07/02/2026
হাঁটুর লিগামেন্ট ইনজুরির মধ্যে সবচেয়ে কমন এসিএল বা এন্টেরিয়র ক্রশিয়েট লিগামেন্ট (ACL / Anterior Cruciate Ligament) ইনজুরি।
সাধারণত হাঁটুতে হঠাৎ মোচড়ের ফলে প্রাপ্ত আঘাত থেকে এই ইনজুরি হতে পারে। সড়ক দুর্ঘটনা কিংবা খেলাধুলার কারণে এই ধরনের ইনজুরির শিকার হোন অনেকে। অনেক ক্ষেত্রে লিগামেন্ট ইনজুরির সঙ্গে মিনিসকাস ইনজুরিও হতে পারে। দীর্ঘদিন যাবৎ লিগামেন্ট ইনজুরি থাকলে হাঁটুর পেশী শুকিয়ে যায়। সিঁড়ি দিয়ে উঠানামায় কষ্ট হয়।
হাঁটুর এই এন্টেরিয়র ক্রশিয়েট লিগামেন্ট বা এসিএল (ACL / Anterior Cruciate Ligament) ইনজুরি থেকে মুক্তি পেতে সার্জারি সহ বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। এই সকল চিকিৎসা পদ্ধতি সমূহকেই মূলত এসিএল রিকনস্ট্রাকশন বলা হয়ে থাকে। ট্রমা সেন্টার এন্ড এও অর্থোপেডিক হাসপাতাল (প্রাঃ) লিঃ দীর্ঘদিন যাবত এসিএল রিকনস্ট্রাকশন এর বিভিন্ন চিকিৎসা সমূহ সফলতার সাথে প্রদান করে আসছে।
বিস্তারিত তথ্য ও অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন আমাদের হটলাইন নম্বরেঃ ১০৬০৪