National Doctors' Forum (NDF)

National Doctors' Forum (NDF) National Doctors' Forum (NDF) is a popular national organization among the medical professionals of Bangladesh.
(1)

It is the member of FEDERATION OF ISLAMIC MEDICAL ASSOCIATION (FIMA) National Doctors Forum is a popular national organization among the medical professionals of Bangladesh. It is the member of FEDERATION OF ISLAMIC MEDICAL ASSOCIATION (FIMA). From the very beginning NDF is trying to establish a good professional environment in the field of medical professionals.

আলহামদুলিল্লাহ, ন্যাশনাল ডক্টরস ফোরাম, ময়মনসিংহের উদ্যোগে 'যাকাত প্রদান ও সাবলম্বীকরণ প্রকল্পে'র আওতায় আজ ১৭টি সেলাই মেশ...
14/03/2026

আলহামদুলিল্লাহ, ন্যাশনাল ডক্টরস ফোরাম, ময়মনসিংহের উদ্যোগে 'যাকাত প্রদান ও সাবলম্বীকরণ প্রকল্পে'র আওতায় আজ ১৭টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথি :
মাওঃ কামরুল আহসান এমরুল
প্রধান উপদেষ্টা, ন্যাশনাল ডক্টরস ফোরাম, ময়মনসিংহ মহানগর।

প্রধান আলোচক :
ডাঃ শাহাব উদ্দিন আহমেদ চৌধুরী,
কেন্দ্রীয় সহ-সভাপতি (ময়মনসিংহ বিভাগ), ন্যাশনাল ডক্টরস ফোরাম।

বিশেষ অতিথি :
জনাব শহিদুল্লাহ কায়সার, উপদেষ্টা, ন্যাশনাল ডক্টরস ফোরাম, ময়মনসিংহ মহানগর।

অধ্যাপক ডা. রবিউল করিম, সভাপতি, ন্যাশনাল ডক্টরস ফোরাম, ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা।

সভাপতি :
ডা. মো. তরিকুল হাসান, সভাপতি, ন্যাশনাল ডক্টরস ফোরাম, ময়মনসিংহ মহানগর শাখা।

এনডিএফ বিএমইউ শাখার চিকিৎসক ইফতার মাহফিল অনুষ্ঠিতচিকিৎসকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এ...
10/03/2026

এনডিএফ বিএমইউ শাখার চিকিৎসক ইফতার মাহফিল অনুষ্ঠিত
চিকিৎসকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) শাখা। মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোহাম্মদ মোসলেহউদ্দীন ফরিদ।

এনডিএফ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও শিশু বিশেষজ্ঞ ডা. আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

অনুষ্ঠানের প্রধান আলোচক ডা. মোহাম্মদ মোসলেহউদ্দীন ফরিদ বলেন, “তোমাদের শেখার যাত্রা আজ থেকেই শুরু। কী করতে হবে এবং কেন করতে হবে—এই উপলব্ধি থেকেই একজন চিকিৎসকের প্রকৃত শিক্ষা শুরু হয়। একজন চিকিৎসকের উচিত জ্ঞান অর্জনের পাশাপাশি মানবসেবার মনোভাব নিয়ে নিজেকে গড়ে তোলা।”

তিনি আরও বলেন, “যদি কারও প্রকৃত জ্ঞান ও দক্ষতা থাকে, তবে পৃথিবীর যেকোনো প্রান্তে—উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত—তার রিজিকের অভাব হবে না।”

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, “মাহে রমাদান হলো কোরআন নাজিলের মাস। কিন্তু আমরা কোরআনকে কতটুকু জানলাম এবং মানলাম—সেটিই বড় প্রশ্ন। আমরা যেহেতু সমাজের মেধাবী শ্রেণির প্রতিনিধিত্ব করি, তাই কোরআনকে বোঝা, তার ওপর আমল করা এবং সমাজে তা প্রতিষ্ঠা করার দায়িত্ব আমাদের আরও বেশি।”

বিশেষ অতিথি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “চিকিৎসকরা সমাজের সবচেয়ে মেধাবী শ্রেণি। তাই জাতির প্রতি তাদের দায়িত্বও অনেক বেশি। পবিত্র তাকওয়ার মাস রমজানে আমরা সবাই রোগীদের প্রতি ন্যায় ও ইনসাফের সঙ্গে চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করব।”
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম, ঢাকা মহানগরী দক্ষিণ এর সভাপতি ডাঃ জি এম ফারুক হোসেন।

অনুষ্ঠানে রমজান উপলক্ষে এনডিএফ বিএমইউ শাখা আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও সম্প্রতি এমএস, এমডি, এফসিপিএস, এমসিপিএস, ডিপ্লোমা, এমআরসিপি ও এমআরসিএস পরীক্ষায় উত্তীর্ণ চিকিৎসকদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ন্যাশনাল ডক্টরস ফোরাম (NDF) ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে জুলাই বিপ্লবে শহীদ পরিবার ও আহতদের সম্মানে এক দোয়া ও ইফতার মা...
06/03/2026

ন্যাশনাল ডক্টরস ফোরাম (NDF) ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে জুলাই বিপ্লবে শহীদ পরিবার ও আহতদের সম্মানে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমীর আল্লামা মামুনুল হক এবং প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত নায়েবে আমীর জননেতা এডভোকেট ড. হেলাল উদ্দিন, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মো. আব্দুল জলিল, ন্যাশনাল ডক্টরস ফোরাম বিএমইউ শাখার সম্মানিত সভাপতি ডা. মো. আতিয়ার রহমান, ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম উপদেষ্টা ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ এমএ বাকী, বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন থানা আমীর জনাব শাহীন আহমেদ খান প্রমূখ।

অনুষ্ঠানে জুলাইয়ের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাগণ তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং পাশে থাকার জন্য ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের চিকিৎসকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা ও কল্যাণ কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. এম জি ফারুক হোসাইন এবং সঞ্চালনায় ছিলেন ফোরামের সেক্রেটারি ডা. মোহাম্মদ মারুফ শাহরিয়ার।

05/03/2026
ন্যাশনাল ডক্টর ফোরাম (এনডিএফ) এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে একটি ইফতার মাহফিল আয়োজন করেছে। উক্ত ইফতার মাহফিলে প্...
04/03/2026

ন্যাশনাল ডক্টর ফোরাম (এনডিএফ) এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে একটি ইফতার মাহফিল আয়োজন করেছে।

উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামের সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এর সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. মো: নজরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনডিএফ এর সম্মানিত জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন। এছাড়া এনডিএফ এর সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিল ২০২৬ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)
03/03/2026

ইফতার মাহফিল ২০২৬
ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)

03/03/2026

আপনারা দেখছেন ইফতার মাহফিল - ২০২৬, আয়োজনে: National Doctors Forum। প্রধান অতিথি : ডা. শফিকুর রহমান, এমপি এবং সভাপতি : অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে National Doctors Forum ফেসবুক পেজে।

রমাদান মোবারক ২০২৬
02/03/2026

রমাদান মোবারক ২০২৬

25/02/2026

Address

Dhaka
880

Alerts

Be the first to know and let us send you an email when National Doctors' Forum (NDF) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram