Aachol Foundation

Aachol Foundation Aachol Foundation envisions a society where mental health is recognized as an essential part of overall well-being.

Aachol Foundation was founded in 2019 by Tansen Rose. Main purpose behind this organisation was to support youths mentally and make them skilled for their upcoming life. In continuation of this, Aachol Foundation has undertaken several activities. They has opened a consultancy unit to provide mental health service. Along with that, they arrange workshops among University students where they can open up their problems and a psychology specialist helps them to find out their way to solve. To make youths skilled, Aachol Foundation has conducted many projects and social activities among university students based on mental health. Through this projects, they come with several ideas and based on them, they execute them in a way where not only the youth but also the society can be benefited. Aachol Foundation is currently running some projects keeping in mind the need to increase the mental health and skills of the youths. The major projects currently ongoing are:

1) Project Surfaid: A project in the collaboration of Mental Health & Corporate Life where we provide various courses to others.

2) Project Awaj: A project related to cybercrime and cybersecurity through which legal and psychological assistance is provided to the cyber victims besides creating awareness about various issues of cybersecurity.

3) Project Be the linchpin with Aachol: A skill development project to make a skillful youth decrease mental health issues in our community. There is a monthly training session on different skills.

4) Project Survey: The project's supervisors have been conducting research on a wide range of mental health issues, including deteriorating mental health and suicide. They surveyed various aspects including the responsible reasons.

Not everyone thinks the same way, and that's what makes the world beautiful.World Autism Awareness Day, which is on Apri...
02/04/2026

Not everyone thinks the same way, and that's what makes the world beautiful.

World Autism Awareness Day, which is on April 2, reminds us that autism is not a weakness, it's just a different way of thinking and feeling.
People with autism often notice patterns, details, and feelings in ways that we might not.
They can shine in their own strengths if they get help early on, are patient, and understand.
We don't always realize how much a kind word or a little acceptance can mean.
They don't need to be "fixed" they need to be understood.
Different doesn't mean less, it means special.

Let's choose kindness, tell others about it, and make the world a place where everyone feels welcome.

30/03/2026

Pitch And Tone -একই কথা, ভিন্ন অর্থ!

"আমি ঠিক আছি" — একটা সাধারণ বাক্য। কিন্তু বলার ভঙ্গি বদলালেই বদলে যায় পুরো মানে! 😮

আমাদের কণ্ঠই আমাদের প্রথম পরিচয়। কথার মানে শুধু "কী বললাম" নয়, বরং "কীভাবে বললাম" — সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটু সচেতনতাই পারে আপনার যোগাযোগ দক্ষতা বদলে দিতে।

#যগাযোগদক্ষতা #কণ্ঠশিল্প #মনোবিজ্ঞান #লাইফহ্যাক #বাংলাব্লগ

মানসিক স্বাস্থ্য বিলাসিতা নয় — এটি প্রয়োজন।বর্তমান সময়ের চাপ, সম্পর্কের জটিলতা, পারিবারিক প্রত্যাশা, একাকীত্ব, একাডেমিক ...
29/03/2026

মানসিক স্বাস্থ্য বিলাসিতা নয় — এটি প্রয়োজন।

বর্তমান সময়ের চাপ, সম্পর্কের জটিলতা, পারিবারিক প্রত্যাশা, একাকীত্ব, একাডেমিক ও ক্যারিয়ার স্ট্রেস — সবকিছু মিলিয়ে অনেকেই নীরবে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছেন।

দুঃখজনক হলেও সত্যি, আমাদের সমাজে এখনো মানসিক কষ্ট নিয়ে খোলামেলা কথা বলার পরিবেশ খুব সীমিত।

এই বাস্তবতাকে সামনে রেখে

Mending minds শুরু করেছে Online Emotional Support Program —

একটি নিরাপদ, সহানুভূতিশীল এবং সম্পূর্ণ গোপনীয় প্ল্যাটফর্ম।

💬 আমাদের সেবা অন্তর্ভুক্ত

🔹 One-to-One Emotional Support Session

🔹 Stress & Anxiety Support

🔹 Relationship Distress Support

🔹 Academic & Career Stress Listening Space

🔹 Overthinking & Emotional Regulation Guidance

🔒 আমরা যা নিশ্চিত করি

✨ ১০০% Confidentiality

✨ Safe & Non-judgmental Environment

✨ Respectful Communication

✨ Ethical Boundaries Maintained

Online Emotional Support থেরাপির বিকল্প নয়,

কিন্তু এটি হতে পারে আপনার সুস্থতার পথে প্রথম পদক্ষেপ।

⏱️সময়:প্রতি শুক্রবার

💻মাধ্যম:Google meet

আপনি একা নন।

কখনোই ছিলেন না।

সাহায্য চাওয়া মানে আপনি দুর্বল নন —

আপনি নিজের যত্ন নিতে শিখছেন।

যুক্ত হতে রেজিষ্ট্রেশন করুন-

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSftGhDdeGc-mReW7Vw79qMa7g9qRJoXRSozh-S1SoLAaruajA/viewform?fbclid=IwY2xjawQ2C9BleHRuA2FlbQIxMABicmlkETEzZEhXVGo3VlBTSFdVV3hUc3J0YwZhcHBfaWQQMjIyMDM5MTc4ODIwMDg5MgABHkXxFEu7BgCO0SE3JZiWoJNuhYgjr4RUfHY6eLrU_i-63yLj7UB5Yh8QxYGw_aem_PiD2mPPy4LkA3UHTH8THIA

কারণ-

নিজের যত্ন নেওয়া দুর্বলতা নয়, দায়িত্ব।

এমন কিছু তারিখ ক্যালেন্ডারে আছে যা শুধু দিন নয়, বরং আমাদের হৃদয়ের গভীরে এক বিশেষ স্থান আকরে নেয় । আমাদের জন্য ২৬শে মার...
25/03/2026

এমন কিছু তারিখ ক্যালেন্ডারে আছে যা শুধু দিন নয়, বরং আমাদের হৃদয়ের গভীরে এক বিশেষ স্থান আকরে নেয় । আমাদের জন্য ২৬শে মার্চ তেমনি একটি দিন । 🇧🇩

১৯৭১ সালের এই দিনে একটি জাতি তার কণ্ঠসার খুঁজে পেয়েছিল। এটি ছিল সেই দিন যেদিন স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল, যা অসংখ্য মুক্তিযোদ্ধার কণ্ঠের বিদ্রোহকে চিহ্নিত করেছিল, যারা অত্যাচারের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিলেন। আমরা সেসব শহীদের আত্মদানের কথা স্মরণ করি, যাঁদের আত্মাহুতি আমাদের স্বাধীন বাংলাদেশে বেঁচে থাকার ও অধিকার প্রয়োগের সুযোগ করে দিয়েছে।

আজ নীল আকাশের নিচে লাল-সবুজের পতাকা উড়তে দেখুন, আসুন নিজেদের জিজ্ঞাসা করি—আমরা কি তাঁদের স্বপ্নের 'সোনার বাংলা' গড়ে তুলছি? এই দিনটি আমাদের জন্য স্মারক হোক—ন্যায়বিচার, ঐক্যতা ও মানবিকতার সেই মূল্যবোধগুলোকে ধরে রাখার, যেগুলোর জন্য তাঁরা লড়াই করেছিলেন। কারণ স্বাধীনতা অমূল্য। এর বিনিময়ে গেছে ৩ লাখের বেশি প্রাণ—বাবা, মা, সন্তান, সৈনিক আরও কতজন। মুক্তির জন্য আমাদের পেরিয়ে যেতে হয়েছিল নয় মাসের এক রক্তাক্ত মুক্তিযুদ্ধ; আর এই স্বাধীনতা ধরে রাখা তার চেয়েও দীর্ঘ এক লড়াই। নাগরিক হিসেবে তাঁদের আত্মত্যাগকে উপলব্ধি করা এবং এই স্বাধীনতাকে অপরিমেয় গর্ব ও দেশপ্রেমে অলংকৃত করা আমাদের কর্তব্য।

আপনি যেভাবেই দিনটি উদযাপন করুন—জাতীয় স্মৃতিসৌধে যাওয়া , দেশাত্মবোধক গান শোনা হোক বা পতাকা উত্তোলন—গর্বের সঙ্গেই তা করুন।

সেই মুক্তিযোদ্ধাদের, সৈনিকদের, বাবা-মা, ভাই-বোনদের প্রতি, যাঁরা আমাদের এই স্বাধীনতা উপহার দিতে দ্বিধাহীন প্রাণ উৎসর্গ করেছেন—আমরা তাঁদের জন্য গভীরভাবে শোকাহত আর তাঁদের অপার সাহসিকতার জন্য জানাই অভিবাদন। হৃদয়ের গভীর থেকে জানাই আমাদের অশেষ কৃতজ্ঞতা।

২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসের এক বিভীষিকাময় ও শোকাবহ দিন। ১৯৭১ সালের এই রাতেই পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতির ওপর ...
25/03/2026

২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসের এক বিভীষিকাময় ও শোকাবহ দিন। ১৯৭১ সালের এই রাতেই পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতির ওপর নৃশংস গণহত্যা চালায়। মধ্যরাতে পরিচালিত সেই বর্বর সামরিক অভিযান, যা “অপারেশন সার্চলাইট” নামে পরিচিত, ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র বাঙালিদের ওপর নির্বিচারে হত্যা, নির্যাতন ও ধ্বংসযজ্ঞ চালানো হয়।

এই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পুলিশ, ইপিআর সদস্য, সাধারণ মানুষ—কেউই রেহাই পায়নি। অসংখ্য নিরীহ মানুষ শহীদ হন, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়, আর শুরু হয় বাঙালির স্বাধীনতার জন্য চূড়ান্ত সংগ্রাম।

২৫ মার্চ শুধু শোকের দিন নয়, এটি বাঙালির সাহস, প্রতিরোধ এবং স্বাধীনতার অদম্য চেতনারও স্মারক। এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই সব শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ।

আসুন, গণহত্যা দিবসে আমরা সবাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং সত্য ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরি। শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করি ১৯৭১ সালের শহীদদের।

20/03/2026

আঁচল ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ-উল-ফিতর এর আন্তরিক শুভেচ্ছা।
এই ঈদে ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতায় ভরে উঠুক সবার জীবন।

20/03/2026

এই ঈদে, একটু খোঁজ নিন প্রিয় মানুষদের। ঈদ মোবারক 🌙

আপনার লিঙ্কডইন প্রোফাইলটি কি কেবল একটি ডিজিটাল সিভি, নাকি প্রফেশনাল ম্যাগনেট?  একটি well-organised  প্রোফাইল হতে পারে আপ...
17/03/2026

আপনার লিঙ্কডইন প্রোফাইলটি কি কেবল একটি ডিজিটাল সিভি, নাকি প্রফেশনাল ম্যাগনেট?

একটি well-organised প্রোফাইল হতে পারে আপনার প্রফেশনাল গ্রোথ এবং নেটওয়ার্কিংয়ের একটি শক্তিশালী মাধ্যম। তাই আপনার প্রোফাইল তৈরি এবং ক্যরিয়ারে নতুন সুযোগ অর্জন করার কৌশল নিয়ে আমরা আসছি খুব শীঘ্রই।

বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী পোস্টে! 👀✨

১৭ মার্চ জাতীয় শিশু দিবস বাংলাদেশের শিশুদের অধিকার, নিরাপত্তা ও সুস্থ বিকাশের গুরুত্ব স্মরণ করার একটি বিশেষ দিন। এই দিনে...
17/03/2026

১৭ মার্চ জাতীয় শিশু দিবস বাংলাদেশের শিশুদের অধিকার, নিরাপত্তা ও সুস্থ বিকাশের গুরুত্ব স্মরণ করার একটি বিশেষ দিন। এই দিনে আমরা শিশুদের ভালোবাসা, শিক্ষা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার করার একটি দিন। শিশুদেরকে আমারা আগামীর ভবিষ্যৎ বলে থাকি তাই না? অথচ বাস্তবতা হলো যে এখনও অনেক শিশু বিভিন্ন ঝুঁকি ও নির্যাতনের শিকার।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) ও ইউনিসেফের MICS 2025 জরিপ অনুযায়ী, দেশে ৫–১৭ বছর বয়সী প্রায় ৯.২% শিশু শ্রমে যুক্ত, যা ২০১৯ সালের ৬.৮% থেকে বেড়েছে এবং প্রায় ১২ লাখ নতুন শিশু শ্রমে যুক্ত হয়েছে। এছাড়াও গবেষণায় দেখা গেছে বাংলাদেশে অনেক শিশু শারীরিক বা মানসিক সহিংসতার শিকার হয়; সাম্প্রতিক এক জরিপে দেখা যায় প্রায় ৮৬% শিশু কোনো না কোনো ধরনের সহিংস শাসন বা নির্যাতনের অভিজ্ঞতা পেয়েছে।

শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের নিরাপত্তা, শিক্ষা ও মানসিক সুস্থতা নিশ্চিত করা শুধু পরিবারের নয়, সমাজ ও রাষ্ট্রেরও দায়িত্ব। জাতীয় শিশু দিবস আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য যে শিশুদের জন্য একটি নিরাপদ, সহিংসতামুক্ত ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তোলা আমাদের সবার যৌথ দায়িত্ব।

আঁচল ফাউন্ডেশন কেবল কাজের জায়গায় সীমাবদ্ধ নয়, বরং মানবতার ডাকেও এগিয়ে যাওয়া একটি সংগঠন।এরই ভিত্তিতে আজকে আয়োজন করা হয়েছে...
14/03/2026

আঁচল ফাউন্ডেশন কেবল কাজের জায়গায় সীমাবদ্ধ নয়, বরং মানবতার ডাকেও এগিয়ে যাওয়া একটি সংগঠন।
এরই ভিত্তিতে আজকে আয়োজন করা হয়েছে আমাদের ইফতার বিতরণ কর্মসূচি "রমজানের সৌন্দর্যে মানবতার স্পর্শে"।

রমজানের এই পবিত্র সময়ে একসাথে ইফতার ভাগাভাগি করার মধ্যে যে ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ লুকিয়ে আছে সেই অনুভূতিই আমাদের এই উদ্যোগের মূল প্রেরণা। সামান্য এই প্রচেষ্টার মাধ্যমে যদি কারও মুখে একটুখানি হাসি ফোটে, তবেই আমাদের আয়োজন সার্থক।

প্রথমবারের আয়োজনে আমরা সকলের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি সেজন্য কৃতজ্ঞতা ও ভালোবাসা। আপনাদের সহযোগিতা ও দোয়া সাথে থাকলে
ভবিষ্যতেও আঁচল ফাউন্ডেশন মানবতার কল্যাণে আরও বড় উদ্যোগ নিয়ে আপনাদের সঙ্গেই পথ চলতে চায়। 🤍

চোখের পলকেই শেষ হয়ে গেল ২৪ রমজানআর বাকি আছে কিছুদিন রমজান আমাদের জীবনে শুধু একটি মাস নয়, এটি নিজেকে নতুন করে গড়ে তোলা...
14/03/2026

চোখের পলকেই শেষ হয়ে গেল ২৪ রমজান
আর বাকি আছে কিছুদিন
রমজান আমাদের জীবনে শুধু একটি মাস নয়, এটি নিজেকে নতুন করে গড়ে তোলার একটি সুযোগ।

এই পুরো মাসে আমরা ধৈর্য, সংযম এবং আত্মশুদ্ধির শিক্ষা পেয়েছি। আমরা যেন রমজানের বাকি থাকা আর কিছুদিন নিজেদের পরিবার এবং মানসিক সুস্থতা, আধ্যাত্মিক চর্চা এবং ব্যক্তিগত বিকাশ - এই তিনটি বিষয় পরস্পরের সাথে গভীরভাবে উপলব্ধি করতে পারি এবং নিজেকে শৃঙ্খলিত, সচেতন ও আত্মনিয়ন্ত্রিত মানুষ হিসেবে গড়ে তোলার এক বিশেষ সময়।
কিন্তু রমজান শেষ হয়ে গেলে কি আমরা এই পরিবর্তনগুলো ধরে রাখতে পারবো?

এই প্রেক্ষাপট ও প্রশ্নের উত্তর জানতেই আঁচল ফাউন্ডেশন আয়োজন করছে একটি বিশেষ ওয়েবিনার—
✨ “Self Improvement in Ramadan: A Psychospiritual Aspect 2.0”

বিশেষ অতিথি হিসেবে থাকছেন:
🎙 Guest Speaker:
Syed Faruk
Master of Social Work
Mental health and addiction psychotherapist
Registered Psychotherapist

এই আলোচনায় গুরুত্বের সাথে তুলে ধরা হবে—
• রমজানের অনুশাসন কীভাবে মানসিক স্থিতি ও আত্মনিয়ন্ত্রণ গঠনে সহায়ক
• আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে ব্যক্তিত্ব ও আচরণের ইতিবাচক রূপান্তর
• মানসিক স্বাস্থ্য ও ধর্মীয় চর্চার পারস্পরিক সম্পর্ক
• আত্মউন্নয়ন, সংযম ও সচেতন জীবনের পথে রমজানের ভূমিকা

📅 Date: 15 March 2026 (Sunday)
⏰ Time: 7:00 PM
📍 Platform: Google Meet, Facebook live & YouTube live.

নিজেকে গভীরভাবে জানার, অন্তর্দৃষ্টি জাগ্রত করার এবং রমজানের প্রকৃত শিক্ষাকে জীবনে ধারণ করার এই তাৎপর্যপূর্ণ আলোচনায় আপনাকে সাদর আমন্ত্রণ।

রমজান এমন একটি সময় যখন আমরা শুধু শরীরকে সংযত করি না, বরং মন, চিন্তা এবং আত্মাকেও নতুনভাবে গড়ে তোলার সুযোগ পাই। এই পবিত্...
13/03/2026

রমজান এমন একটি সময় যখন আমরা শুধু শরীরকে সংযত করি না, বরং মন, চিন্তা এবং আত্মাকেও নতুনভাবে গড়ে তোলার সুযোগ পাই।

এই পবিত্র মাস আমাদের শেখায় ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ, আত্মসমালোচনা এবং নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়ার পথ।

আজকের ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ, উদ্বেগ এবং ক্লান্তি আমাদের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। ঠিক এমন সময়ে রমজানের শিক্ষাগুলো আমাদের জীবনে নিয়ে আসতে পারে মানসিক স্বস্তি, আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক উন্নতির নতুন দিগন্ত।
এই বিষয়গুলোকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে একটি বিশেষ ওয়েবিনার-

✨ “Self Improvement in Ramadan: A Psychospiritual Aspect 2.0”

এই সেশনে আমরা জানবো-
• রমজানের চর্চাগুলো কীভাবে আমাদের মানসিক সুস্থতাকে শক্তিশালী করে
• আত্মনিয়ন্ত্রণ ও আধ্যাত্মিকতা ব্যক্তিগত উন্নয়নে কীভাবে সহায়তা করে
• কীভাবে রমজানের সময়টিকে আত্মপরিবর্তন ও ইতিবাচক বিকাশের সুযোগ হিসেবে ব্যবহার করা যায়

🎙 Guest:
Syed Faruk
Mental health and addiction
Psychotherapist, MSW

📅 Date: 15 March 2026 (Sunday)
⏰ Time: 7:00 PM
On Facebook live

নিজের ভেতরের সম্ভাবনাকে নতুনভাবে আবিষ্কার করতে এবং রমজানের গভীর তাৎপর্য উপলব্ধি করতে আমাদের এই অর্থবহ আলোচনায় আপনাকে আন্তরিক আমন্ত্রণ।

💫 Let this Ramadan inspire reflection, growth, and a more mindful version of yourself.

Address

RK Tower(5th Floor)/P9WR+8XR, Bir Uttam CR Dutta Road
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Aachol Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Aachol Foundation:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Aachol Foundation

It’s a social organization that create awareness on mental health. It’s aim to create a mental health sound country. Join with us with the noble work to ensure a better life for the country.