Super Specialized Hospital-BMU

Super Specialized Hospital-BMU ★অনানুষ্ঠানিক পেজ★
অত্যাধুনিক চিকিৎসা সেবা নিশ্চিতে সুপার স্পেশালাইজড হাসপাতাল-বিএমইউ

30/03/2026

ভুয়া প্রজ্ঞাপন কাণ্ডে প্রতিক্রিয়া

আজকের ঘটনায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের বর্তমান পরিচালক মহোদয় বিস্তারিত বক্তব্য প্রদান করেন।








বিএমইউতে প্রথমবার ‘ইমার্জেন্সি মেডিসিন’ বিষয়ে এমডি কোর্সের যাত্রা শুরুঢাকা, ২৮ মার্চ ২০২৬: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্য...
28/03/2026

বিএমইউতে প্রথমবার ‘ইমার্জেন্সি মেডিসিন’ বিষয়ে এমডি কোর্সের যাত্রা শুরু

ঢাকা, ২৮ মার্চ ২০২৬: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এ প্রথমবারের মতো ‘ইমার্জেন্সি মেডিসিন’ বিষয়ে এমডি কোর্স চালু হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, মহাপরিচালক (স্বাস্থ্য শিক্ষা) অধ্যাপক ডা. মোঃ নাজমুল হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলরবৃন্দ এবং কোষাধ্যক্ষ।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন সিডনি-এর লোকাল হেলথ ডিস্ট্রিক্টের সিনিয়র স্টাফ স্পেশালিস্ট সহযোগী অধ্যাপক ডা. রেজা আলী।

বক্তারা বলেন, এই কোর্স চালুর মাধ্যমে দেশে জরুরি চিকিৎসা সেবায় দক্ষ বিশেষজ্ঞ তৈরির নতুন দিগন্ত উন্মোচিত হলো। দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে নবীন চিকিৎসকরা উচ্চমানের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।

তারা আরও বলেন, আধুনিক ও জীবনরক্ষাকারী জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজন দক্ষ জনবল, অবকাঠামো উন্নয়ন এবং সমন্বিত পরিকল্পনা—যা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে।

বিএমইউতে থেরাপিউটিক ড্রাগ মনিটরিং নিয়ে বৈজ্ঞানিক আলোচনানিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ...
28/03/2026

বিএমইউতে থেরাপিউটিক ড্রাগ মনিটরিং নিয়ে বৈজ্ঞানিক আলোচনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ‘Therapeutic Drug Monitoring and Bioequivalence Services’ বিষয়ক এক বৈজ্ঞানিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ মার্চ ২০২৬) বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম।

অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলরবৃন্দ, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডীন এবং বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডীন অধ্যাপক ডা. মোঃ সেলিম রেজা এবং বিএমইউর ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইলোরা শারমিন।

বক্তারা বলেন, থেরাপিউটিক ড্রাগ মনিটরিং ও বায়োইকুয়িভ্যালেন্স সেবা চালু হলে রোগীর চিকিৎসা আরও কার্যকর ও নিরাপদ হবে এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে।

🇧🇩✨ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ ✨🇧🇩বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো মহান স...
26/03/2026

🇧🇩✨ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ ✨🇧🇩

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 🇧🇩

দিনের প্রধান আয়োজনসমূহ:
জাতীয় পতাকা উত্তোলন
স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি
দোয়া ও মোনাজাত
রোগীদের জন্য বিশেষ খাবার

শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে দিনটি হয়ে ওঠে অর্থবহ ও স্মরণীয়।

স্বাধীনতার চেতনায় মানবসেবা ও দেশগঠনে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বিএমইউ পরিবার

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতঢাকা, ২৪ মার্চ ২০২৬: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এ...
24/03/2026

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা, ২৪ মার্চ ২০২৬: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের শহীদ ডা. মিলন হলে অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৮টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত পর্যায়ক্রমে শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্সিং অফিসার, রেসিডেন্ট, শিক্ষার্থী ও কর্মচারীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলরবৃন্দ এবং কোষাধ্যক্ষ শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদসহ প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন), কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডীন, পরিচালক, রেজিস্ট্রার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে ঈদের ছুটিকালীন সময়েও বিএমইউ হাসপাতালের বহির্বিভাগে মোট ৯০৪ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। একইসঙ্গে জরুরি ও ইনডোর বিভাগ স্বাভাবিকভাবে চালু ছিল।

উল্লেখ্য, আজ ২৪ মার্চ ২০২৬ থেকে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ও চিকিৎসা কার্যক্রম পূর্ণমাত্রায় পুনরায় চালু হয়েছে।

21/03/2026
বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের ক্যাথ ল্যাব পরিদর্শনের পর স্ট্রোক ইন্টারভেনশন প্রশিক্ষণে ডান্ডি বিশ্ববিদ্যালয়ের স্বী...
19/03/2026

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের ক্যাথ ল্যাব পরিদর্শনের পর স্ট্রোক ইন্টারভেনশন প্রশিক্ষণে ডান্ডি বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (BMU) স্ট্রোক ইন্টারভেনশন প্রশিক্ষণের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। এন্ডোভাসকুলার স্ট্রোক ট্রিটমেন্ট (Endovascular Stroke Treatment - EVT) এবং ক্যারোটিড আর্টারি স্টেন্টিং (Carotid Artery Stenting - CAS) প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে বিশ্ববিদ্যালয়টি ওয়ার্ল্ড ফেডারেশন ফর ইন্টারভেনশনাল স্ট্রোক ট্রিটমেন্ট (WIST)-এর যোগ্যতা অর্জন করেছে।

ইউনিভার্সিটি অব ডান্ডির ইমেজ গাইডেড থেরাপি রিসার্চ ফ্যাসিলিটি (IGTRF)-এর পরিচালক অধ্যাপক আইরিস কিউ. গ্রুনওয়াল্ড ২০২৬ সালের ১৩ মার্চ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রেরিত এক ইমেইলে এ তথ্য নিশ্চিত করেন। এই স্বীকৃতি যৌথভাবে WIST এবং ইউনিভার্সিটি অব ডান্ডির IGTRF প্রদান করেছে।

উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বর মাসে অধ্যাপক আইরিস কিউ. গ্রুনওয়াল্ড এবং ডা. পল গাইলার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের ক্যাথ ল্যাব পরিদর্শন করেন। ওই পরিদর্শনের ভিত্তিতেই এই স্বীকৃতি প্রদান করা হয়েছে।

এ স্বীকৃতির অংশ হিসেবে ইউনিভার্সিটি অব ডান্ডি ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৬ জন চিকিৎসকের জন্য ৯ দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করবে।

সমগ্র স্বীকৃতি প্রক্রিয়াটি সমন্বয় করছেন লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমিন ইসলাম।

এই অর্জনের মাধ্যমে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উন্নত স্ট্রোক চিকিৎসা প্রশিক্ষণ ও সেবার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এ কর্মরত কর্মচারীদের মাঝে অফিসিয়াল ড্রেস (দাপ্তরিক পোশাক) ও বিভিন্ন সামগ্রী বি...
12/03/2026

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এ কর্মরত কর্মচারীদের মাঝে অফিসিয়াল ড্রেস (দাপ্তরিক পোশাক) ও বিভিন্ন সামগ্রী বিতরণ করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

10/03/2026

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এ ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এই উদ্যোগের ফলে রোগীরা একই স্থানে টেস্টের ফি জমা দিয়ে নিকটবর্তী কাউন্টারে স্যাম্পল দিতে পারবেন এবং অনলাইনে দ্রুত রিপোর্ট দেখতে পারবেন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা সেবাকে আরও সহজ, দ্রুত ও মানসম্মত করার পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এ এফ এম সিদ্দিকীকে বিএমইউ ড্যাব নেতৃবৃন্দের শুভেচ্ছাবাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএ...
10/03/2026

নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এ এফ এম সিদ্দিকীকে বিএমইউ ড্যাব নেতৃবৃন্দের শুভেচ্ছা

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এ এফ এম সিদ্দিকীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএমইউ ড্যাব নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) বিএমইউ ড্যাবের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডা. শেখ ফরহাদের নেতৃত্বে নেতৃবৃন্দ উপাচার্যের প্রাইভেট চেম্বারে গিয়ে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এ এফ এম সিদ্দিকী চিকিৎসাশিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণার মানোন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিএমইউর মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডীন ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ডা. এম. আবু হেনা চৌধুরী, শিশু অনুষদের ডীন ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সহযোগী অধ্যাপক ডা. মো. সহিদুল ইসলাম, সহ-সভাপতি ডা. মো. শাহিদুল হাসান বাবুল, অতিরিক্ত রেজিস্ট্রার-১ ও কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মো. দেলোয়ার হোসেন টিটো, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. রিফাত রহমান, অবস অ্যান্ড গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আনজুমান আরা এবং ইউরোলজি বিভাগের চিকিৎসক ও ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ডা. মোহাম্মদ জাফর ইকবালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সোমবার (৯ মার্চ ২০২৬) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ঢাকা মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক ডা. এ এফ এম সিদ্দিকীকে মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের সানুগ্রহ অনুমোদনক্রমে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়। তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর।

বিএমইউতে ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন কার্যক্রম উদ্বোধনবাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এ ল্যাবরেটরি সার্ভিস অটোম...
10/03/2026

বিএমইউতে ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন কার্যক্রম উদ্বোধন

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এ ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিএমইউর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, আইটি সেলের পরিচালক অধ্যাপক ডা. এ কে এম আখতারুজ্জামান এবং পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমইউর বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডীন এবং ল্যাবরেটরি সার্ভিস পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন কার্যক্রমের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিএমইউর ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন কমিটির সভাপতি ও হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. আমীন লুৎফুল কবীর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. শামীম আহমেদ, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. মো. ইব্রাহীম সিদ্দিক, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডীন অধ্যাপক ডা. এম. আবু হেনা চৌধুরী, অ্যানেস্থেশিয়া, অ্যানালজেশিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল, ল্যাবরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম, পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, পরিচালক (মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মাসুদ রানা প্রমুখসহ বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যান ও অফিস প্রধানগণ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএমইউর ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন কমিটির সদস্য সচিব ডা. এ এস এম নওরোজ। অনুষ্ঠান শেষে মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম ওপিডি-২-এ ফিতা কেটে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন কার্যক্রম চালু হওয়ায় রোগীরা একই স্থানে প্রয়োজনীয় পরীক্ষার ফি জমা দিয়ে নিকটবর্তী কাউন্টারে নমুনা (স্যাম্পল) প্রদান করতে পারবেন। এর ফলে রোগীদের ভোগান্তি কমবে, দ্রুত সময়ে পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে এবং রোগীরা অনলাইনের মাধ্যমে তাদের রিপোর্ট দেখতে পারবেন।

মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম তাঁর বক্তব্যে বলেন, “পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে। সেই সঙ্গে আমাদেরও এগিয়ে যেতে হবে এবং সেবার গুণগত মান বাড়াতে হবে। ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন একটি অপরিহার্য উদ্যোগ, যা ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে টেস্ট করাতে গিয়ে রোগীদের যে ভোগান্তি হয় তা দূর হবে। রোগীরা সহজেই পরীক্ষার ফি জমা দিয়ে দ্রুত নমুনা প্রদান ও রিপোর্ট সংগ্রহ করতে পারবেন।”

তিনি আরও বলেন, আধুনিক যুগে চিকিৎসা খাতের প্রতিটি স্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনে সংশ্লিষ্টদের এখন থেকেই মনোযোগী হতে হবে।

অন্যান্য বক্তারা বলেন, ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন চালুর মাধ্যমে দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের একটি প্রত্যাশা পূরণ হলো। নির্ভুল চিকিৎসা সেবার জন্য উন্নত ল্যাবরেটরি ব্যবস্থার বিকল্প নেই। ইতোমধ্যে বিএমইউর বহির্বিভাগে অনলাইনের মাধ্যমে টিকেট ও অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের ব্যবস্থা চালু হয়েছে এবং লক্ষাধিক রোগী ইতোমধ্যে এই সুবিধা গ্রহণ করেছেন। ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কার্যক্রমও অটোমেশন ব্যবস্থার আওতায় আনা হবে।

Address

Shahbag
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Super Specialized Hospital-BMU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Super Specialized Hospital-BMU:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category