Dewan Homeo Hall

Dewan Homeo Hall ডাঃ জাকারিয়া মৌসুম (ডি এইচ এম এস)

একটি ?

এখানে চর্ম, বিভিন্ন ধরনের যৌনরোগ, যৌন দুর্বলতা, হাঁপানি বা এজমা, আরথ্রাইটিস বা বাত জনিত সন্ধি প্রদাহ, স্ত্রী রোগ, শিশু রোগ, সর্দি কাশি সহ সকল ধরণের জটিল রোগের চিকিৎসা চেম্বারে সরাসরি এবং অনলাইনে করা হয়। যারা অনলাইনে চিকিৎসা নিতে আগ্রহী, তারা ইনবক্স এ রোগের বর্ণনা দিয়ে লিখুন। ডাক যোগে ঔষধ পাঠানোর ব্যবস্থা করা হয়।

10/11/2021

হোমিও ঔষধ বোরাক্স (Borax Veneta)

06/10/2021

Discussion on homeo medicine
Medicine name: Sulphur (Part-2)

হোমিও ঔষধ নিয়ে আলোচনা।
ঔষধের নাম: সালফার (পর্ব -২)

03/10/2021

Discussion on homeo medicine
Medicine name: Sulphur (Part-1)

হোমিও ঔষধ নিয়ে আলোচনা।
ঔষধের নাম: সালফার (পর্ব -১)

28/06/2021
08/06/2020

করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকার জন্য হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন। কেননা, হোমিও ঔষধ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

17/06/2016

দ্য রিপোর্ট ডেস্ক: মেথিকে সাধারণত মশলা হিসেবেই ব্যবহার করা হয়। কিন্তু মেথি শুধুমাত্র মশলা নয়, এটি খাবার ও পথ্য। রক্তে কোলেস্টেরল বা চর্বির মাত্রা কমানো, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে মেথি

23/05/2016

স্ত্রীরোগ চিকিৎসায় হোমিওপ্যাথি

চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় স্ত্রী জননেন্দ্রিয়ের বিভিন্ন রোগ যেমন- মাসিক অনিয়ম, বাধক বেদনা, অতিরজ:, স্বল্পরজ:, জরায়ুর রোগ, কামাদ্রির রোগ, ওভারী ও ফ্যালোপিয়ান টিউবের রোগ, বন্ধ্যাত্ব, জননযন্ত্রের টিউমার, সার্ভিক্সের ও যোনির কার্সিনোমা, সংক্রামক যৌনব্যাধি প্রভৃতি রোগ ও তাহার চিকিৎসা সম্নন্ধে আলোচনা করা হয় তাহাকে স্ত্রীরোগ বিদ্যা বা গাইনিকোলজী বলে।

এখন প্রশ্ন হচ্ছে স্ত্রীরোগ চিকিৎসায় হোমিওপ্যাথি কতখানি সফল? হোমিওপ্যাথি একটি বিজ্ঞান ভিত্তিক সদৃশ চিকিৎসা বিধান। যে কোন রোগে রোগীর লক্ষণের সাথে সদৃশ ঔষধ প্রয়োগে পীড়ার উপদ্রব সমূলে নির্মূল হয়। স্ত্রীরোগ চিকিৎসায়ও লক্ষণ সদৃশ্যে হোমিওপ্যাথি চিকিৎসা রোগীকে নির্মল আরোগ্য প্রদান করে থাকে। স্ত্রীরোগ চিকিৎসায় হোমিওপ্যাথিক পদ্ধতির সাফল্যে ডাঃ এ্যালেনের চিকিৎসা জীবনের একটি ঘটনা এখানে উল্লেখ করছি।

তৎকালীন সময়ে একজন মহিলার জড়ায়ুতে টিউমার হলে বড় বড় চিকিৎসকগন অপারেশন করার পরামর্শ প্রদান করেন। বৃহৎ অপারেশন, জড়ায়ু কেটে বাদ দিতে হবে। ডাঃ এ্যালেনকে এই অবস্থায় আহবান জানানো হলে রোগীনিকে দেখে ও পরীক্ষা করে মন্তব্য করেন যে, অপারেশন যখন করতেই হবে তখন আমাকে একমাস সময় দিলে আমি হোমিওপ্যাথিক মতে চেষ্টা করতে পারি। অবশেষে তাই সিদ্বান্ত হল।রোগিনীকে পরীক্ষা নিরীক্ষা করে ডাঃ এ্যালেন একমাস ঔষধ প্রয়োগ করার পর রোগিনী আরোগ্য লাভ করলেন এবং আর কখনোই অপারেশন করার প্রয়োজন হয় নি। এমন আরো অনেক সাফল্যের বাস্তব উদাহরণ রয়েছে। তাই এ কথা নিসন্দেহে প্রমাণিত যে, স্ত্রীরোগ চিকিৎসায় হোমিও চিকিৎসা তর্কাতীত ভাবে সফল।

স্ত্রীরোগ চিকিৎসা সফলভাবে করতে হলে স্ত্রীরোগের উৎস ও প্রকৃতি সমন্ধে ভালভাবে জানা প্রয়োজন। আর তার জন্য নারীর বহিঃ ও আভ্যন্তরীণ যৌনাঙ্গের বিভিন্ন অংশ ও তার কার্যকারিতা সম্পর্কে বিষদ জ্ঞান থাকা প্রয়োজন। সে সম্পর্কে পরবর্তী পোস্টে আলোচনা করা হবে।

04/03/2016

ছুলি বা সৌদ

ছুলি বা সৌদ একটি উপদ্রবমূলক রোগ। এটা কোন কষ্টকর রোগ নয়। এতে কোন জ্বালা যন্ত্রণা থাকে না, শুধু দৃষ্টি কটু এবং সৌন্দর্যহানীকর।

মাইক্রোস্পোরাস ফারফার নামক ছত্রাক বা ফাংগাস সংক্রমণের ফলে ছুলি জন্মায়। এটা সংক্রমণজনিত এবং এক প্রকার ছোঁয়াচে রোগ। এই পীড়া সাধারণত গালে, চোখের চারিদিকে, চোখের পাতায়, কপালে, মুখের দুই ধারে, ঘাড়ে, হাতে, উরুতে, লিঙ্গে, অন্ডকোষে, হাতে প্রভৃতি স্থানে হয়ে থাকে। গ্রীস্মকালে এটা স্পষ্ট দেখা যায়।

চিকিৎসা: শরীর সবসময়ই পরিস্কার পরিচ্ছন্ন রাখা উচিত। অলিভ অয়েল মাখলে উপকার পাওয়া যায়। আক্রান্ত স্থানে সাবান দেওয়া উচিত নয়। কাপড় চোপড়, গেঞ্জি, চাদর সবসময় সাবান দিয়ে কাচা উচিত। এ ছাড়া লক্ষণ অনুসারে হোমিও ঔষধ সেবন করলে স্থায়ী ভাবে আরোগ্য লাভ সম্ভব।

01/03/2016

এখানে চর্ম, বিভিন্ন ধরনের যৌনরোগ, যৌন দুর্বলতা, হাঁপানি বা এজমা, আরথ্রাইটিস বা বাত জনিত সন্ধি প্রদাহ, স্ত্রী রোগ, শিশু রোগ, সর্দি কাশি সহ সকল ধরণের জটিল রোগের চিকিৎসা চেম্বারে সরাসরি এবং অনলাইনে করা হয়।

যারা অনলাইনে চিকিৎসা নিতে আগ্রহী, তারা ইনবক্স এ রোগের বিস্তারিক বর্ণনা দিয়ে লিখুন। ডাক যোগে ঔষধ পাঠানোর ব্যবস্থা করা হয়। প্রয়োজনে রোগীর সাথে মোবাইলে কথা বলে রোগ লক্ষণ সংপ্রহ করা হবে।

(ডাঃ জাকারিয়া মৌসুম- ডি এইচ এম এস)

23/01/2016

জীবনী শক্তি সম্পর্কে আমাদের সবারই কম বেশী ধারণা রয়েছে। জীবনী শক্তি হচ্ছে আমাদের দেহের ভেতর অন্তর্নিহিত একটি শক্তি যা আমাদের দেহের স্বাভাবিক কার্যক্রমকে পরিচালনা করে আমাদের দেহ ও মনকে সুস্থ রাখে। পাশাপাশি দেহের ভেতর সৃষ্ট বা বাহির হতে আগত রোগ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে দেহকে রোগমুক্ত রাখতে সাহায্য করে। জীবনী শক্তি যত বেশি শক্তিশালী হবে আমরা তত বেশী সুস্থ থাকব‚ আর যত বেশী দূর্বল হবে আমরা ততই অসুস্থ জীবন যাপন করব। প্রশ্ন হচ্ছে জীবনী শক্তি কিভাবে দূর্বল হয়?

খুব স্বাভাবিক কারণগুলোর মধ্যে অস্বাস্থ্যকর খাবার, পানীয় গ্রহণ‚ অস্বাস্থ্যকর পরিবেশে বাস করা, অপরিস্কার থাকা ইত্যাদি। এছাড়াও কিছু মানসিক কারণ রয়েছে যেটা আমার এই আলোচনার মূল বিষয়। এর মধ্যে অন্যতম হচ্ছে হতাশা ও দুশ্চিন্তা। এই দুইটি জিনিস জীবনী শক্তিকে দূর্বল করে দেয়। ফলে দেখবেন হতাশাগ্রস্থ ব্যক্তিগন প্রায়ই মাথা ব্যথা, পেটের পীড়া ইত্যাদি নানা ধরনের সমস্যায় ভুগে থাকেন। যারা হাসি খুশি, কর্মব্যস্ত তারা তুলনামূলক ভাবে অনেক বেশী সুস্থ থাকেন। কর্মব্যস্ত মানুষ যখন অবসর জীবনে পদার্পন করেন তখন তিনি গভীর হতাশায় নিন্মজ্জিত হন। নিজেকে অপ্রয়োজনীয় বলে মনে করেন‚ ফলে জীবনী শক্তি দূর্বল হয়ে যায় এবং তিনি প্রায়ই অসুস্থ হয়ে পরেন। আমার বাবার ক্ষেত্রে আমি এই প্রমাণ পেয়েছি।

আবার অনুশোচনা, অনুতাপ, পাপবোধ ও ভয় জীবনী শক্তিকে দূর্বল করে দেয়। তাই যারা অসৎ জীবন যাপন করে‚ অবাধ যৌনাচারে লিপ্ত, ঘুষখোর, পাপী তাদের ভেতর সব সময় ভয় ও অনুশোচনাবোধ কাজ করে। ফলে জীবনী শক্তি দূর্বল হয়ে নানা ধরণের রোগে ভোগে থাকেন। আর যারা সৎ জীবন যাপন করেন তাদের অর্থের প্রাচুর্য না থাকলেও তারা অনেক বেশী সুস্থ জীবন যাপন করে থাকেন।

তাই আসুন, হতাশা, দুশ্চিন্তা, অসততা, পাপাচার ত্যাগ করে আমরা হাশিখুশি, সৎ জীবন যাপন করি এবং ধর্মীয় অনুশাসন মেনে চলি। তাহলে আমাদের জীবনীশক্তি শক্তিশালী থাকবে আর আমরা পাব সুস্থ‚ স্বাভাবিক‚ নিরোগ, প্রাণ চাঞ্চল্যময়, হাসিখুশিময় সুন্দর জীবন। ইহকাল এবং দুটোই হবে আমাদের জন্য সুখকর।

09/11/2015

সুস্থ থাকার জন্য বুক ভরে লম্বা করে শ্বাষ নিনঃ

আমরা যখন শ্বাষ গ্রহন করে থাকি তখন শরীরের অভ্যন্তরে কি পরিবর্তন ঘটে থাকে তা আমাদের জানা প্রয়োজন। একবার দম নেওয়ার সাথে সাথে শরীরের ৫ ট্রিলিয়ন রক্তকণিকা বাতাসের মুখোমুখি হয়। প্রতিটি রক্তকণিকায় রয়েছে ২৮০ মিলিয়ন হিমগ্লোবিন অনু। আর প্রতিটি হিমগ্লোবিন অনু আটটি করে অক্সিজেন পরমানুকে ধরতে ও পরিবহণ করতে পারে। প্রতিবার দমের সাথে ১১X(১০)২১ অর্থাৎ ১১ এর পাশে ২১ টি শূন্য বসালে যে সংখ্যা হয় সে পরিমান অক্সিজেন পরমানু শরীরে প্রবেশ করে। জীব কোষের সব চেয়ে প্রয়োজনীয় খাবার হচ্ছে অক্সিজেন এবং তা রক্তের মাধ্যমে প্রতিটি জীব কোষে প্রেরিত হয়। রক্তে পর্যাপ্ত অক্সিজেন থাকলে প্রতিটি জীবকোষ তার প্রয়োজনীয় অক্সিজেন লাভ করতে পারে।

এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি রক্তে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করছি? শতকরা ৯০ ভাগ ক্ষেত্রে উত্তর হচ্ছে, না। আমাদের মধ্যে শতকরা ৯০ জনই যেহেতু ঠিক করে বুক ফুলিয়ে দম নেই না, তাই রক্তে পর্যাপ্ত অক্সিজেন পায় না বলে দেহকোষে প্রানশক্তির অভাব দেখা দেয়। ফলস্বরূপ, আমরা হয়ে পরি অলস ও নির্জীব। অবসাদ, ক্লান্তি, ক্রনিক সর্দি, নার্ভাসনেস এগুলোর অন্যতম প্রধান কারন, ঠিকমত বুক ভরে শ্বাষ না নেওয়া। ঠিক মত দম নিয়ে খুব সহজেই আমরা এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারি।

তাই, দম এমনভাবে নিতে হবে যেন দম নেওয়ার সাথে সাথে বুক ফুলে উঠে। এতে করে ফুসফুস অক্সিজেন পরিপূর্ণ হয় এবং দেহ প্রয়োজনীয় অক্সিজেন পায়। প্রতিদিন বেশ কয়েকবার এভাবে দম নিতে ও ছাড়তে হবে। তাহলে শরীর বেশী করে অক্সিজেন পাবে ও শরীর থেকে বেশী পরিমান কার্বনডাই অক্সাইড বের হয়ে যাবে।

Address

Ati Bazar, Karanigonj
Dhaka
1230

Opening Hours

Monday 18:00 - 22:00
Tuesday 18:00 - 22:00
Wednesday 18:00 - 22:00
Thursday 18:00 - 22:00
Friday 18:00 - 22:00
Saturday 18:00 - 22:00
Sunday 18:00 - 22:00

Telephone

+8801782017506

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dewan Homeo Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dewan Homeo Hall:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram