Kiddie Rocks Ltd.

Kiddie Rocks Ltd. Kiddie Rocks provides care & facilities to specially able children. We provide special schooling.

Master Class Series – 3rd Session-------------------------------------📌 Topic: Essential Insights into ADHD and Intellec...
29/03/2026

Master Class Series – 3rd Session
-------------------------------------

📌 Topic: Essential Insights into ADHD and Intellectual Disabilities
📅 Date: 2 May 2026

আমাদের Master Class Series-এর ৩য় সেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে শিশুদের ADHD এবং Intellectual Disabilities এর গুরুত্বপূর্ণ ধারণা ও বিভিন্ন প্রয়োজনীয় বিষয়-
🔸 দৈনন্দিন জীবনে এর প্রভাব ও চ্যালেঞ্জগুলো
🔸 বাস্তবভিত্তিক সমাধান ও কার্যকর কৌশল
🔸 অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্টদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা আলোচনা করা হবে ।

শিক্ষক, অভিভাবক, এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সাথে কাজ করেন—এমন সকলের জন্য এই সেশনটি অত্যন্ত উপকারী।

রেজিস্ট্রেশন এর জন্য যোগাযোগ : ০১৮৮০৮৮২৩৪৪

🔗 Master Class সম্পর্কিত বিস্তারিত জানতে ও মূল পোস্টটি দেখতে ভিজিট করুন:
https://www.facebook.com/share/p/1CJwBcTXa6/

আপনাদের সকলকে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হলো।

Special Education Masterclass – আগামী ২ মাসে ৩টি সেশন!

আপনি কি Special Education বা Inclusive Education-এ কাজ করছেন? তাহলে এই Masterclass আপনার জন্য!

কারা অংশগ্রহণের সুযোগ পাবেন:
• Special school-এর শিক্ষকরা যাদের স্পেশাল এডুকেশনে প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই / ডিগ্রি নাই।
• English/Bangla medium মূলধারার স্কুলের শিক্ষকরা যারা Inclusive Education-এ কাজ করছেন।
• যারা বর্তমানে Special Education-এ পড়াশোনা করছেন।
• Special sector-এর প্রফেশনালরা (Development Therapist, Occupational Therapist, Speech Therapist, Physiotherapist, ডাক্তার, পুষ্টিবিদ)
• স্পেশাল নীড শিশুর বাবা-মা।

কেন অংশ নেবেন?
- নতুন জ্ঞান এবং দক্ষতা অর্জন।
- চাইল্ড ডেভেলপমেন্ট এর বেসিক সম্পর্কে ধারণা পাবেন।
- প্রতিবন্ধিতার ধরণ সম্পর্কে জানতে পারবেন।
- অটিজম, এডিএইচডি, লার্নিং ডিজেবিলিটি, ইন্টেলেক্চুয়াল ডিজেবিলিটি সম্পর্কে প্রাথমিক ধারণা এবং সেটার ইন্টারভেনশন প্রসেস সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করবেন।
- আর্লি ইন্টারভেনশন কি, কেন প্রয়োজন সেটি বুঝতে পারবেন।
- সর্বপরি স্পেশাল এডুকেশন এর বেসিক একটা ধারণা লাভ করবেন। যা আপনার কর্মক্ষেত্রে কাজে লাগবে।

ক্লাস এর সময় সূচি :
১ম ক্লাস :
Topic: Understanding child development, the spectrum of disabilities and early intervention.
তারিখ - ০৫/১০/২০২৫ ( রবিবার )
সময় - ০২:৩০ - ০৪:৩০

২য় ক্লাস :
Topic: An introductory overview of Autism and Learning Disabilities.
তারিখ - ২৫/১০/২০২৫ ( শনিবার )
সময় - ০৩:৩০ - ০৫:৩০

৩য় ক্লাস :
Topic: Essential insights into ADHD and Intellectual Disabilities.
তারিখ - ২২/১১/২০২৫ ( শনিবার )
সময় - ০৩:৩০ - ০৫:৩০


রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য:
- নাম রেজিস্ট্রেশন : ৩০০ টাকা/ক্লাস।
- আসন সংখ্যা : ২০ জন।
- রেজিস্ট্রেশনের সময় ক্লাস এবং তারিখ সহ উল্লেখ করে নাম রেজিস্ট্রেশন করতে হবে।
- যেহেতু আসন সংখ্যা সীমিত, সেজন্য কেউ সবগুলো ক্লাসে / একাধিক ক্লাসে সিট আগেই পূরণ হয়ে গেলে সেই ক্লাসে সুযোগ না ও পেতে পারেন।
- ক্লাস এর শেষে ক্লাস এ যোগদানের একটি সার্টিফিকেট অফ এটেন্ডেন্স প্রদান করা হবে।

Masterclass পরিচালনা করবেন:
সাবরিনা আকতার
প্রিন্সিপাল - কিডি রকস স্পেশাল নীডস স্কুল

তিনি দীর্ঘ ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং ৭ বছর ধরে স্কুল পরিচালনার সাথে সরাসরি যুক্ত আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, দর্শন বিভাগ থেকে স্নাতক ( সম্মান ) এবং স্নাতকোত্তর (মাস্টার্স )ডিগ্ৰী অর্জনের পরে পাইজার, বিইউপি থেকে ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন ( BSEd ) এবং মাস্টার্স অফ স্পেশাল এডুকেশন ( MSEd ) এ সফলতার সাথে (প্রথম শ্রেণীতে) ডিগ্ৰী লাভ করেন।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর থেকে ডিজেবিলিটি ম্যানেজমেন্ট, অটিজম এন্ড ইনক্লুসিভ এডুকেশন এ সার্টিফিকেট কোর্স করেছেন। এগুলোর সাথে সাথে অটিজম এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিজেবিলিটির উপরে আরো কিছু আন্তর্জাতিক ট্রেনিং কোর্স ও ওয়ার্কশপ করেছেন।

রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ : ০১৮৮০৮৮২৩৪৪

The classrooms feel a little too quiet right now....waiting for our students to return after the Eid holiday. Can’t wait...
28/03/2026

The classrooms feel a little too quiet right now....waiting for our students to return after the Eid holiday. Can’t wait to hear their laughter, stories, and see their smiling faces again!

See you all tomorrow !! (29.03.2026)
Are your school dress and school bag ready Little Rockers !! 🎒🪅

হয়ত বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে নাহয়ত বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে নাবড় বড় লোকেদের ভীড়ে...জ্ঞানী আর গুনীদের আসরে....
26/03/2026

হয়ত বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না
হয়ত বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না
বড় বড় লোকেদের ভীড়ে...
জ্ঞানী আর গুনীদের আসরে...
তোমাদের কথা কেউ কবে না
তবু হে বিজয়ী বীর মুক্তিসেনা
তোমাদের এই ঋণ কোন দিন শোধ হবে না
কিডি রকস পরিবারের পক্ষ থেকে জানাই স্বাধীনতা দিবসে সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
সবাইকে ৫৫তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

গত ২১শে মার্চ সারা বিশ্বে পালিত হয়ে গেলো বিশ্ব ডাউন সিনড্রোম দিবস। সর্ব প্রথম ২০০৬ সালে ডাউন সিনড্রোম দিবস পালিত হলেও জা...
25/03/2026

গত ২১শে মার্চ সারা বিশ্বে পালিত হয়ে গেলো বিশ্ব ডাউন সিনড্রোম দিবস। সর্ব প্রথম ২০০৬ সালে ডাউন সিনড্রোম দিবস পালিত হলেও জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ২০১২ সাল থেকে এই দিবসটি সারা পৃথিবীতে পালিত হয়ে আসছে। এই বছর বিশ্ব ডাউন সিনড্রোম দিবসের থিম হলো - "শুধু বিকশিত হোন" / "Just Evolve"

নিচের লেখাটি ডাউন সিনড্রোম এর ব্যাপারে জন সচেতনতা তৈরির জন্য লেখা। অনেক বাবা - মা শিশুর একেবারে ছোট বয়সে কিভাবে শিশুর বিকাশের জন্য কাজ করবেন, কোথায় যাবেন বুঝতে পারেননা। আবার শিশুর গঠনগত সমস্যার সাথে অনেক সময় শিশুর অন্য কিছু সমস্যাও দেখা যায়। আশা করছি এই লেখাটি থেকে তারা ডাউন সিনড্রোম সম্পর্কে কিছু ধারণা পাবেন।

# ডাউন সিনড্রোম একটা জন্মগত ত্রুটি এবং ক্রোমোজমাল ডিজর্ডার। ডাক্তার জন ল্যাংডন ডাউন ১৮৬৬ সালে এই সিনড্রোম বর্ণনা করেন বলে তার নাম অনুসারে এর নাম ডাউন সিনড্রোম রাখা হয় ।
সাধারণত একজন ব্যাক্তির শরীরের প্রতিটি কোষ এর মাঝে ২৩ জোড়া অর্থাৎ ৪৬ টি ক্রোমোজম থাকে। কিন্তু ডাউন সিনড্রোম এ ৪৭ টি ক্রোমোজম থাকে। ২১ নম্বর জোড়ায় দুই এর অধিক ক্রোমোজম থাকলে বা সমস্যা থাকলে সেই ব্যাক্তির ডাউন সিনড্রোম থাকে। এই অতিরিক্ত বা অস্বাভাবিক ক্রোমোজম থাকার কারণে মস্তিষ্ক এবং শরীরের গঠন পরিবর্তন হয়ে যায়। ২১ নম্বর জোড়ায় সমস্যা হয় বলে এর আরেকটি নাম হলো Trisomy 21

# কারণ :-

এক্সপার্টরা এখন পর্যন্ত কেন ডাউন সিনড্রোম হয় সেটার কারণ বের করতে পারেননি। তবে তারা কিছু রিস্ক ফ্যাক্টর বের করেছেন। যেমন -

* ৩৫ বছরের ঊর্ধ্বে যদি কেউ মা হতে যান তখন সেটা রিস্ক ফ্যাক্টর হয়ে যায়।
* মা-বাবার কারো যদি ডাউন সিনড্রোম এ আক্রান্ত ভাই/ বোন থাকে।
* কারো একটা বাচ্চা ডাউন সিনড্রোম এর থাকলে তাদের পরবর্তী বাচ্চাটারও ডাউন সিনড্রোম এ আক্রান্ত হবার চান্স খুব বেশি থাকে।

/ নিরাময় :-

ডাউন সিনড্রোম এর কোনো নিরাময় নেই। এটি প্রতিরোধও করা যায়না। বিজ্ঞানীরা জানেননা কেন ২১ নম্বর ক্রোমোজমের সমস্যার কারণে এমন হয়। এটা মা-বাবার কোনো কিছু করা বা না করার জন্যও এমন হয় না।

# কিভাবে ডাউন সিন্ড্রম নির্ণয় ( diagnosed ) করা যায় :-

মা এর গর্ভাবস্থায় গর্ভের সন্তানের ডাউন সিনড্রোম আছে কিনা সেটা টেস্ট এর মাধ্যমে জানা যেতে পারে। এই টেস্টগুলো হলো -
১. স্ক্রীনিং টেস্টস
২. ডায়াগনোস্টিক টেস্টস

# ডাউন সিনড্রোম এর বৈশিষ্টসূচক লক্ষণ :-

* খাটো বা ছোট মাথা।
* চওড়া বা সমতল পিঠ।
* ঘাড় শক্ত হওয়া, বসা , দাঁড়ানো এইসব অন্য স্বাভাবিক শিশুদের তুলনায় ধীর গতিতে হয়।
* অনেক সময় হিপ - ডিসলোকেশন থাকতে পারে।
* কখনো কখনো সমতল পা এবং বৃদ্ধাঙ্গুলি অন্যান্য আঙ্গুল থেকে দূরে সরে যেতে পারে।
* এক পলতা চামড়া চোখের পাতার ভিতরের কোনা ঢেকে রাখে।
* হাত, পা, ঘাড় , আঙ্গুল খাটো থাকে।
*কনুই , নিতম্ব এবং গোড়ালির জয়েন্টগুলো খুবই ঢিলা এবং শিথিল হতে পারে।
*৫০% শিশুর হৃদযন্ত্রে সমস্যা থাকতে পারে।
* ওরাল মোটর এ সমস্যা থাকতে পারে। বিশেষ করে জিভ একটু বড় থাকে।

# ডাউন সিনড্রোম এর সাথে সম্পর্কিত কিছু অবস্থা ( related conditions ) :-

* জন্মগত হৃদপিন্ডে সমস্যা
* চোখে সমস্যা
* কম শ্রবণশক্তি
* শ্বাসনালীর সমস্যা
* থাইরয়েড সমস্যা
* দুর্বল রোগ-প্রতিরোধ ক্ষমতা
* স্থূলতা
* দৈহিক এবং মানসিক বিকাশ জনিত সমস্যা
* রক্ত জনিত সমস্যা
* অন্তঃক্ষরা গ্রন্থি জনিত সমস্যা
* পরিপাকজনিত সমস্যা
* আলঝেইমার্স রোগ
* ডিমেনশিয়া

intervention / ডাউন সিনড্রোম শিশুদের জন্য দ্রুত পদক্ষেপ :-

* জন্মের তিন বছরের মাঝে ফিজিওথেরাপি শুরু করলে শিশুর বিকাশের ঘাটতি এবং পেশির দুর্বলতা কমিয়ে আনা সম্ভব। তখন বসা, হামাগুড়ি দেয়া, দাঁড়ানো, হাঁটার দক্ষতা অর্জিত হয়। অঙ্গভঙ্গি এবং শরীরের ভারসাম্যের উন্নতি হয়ে শিশুকে স্বনির্ভর করতে সাহায্য করে।

* ফিজিওথেরাপির সাথে সাথে অকুপেশনাল থেরাপিরও প্রয়োজন হয়। এতে করে শিশুর কর্মক্ষমতা বৃদ্ধি পায়, ফাইন মোটর, গ্রস মোটর এর উন্নতি হয়।

* ডাউন সিনড্রোম শিশুদের ওরাল মোটর এ সমস্যা থাকতে পারে। যার কারণে শিশুর মুখ দিয়ে লালা পড়ে। খাবার চিবিয়ে খেতে এবং গিলতে সমস্যা থাকে। কথা বলতেও সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে স্পিচ থেরাপিস্ট এর পরামর্শ নিয়ে ওরাল মোটর এর কিছু এক্সারসাইজ এবং ম্যাসাজ করতে হবে নিয়মিত। কথা বলানোর জন্য স্পিচ থেরাপি নিতে হবে।

# ডাউন সিনড্রোম আক্রান্ত শিশু অন্যান্য সুস্থ স্বাভাবিক শিশুর মতোই বেশির ভাগ জিনিস করতে পারে। কিন্তু সাধারণত তাদের বিকাশ একটু দেরিতে হয় অন্যান্য শিশুর তুলনায়। অনেকেই পড়ালেখা শিখতে পারে। কাজ করে স্বাধীন ভাবে জীবন ধারণ করতে পারে। জন্মের পরে অল্প বয়সেই আরলি ইন্টারভেনশন হিসেবে থেরাপিগুলো দেয়া শুরু করলে তাদের বিকশিত হবার সম্ভাবনা বেড়ে যায়।
প্রথম থেকেই কোয়ালিটি এডুকেশনাল প্রোগ্রামস, স্টিমুলেটিং হোম এনভায়রনমেন্ট এবং ভালো মেডিকেল কেয়ার পেলে ডাউন সিনড্রোম-এর ব্যক্তিবর্গ নিজ পরিবারের প্রতি এবং জাতীয় ক্ষেত্রেও অবদান রাখতে সক্ষম।

সাবরিনা আকতার
প্রিন্সিপাল
কিডি রকস স্পেশাল নীডস স্কুল
ম্যানেজিং ডিরেক্টর
কিডি রকস লিমিটেড


Copyright©KiddieRocks


need


Kiddie Rocks Ltd.

আজ অনুষ্ঠিত হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে আর টিভির বিশেষ ঈদ আয়োজন “এলো খুশির ঈদ” 🌙🎊              ...
25/03/2026

আজ অনুষ্ঠিত হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে আর টিভির বিশেষ ঈদ আয়োজন “এলো খুশির ঈদ” 🌙🎊

আমাদের প্রিয় রাইয়ান এই আনন্দঘন অনুষ্ঠানে অংশ নিয়েছে। সবাইকে অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।

বিশেষ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ Syeda Munira Islam আপা এবং Rtv । আরটিভি-কে প্রতি বছর ঈদ উপলক্ষে বিশেষ শিশুদের নিয়ে এত সুন্দর ও হৃদয়ছোঁয়া অনুষ্ঠান আয়োজন করার জন্য আপনাদের প্রতি রইলো গভীর সম্মান ও ভালোবাসা ।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আলাদা নয়, বরং আমাদেরই অংশ হিসেবে দেখুন। তাদের স্বপ্ন আছে, অনুভূতি আছে, আর আছে এগিয়ে যাওয়ার অদম্য শক্তি। আমরা যদি একটু পাশে দাঁড়াই, তারাও পারে আকাশ ছুঁতে।আসুন আমরা সবাই মিলে বিশেষ শিশুদের জন্য একটি Inclusive Society গড়ে তুলি যেখানে “ভিন্নতা”ই হবে আমাদের শক্তি। 🌈

--টীম কিডি রকস

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে অনুষ্ঠান “এলো খুশির ঈদ” | "Elo Khusir Eid" | Rtvবার্জার পেইন্টস্ নিবেদিত বিশেষ চাহিদা সম্প....

On this auspicious occasion of Eid, May Almighty Allah forgive us ,shower His infinite blessings and mercy upon the enti...
21/03/2026

On this auspicious occasion of Eid, May Almighty Allah forgive us ,shower His infinite blessings and mercy upon the entire world. May Allah bless you and your family abundantly with peace, happiness, and prosperity today and always .Wishing you all a safe and happy celebration 🌙✨🎊

--Team Kiddie Rocks

এইতো সময় ফিরে আসারস্বপ্ন যাবে বাড়ি আমার ,স্বপ্ন যাবে বাড়ি আমার 🚌 🚉✈️                                                    ...
14/03/2026

এইতো সময় ফিরে আসার
স্বপ্ন যাবে বাড়ি আমার ,স্বপ্ন যাবে বাড়ি আমার 🚌 🚉✈️
অফিসের কাজের ব্যস্ততার মাঝেও সবাই মিলে কিছু হাসি, কিছু গল্প গান আর অনেক আনন্দ।
এই সুন্দর মুহূর্তগুলোই অফিসের দিনগুলোকে আরও বিশেষ করে তোলে।International Womens Day উপলক্ষে সবাই মিলে নিজেদের জন্য গিফট তৈরি ও ঈদ উল ফিতর উপলক্ষে মেহেদী উৎসব। এভাবেই বন্ধুত্ব আর ভালোবাসায় ভরে উঠুক প্রতিটি দিন। সবাইকে ঈদের শুভেচ্ছা — ঈদ মোবারক! 🎊🪅🎁

14/03/2026

International Women's Day & Mehendi Utsav – Team Edition going on 🌙🎊💕

Address

Unit# C & D, Level 2 Green Rowsanara Tower , 755 Satmasjid Road, Dhanmondi
Dhaka
1209

Opening Hours

Monday 08:00 - 20:45
Tuesday 08:00 - 20:45
Wednesday 08:00 - 20:45
Thursday 08:00 - 20:45
Saturday 09:00 - 19:00
Sunday 08:00 - 20:45

Telephone

+8801880882344

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kiddie Rocks Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Kiddie Rocks Ltd.:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

কিডি রকস এ কেন আসবেন ?

Kiddie Rocks হচ্ছে একটি সেবাধর্মী প্রতিষ্ঠান যেখানে সকল স্বাভাবিক বাচ্চা এবং বিশেষভাবে সক্ষম বাচ্চাদের দৈহিক এবং মানসিক বিকাশ সাধনের জন্য প্রয়োজন অনুযায়ী এসেসমেন্ট, স্কুলিং, থেরাপি এবং চিকিৎসা প্রদান করা হয়।

Mission:

Kiddie Rocks শিশুদের বিকাশ সাধনে ১টি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যেটির মূল লক্ষ্য হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বুদ্ধিমত্তা ও সক্ষমতার সঠিক মূল্যায়ন এবং সেগুলোর যথাযথ বিকাশ নিশ্চিত করে তাদের সুস্থ স্বাভাবিক সামাজিক জীবনযাপন এবং মূলধারার আনুষ্ঠানিক শিক্ষার জন্য প্রস্তুত করা ।

Values: