GRIN with Nusrat

GRIN with Nusrat This is Dr. Nusrat Wahida
BDS( RMU)
Oral surgeon

"Life is a journey, and I’m so glad I’m traveling it with you."
01/03/2026

"Life is a journey, and I’m so glad I’m traveling it with you."

কি দেখতে পাচ্ছেন?দাঁতগুলো শূন্যে ভেসে আছে তাইনা?এটাই অ্যামেলোব্লাস্টোমা (Ameloblastoma),  চোয়ালের হাড়ের একটি বিরল কিন্তু...
26/02/2026

কি দেখতে পাচ্ছেন?
দাঁতগুলো শূন্যে ভেসে আছে তাইনা?

এটাই অ্যামেলোব্লাস্টোমা (Ameloblastoma), চোয়ালের হাড়ের একটি বিরল কিন্তু মারাত্মক টিউমার। এটি কেন হয়, তার সুনির্দিষ্ট কোনো কারণ এখনো চিকিৎসাবিজ্ঞানে শতভাগ নিশ্চিত নয়, তবে বেশ কিছু প্রভাবক বা কারণকে দায়ী করা হয়, তার মধ্যে অন্যতম হলো দীর্ঘমেয়াদী প্রদাহ বা ইনফেকশন।
দাঁত বা মাড়িতে দীর্ঘ সময় ধরে কোনো ইনফেকশন থাকলে বা বারবার আঘাত লাগলে (Chronic irritation) সেখানকার কোষগুলো অস্বাভাবিক আচরণ করতে পারে, যা পরবর্তীতে টিউমারে রূপ নিতে পারে।

টিউমারটি খুব ধীরে ধীরে বাড়ে, তাই শুরুতে কোনো ব্যথা থাকে না।
সময়মতো চিকিৎসা না করলে এটি চোয়ালের হাড়ের ব্যাপক ক্ষতি করতে পারে এবং মুখমন্ডলের আকৃতি নষ্ট করে দেয়।

আপনার জন্য পরামর্শ
অ্যামেলোব্লাস্টোমা যেহেতু একটি 'Locally aggressive' টিউমার (অর্থাৎ এটি আশেপাশের টিস্যুকে ধ্বংস করে দেয়), তাই চোয়ালের কোনো অংশ ফুলে গেলে বা দাঁত নড়বড়ে হয়ে গেলে অবহেলা না করে একজন ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন কিংবা নূন্যতম BDS ডাক্তারের শরণাপন্ন হোন ♥️



🌙 রোজা রাখলে দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে মুখে ব্যাকটেরিয়া জন্মানোর সুযোগ পায়, যা থেকে দাঁতের ক্ষয় বা মুখে দুর্গন্ধ হতে প...
25/02/2026

🌙 রোজা রাখলে দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে মুখে ব্যাকটেরিয়া জন্মানোর সুযোগ পায়, যা থেকে দাঁতের ক্ষয় বা মুখে দুর্গন্ধ হতে পারে। 🦷

⚠️ সতর্কতা ও যত্ন:
সেহরি ও ইফতারের পর ব্রাশ: শুধু সকালে ব্রাশ করা যথেষ্ট নয়। সেহরি খাওয়ার পর এবং ইফতারের পর—এই দুই বেলা অবশ্যই ২ মিনিট ধরে ব্রাশ করুন।

জিহ্বা পরিষ্কার রাখা: মুখে দুর্গন্ধের প্রধান কারণ জিহ্বায় জমে থাকা ব্যাকটেরিয়া। ব্রাশ করার সময় টাং ক্লিনার বা ব্রাশ দিয়ে আলতো করে জিহ্বা পরিষ্কার করুন।

ফ্লসিং ও কুলকুচি: দাঁতের ফাঁকে খাবার জমে থাকলে মাড়িতে ইনফেকশন হতে পারে। তাই ফ্লস ব্যবহার করুন এবং ইফতারের পর ভালো করে কুলি করার অভ্যাস করুন।

পর্যাপ্ত পানি পান: ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করুন। মুখ শুকনো থাকলে ব্যাকটেরিয়া দ্রুত ছড়ায়, তাই শরীরকে হাইড্রেটেড রাখা জরুরি।

🚫 যা এড়িয়ে চলবেন:
অতিরিক্ত ক্যাফেইন: ইফতার বা সেহরিতে খুব বেশি চা বা কফি খাবেন না। এগুলো মুখকে আরও শুষ্ক করে দেয়।

ধূমপান: ধূমপান মাড়ির রোগের ঝুঁকি বাড়ায় এবং মুখে তীব্র দুর্গন্ধ তৈরি করে। রমজান হতে পারে এটি ছাড়ার সেরা সুযোগ।

অতিরিক্ত চিনি ও ভাজাপোড়া: চিনিযুক্ত খাবার দাঁতের এনামেল নষ্ট করে। মিষ্টি খাওয়ার পর সাথে সাথে পানি দিয়ে মুখ ধুয়ে নিন।



ভাষা আমাদের পরিচয়, আমাদের আত্মমর্যাদা, আমাদের স্বাধীনতার প্রথম ধাপ 🇧🇩সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা ♥️
21/02/2026

ভাষা আমাদের পরিচয়, আমাদের আত্মমর্যাদা, আমাদের স্বাধীনতার প্রথম ধাপ 🇧🇩
সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা ♥️

আক্কেল দাঁতের অসহ্য যন্ত্রণা? সমাধান হতে পারে 'অপারকুলেকটমি'! 🦷✨অনেকেরই আক্কেল দাঁত (Wisdom Tooth) ওঠার সময় মাড়ির একটি অ...
18/02/2026

আক্কেল দাঁতের অসহ্য যন্ত্রণা? সমাধান হতে পারে 'অপারকুলেকটমি'! 🦷✨

অনেকেরই আক্কেল দাঁত (Wisdom Tooth) ওঠার সময় মাড়ির একটি অংশ দাঁতের ওপর আলগা পর্দার মতো ঢেকে থাকে।আপাতদৃষ্টিতে সাধারণ মনে হলেও, এটি বড় ধরনের ভোগান্তির কারণ হতে পারে।
✅কেন এই বিষয়ে সচেতন হওয়া জরুরি?

মাড়ির এই বাড়তি অংশের নিচে খাবার জমে সহজে পচন ধরে এবং সেখানে ব্যাকটেরিয়া বংশবিস্তার করে।এর ফলে মাড়িতে তীব্র ব্যথা, ফোলাভাব এবং পুঁজ জন্মানোর মতো সমস্যা হতে পারে।সংক্রমণ জটিল হলে মুখ পুরোপুরি খুলতে কষ্ট হয়, এমনকি খাবার চিবানোও অসম্ভব হয়ে পড়ে।

✅ Operculectomyকী?

এটি একটি অতি সাধারণ ও ক্ষুদ্র অস্ত্রোপচার। এর মাধ্যমে দাঁতের ওপর থাকা বাড়তি মাড়ির টিস্যুটুকু অপসারণ করা হয়।

✅কেন এই সার্জারি গুরুত্বপূর্ণ?
দীর্ঘদিনের দাঁতের ব্যথা ও ফোলাভাব থেকে দ্রুত মুক্তি দেয়।
যদি আক্কেল দাঁতটি সঠিক অবস্থানে থাকে, তবে এই পদ্ধতির মাধ্যমে দাঁত না ফেলেই সমস্যার সমাধান সম্ভব। খুব অল্প সময়ে এটি করা যায় এবং ১-২ দিনের মধ্যেই স্বাভাবিক কাজকর্মে ফেরা সম্ভব।
আক্কেল দাঁতের ব্যথাকে অবহেলা করবেন না। দীর্ঘমেয়াদী ইনফেকশন চোয়ালের হাড়ের ক্ষতি করতে পারে। প্রয়োজনে একজন ওরাল সার্জনের পরামর্শ নিন। 👨‍⚕️🩺

New beginning 🌸
16/02/2026

New beginning 🌸

When my friend entrusts me, a different kind of love works. ♥️
06/02/2026

When my friend entrusts me, a different kind of love works. ♥️

চিকিৎসা শেষে মহিলা রোগীটি কাঁদছিলেন।কারণ রোগ নয়—তার স্বামীর উদাসীনতা।তিন মাস ধরে তিনি অসুস্থ প্লাস দূর্ঘটনায় দাত ভেঙে খে...
05/02/2026

চিকিৎসা শেষে মহিলা রোগীটি কাঁদছিলেন।
কারণ রোগ নয়—তার স্বামীর উদাসীনতা।
তিন মাস ধরে তিনি অসুস্থ প্লাস দূর্ঘটনায় দাত ভেঙে খেতে পারছেন না সাতদিন ধরে।ঠান্ডা-কাশি, দাঁতের তীব্র ব্যথা—কিন্তু স্বামীর কাছে এসবের কোনো দাম নেই। ডাক্তার দেখানো মানেই সন্দেহ, পরীক্ষা মানেই অপবাদ—“ডাক্তাররা অযথা টেস্ট দেয়, কমিশন খায়।”
নারীর কষ্ট বোঝার আগেই রায় দিয়ে দেওয়া হয়।অথচ তার প্রতি সহানুভূতিশীল হওয়া টা বেশি জরুরি ছিল।

আরেকজন নারী নিজের চিকিৎসার টাকা দিয়েছে চুপিচুপি। কারণ টাকা দিতে দিতে শুনতে হয়েছে—"চিকিৎসায় এত টাকা কেন লাগে?”

নারী অসুস্থ হলে তাকে আগে প্রমাণ করতে হয়—সে সত্যিই কষ্টে আছে।
নারীর ব্যথার দাম কম, চিকিৎসা বিলাসিতা, আর সহানুভূতি যেন অপ্রয়োজনীয়।নারী কি শুধু সহ্য করার জন্যই নারী?
নিজের শরীর, নিজের চিকিৎসা—এসব নিয়ে কথা বলার অধিকার কি তার নেই?

এই প্রশ্নগুলোই আমাকে প্রতিদিন ভাবায়।
কারণ রোগ শুধু শরীরের নয়—সমাজেরও।

১০০ টাকা বেশি লাগলেও দক্ষ লোক দিয়ে ক্যানোলা করান। আপনার বাচ্চার হাতে সারা জীবনের জন্য  একটি দাগ বসাতে আপনার একটু অসচেতনত...
04/02/2026

১০০ টাকা বেশি লাগলেও দক্ষ লোক দিয়ে ক্যানোলা করান।
আপনার বাচ্চার হাতে সারা জীবনের জন্য একটি দাগ বসাতে আপনার একটু অসচেতনতাই যথেষ্ট।

সচেতন থাকুন,সুস্থ থাকুন।

New guest in hospital ♥️Gd morning from us 😻
31/01/2026

New guest in hospital ♥️
Gd morning from us 😻

When a doctor treats another doctor 🥱
27/01/2026

When a doctor treats another doctor 🥱

"Even small gains can be a huge source of inspiration."
26/01/2026

"Even small gains can be a huge source of inspiration."

Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when GRIN with Nusrat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram