19/01/2026
ক্রনিক কিডনি ডিজিজ (CKD): স্টেজভিত্তিক হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গি
সবকিছুই নির্ভর করে রোগটি কোন স্টেজে আছে তার ওপর। CKD সাধারণত স্টেজ ১ থেকে স্টেজ ৫ পর্যন্ত ভাগ করা হয়।
স্টেজ ১
এই পর্যায়ে সাধারণত দীর্ঘমেয়াদি কনস্টিটিউশনাল চিকিৎসাই যথেষ্ট। ডোজ কম ও বিরতিতে দিতে হয়। সাথে অবশ্যই রেনাল ডায়েট মেনে চলা খুব জরুরি।
স্টেজ ২
যদি একদম শুরুর দিকের স্টেজ ২ হয়, তাহলে কেবল কনস্টিটিউশনাল চিকিৎসাই যথেষ্ট।
কিন্তু যদি শুধু ক্রিয়াটিনিন বা সিস্টাটিন-C নয়, বরং ইলেকট্রোলাইট, ফসফরাস বা ক্যালসিয়াম মেটাবলিজমে সমস্যা দেখা যায়, তখন ধীরে ধীরে অর্গান রেমেডি যোগ করা যায়।
কিডনির ওপর কাজ করে এমন বহু অর্গান রেমেডি আছে, তবে বাস্তবে ৫–১০টিই বেশি কার্যকর।
• এডিমা থাকলে:
• ডিপেন্ডেন্ট পার্টে এডিমা → Urea pura
• খুব বেশি এডিমা বা এলিফ্যান্টিয়াসিসের মতো অবস্থা → Apis, Apocynum (LM বা সেন্টেসিমাল পোটেন্সিতে, মাদার টিংচার এড়ানো ভালো)
স্টেজ ৩ (ক্রিয়াটিনিন ১০–১৫)
এখানে সাধারণত সব প্যারামিটারই খারাপ থাকে। প্রস্রাবে প্রোটিন, ব্যাপক এডিমা দেখা যায়।
বেশিরভাগ ক্ষেত্রে ডায়াবেটিস ও হাইপারটেনশন সহ-রোগ হিসেবে থাকে।
• হাইপারটেনশন + ডায়াবেটিস + অ্যালবুমিনিউরিয়া → Rhus aromatica
• রিকারেন্ট ইউরিনারি ইনফেকশন বা পাস → Terebinthina, Thlaspi bursa pastoris, Barosma
ইউরেমিক গ্যাস্ট্রাইটিস
বমি, বমিভাব, ক্ষুধামন্দা থাকলে ভাবতে হবে ইউরেমিক গ্যাস্ট্রাইটিস।
উপকারী রেমেডি: Cadmium sulph, Arsenicum album, Creosote, Digitalis
খুব বেশি ও ওঠানামা করা ক্রিয়াটিনিনে আমি Creatinine 1M ব্যবহার করেছি।
অটোইমিউন কারণ
SLE বা IgA nephropathy-এর মতো রোগে কিডনি ফেইলিউর হলে চিকিৎসা তুলনামূলক কঠিন।
এই ক্ষেত্রে আমার পদ্ধতি:
• সোমবার–বৃহস্পতিবার: কনস্টিটিউশনাল রেমেডি
• শুক্রবার–শনিবার: ইন্টারকারেন্ট রেমেডি
টিবির ইতিহাস বা টিউবারকুলার মায়াজম থাকলে Cochs lymph (LM বা সেন্টেসিমাল) খুব গুরুত্বপূর্ণ।
স্টেজ ৪ ও ৫
এ পর্যায়ে শ্বাসকষ্ট, অ্যাসাইটিস, ব্যাপক এডিমা, শুতে না পারা, ফুসফুসে রেলস, ক্ষুধাহীনতা ও বমি দেখা যায়।
• ড্রপসিকাল অবস্থা + রেনাল ফেইলিউর → Antimonium arsenicosum
• শ্বাসকষ্টসহ ড্রপসি → Eucalyptus
• Aconitum ferox কখনও উপকারী হতে পারে, তবে ক্রিয়াটিনিন নিয়ন্ত্রণে সীমাবদ্ধতা আছে।
খুব গুরুত্বপূর্ণ রেমেডি
• Eel serum: হাইপারটেনশন, এডিমা, রেনাল ফেইলিউর
এই তিনটির সমন্বয়ে দারুণ কাজ করে।
• Juniperus communis: প্রস্রাবের রং, সেডিমেন্ট, হাইপারটেনশন বা ইনফেকশনজনিত CKD-তে খুব কার্যকর।
• কিছু ক্ষেত্রে আমি “Kidney” নামের অর্গান রেমেডিও বিভিন্ন পোটেন্সিতে ব্যবহার করি।
গুরুত্বপূর্ণ প্রশ্ন:
ডায়াবেটিস বা হাইপারটেনশন থাকলে কি শুধু কনস্টিটিউশনাল ওষুধেই কভার করা যাবে, নাকি আলাদা কিছু দিতে হবে?
আমার অভিজ্ঞতায়, সম্ভব হলে comorbidity তে কনস্টিটিউশনাল রেমেডিতেই কভার করা ভালো।
একসাথে একাধিক মাদার টিংচার দেওয়া ঠিক নয়। যেমন কিডনি ফেইলিউরের জন্য একটি মাদার টিংচার দিলে ডায়াবেটিসের জন্য আরেকটি দেওয়া সংঘর্ষ তৈরি করতে পারে।
গুরুত্বপূর্ণ গ্রুপ:
• Ammonium ও Magnesium গ্রুপ
• বিশেষ করে Ammonium carbonicum ইউরেমিয়া ও comorbidity খুব উপকারী।
Plumbum বা Alumina silicate?
Plumbum কিছু ক্ষেত্রে কাজে আসতে দেখেছি।
কিন্তু Alumina silicate আমি ব্যবহার করি না। এর আলাদা কোনো প্রপার প্রুভিং নেই। সিলিসিয়া আর অ্যালুমিনা মিশিয়ে লক্ষণ বানানো বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য নয়। তাই এই ওষুধের ওপর আমার আস্থা নেই।
এগুলোই CKD নিয়ে আমার ক্লিনিক্যাল অভিজ্ঞতার সংক্ষিপ্ত রূপ। ডা. এফ জে মাস্টার.