- অতিরিক্ত মাছ, মাংস, ডিম খাওয়া পরিহার করা দরকার।
- ভাজা-পোড়া, ফাস্টফুড সেহরিতে খাওয়া উচিত নয়। এসব খাবারে অসুস্থতার ঝুঁকি বাড়ে।
ইফতারের খাবার মেনু:
- ৩/৪টি খেজুর ভালোভাবে চিবিয়ে খেতে পারেন। সাথে পর্যাপ্ত পানি পান করুন। দেখবেন সারাদিনের ক্লান্তি দূর হবে। আমাদের নবী মুহাম্মদ (সা:) খেজুর ও পানি দিয়ে ইফতার করতেন। খেজুরের গ্লুকোজ সারাদিনের ক্লান্তি দূর করে দেয়।
- ফলমূল খেতে পারেন। ঘরে বানানো ফলমূলের জুসও খেতে পারেন।
- সাথে কাঁচা ছোলা রাখতে পারেন।
ইফতারে যা খাওয়া উচিত নয় -
- অতিরিক্ত ভোজন ক্ষতিকর।
- চিনির শরবত পরিহার করা উচিত।
- ডুবু তেলে ভাজা খাবার। যেমন -
পেয়াজু, বেগুনি, ছোলা ভাজা ইত্যাদি। এসব শরীরের জন্য ক্ষতিকর।
রাতের খাবার:
আমরা সারা বছর যেভাবে খাবার খাই, সেভাবে রাতের খাবার সারতে পারেন। যেমন - মাছ, মাংস, ডিম, শাক-সবজি ইত্যাদি পেট ভরে খেতে পারেন। সালাত খেতে পারেন।
– - - - - -
ডা: মো: মোহছেন মাহমুদ
ডা: তাহমিনা খানম
আল ফারাবি হোমিও চিকিৎসালয় মোহাম্মদিয়া সুপার মার্কেট, ধানমন্ডি, ঢাকা - ১২০৭।