Rawshan Jahan Eastern Medical College & Hospital-RJEMCH

Rawshan Jahan Eastern Medical College & Hospital-RJEMCH Rawshan Jahan Eastern Medical College & Hospital - Building a Healthier Nation

31/03/2026
হামের প্রাদুর্ভাবে সচেতন হোন, নিরাপদ থাকুন !হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ—সময়ে প্রতিরোধ না নিলে জটিলতা বাড়তে পারে।Hamdar...
31/03/2026

হামের প্রাদুর্ভাবে সচেতন হোন, নিরাপদ থাকুন !
হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ—সময়ে প্রতিরোধ না নিলে জটিলতা বাড়তে পারে।
Hamdard Laboratories (Waqf) Bangladesh এর কার্যকরী ইউনানী ওষুধসমূহ—
সিনকারা, ফেভনিল ও এলোফ্রেশ—হামের উপসর্গ উপশমে সহায়ক ভূমিকা রাখে।
✔️ জ্বর ও ভাইরাসজনিত অস্বস্তি কমাতে সহায়তা
✔️ ত্বকের র‍্যাশ ও প্রদাহ প্রশমনে কার্যকর
✔️ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক
📍 সারা দেশের নিকটস্থ ফার্মেসি ও হামদর্দ HealthCare সেন্টারে সহজলভ্য !
সচেতনতা, দ্রুত ব্যবস্থা ও সঠিক চিকিৎসাই পারে হামের ঝুঁকি কমাতে।

31/03/2026
হামদর্দ ও অধ্যাপক কামরুন নাহার হারুনের হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড-২০২৬ অর্জনে সংবর্ধনা অনুষ্ঠিত-------------------------...
30/03/2026

হামদর্দ ও অধ্যাপক কামরুন নাহার হারুনের হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড-২০২৬ অর্জনে সংবর্ধনা অনুষ্ঠিত
--------------------------------------------------------------------------

হামদর্দ বাংলাদেশ এবং প্রতিষ্ঠানের সিনিয়র পরিচালক মার্কেটিং অ্যান্ড সেলস্, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অধ্যাপক কামরুন নাহার হারুন মর্যাদাপূর্ণ হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ।

রাজধানীর বাংলামোটরে হামদর্দের প্রধান কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক; হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।

এ সময় ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, ‘‘এই গৌরবময় অর্জনে নেতৃত্ব দিয়েছেন প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগের সিনিয়র পরিচালক অধ্যাপক কামরুন নাহার হারুন। এর মাধ্যমে সাফল্যের মুকুটে আরও একটি পালক যুক্ত হলো হামদর্দ বাংলাদেশের। এ অর্জন দেশের প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির এক ঐতিহাসিক সাফল্য।’’

গত ২৬ শে মার্চ ২০২৬ তারিখে সিঙ্গাপুর-এর মর্যাদাপূর্ণ মেরিনা বে কনভেনশন সেন্টারে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে অধ্যাপক কামরুন নাহার হারুনের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

হামদর্দ আয়োজিত সংবর্ধনা সভায় বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ বলেন, ‘‘প্রতিষ্ঠানের সিনিয়র পরিচালক মার্কেটিং অ্যান্ড সেলস্, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অধ্যাপক কামরুন নাহার হারুনের নেতৃত্বে প্রতিষ্ঠানটি সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিশেষ করে আমরূপালি ফ্রুট সিরাপসহ উদ্ভাবনী পণ্য বাজারজাতকরণ এবং এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে ভেষজ ও ন্যাচারাল মেডিসিন রপ্তানির মাধ্যমে তিনি বাংলাদেশের ওষুধ শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন।’’

সংর্বধনার জবাবে অধ্যাপক কামরুন নাহার হারুন বলেন, "এই অর্জন আমার একার নয়, এটা গোটা হামদর্দের অর্জন। হাজার হাজার হামদার্দকর্মীর শ্রম ঘাম মিশে আছে এই অর্জনের সাথে। বিশেষ করে হামদর্দের চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া আমার জন্য বিশেষ এক অনুপ্রেরণা।’’

অধ্যাপক কামরুন নাহার তার এই পুরষ্কার বাতিঘর ড. মো. ইউছুফ হারুন ভূঁইয়া ও হামদর্দকর্মীদের উৎসর্গ করেন।

অনুষ্ঠানে পরিচালকবৃন্দ এবং হামদর্দের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সম্মাননা হিসেবে এমডি এবং সিনিয়র পরিচালককে ক্রেস্ট, উত্তরীয়, সম্মাননাপত্র এবং ফটো-স্যুভেনির প্রদান করা হয়। আনন্দঘন আয়োজন বাড়াতে কাটা হয় কেক।

শেষে ইসলামিক স্কলার শায়খ সাইফুল ইসলামের দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।

29/03/2026
Alhamdulillah, Hamdard Laboratories (Waqf) Bangladesh has been honored with the "Healthcare Asia Pharma Awards 2026" wit...
26/03/2026

Alhamdulillah, Hamdard Laboratories (Waqf) Bangladesh has been honored with the "Healthcare Asia Pharma Awards 2026" with the “Most Differentiated Service of the Year” award by Healthcare Asia.

The award was received by Prof. Kamrun Nahar Paulin, Sr. Director of Planning & Development and Marketing & Sales, at the Marina Bay Sands Expo and Convention Centre, Singapore, on 26 March 2026.

Heartfelt congratulations to Madam and all Hamdard colleagues on this very auspicious and proud occasion
Alhamdulillah.

26/03/2026
26/03/2026

Alhamdulillah
Proud moment for Hamdard Bangladesh !
Winning at Healthcare Asia Pharma Awards 2026, Singapore.

Address

South Maguri, Dattapara
Dhaka
3705

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

008801774634422

Alerts

Be the first to know and let us send you an email when Rawshan Jahan Eastern Medical College & Hospital-RJEMCH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rawshan Jahan Eastern Medical College & Hospital-RJEMCH:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category