ফিজিওথেরাপী কেয়ার

ফিজিওথেরাপী কেয়ার We Provide the world class Physiotherapy Services in Our clinic and whole Dhaka city.

  for    .
28/06/2021

for .

07/06/2021
24/04/2021

স্ট্রোক–পরবর্তী সময়ের চিকিৎসা কী হবে এ নিয়েও রয়েছে নানা জটিলতা। আমাদের দেশে অনেক সাধারণ মানুষই জানেন না স্ট্রোকে যদি কেউ প্যরালাইজড বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে তবে তাকে কী চিকিৎসা দিতে হবে। এ ক্ষেত্রে কার্যকর একটি পদ্ধতি আছে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বতন্ত্র চিকিৎসাপদ্ধতি। আর সেটা হলো ফিজিওফেরাপি। তবে অনেকেরই এ বিষয়ে তেমন কোনো ধারণা নেই।
স্ট্রোক বিষয়ে সচেতন করতে ২৯ অক্টোবর পালিত হয় বিশ্ব স্ট্রোক দিবস। এ উপলক্ষে প্রথম আলো আয়োজন করে এসকেএফ নিবেদিত স্বাস্থ্যবিষয়ক বিশেষ অনুষ্ঠান ‘স্ট্রোক প্রতিরোধ ও পরামর্শ’। অনুষ্ঠানটির পঞ্চম পর্বে ডা. লুবাইনা হকের সঞ্চালনায় অতিথি ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফরিদা খাতুন।

অনুষ্ঠানটি ৩১ অক্টোবর প্রথম আলোর ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এ ছাড়া সম্প্রচারিত হয় এসকেএফের অফিশিয়াল ফেসবুক পেজ থেকেও।

স্ট্রোক বা স্নায়ুতন্ত্রের জটিলতায় ভুগে অনেকেই পঙ্গুত্ব বরণ করেন। এ ধরনের রোগীর মাংসপেশি শক্ত হয়ে যায় অথবা শরীর অবশ হয়ে যায়। এসব রোগীর শরীরের কর্মক্ষমতা বাড়ানো এবং অস্থিসন্ধি সচল রাখা খুবই কঠিন হয়ে পড়ে। তাদের প্রতিদিনের কার্যক্রম পরিচালনায় সক্ষম করে তুলতে ফিজিওথেরাপির বিকল্প নেই। এ বিষয়ে সহকারী অধ্যাপক ডা. ফরিদা খাতুন বলেন, স্ট্রোকে আক্রান্ত রোগীর শারীরিক সক্ষমতা ফিরিয়ে আনতে ফিজিওথেরাপি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে হেমোরেজিক স্ট্রোকের ক্ষেত্রে। হেমোরেজিক স্ট্রোকের কারণে ক্ষতিটা হয় দীর্ঘ সময়ের জন্য। ইসকেমিক স্ট্রোকের উন্নতি খুবই ভালো।

তিনি বলেন, আমরা অভিজ্ঞতায় দেখেছি, রোগী যদি খুব দ্রুত ফিজিওথেরাপি চিকিৎসার আওতাধীন হয়, ৯৫ ভাগই আগের জীবনে ফিরে আসতে পারে। অসুস্থ অবস্থার একজন মানুষকে আগের মতো পরিস্থিতিতে নিয়ে আসাকেই আমরা পুনর্বাসন বলি। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়। স্ট্রোকের পর শরীরের এক পাশ পক্ষাঘাতগ্রস্ত হয় অথবা কারও কারও কথা বলতে সমস্যা হয়। অনেকের চোখেও সমস্যা দেখা দেয়। অর্থাৎ ব্রেনের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তার ওপর নির্ভর করে শরীরে নানা সমস্যা তৈরি হয়। কারণ ব্রেনের এক এক অংশ শরীরের এক এক অংশকে নিয়ন্ত্রণ করে।

আমাদের হাঁটাচলা, কাজকর্ম, কথা বলা, চোখে দেখা এবং আবেগ–অনুভূতি সবকিছুই ব্রেনের ভিন্ন ভিন্ন অংশ নিয়ন্ত্রণ করে। তাই ব্রেনের টিস্যু ক্ষতিগ্রস্ত হলে এসব কাজেরও বিঘ্ন ঘটে। যেমন মস্তিষ্কের ডান দিকের অংশ শরীরের বাঁ দিকের অংশকে নিয়ন্ত্রণ করে আবার বাঁ দিকের অংশ শরীরের ডান দিকের অংশকে নিয়ন্ত্রণ করে। সুতরাং কারও যদি ব্রেনের ডান দিকে স্ট্রোক হয়, তাহলে শরীরের বাঁ পাশের হাত-পায়ে প্যারালাইসিস হবে। যেহেতু আমাদের কথা বলা নিয়ন্ত্রণ করে ব্রেনের বাঁ অংশ সেহেতু কারও যদি বাঁ পাশে স্ট্রোক হয় তাহলে ডান হাত-পা প্যারালাইজড হওয়ার সঙ্গে সঙ্গে তার কথা বলাতেও সমস্যা হতে পারে।
ফিজিওথেরাপি না নেওয়া হলে রোগী পেশির শক্তি ফিরে না–ও পেতে পারে। এ সময় রোগীর বিছানা থেকে উঠতে না পারা, হাঁটতে না পারা, নিজের দৈনন্দিন কাজ করতে না পারার কারণে মানসিক যন্ত্রণা ও বিষণ্নতায় আক্রান্ত হয়।
সহকারী অধ্যাপক ডা. ফরিদা খাতুন আরও জানান, একজন ফিজিওথেরাপি চিকিৎসকের মূল লক্ষ্যই হলো স্ট্রোক–পরবর্তী সমস্যাগুলো নির্ণয় করে শরীরের স্বাভাবিক কার্যক্ষমতা ফিরিয়ে আনা। অনেক ক্ষেত্রে ওষুধও এই কাজ পুরোপুরি করতে পারে না। এর জন্য দরকার সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা। তাই কেউ স্ট্রোকে আক্রান্ত হলে অতি দ্রুত কাছাকাছি হাসপাতালে নিয়ে যেতে হবে এবং রোগী কিছুটা স্থিতিশীল হলে ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করতে হবে। মনে রাখতে হবে স্ট্রোকের পর যত তাড়াতাড়ি ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করা যায়, রোগীর কার্যক্ষমতা ফিরে আসার সম্ভাবনা তত বেশি থাকে। বিশেষ করে কিছু কিছু ব্যায়াম তাদের করতেই হয়।

পাশাপাশি তাদের প্রাত্যহিক জীবনযাপনে কিছু বিষয় থাকে, এগুলো একটু মেনে চলতে হয়। ব্যায়ামগুলো নিয়মিত করার পরও মাঝেমধ্যে চিকিৎসকের সঙ্গে দেখা করতে হবে। চিকিৎসক পর্যবেক্ষণ করে দেখবেন রোগীর পেশিশক্তির কতটুকু উন্নতি হলো। যদি কোনো সমস্যা থাকে, এর ভারসাম্য রক্ষার জন্য নির্দিষ্ট গাইডলাইন দেওয়া হবে। বিশেষ করে রোগীর অবস্থা বুঝে ভিন্ন ভিন্ন ফিজিওথেরাপি দেওয়া হয়।

সহকারী অধ্যাপক ডা. ফরিদা খাতুন আবারও মনে করিয়ে দেন যে ফিজিওথেরাপি না নেওয়া হলে রোগী পেশির শক্তি ফিরে না–ও পেতে পারে। এ সময় রোগীর বিছানা থেকে উঠতে না পারা, হাঁটতে না পারা, নিজের দৈনন্দিন কাজ করতে না পারার কারণে মানসিক যন্ত্রণা ও বিষণ্নতায় আক্রান্ত হয়। সাধারণভাবে দুর্বল পেশি বা দুর্বল পাশটি রোগী কম ব্যবহার করতে চায়। ফলে এই দুর্বল পেশির আকার ছোট হয়ে আসে, কুঁচকে যায় ও শক্ত হয়ে যায়। অবশ অংশে সংক্রমণ, ঘা বা বেড সোর, রক্তনালিতে রক্ত জমাট বেঁধে যাওয়ার মতো জটিলতা হতে পারে।

সুত্রঃ প্রথম আলো।

কোমর ব্যথায় ১০টি গুরুত্বপূর্ণ  পরামর্শকোমরে ব্যথা নিরাময়ে যেমন ব্যায়াম জরুরি, তেমনি সতর্কতাও কাজে আসে।১. নিচ থেকে বা ...
17/04/2021

কোমর ব্যথায় ১০টি গুরুত্বপূর্ণ পরামর্শ

কোমরে ব্যথা নিরাময়ে যেমন ব্যায়াম জরুরি, তেমনি সতর্কতাও কাজে আসে।

১. নিচ থেকে বা মাটি থেকে কিছু তুলতে হলে না ঝুঁকে হাঁটু ভাঁজ করে বসুন ও তারপর তুলুন।

২. ঘাড়ে ভারী কিছু ওঠাবেন না। ভারী জিনিস শরীরের কাছাকছি রাখুন। পিঠে ভারী কিছু বহন করতে হলে সামনে ঝুঁকে বহন করুন।

৩. ৩০ মিনিটের বেশি একনাগাড়ে দাঁড়িয়ে বা বসে থাকবেন না। হাঁটু না ভেঙে সামনের দিকে ঝুঁকবেন না। দীর্ঘ সময় হাঁটতে হলে উঁচু হিল পরবেন না। অনেকক্ষণ একনাগাড়ে দাঁড়িয়ে থাকতে হলে কিছুক্ষণ পর পর শরীরের ভর এক পা থেকে অন্য পায়ে নিন। একটু বসে বিশ্রাম নিন।

৪. গাড়ি চালানোর সময় স্টিয়ারিং হুইল থেকে দূরে সরে না বসে সোজা হয়ে বসুন।

৫. চেয়ার টেবিল থেকে বেশি দূরে থাকবে না। সামনে ঝুঁকে কাজ করবেন না। কোমরের পেছনে সাপোর্ট দিন। এমনভাবে বসুন, যেন হাঁটু ও ঊরু মাটির সমান্তরালে থাকে। নরম গদি বা সিপ্রংযুক্ত চেয়ার পরিহার করুন। ছোট ফুট রেস্ট ব্যবহার করুন।

৬. উপুড় হয়ে শোবেন না। ফোম বা সিপ্রংয়ের গদিযুক্ত বিছানা পরিহার করুন। বিছানা শক্ত ও চওড়া হলে এবং তোশক পাতলা ও সমান হলে ভালো।

৭. ওজন নিয়ন্ত্রণে রাখুন। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন।

৮. নিয়মিত কায়িক শ্রম করুন বা ব্যায়াম করুন। নিয়মিত হাঁটুন।

৯. কাটা-কোটা, রান্না, মসলা পেষা, ঘর মোছা, কাপড়কাচা, ঝাঁট দেওয়া বা নলকূপ চাপার সময় মেরুদণ্ড সাধারণ অবস্থায় এবং কোমর সোজা রাখুন।

১০. যাঁরা কোমরের ব্যথায় ভুগছেন, তাঁরা বিছানা থেকে ওঠার সময় সতর্ক হোন। চিত হয়ে শুয়ে প্রথমে হাঁটু ভাঁজ করুন। এবার ধীরে ধীরে এক পাশে কাত হোন। পা দুটি বিছানা থেকে ঝুলিয়ে দিন, কাত হওয়া দিকে কনুই ও অপর হাতের তালুর ওপর ভর দিয়ে ধীরে ধীরে উঠে বসুন।

(বিশেষ প্রয়োজনে ফিজিওথেরাপিস্টের পরামর্শ ও সহায়তা নিন।)

14/04/2021
বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট দ্বারা আধুনিক ফিজিওথেরাপি সেবা পৌঁছে দিচ্ছি আপনার নিকট! খুব সহজেই বাসায় বসে  ফিজিওথেরাপি সেবা পে...
30/03/2021

বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট দ্বারা আধুনিক ফিজিওথেরাপি সেবা পৌঁছে দিচ্ছি আপনার নিকট! খুব সহজেই বাসায় বসে ফিজিওথেরাপি সেবা পেতে যোগাযোগ করুনঃ 01846-661967

✅ বাসায় সেবা সমূহঃ
1️⃣ ফিজিওথেরাপি।
2️⃣ অকুপেশনাল থেরাপি।
3️⃣স্পিচ ও ল্যাংগুয়েজ থেরাপি।
4️⃣নার্সিং সেবা।
5️⃣সাইকোলজি কাউন্সিলিং।

ঢাকা শহরের যেকোনো এরিয়ায় আমাদের সেবা পাবেন।

www.dhakaphysioathome.com


01/01/2021

নতুন বছর ২০২১,
আপনার ও আপনার পরিবারের সকলের
সুরক্ষা, সুস্বাস্থ্য, সুখ, সমৃদ্ধি ও সাফল্য কামনা করি.

 িজিওথেরাপি_প্রয়োজন?? ফিজিওথেরাপি চিকিৎসা আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বতন্ত্র চিকিৎসা পদ্ধতি। একজন ফিজিওথেরাপি চিকিৎসক রোগ...
13/11/2020

িজিওথেরাপি_প্রয়োজন??
ফিজিওথেরাপি চিকিৎসা আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বতন্ত্র চিকিৎসা পদ্ধতি। একজন ফিজিওথেরাপি চিকিৎসক রোগীর বাত-ব্যথা বা আঘাতজনিত ব্যথার মতো স্বাস্থ্যসমস্যা নির্ণয় করে পরিপূর্ণ চিকিৎসাসেবা দেন।

বাংলাদেশে বাত-ব্যথা ও পক্ষাঘাতগ্রস্ত রোগীদের যথাযথ চিকিৎসা হয় না। এ কারণে কর্মহীন মানুষের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য রোগ নিরাময় ও প্রতিরোধে প্রয়োজন যথাযথ ফিজিওথেরাপি চিকিৎসা ও পুনর্বাসন। দীর্ঘমেয়াদি রোগ, বিশেষ করে বাত-ব্যথা ও পক্ষাঘাতের রোগীদের সমস্যা ওষুধ দিয়ে নিরাময় সম্ভব নয়। এর জন্য প্রয়োজন ফিজিওথেরাপি চিকিৎসা। এবার জেনে নেওয়া যাক কাদের ফিজিওথেরাপি চিকিৎসা প্রয়োজন।

🎯স্নায়ুতন্ত্রের সমস্যা যাঁদেরঃ
স্ট্রোক, আঘাত অথবা শল্যচিকিৎসায় স্নায়ুতন্ত্রের জটিলতায় ভুগে পঙ্গুত্ব বরণ করে অনেকে। এ ধরনের রোগীর শরীর অবশ হয়ে যায় বা মাংসপেশি শক্ত হয়ে যায়। এসব রোগীর শরীরের কর্মক্ষমতা বাড়ানো এবং অস্থিসন্ধি সচল রাখা চ্যালেঞ্জিং হয়ে পড়ে। এঁদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় সক্ষম করে তুলতে ফিজিওথেরাপির বিকল্প নেই।

🎯মাংসপেশি ও হাড়ের সমস্যা যাঁদেরঃ
ভেঙে যাওয়া হাড় জোড়া লাগার পর আঘাতপ্রাপ্ত অংশের মাংসপেশি ও হাড় ঠিকমতো কাজ করতে সময় নেয়। এ ধরনের সমস্যায় আক্রান্তদের ফিজিওথেরাপি প্রয়োজন। এ ছাড়া নানা ধরনের বাত যেমন স্পন্ডিলাইটিস, স্পন্ডাইলোসিস, স্পন্ডিলিস্থেসিস; অর্থাৎ ঘাড়, কোমর ও মেরুদণ্ডের ব্যথায় ভুগছেন যঁারা, তঁাদেরও এই চিকিৎসা প্রয়োজন। পাশাপাশি অস্থিসন্ধির বাত, হাঁটুর ব্যথা, ফ্রোজেন শোল্ডার বা কাঁধে ব্যথা এবং পায়ের গোড়ালির সমস্যায় আক্রান্তদের ফিজিওথেরাপি দিতে হয়।

🎯পোড়া রোগীদের জন্যঃ
পোড়া রোগীদের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে মাংসপেশির সংকোচনের কারণে স্থায়ীভাবে পঙ্গুত্ববরণের আশঙ্কা থাকে। এই ঝুঁকি থেকে মুক্তি পেতে প্রয়োজন ফিজিওথেরাপি।

🎯শিশুরোগের ক্ষেত্রেঃ
জন্মগতভাবে যেসব শিশু প্যারালাইসিস বা সেরিব্রাল পালসি ও মেরুদণ্ডের সমস্যায় আক্রান্ত, তাদের ফিজিওথেরাপি দিতে হয়। এ ছাড়া শিশুদের ঘাড়, হাত, পা বেঁকে যাওয়া ঠিক করতেও এই চিকিৎসার বিকল্প নেই।

🎯হৃদ্‌রোগ ও ফুসফুসের সমস্যায়ঃ
বুকে কফ জমা, শ্বাসকষ্ট, নিউমোনিয়ায় আক্রান্ত রোগীদের এই চিকিৎসা প্রয়োজন। এ ছাড়া হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচারের আগে ও পরে রোগীর অক্সিজেন ধারণক্ষমতা ঠিক রাখতে ফিজিওথেরাপি দিতে হয়। ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) রোগীদেরও ফিজিওথেরাপির প্রয়োজন হয়।

🎯শল্যচিকিৎসায়ঃ
সাধারণত অস্ত্রোপচারের আগে ও পরে মাংসপেশি ও অস্থিসন্ধির স্বাভাবিক ব্যবহার বাধাগ্রস্ত হয়। তাই রোগীকে সঠিকভাবে চলাফেরায় সক্ষম করে তুলতে ফিজিওথেরাপির প্রয়োজন হয়।

🎯বার্ধক্যজনিত সমস্যা
বার্ধক্যে শরীরের বিভিন্ন অংশের ব্যথা ও মাংসপেশিতে ক্ষয়ের কারণে প্রবীণ ব্যক্তিরা চলার ক্ষমতা হারিয়ে ফেলেন। এসব মানুষের স্বাভাবিক চলাচলের ক্ষমতা বজায় রাখতে ফিজিওথেরাপির বিকল্প নেই।

🎯পঙ্গু পুনর্বাসন
দুর্ঘটনার কারণে হাত-পা হারানো ব্যক্তির কৃত্রিম অঙ্গ সংযোজনের প্রয়োজন হয়। এসব মানুষের চলাফেরা স্বাভাবিক করতে ফিজিওথেরাপি একমাত্র পুনর্বাসন পদ্ধতি।

লেখক: প্রধান ফিজিওথেরাপিস্ট
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।
সূত্রঃ #প্রথম_আলো

করোনা মহামারি জন্য, ঘরে বসে অনলাইনে চর্ম ও যৌন রোগে বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে টেলিমেডিসিন সেবা নিন ফ্রি। বাংলাদেশ ডার্...
26/04/2020

করোনা মহামারি জন্য, ঘরে বসে অনলাইনে চর্ম ও যৌন রোগে বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে টেলিমেডিসিন সেবা নিন ফ্রি।
বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটির সৌজন্যে।

শেয়ার করে আপনার ফ্রেন্ডেদের সেবা নেওয়ায় সহয়তা করুন।

বিনা খরচে টেলিমেডিসিন সেবা নিন।  DSDr. এর কিছু উদ্যমী ডাক্তারের পরামর্শ পাবেন ঘরে বসেই।
18/04/2020

বিনা খরচে টেলিমেডিসিন সেবা নিন। DSDr. এর কিছু উদ্যমী ডাক্তারের পরামর্শ পাবেন ঘরে বসেই।

তারা হয়তো এখনো ভাবে সরকার আজাইরা এতো আতংক ছড়াইতেছে,জোর করে চাপিয়ে দিচ্ছে নিয়ম কানুন। এইজন্য  তারা তাদের সামান্য চায়ের আড...
17/04/2020

তারা হয়তো এখনো ভাবে সরকার আজাইরা এতো আতংক ছড়াইতেছে,জোর করে চাপিয়ে দিচ্ছে নিয়ম কানুন। এইজন্য তারা তাদের সামান্য চায়ের আড্ডা ত্যাগ করতে পারে নাই। কিন্তু তারা যদি নিজের চোখে একবার দেখতো ইতালি, স্পেন, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন সহ পুরা দুনিয়ার হাসপাতালের হাজার হাজার মানুষের করুন মৃত্যু সারা জিবনের জন্য আর চা খাওয়ার নাম নিতো না।

Address

Dhaka
1212

Opening Hours

Monday 08:00 - 20:30
Tuesday 08:00 - 20:30
Wednesday 08:00 - 20:30
Thursday 08:00 - 20:30
Friday 08:00 - 20:30
Saturday 08:00 - 20:30
Sunday 08:00 - 20:30

Telephone

01846661967

Alerts

Be the first to know and let us send you an email when ফিজিওথেরাপী কেয়ার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share