National Center for Cervical and Breast Cancer Screening and Training

National Center for Cervical and Breast Cancer Screening and Training Early detection can prevent cervical and breast cancer.

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন জাতীয় জরায়ু-মুখ...
17/11/2025

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন জাতীয় জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার নির্ণয় ও প্রশিক্ষণ কেন্দ্র ও গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগ এর তত্ত্বাবধানে World Cervical Cancer Elimination Day-2025 যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। উক্ত দিবসের অংশ হিসেবে একটি সচেতনতামূলক সংক্ষিপ্ত র‍্যালি ১৭ নভেম্বর ২০২৫ খ্রি. (সোমবার) সকাল ০৮:৩০ ঘটিকায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উদ্বোধন করেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট অনুষদের ডীনবৃন্দ, অধ্যাপক, চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ। উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় জরায়ুমুখ ও স্তন ক্যান্সার নির্ণয় ও প্রশিক্ষণ কেন্দ্র-এর পরিচালক অধ্যাপক ডা. আশরাফুন্নেসা এবং গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস এবং ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা সৈয়দ মোঃ আকরাম হোসাইন র‍্যালীতে অংশগ্রহণকারী বিভিন্ন বিভাগ, মন্ত্রণালয়, ওজিএসবি, বিডিএসসিসিপি, জিওএসবি, ডব্লিউএইচও, ইউএনএফপিএ, ফ্রেন্ডশিপ, আইদেশীসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান, সংগঠন ও প্রতিনিধিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন যে সম্মিলিত এ সহযোগিতা ভবিষ্যতে জরায়ুমুখ ক্যান্সার নির্মূলের জাতীয় অভিযানে আরও গতি সঞ্চার করবে। র‍্যালি উদ্বোধনের পর বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বহন করে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতার বার্তা তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে নিয়মিত স্ক্রিনিং, সময়মতো এইচপিভি টিকা গ্রহণ এবং সচেতনতা বৃদ্ধি সবচেয়ে কার্যকর মাধ্যম। এ রোগ প্রতিরোধযোগ্য হলেও সামাজিক কুসংস্কার, লজ্জা ও তথ্যের অভাবে অনেক নারী সময়মতো চিকিৎসা নিতে পারেন না।

Discussion on DHIS2 Data Management
03/06/2025

Discussion on DHIS2 Data Management

28/05/2025
28/05/2025

দেশে প্রতি বছর হাজার হাজার নারী জরায়ুমুখ ও স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। অথচ আগেভাগে স্ক্রিনিং ও ...

28/05/2025

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পরিচালিত সাম্প্রতিক গবেষণাগুলোতে দেখা গেছে, জরায়ুমুখ ক্যান্সারের প্রধান কারণ হিসেব.....

28/05/2025

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উদ্যোগে জনসংখ্যাভিত্তিক জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূ....

28/05/2025

medivoicebd.com - বাংলাদেশের স্বাস্থ্যখাত মুখপত্র

28/05/2025

গত পাঁচ বছরে জরায়ুমুখ ক্যান্সারের জন্য দায়ী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) শনাক্তে স্ক্রিনিং করা নারীদের ....

28/05/2025

দেশে চিকিৎসা ব্যবস্থায় নারী স্বাস্থ্য এখনও গুরুত্ব পাচ্ছে না বলে অভিযোগ করেছেন দেশের অন্যতম গাইনি বিশেষজ্ঞ ও বা....

12/05/2025

আজ আন্তর্জাতিক নার্স দিবসে, আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি সেই সকল নার্সদের, যাঁরা স্বাস্থ্যসেবার প্রতিটি স্তরে অত্যন্ত দক্ষতার সহিত নীরবে কাজ করে যাচ্ছেন।

বিশেষভাবে, ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিংসহ জনসংখ্যাভিত্তিক জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রমে নিয়োজিত নার্সদের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। তাঁদের পেশাদারিত্ব, সহানুভূতি এবং নিরলস পরিশ্রমই এই কার্যক্রমকে সঠিক পথে এগিয়ে নিচ্ছে। প্রতিটি স্ক্রিনিং, রিপোর্টিং, ও তথ্য ব্যবস্থাপনায় তাঁদের অবদান এই উদ্যোগকে একটি টেকসই ও কার্যকর জনস্বাস্থ্য মডেলে রূপান্তর করছে।

একজন স্বাস্থ্যসেবা প্রদানকারী হিসেবে নার্সরা কেবল রোগীর সেবা করেন না—তাঁরা আশার বাতিঘর, বিশ্বাসের প্রতীক।

এই বিশেষ দিনে আমরা তাঁদের অবদানের স্বীকৃতি জানাতে গর্বিত এবং তাঁদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।

সকল নার্সদের জানাই বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা।






Address

Block-F, 5th Floor, Bangladesh Medical University, Shahabag, Dhaka-1000
Dhaka
1000

Opening Hours

Monday 08:00 - 14:00
Tuesday 08:00 - 14:00
Wednesday 08:00 - 14:00
Thursday 08:00 - 14:00
Saturday 08:00 - 14:00
Sunday 08:00 - 14:00

Telephone

+8801969500970

Alerts

Be the first to know and let us send you an email when National Center for Cervical and Breast Cancer Screening and Training posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to National Center for Cervical and Breast Cancer Screening and Training:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category