28/03/2026
উত্তরায় ভিশন ফিজিওথেরাপি সেন্টারের শুরুর প্রথম দিকের নারী পেশেন্ট ছিলেন তিনি। দীর্ঘদিনের সেই পরিচয়ে তিনি কেবল একজন পেশেন্টই ছিলেন না, বরং আমাদের সেন্টারের সকলের কাছে অত্যন্ত শ্রদ্ধার একজন মানুষ ছিলেন।
ভিশন ফিজিওথেরাপি সেন্টারের আজকের এই অবস্থানে আসার পেছনে উনার দোয়া এবং অবদান আমরা সবসময় কৃতজ্ঞতার সাথে স্মরণ করব।
আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের সেই প্রিয় মানুষ এবং জনাব মো: মিরাজুর রহমান পাটোয়ারী সাহেবের মাতা আর আমাদের মাঝে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
উনার মৃত্যুতে ভিশন ফিজিওথেরাপি সেন্টার পরিবার গভীরভাবে শোকাহত। আমরা উনার আত্মার মাগফিরাত এবং জান্নাতুল ফেরদাউস কামনা করছি। আল্লাহ যেন উনার পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য দান করেন। আমিন।