রিমেডি ইউনানী এন্ড হোমিও হল, ঢাকা।

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • রিমেডি ইউনানী এন্ড হোমিও হল, ঢাকা।

রিমেডি ইউনানী এন্ড হোমিও হল, ঢাকা। "প্রাকৃতিক ইউনানী ও হোমিওপ্যাথিক চিকিৎসার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান"

হাতীশূড়:-পুরনো দালান ঘেঁষে কিংবা রাস্তার ধারে অন্য আগাছার মাঝে এ গাছটি দেখা যায়। এ গাছের বাঁকানো পুষ্পদণ্ডে ফুটে থাকে স...
17/05/2022

হাতীশূড়:-

পুরনো দালান ঘেঁষে কিংবা রাস্তার ধারে অন্য আগাছার মাঝে এ গাছটি দেখা যায়। এ গাছের বাঁকানো পুষ্পদণ্ডে ফুটে থাকে সাদা সাদা ফুল। গজদন্ত অর্থাৎ হাতির দাঁতের মতো শুভ্র এই ফুল।গাছটি আগাছার সঙ্গে এখানে সেখানে জন্মায় তাই সাধারণের দৃষ্টি এড়িয়ে যায়। মোটামুটি এক দেড় ফুট লম্বা হয়। গাছের কাণ্ড ফাঁপা, নরম। সারা দেহে ছোট ছোট রোম আছে। গাছের ওপরের দিকের কাণ্ড চৌকো, নিচের দিকে অপেক্ষাকৃত গোলাকার। সংস্কৃত নাম শ্রীহস্তিনী।
বৈজ্ঞানিক নামঃ Heliotropium indicum (হেলিওট্রোপিয়াম ইনডিকাম) এবং ইংরেজি নাম 'Indian heliotrope।

হাতিশুর গাছের উপকারিতাঃ

(১) দেহে ছত্রাকজনিত সংক্রমণে লাল চাকা চাকা দাগ নিরাময়ে এর পাতার রস ব্যবহার করা হয়।

(২) ফোলায় পাতা বেঁটে অল্প গরম করে ফোলায় লাগালে, ফোলা কমে যায়।

(৩) জ্বর ও কাশিতে এই গাছের মূল জলের সঙ্গে ফুটিয়ে ক্বাথও তৈরি করে ব্যবহার করা হয়।

(৪) বিষাক্ত পোকার কামড়ে – পাতার রস লাগালে জ্বালা এবং ফোলা কমে যায়।

(৫) আঘাত জনিত ফোলায় – পাতা বেঁটে অল্প গরম করে লাগালে, ফোলা এবং ব্যাথা কমে যায়।

(৬) যাদের সর্দি লাগবে তারা এই হাতিশুড়ের পাতা সেচে দুই চামচ পরিমাণ রস খেতে পারেন এতে করে আপনার সর্দি ভাল হবে।

(৭) টাইফয়েড জ্বরে: টাইফয়েড রোগে এই উদ্ভিদটির পাতা হতে পারে কার্যকরী সমাধান। এর পাতার রস হালকা গরম করে পানিতে মিশিয়ে খেলে টাইফয়েড ভাল হয়।

(৮) একজিমা:একজিমা থেকে মুক্তি পেতে হাতিশুড় গাছের পাতা থেতলে আক্রান্ত স্থানে দিন।এভাবে কিছুদিন ব্যবহারে একজিমা সেরে যাবে।

(৯) রিউম্যাটিক বাতে: রেড়ির তেলের সঙ্গে পাতার রস মিশিয়ে পাক করে গাঁটে লাগাতে হয়।

(১০) দাঁতের মাড়ি ফোলায়:দাঁতের মাড়ি ফোলা রোগে আক্রান্ত ব্যক্তি হাতিশুরের মূল চিবালে মাড়ি ফোলা কমে যায়।

১১) কাটা ছেঁড়া: কাটা ছেঁড়া স্থানে হাতিশুরের পাতা থেতলে রস দিতে হবে এতে কাটা ছেঁড়া ঘুচে যাবে।

(১২) ব্রন: ব্রন হলে বা এর দাগ হয়ে গেলে হাতিশুঁড় গাছের পাতা ও তার কচি ডাল থেঁতো করে দুপুরে গোসল করতে যাবার ১ঘন্টা আগে ব্রণের ওপর প্রলেপ দিলে ব্রণ সারে এবং নতুন করে আর ব্রণ হয় না।

(১৪) ফ্যারিঞ্জাইটিস রোগে – পাতার রস অল্প গরম জলে মিশিয়ে গার্গল করা।

ঢেঁকি শাক!! বর্তমান প্রজন্ম চিনে কি না সন্দেহ আছে"ঢেঁকি শাক গরিবদের শাক হিসাবেও পরিচিত। কারণ, এর কোনো চাষ হয় না, সাধারণত...
10/05/2022

ঢেঁকি শাক!!

বর্তমান প্রজন্ম চিনে কি না সন্দেহ আছে"
ঢেঁকি শাক গরিবদের শাক হিসাবেও পরিচিত। কারণ, এর কোনো চাষ হয় না, সাধারণতঃ বনে জঙ্গলে নদী নালার ধারে, পতিত জমিতে একটু ড্যাম্প বা স্যাতস্যাতে জায়গায় প্রচুর পরিমানে নিজে নিজেই জন্মায়। এটি ফার্ন জাতীয় উদ্ভিদের একটি শ্রেণী- Diplazium esculentum।
এই গাছের কচি পাতার ডগা ( new unfurling leaf) ঢেঁকি-শাক নামে পরিচিত। প্রধানতঃ গ্রামের মহিলারা তুলে এনে বিক্রি করে থাকে। দাম- দশ টাকায় ৩/৪ আঁটি। বর্ষায় ফলন বেশি, তাই দাম কম, শীত কালে এর দাম গিয়ে দাঁড়ায় এক জোড়া আঁটি ১৫ থেকে ২০ টাকা।
এর সবচেয়ে বড় গুণ হলো এর মধ্যে কোনো কীটনাশক বা কেমিক্যাল সার নেই, পুরোটাই প্রাকৃতিক।

ঢেঁকি শাকের উপকারিতা ✍✍✍✍

💙> ঢেঁকি শাক খেলে দাঁতের ক্ষত বা ক্যাভিটি দূর হয়।

💙> এই শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, যা চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে।

💙> ঢেঁকি শাক পটাসিয়াম সমৃদ্ধ হওয়ায় এটি আমাদের উচ্চ কিংবা নিন্ম রক্তচাপ নিয়ন্ত্রণ করে।

💙> এতে প্রচুর ক্যালসিয়াম থাকে। তাই অস্টিওপোরেসিস এবং অন্যান্য ক্যালসিয়ামের অভাবজনিত রোগের ঝুঁকি কমায়।

💙> ফুসফুস ও ত্বকের ক্যান্সার প্রতিরোধেও বিশেষ ভূমিকা রয়েছে এই শাকের।

💙> পুরোনো কাঁশি ও কাঁটা-ছেঁড়া কিংবা ঘা-ক্ষত সারিয়ে তোলে এ শাক।‌

💙> ঢেঁকি শাক আমাদের বিভিন্ন রকমের ব্যথা, লিভার ইনফেকশন এবং ঠাণ্ডা-কাঁশির জীবণু ধ্বংস করে।

মৌরির ৭ দারুণ ব্যবহার জেনে নিনঃমৌরি একটি দারুণ মসলা। তবে শুধু মসলা হিসেবেই নয়, এর রয়েছে আরও বহু ব্যবহার। এ লেখায় তুলে ধর...
09/08/2021

মৌরির ৭ দারুণ ব্যবহার জেনে নিনঃ

মৌরি একটি দারুণ মসলা। তবে শুধু মসলা হিসেবেই নয়, এর রয়েছে আরও বহু ব্যবহার। এ লেখায় তুলে ধরা হলো মৌরির তেমন কিছু ব্যবহার।
১. নিঃশ্বাসে দুর্গন্ধ দূর করতে নিঃশ্বাসে দুর্গন্ধ হয়েছে? নিয়মিত সামান্য পরিমাণে মৌরি খান। এতে আপনার শ্বাস পরিষ্কার হবে।
২. হজমে গণ্ডগোল দূর করতে
পেট পরিষ্কার রাখার ওষুধ তৈরিতে একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো মৌরি। আর এটি পেটের গ্যাস যেমন দূর করে তেমন হজমের গণ্ডগোলও দূর করতে সহায়তা করে। মৌরি চিবোলে মুখ থেকে যে লালা ক্ষরিত হয় তা হজমে সাহায্য করে। পাশাপাশি ‌মৌরিতে যে ফাইবার থাকে তা যেমন খাদ্যকে পাচনতন্ত্র বেয়ে এগিয়ে যেতে সাহায্য করে তেমনই তা কোষ্ঠবদ্ধতার ওষুধ হিসেবেও কার্যকর।
৩. ওজন হ্রাস করতে মৌরি দেহের বাড়তি ওজন হ্রাস করতে ভূমিকা রাখে। সাম্প্রতিক এক গবেষণায় পাওয়া গেছে, এর ওজন হ্রাসের প্রমাণ। এটি উষ্ণ পানিতে মিশিয়ে সেবন করলে দেহের ওজন কমবে।
৪. ব্রণ নিয়ন্ত্রণে মৌরিতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণ। আর এ কারণে এটি দেহের সংক্রমণের বিরুদ্ধে যেমন কাজ করে তেমন দেহের ব্রণ সমস্যাও কমায়।
৫. পেটের চর্বি নিয়ন্ত্রণ করতে অনেকেরই পেটে বাড়তি চর্বি জমে যায়। এ সমস্যা দূর করতে পারে নিয়মিত মৌরি সেবন। এ জন্য প্রতিদিন সামান্য মৌরি, জিরা ও মেথির গুঁড়া একত্রিত করে উষ্ণ পানিতে মিশিয়ে পান করা যেতে পারে।
৬. খাবারের স্বাদ বাড়াতে আপনার যেকোনো রান্না খাবারের স্বাদ বাড়াতে পারে মৌরি। এ জন্য আপনি মৌরি এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করতে পারেন। রান্নার সময় এটি যে খাবারেই দেবেন, তারই স্বাদ বেড়ে যাবে।
৭. মাউথ ফ্রেশনার হিসেবে মৌরি মাউথ ফ্রেশনার হিসেবে অত্যন্ত কার্যকর। মৌরিতে এমন কিছু উপাদান থাকে যা নিজস্ব সুগন্ধের জোরে মুখ থেকে খাবারের গন্ধ (তা সে সুগন্ধ বা দুর্গন্ধ যা-ই হোক না কেন) দূর করতে সক্ষম। মৌরির এই গুণের কথা জেনেই, খাওয়ার শেষে মৌরি মুখে দেওয়ার রীতি চালু হয়েছিল।

বাঙ্গি (Muskmelon) : কথা কম কাজ বেশি ১) বাঙ্গির এন্টি-অক্সিডেন্ট বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। ২) বাঙ্...
18/04/2021

বাঙ্গি (Muskmelon) : কথা কম কাজ বেশি

১) বাঙ্গির এন্টি-অক্সিডেন্ট বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে।

২) বাঙ্গিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন 'বি' যা চুল পড়া কমায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে।

৩) বাঙ্গিতে আছে প্রচুর পরিমাণে আঁশ বা ডায়াটারি ফাইবার,যা খাবার হজমে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য দূর করে।

৪) বাঙ্গির পটাশিয়াম উচ্চ রক্তচাপ প্রতিরোধে সক্ষম। মস্তিষ্কে অক্সিজেন প্রবাহে সহায়তা করে শরীরের অবসাদ ভাব দূর করে।

৫) এই ফলে নেই তেমন কোনো চর্বি বা কোলেস্টেরল। বাঙ্গির শরবত খেলে খাবারে অরুচি, নিদ্রাহীনতা, আলসার ও অ্যাসিডিটি দূর হয়।

৬) এছাড়াও ব্লাড প্রেশার ঠিক রাখতে, স্ট্রেসের বিপক্ষে লড়তে, ইমিউন সিস্টেম ঠিক রাখতে বাঙ্গির জুড়ি নেই৷

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকে না জেনে, ট্রেন্ডের সাথে গা ভাসাতে বাঙ্গি নিয়ে ট্রল করছেন। এতে আমরা যেমন বঞ্চিত হচ্ছি উপরের উপকারিতা থেকে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। এমনিতেই তারা ন্যায্যমূল্য পাচ্ছে না, সেখানে আমাদের বিরূপ মন্তব্য সরাসরি আঘাত হানছে তাদের ক্ষেতে, তাদের জীবন-জীবিকার উপর।

তরমুজ খেয়ে বীজ গুলো ফেলে দিচ্ছেন? জানেন কি তরমুজের বীজের রয়েছে কিছু অসাধারণ ক্ষমতা!!গরমে তরমুজ শরীরকে ঠাণ্ডা রাখে। তরমুজ...
15/04/2021

তরমুজ খেয়ে বীজ গুলো ফেলে দিচ্ছেন? জানেন কি তরমুজের বীজের রয়েছে কিছু অসাধারণ ক্ষমতা!!

গরমে তরমুজ শরীরকে ঠাণ্ডা রাখে। তরমুজ খেতে পছন্দ করেন মানুষের অনেক বড় একটা অংশ। কিন্তু অল্প কিছু মানুষ তরমুজের বীজ খেতে পছন্দ করেন। আবার খুব কম সংখ্যক মানুষ জানেন যে এই ফলের বীজ খাওয়া যায় এবং বীজগুলো শরীরের জন্য যথেষ্ট উপকারী।

চলুন জেনে নেই তরমুজের বীজের পাঁচটি গুণ সম্পর্কে:

১. শরীরে প্রয়োজনীয় ভিটামিন সরবরাহ করে

তরমুজের বীজে বিভিন্ন ধরনের প্রোটিন রয়েছে। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলে। এমনকি শরীরের সঙ্ঘটিত যে কোনো ধরনের ইনফেকশনকে দূর করে।

২. হার্ট সুস্থ রাখে

মানবদেহে অনেক বেশি পরিমাণে কোলেস্টেরল জমে গিয়ে হার্ট অ্যাটাকের প্রবণতা তৈরি হয়। তরমুজের বীজে উপস্থিত ফ্যাটি অ্যাসিড শরীর থেকে অতিরিক্ত কোলেস্টেরল কমিয়ে আনতে সাহায্য করে।

৩. রক্তচাপ নিয়ন্ত্রণ করে

যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের জন্য তরমুজের বীজ অনেক উপকারী। তরমুজের বীজে উচ্চ মাত্রায় ম্যাগনেসিয়াম রয়েছে যা উচ্চ রক্তচাপ কমিয়ে তা নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে।

৪. ডাইবেটিস নিয়ন্ত্রণ করে

তরমুজের বীজ ডাইবেটিস রোগের ক্ষেত্রেও ব্যাপক ভূমিকা রাখে। তরমুজের বীজে উপস্থিত ম্যাগনেসিয়াম দেহে ইনসুলিন সংবেদনশীলতা তৈরি করে। যার ফলে ডাইবেটিস নিয়ন্ত্রণে থাকে।

৫. ক্ষত ঠিক করে

এতে অনেক বেশি পরিমাণে অ্যামিনো অ্যাসিড এল-আরজিনাইন রয়েছে। এল-আরজিনাইন দেহে নাইট্রিক অক্সাইডের লেভেল বৃদ্ধি করে। যা শরীরের যে কোনো ক্ষতকে দ্রুত ঠিক করতে সক্ষম।

12/04/2021
 #পটল
30/10/2020

#পটল

Address

49, Banglabazar
Dhaka

Telephone

01712014424

Website

Alerts

Be the first to know and let us send you an email when রিমেডি ইউনানী এন্ড হোমিও হল, ঢাকা। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to রিমেডি ইউনানী এন্ড হোমিও হল, ঢাকা।:

Share