24/12/2025
বড়দিনের আয়োজনটা যেন হয় ক্যালরি-ফ্রি প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর সাথে । তাই দেরি না করে এবারের ক্রিসমাস কাপকেক বানিয়ে ফেলুন প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল দিয়ে।
জিরোক্যাল ক্রিসমাস কাপকেক বানাতে যা যা লাগবে:
৬ স্যাশে জিরোক্যাল, ৪ কাপ ময়দা, ১/৪ চা চামচ বেকিং পাউডার, ১/২ চা চামচ লবণ, ২ টি ডিম, ১/২ কাপ বাটার, ২ চা চামচ ভেনিলা এসেন্স, ১/২ কাপ বাটার মিল্ক এবং সাজানোর জন্য ১ কাপ হুইপড ক্রিম ।
জিরোক্যাল ক্রিসমাস কাপকেক যেভাবে বানাবেন:
১। প্রথমে শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিতে হবে ।
২। আলাদাভাবে ডিম এবং একসাথে বাটার ও জিরোক্যাল বিট করতে হবে।
৩। দুটি একসাথে মিশিয়ে, শুকনো উপকরণ চালুনিতে চেলে অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করতে হবে।
৪। বাটারটি ছোট ছোট কাপকেকের মোল্ডে ঢেলে নিয়ে প্রিহিটেড ওভেনে ১৬০-১৭০ ডিগ্রি সেলসিয়াসে ২০-২৫ মিনিট বেক করতে হবে। রুম টেম্পারেচারে কাপড় দিয়ে ঢেকে ঠান্ডা করে নিন।
৫। হুইপড ক্রিম প্রথমে লো স্পিডে পরে ধীরে ধীরে হাই স্পিডে বিট কতে হবে। এছাড়া জিরোক্যাল দিয়ে ভালো করে বিট করে স্টিফ হওয়া পর্যন্ত বিট করতে হবে। পছন্দ অনুযায়ী ফুড কালার অ্যাড করে সাজানো হলে পরিবেশন করুন।