MARS Hearing & Health

MARS Hearing & Health MARS Hearing & Health of hearing aid dispensing and audiological diagnostic service provider in BD

Complete Hearing Care Solutions

Complete hearing assessment is carried out using state-of-the-art facilities like:
● PTA- PURE TONE AUDIOMETRY
● IMPEDENCE
● SRT - SPEECH RECEPTION TEST
● AIDED AUDIOGRAM
● HEARING AID FITTING WITH NOAH LINK & HIPRO
● COUNSELING
● REAL EAR MEASUREMENT
● EAR MOULD (Hard & Soft)
● HEARING AID SERVICING & REPAIRING

29/01/2026

ঘুমের গভীরতা এবং আমাদের শ্রবণ ক্ষমতা ?
ঘুমের সময় আমাদের শরীর বিশ্রাম নেয়, তবে কি জানেন, আমাদের কান ও ব্রেন কিছুটা সচেতন থাকে?

ঘুমের বিভিন্ন ধাপ (NREM এবং REM) অনুযায়ী, আমাদের কান কিছু শব্দ শুনতে পারে, তবে এটি সম্পূর্ণ সচেতনতার মতো নয়। বিশেষ করে গভীর ঘুমে, আমাদের ব্রেন শব্দগুলোকে প্রক্রিয়াজাত করতে পারে না। কিন্তু হালকা ঘুমে বা REM ঘুমের সময়, কান কিছু শব্দ শোনে এবং ব্রেন সেগুলো প্রক্রিয়া করতে পারে।
এটি অনেক সময় আমাদের জাগানোর জন্য যথেষ্ট হতে পারে যদি শব্দটি তীব্র হয়।
ভালো শ্রবণ ক্ষমতা গুরুত্বপূর্ণ!
একটি ভালো শ্রবণ ক্ষমতা আমাদের জীবনের প্রতিদিনের কার্যকলাপগুলো আরও সহজ এবং আনন্দময় করে তোলে।

যদি আপনি বা আপনার পরিচিত কেউ শ্রবণ সমস্যা অনুভব করছেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। MARS Hearing & Health আপনার শ্রবণকে সুন্দর এবং পরিষ্কার রাখার জন্য প্রস্তুত!

হঠাৎ কানে কম শোনা (Sudden Sensorineural Hearing Loss) - কেন হয়?আপনি যদি হঠাৎ করেই কানে কম শুনতে শুরু করেন, তবে সেটা হতে ...
25/01/2026

হঠাৎ কানে কম শোনা (Sudden Sensorineural Hearing Loss) - কেন হয়?

আপনি যদি হঠাৎ করেই কানে কম শুনতে শুরু করেন, তবে সেটা হতে পারে Sudden Sensorineural Hearing Loss (SSNHL)। এটি একটি অপ্রত্যাশিত শোনার সমস্যা, যা একদিনে বা কয়েক ঘণ্টার মধ্যে ঘটতে পারে। সাধারণত, এর পেছনে কোনো সঠিক কারণ পাওয়া যায় না, তবে কিছু কারণ থাকতে পারে,

যেমন:
1. ভাইরাল ইনফেকশন – কখনো কখনো ভাইরাল ইনফেকশন বা কোল্ড-এর কারণে শ্রবণযন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে।
2. রক্তচাপের সমস্যা – উচ্চ রক্তচাপ বা স্থিতিস্থাপকতার অভাবও শ্রবণ সমস্যার কারণ হতে পারে।
3. আঘাত বা শক – কোনো ধরনের শারীরিক আঘাত বা শক্তিশালী শব্দের শক শ্রবণ কমিয়ে দিতে পারে।
4. মানসিক চাপ এবং উদ্বেগ – অতিরিক্ত স্ট্রেসও কখনো কখনো কানে শোনার সমস্যা তৈরি করতে পারে।
5. অন্য স্বাস্থ্য সমস্যা – যেমন ডায়াবেটিস, মেনিয়ারের রোগ ইত্যাদি।

কীভাবে বুঝবেন?
হঠাৎ কানে কম শোনা, বিশেষ করে এক কানে, যদি অনুভব করেন তবে দ্রুত ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। এটি শুধুমাত্র চিকিৎসকের সহায়তায় সঠিকভাবে নির্ণয় করা সম্ভব।

MARS Hearing & Health আপনাকে সাহায্য করতে প্রস্তুত!
আমরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ দিয়ে আপনার শ্রবণ ক্ষমতা পুনরুদ্ধারের সেরা উপায় খুঁজে বের করতে পারি। যত তাড়াতাড়ি আপনি চিকিৎসা নেবেন, ততই দ্রুত সমাধান পাবেন।

হিয়ারিং টেস্ট অথবা হিয়ারিং এইড সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য কল করুন +880 1710-606252,+880 01961-488460

18/01/2026

MARS Hearing & Health-এ অভিনব হিয়ারিং এইডের নতুন যুগ!
আমরা নিয়ে এসেছি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র, অদৃশ্য এবং রিচার্জেবল হিয়ারিং এইড — যা আপনার শুনতে সক্ষমতার অভিজ্ঞতাকে নতুন করে সাজাবে।

কি বিশেষত্ব?
• অদৃশ্য ডিজাইন: একদম দৃশ্যমান নয়, তাই আপনি থাকবেন পুরোপুরি আত্মবিশ্বাসী।
• রিচার্জেবল সুবিধা: ব্যাটারি বদলানোর ঝামেলা নেই, সহজে চার্জ করুন আর চলুন!
• কমপ্যাক্ট ও আধুনিক: প্রয়োজনীয় প্রযুক্তির সাথে ছোট্ট একটি ডিভাইস, যা আপনার জীবনকে সহজ করে তুলবে।

MARS Hearing & Health-এর সাথে আপনার শ্রবণ সক্ষমতা হবে নিখুঁত! শ্রবণ সমস্যা কাটাতে আজই যোগাযোগ করুন এবং পান একদম নতুন অভিজ্ঞতা।

আপনার শ্রবণ সমস্যা সমাধানে আমাদের সাহায্য নিন।

হিয়ারিং টেস্ট অথবা হিয়ারিং এইড সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য কল করুন +880 1710-606252,+880 01961-488460

প্রফেসর ডাক্তর এস কে নুরুর ফাটতাহ রুমি স্যার-এর জন্মদিন উপলক্ষে MARS Hearing & Health পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শ...
17/01/2026

প্রফেসর ডাক্তর এস কে নুরুর ফাটতাহ রুমি স্যার-এর জন্মদিন উপলক্ষে MARS Hearing & Health পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
স্যারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য কামনা করছি।
Prof. Dr. Shaikh Nurul Fattah Rumi

15/01/2026
আপনি কি জানেন?কান আমাদের শরীরের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।কান (Ear)  এমন এক বিশেষ ইন্দ্রিয় যা এ...
15/01/2026

আপনি কি জানেন?
কান আমাদের শরীরের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কান (Ear) এমন এক বিশেষ ইন্দ্রিয় যা একাধারে শ্রবণ ও দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ-এ অংশগ্রহণ করে। মানুষের মাথার দুপাশে ও চোখের পিছনে করোটির শ্রুতিকোটরে দুটি কান অবস্থান করে।
ভারসাম্য অঙ্গ (Organ of balance) :
মানুষের ভারসাম্যের অঙ্গকে ভেস্টিবিউলার অ্যাপারেটাস (vestibular aparatus) বলে। এটি ইউট্রিকুলাস (utriculus) ও স্যাকুলাস (sacculus) নামক দুটি ছোট গহ্বর এবং তিনটি অর্ধবৃত্তাকার নালি (semicircular canal) সমন্বয়ে গঠিত। ইউট্রিকুলাস ও স্যাকুলাস এন্ডোলিম্ফ তরলে পূর্ণ এবং গহ্বরের ভিতরে ম্যাকুলা (macula) নামক অঙ্গ বিদ্যমান। এগুলো ইউট্রিকুলাসের মেঝেতে আনুভূমিকভাবে এবং স্যাকুলাস প্রাচীরের গাত্রে উলম্বভাবে অবস্থান করে। ম্যাকুলায় সংবেদী রোমকোষ থাকে এবং এসব কোষের রোমাঞ্চলে অটোলিথ (otolith; ক্যালসিয়াম কার্বনেট কণিকা, CaCO3) সমৃদ্ধ অটোলিথিক মেমবেনে দৃঢ়ভাবে গেথে থাকে।
অর্ধবৃত্তাকার নালিগুলো ইউট্রিকুলাস থেকে বিকশিত হয় আবার ইউট্রিকুলাসেই উন্মুক্ত হয়। দুটি নালি উল্লম্বভাবে একটি অবস্থান করে। নালিগুলো পরস্পর সমকোণে অবস্থান করে এবং এক একটি নালি ঘূর্ণণের এক একটি অক্ষ নির্দেশ করে। নালিগুলো এন্ডোলিম্ফ পূর্ণ এবং প্রতিটির একটি প্রান্ত স্ফীত হয়ে অ্যাম্পুলা-য় পরিণত হয়েছে। অ্যাম্পুলায় সংবেদী রোমকোষ বিদ্যমান । রোমকোষগুলো ক্যুপুলা (cupula) নামক গভীরভাবে প্রোথিত এবং এর রোমগুলো এন্ডোলিম্ফে প্রক্ষিপ্ত অবস্থায় থাকে।

হিয়ারিং টেস্ট অথবা হিয়ারিং এইড সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য কল করুন +880 1710-606252,+880 01961-488460

আপনি কি জানেন?কান আমাদের শরীরের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।কান (Ear) এমন এক বিশেষ ইন্দ্রিয় ....

বিশ্বের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র এবং আধুনিক  হিয়ারিং এইড। কানের বাইরে থেকে দেখা যায় না,(IIC-Invisible in Canal).Ready for...
11/01/2026

বিশ্বের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র এবং আধুনিক হিয়ারিং এইড।
কানের বাইরে থেকে দেখা যায় না,
(IIC-Invisible in Canal).
Ready for Delivery


হিয়ারিং টেস্ট অথবা হিয়ারিং এইড সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য কল করুন +880 1710-606252,+880 01961-488460

https://marshearinghealth.com
https://www.facebook.com/MARShearinghealthbd/
MARS Hearing & Health
+880 1961-488460
A.R.A Center, Room No. G6/7 (Ground Floor), Road No. 07, Dhanmondi 07, Dhaka, Bangladesh.
https://youtu.be/32_KYlwQIHI

বিশ্বের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র এবং আধুনিক হিয়ারিং এইড। কানের বাইরে থেকে দেখা যায় না,(IIC-Invisible in Canal).Ready for Delivery .....

১৩ বছর আগে যে মেয়েটি প্রথমবার আমার কাছে এসেছিল, আজ সে শুধু আমার পেশেন্ট নয়—পরিবারের একজন।সাউদা আমাকে “মামা” বলে ডাকে, ফ্...
06/01/2026

১৩ বছর আগে যে মেয়েটি প্রথমবার আমার কাছে এসেছিল, আজ সে শুধু আমার পেশেন্ট নয়—পরিবারের একজন।
সাউদা আমাকে “মামা” বলে ডাকে, ফ্যামিলির প্রতিটি প্রোগ্রামে দাওয়াত দেয়, আর যতবার আসে খালি হাতে আসে না।
আজকেও আসছে… আবারও সারপ্রাইজ গিফ্ট নিয়ে

এই ভালোবাসা, এই বিশ্বাস—এটাই MARS Hearing & Health–এর সবচেয়ে বড় অর্জন।

দুআ করি মা, তুমি অনেক বড় হও, জীবনে অনেক দূর যাও।
তোমার হাসিটাই আমাদের সবচেয়ে বড় পুরস্কার 🤍

ইংরেজি নতুন বছরের শুভ সূচনা আর সেই সঙ্গে আমাদের সম্মানিত Head of Marketing, মহসিন রেজা–এর জন্মদিনসব মিলিয়ে আজ অফিসে ছিল...
01/01/2026

ইংরেজি নতুন বছরের শুভ সূচনা আর সেই সঙ্গে আমাদের সম্মানিত Head of Marketing, মহসিন রেজা–এর জন্মদিন

সব মিলিয়ে আজ অফিসে ছিল আনন্দের উৎসব।
সবার সম্মিলিত রান্না, কেক কাটা আর একসাথে খাওয়া-দাওয়ার মধ্য দিয়ে কাটলো একটি সুন্দর দিন।

নতুন বছর হোক সাফল্যময়
মহসিন রেজা–কে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা




Welcome 2026! নতুন বছর মানেই নতুন আশা, নতুন লক্ষ্য আর সুস্থ জীবনের প্রতিশ্রুতি।MARS Hearing & Health এবং MARS Sleep Cent...
31/12/2025

Welcome 2026!

নতুন বছর মানেই নতুন আশা, নতুন লক্ষ্য আর সুস্থ জীবনের প্রতিশ্রুতি।
MARS Hearing & Health এবং MARS Sleep Center সবসময় আপনার শ্রবণশক্তি, ঘুম ও সার্বিক সুস্থতার পাশে আছে।

২০২৬ হোক সুস্থ, শান্ত আর স্বস্তির বছর।
সবাইকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা!

সুস্থতার জন্য আজই যোগাযোগ করুন

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবরে গভীরভা...
30/12/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবরে গভীরভাবে মর্মাহত।
তিনি বাংলাদেশের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন।
আল্লাহ তায়ালা তাঁর সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি ধৈর্য দান করুন। আমিন।

28/12/2025

কানে শো শো শব্দ?

এটি কি টিনিটাস? আপনার শ্রবণক্ষমতা পরীক্ষা করাতে চান?
MARS Hearing & Health-এ এক্সপার্টদের সাথে ফ্রি শ্রবণ পরীক্ষা করুন।
এখনই আমাদের সাথে যোগাযোগ করুন!

+8801961488460
"

Address

House # 17, Road # 06, Dhanmondi 06, Opposite Gonoshasthaya Hospital
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when MARS Hearing & Health posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to MARS Hearing & Health:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram