Dr. Samir Kumar Kundu

এই page হৃদরোগ সচেতনতা ও রোগ প্রতিরোধের জন্য। কোন চিকিৎসা বা প্রেসক্রিপশনের জন‍্য নয়।

অধ্যাপক ডা.সমীর কুমার কুন্ডু।
হৃদরোগ বিশেষজ্ঞ।
চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার,
০২, ইংলিশ রোড,ঢাকা
(রায় সাহেব বাজার মোড়)
হটলাইন ফোন নং: 09 666 78 78 02

31/03/2026

হাম ( Measles) নিয়ে প‍্যানিক হবেন না।

হাম ( Measles) নিয়ে প‍্যানিক হবেন না ।আপনার সন্তানের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন ।বাচ্চার বয়স ৯ মাস ও...
31/03/2026

হাম ( Measles) নিয়ে প‍্যানিক হবেন না ।
আপনার সন্তানের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন ।
বাচ্চার বয়স ৯ মাস ও ১৫ মাসে মোট দুই ডোজ টিকা অবশ্যই দিতে হবে।
ডা. সমীর কুমার কুন্ডু
হৃদরোগ বিশেষজ্ঞ।

31/03/2026

অনেকেই জানতে চেয়েছেন গর্ভকালীন সময়ে কত হলে উচ্চ রক্তচাপ বলে?
উত্তর:
* প্রথমত সঠিকভাবে রক্তচাপ মাপতে হবে ।
* যখন রক্তচাপ ১৪০/৯০ মিমি পারদ বা তার বেশি হবে।
দুইবার মাপতে হবে কমপক্ষে ৪ ঘন্টা বিরতির পর ।
দুটো মাপে ১৪০/৯০ মিমি পারদ বা তার বেশি হতে হবে।
গর্ভকালীন উচ্চ রক্তচাপ মা ও সন্তান উভয়ের জন্য ক্ষতিকর হতে পারে ।
উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক ।
গর্ভকালীন সময়ে নিয়মিত চিকিৎসকের কাছে ফলোআপ করতে হবে । চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ করবেন না।
ডা. সমীর কুমার কুন্ডু
হৃদরোগ বিশেষজ্ঞ ।

28/03/2026
28/03/2026

রোগীর তীব্র বুকে ব্যথা। একটু হাঁটলে বা পরিশ্রম করলে বা খাবার পর বুক, গলা, চোয়াল ,হাত চেপে ধরে ।
Coronary angiogram করার দেখা গেল তার সবগুলো রক্তনালীতে মারাত্মক ব্লক।
বুকে ব্যথা, চাপ বা অস্বস্তি বোধ করলে অবহেলা করবেন না । সময় মতো সঠিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন ।
ডা. সমীর কুমার কুন্ডু
হৃদরোগ বিশেষজ্ঞ ।

‼️ ECG করার কথা শুনলেই অনেক আতংকিত হয়ে যায়..!ইসিজি হৃদরোগ ডায়াগনসিসের জন্য অপরিহার্য ।যখন ইসিজি রিপোর্ট স্বাভাবিক কিন্...
27/03/2026

‼️ ECG করার কথা শুনলেই অনেক আতংকিত হয়ে যায়..!
ইসিজি হৃদরোগ ডায়াগনসিসের জন্য অপরিহার্য ।
যখন ইসিজি রিপোর্ট স্বাভাবিক কিন্তু হৃদরোগ সন্দেহ করা হয় তখন অনেক পরীক্ষার প্রয়োজন হয় ।
হার্ট অ্যাটাক ও অনিয়মিত হৃদস্পন্দন ডায়াগনসিস করতে ইসিজির ভূমিকা অপরিসীম ।
ইসিজিতে হৃদরোগের কোন না কোন ক্লু থাকে ।
সবচেয়ে সহজলভ্য এবং কম খরচে করা যায় অন‍্য যে কোন পরীক্ষার চেয়ে ।
ডা. সমীর কুমার কুন্ডু
হৃদরোগ বিশেষজ্ঞ।

‼️ Heart attack..!STEMI হলে ECG কেমন হয়?ডা. সমীর কুমার কুন্ডু হৃদরোগ বিশেষজ্ঞ।
27/03/2026

‼️ Heart attack..!
STEMI হলে ECG কেমন হয়?
ডা. সমীর কুমার কুন্ডু
হৃদরোগ বিশেষজ্ঞ।

27/03/2026

স্বাস্থ্য বার্তা:
কিভাবে আপনার হার্ট ❤️ ভালো রাখবেন?

* অস্বাস্থ্যকর খাবার বাদ দেবেন( লবণাক্ত,মিষ্টি, চর্বি জাতীয়,
বেশি তেলের বা একই তেলে বার বার ভাজা খাবার ইত্যাদি)।
* লাল চাল এবং লাল আটার রুটি ভালো ।
* ভাত 🍛 পরিমাণে কম খাবেন ।
* রাতের খাবার বেশি রাতে খাবেন না ।
* খাবারের সাথে সাথে শোবেন না বা পরিশ্রম করবেন না।
* শাক-সবজি,ফল,মাছ সাধ্যের মধ্যে খাবেন।
* আঁশযুক্ত খাবার বেশি করে খাবেন।
* একটি সিদ্ধ ডিম ও এক কাপ সর ছাড়া দুধ খেতে পারেন।
* হাঁস-মুরগির মাংস চামড়া বাদ দিয়ে খাবেন।
* চতুষ্পদী প্রাণীর মাংস পরিমাণে কম খেতে হবে। মাংসের
ঝোলে চর্বি, তেল, লবণ বেশি থাকে। অনেকেই লাল মাংস
খেতে নিরুৎসাহিত করেন ।
* রান্নায় তেল ও লবণ পরিমাণে কম দেবেন।
* দুধ থেকে তৈরি ঘি,মাখন,পনির,ছানা,ঘোল ইত্যাদি না
খাওয়াই ভালো ।
* টক দই খেতে পারেন।
* প্রয়োজনের অতিরিক্ত লবণ খাবেন না।
* শরীরের প্রয়োজনে মিষ্টি জাতীয় খাবার দরকার নেই।
* বেকারি খাবার, ফাস্ট ফুডে প্রচুর ক‍্যালরি ও খারাপ চর্বি
থাকে।
* কোমল পানীয় ও এনার্জি ড্রিংক্স স্বাস্থ্যকর নয়।
* রক্তচাপ নিয়ন্ত্রণ রাখবেন।
* শরীরের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ করতে হবে।
* ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে।
* তামাক পণ্য- জর্দা,গুল,সাদা পাতা ও ধূমপান বাদ দেবেন।
* মদ্যপান বাদ দিতে হবে।
* সদা সচল থাকতে হবে,প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হাঁটবেন।
* রক্তের চর্বি নিয়ন্ত্রণ করতে হবে।
* নিজের মন ভালো রাখবেন।
* মানসিক স্ট্রেস কমাতে হবে।দু:শ্চিন্তা ও বিষন্নতা হৃদরোগের
অন্যতম প্রধান কারণ।
* সব সময় প্রতিযোগিতামূলক মনোভাব বাদ দিতে হবে।
* সাধ‍্যের মধ্যে সন্তুষ্ট থাকতে হবে কারণ সবার সবকিছু হবে না।
* আপনার সন্তানের উপর মানসিক চাপ দেবেন না,
তাকে খেলাধুলার সুযোগ দেবেন, মনে রাখবেন হৃদরোগ
বংশগত ভাবে হতে পরে।
* প্রতি রাতে ৭/৮ ঘন্টা ঘুমাবেন।
* ঘুমের মধ্যে নাক ডাকা ও শ্বাস বন্ধ হলে চিকিৎসা করবেন।
* বায়ুদূষণ ও শব্দদূষণ হৃদরোগের কারণ,প্রতিরোধ করুন।
* কোন সমস্যা হলে অবহেলা না করে নিকটস্থ ডাক্তারের
পরামর্শ নেবেন।
* চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না বা বাদ দেবেন না।
আপনার পরামর্শ ও মতামত কমেন্টস অংশে লিখুন।
অধ্যাপক ডা.সমীর কুমার কুন্ডু।
🫀হৃদরোগ বিশেষজ্ঞ।
হটলাইন: 09666787802 ( সিরিয়ালের জন্য)
What’s app: 01917-601201 শুধু মাত্র ক্ষুদে বার্তার জন্য।
email: samirkundu06@gmail.com

26/03/2026

‼️ অনেকেই জানতে চেয়েছেন বাতজ্বর / Rheumatic fever এর জন‍্য কতদিন Penicillin গ্রুপের ওষুধ 💊 দেওয়া হয়?
** Rheumatic fever primary prevention এর জন্য - ১০ দিন।
** Rheumatic fever secondary prevention এর জন্য:
ক) ৫ বছর ওষুধ নিতে হবে অথবা রোগীর বয়স ২১ বছর পর্যন্ত এর মধ্যে যেটা বেশি ।
অথবা
খ) ১০ বছর ওষুধ নিতে হবে অথবা রোগীর বয়স ২১ বছর পর্যন্ত এর মধ্যে যেটা বেশি
অথবা
গ) ১০ বছর ওষুধ নিতে হবে অথবা রোগীর বয়স ৪০ বছর পর্যন্ত এর মধ্যে যেটা বেশি ।
অথবা
ঘ) সারা জীবন ।
সাধারণত রোগীর অবস্থা অনুযায়ী চিকিৎসক সিডিউল নির্ধারণ করে থাকেন । সব রোগীর জন্য এক সিডিউল নয়।
অধ্যাপক ডা. সমীর কুমার কুন্ডু
হৃদরোগ বিশেষজ্ঞ ।

26/03/2026

👉🏿Rheumatic Fever:
‼️বাতজ্বর ডায়াগনসিস হলে বা চিকিৎসক বাতজ্বর সন্দেহ করলে সাধারণত পেনিসিলিন গ্রুপের ইনজেকশন বা ট‍্যাবলেট নির্দিষ্ট মেয়াদে বা সারা জীবনের জন্য দিয়ে থাকেন।
অবহেলা করে ওষুধটি বন্ধ করবেন না ।
ওষুধটি হঠাৎ করে বন্ধ করে দিলে হার্টের ভাল্ব বা কপাটিকা স্থায়ী ভাবে নষ্ট হয়ে যায় । যেটা জীবনঘাতী ।
Dr. Samir Kumar Kundu
Professor of Cardiology 🫀.
আপনার সন্তানের গলা ব‍্যথা, অস্থিসন্ধি ব‍্যথা, বুকে ব‍্যথা-ধড়ফড়- শ্বাসকষ্ট-অনিয়মিত হৃদস্পন্দন, খিঁচুনি বা অস্বাভাবিক আচরণ, বুকে- পিঠে লাল দাগ, চামড়ার নীচে সীমের বিচির মত
দেখা দিলে অবহেলা না করে নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিন ।

Sudden cardiac death..!Dr. Samir Kumar Kundu Cardiologist.
25/03/2026

Sudden cardiac death..!
Dr. Samir Kumar Kundu
Cardiologist.

Stage 2 Hypertension Dr. Samir Kumar Kundu
25/03/2026

Stage 2 Hypertension
Dr. Samir Kumar Kundu

Address

Popular Diagnostic Centre, 02 English Road, Roy Shaheb Bazar Mor. Mobile No: 09666787802. Https://maps. Apple. Com/?address=English%20Road, %20Dhaka %20Bangladesh&auid=7987427626487063679&ll=23. 71361
Dhaka
DHAKA1100

Telephone

+8809613787802

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Samir Kumar Kundu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Samir Kumar Kundu:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category

Dr. Samir, Your Cardiologist

Samir Kumar Kundu is a Bangladeshi clinical & interventional Cardiologist. Dr. Samir has been providing comprehensive treatment of cardiac diseases for the past 20 years.

Dr. Samir graduated with MBBS Degree(Sep 1994) from Rajshahi Medical College, Bangladesh. In 2001, He joined to govt. service at National Institute of Cardiovascular Diseases (NICVD), Dhaka and completed post graduate with Doctor of Medicine (MD) degree in Cardiology from Dhaka University.

His Wife Dr. Durba Halder is a Cardiologist & Medicine Specialist, works in Sir Salimullah Medical College & Mitford Hospital, Dhaka as an Associate Professor of Medicine. They have one son Mr. Souvik Kundu who is a Computer Science Graduate and works in BRAC University as a Lecturer.

Private Chamber Address: Popular Diagnostic Centre Ltd. 2, English Road (Beside Roy Saheb Bazar), Dhaka For Serial: 09613-787802 (Hotline) 6:00 PM to 10:00 PM (Except Friday)