06/03/2026
#মার্চ_৬_শুক্রবার :
মরিলে শহীদ , বাঁচিলে গাজী -- এই বিশ্বাস নিয়ে যে কাজ করে , তাকে হারানো আসলেই কঠিন !
কেউ যদি ভেবে নেয় যে আমি মৃত , তাকে কি মরণের ভয় দেখিয়ে লাভ হয় !
পারিবারিক দিক থেকে যখন আমার ছোট ভাই পঙ্গুত্ব বরণ করলো -- তখন আমি নাকি একমাত্র উত্তরাধিকার ছিলাম যা আমি বিশ্বাস না করলেও আমার কুচক্রী আত্মীয় তথা অত্যন্ত নিকটাত্মীয় রা ওরকম ভেবে আমার উপর হামলে পড়েছিল ।
আমি সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক হয়ে গেছিলো।
সেখান থেকে সুস্থ্য হবার পরেও ওই মহলের অত্যাচার কমে নাই আমার উপর ।আমি তখন ভয়ানক ভাবে খারাপ একটা ডিসিশন নিয়ে মরতে চলে গেছিলাম।
এত টাই খারাপ হয়েছিল যে ১১ দিন ভেন্টিলেশনে থাকতে হয়েছিল । বাঁচবো এমন ধারনা কেউ করতে ই পারেনি , পরে শুনেছি ।
অথচ আমার মৃত্যু লেখা ছিল না বলে আমি ঠিকই বেঁচে উঠেছিলাম ।বেঁচে গেছিলো কয়েকজন আত্মহত্যার প্ররোচনার দায় থেকে । তখন অবশ্য আমার সাথে বেশ ভালো ব্যবহার করা হতো ।
কিন্তু আমি তো আসলে মরেই গেছিলাম মনে প্রাণে !
এরপর যতদিন বেঁচে আছি আমি দায়িত্ব পালন করেছি ।
এরপর অনেক দিন চলে গেছে ,আমি আস্তে আস্তে সব ভুলে গেছি ।
তবে দুইতিন জন মানুষ কে আমি ক্ষমা করতেই পারি না । হয়তো কোনদিনই পারবো না ।
ওদের মধ্যে কেউ কেউ আমার কাছে পরে মাফ চেয়েছে । যে যে চেয়েছে তাদের মাফ করেও দিয়েছি ।
আমি আমার ছোট্ট ঘটনার সাথে বিশ্বের গোলমাল মিলিয়ে ফেলতেছি ।
কারন একপক্ষ অবশ্যই নিজেকে মৃত ভেবেই কাজ করছে ।
ওর সাথে পারা আসলেই খুব কঠিন হবে ।
গর্দভ আর বজ্জাত T আর তার সাঙ্গপাঙ্গ (মিডিল ই) যত তাড়াতাড়ি বুঝতে পারবে ,ততই মঙ্গল ।
আজ কুয়েতে একটানা চলছেই ।ইফতার করে মনে হয় জাষ্ট খেজুর মুখে দিয়ে আবার আক্রমণ করছে আমাদের এদিকে ।
বিকালে আমাদের এদিকে যখন ভয়াবহ মিসাইল হামলা চলছিল ,আকাশে আমরা দেখতে পাচ্ছিলাম কিন্তু ।
তখন এই এলাকার মানুষ নাকি ছাদে উঠেছে ভিডিও করার জন্য ।
Debris পড়ে ও ক্যাজুয়ালটি হয় , আর এই মানুষ গুলা কি জিনিষ ,আল্লাহ ই জানে ভাল ।
সব নাকি ছাদে উঠেছে দেখার জন্য !
আমার তো ওদেরই দেখতে ইচ্ছা করতেছে !আর চিড়িয়াখানার চিড়িয়া হিসেবে আটকে রাখতে ইচ্ছা করতেছে !
এই গুলারে আসলেই থাপরানো উচিত ! শুধু থাপ্পড়ে কি কাজ হবে !!!!!!!!!