Al-Manar Hospital Ltd.

Al-Manar Hospital Ltd. Discover world-class medical services with leading specialists at Al-Manar Hospital Ltd.

15/03/2026

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে ফ্রি মেডিকেল ক্যাম্প

সম্মানিত ডিরেক্টর, শেয়ারহোল্ডার ও কনসালটেন্টগণের সম্মানে ইফতার মাহফিল সম্পন্নআল-মানার হাসপাতাল লিমিটেড এর আয়োজনে সম্মানি...
28/02/2026

সম্মানিত ডিরেক্টর, শেয়ারহোল্ডার ও কনসালটেন্টগণের সম্মানে ইফতার মাহফিল সম্পন্ন
আল-মানার হাসপাতাল লিমিটেড এর আয়োজনে সম্মানিত ডিরেক্টর, শেয়ারহোল্ডার ও কনসালটেন্টগণের সম্মানে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে।
পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে সামনে রেখে আয়োজিত এ ইফতার মাহফিলে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও প্রতিষ্ঠানের অগ্রযাত্রা নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত সকল সম্মানিত অতিথিদের মূল্যবান দিকনির্দেশনা ও পরামর্শ প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে বলে আমরা আশাবাদী।
আল-মানার হাসপাতাল লিমিটেড সবসময় মানবসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মানসম্মত চিকিৎসাসেবা প্রদান করে আসছে। সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া আমাদের পথচলাকে আরও শক্তিশালী করবে — ইনশাআল্লাহ।

27/02/2026
25/02/2026

কাস্টমার কেয়ার বিভাগের জনশক্তিদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান
হাসপাতালে আগত রোগীদের মানসম্মত সেবা নিশ্চিতকরণ এবং সর্বক্ষেত্রে আন্তরিক ও মানবিক আচরণ প্রদানের লক্ষ্যে কাস্টমার কেয়ার বিভাগের জনশক্তিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন হাসপাতালের সম্মানিত সিওও অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার (অব.) নজরুল ইসলাম খান।
তিনি রোগীসেবায় পেশাদারিত্ব, দায়িত্বশীলতা এবং সহানুভূতিশীল আচরণের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

21/02/2026

জেনেভা ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

18/02/2026

১৬-০২-২০২৬ তারিখে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্প

21/01/2026

পায়ের তলার ব্যথা কি সকালে উঠেই বেশি লাগে?
হাঁটতে শুরু করলেই যেন ছুঁচ ফোটে?
এটা হতে পারে Plantar Fasciitis
সঠিক ব্যায়াম, স্ট্রেচিং আর সময়মতো ফিজিওথেরাপি নিলে এই সমস্যা থেকে মুক্তি সম্ভব
পা সুস্থ রাখুন, চলাফেরা হোক ব্যথামুক্ত
যোগাযোগ : আল- মানার হাসপাতাল লিমিটেড।

#পায়েরব্যথা #ফিজিওথেরাপি

19/01/2026

হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে গেলে করণীয় কী?
হঠাৎ দুর্ঘটনায় হাতের আঙুল বা অংশবিশেষ বিচ্ছিন্ন হয়ে গেলে তাৎক্ষণিক সঠিক পদক্ষেপ নিলে আঙুল পুনরায় সংযুক্ত (Replantation) করার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তাই এই পরিস্থিতিতে ভয় না পেয়ে সচেতন ও দ্রুত ব্যবস্থা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
✅ করণীয় ধাপসমূহ:
🔹 আহত ব্যক্তিকে দ্রুত নিরাপদ স্থানে তথা হাসপাতালে নিয়ে যান
🔹 রক্তপাত হলে পরিষ্কার কাপড়/ব্যান্ডেজ দিয়ে চাপ দিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করুন
🔹 বিচ্ছিন্ন আঙুলটি পরিষ্কার কাপড়ে মুড়িয়ে নিন
🔹 কাপড় মোড়ানো আঙুলটি একটি পলিথিন ব্যাগে রাখুন
🔹 ব্যাগটি বরফ বা ঠাণ্ডা পানিযুক্ত অন্য একটি পাত্রের মধ্যে রাখুন
⚠️ আঙুল সরাসরি বরফ বা পানিতে রাখবেন না
🔹 যত দ্রুত সম্ভব নিকটস্থ প্লাস্টিক সার্জারি সুবিধাসম্পন্ন হাসপাতালে নিয়ে যান
⏱️ সময়ই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।
দ্রুত চিকিৎসা শুরু হলে আঙুল বাঁচানোর সম্ভাবনা অনেক বেশি।
👨‍⚕️ ডা. হাসান নাজির উদ্দিন
Assistant Professor, Plastic Surgery Department
Bangladesh Medical College Hospital
Consultant, Al-Manar Hospital Ltd.
📌 দুর্ঘটনা জানে না সময়—জেনে রাখুন করণীয়, বাঁচাতে পারে একটি জীবন ও অঙ্গ।

Address

Plot: Umo, Block No: Rossoi, Satmasjid Road, Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Al-Manar Hospital Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Al-Manar Hospital Ltd.:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category