চলন্তিকা উদ্যোগ

চলন্তিকা উদ্যোগ http://cholontika.com
নতুন প্রজন্মের সাহিত্যিক তৈরির লক্ষে চলন্তিকা...

নীতিমালা


এক. লেখকদের নিক এবং ইমেইল প্রসঙ্গেঃ
এমন কোনো নাম বা ছদ্মনাম (ইউজার নেম বা নিক) ব্যবহার করা যাবে না যা অন্য লেখকের নামকে হেয় করে।
সামাজিকভাবে কোনো প্রচলিত নামকে হেয় করে কিংবা সামাজিক-সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি থেকে অশালীন মনে হয় এমন কোন নিক দিয়ে ব্লগ খোলা যাবে না।
চলন্তিকা ব্লগে সদস্য হওয়ার মাধ্যমে আপনি নিশ্চিত করেছেন যে ব্লগ কতৃপক্ষের কাছ থেকে বিভিন্ন ইমেইল, ঘোষনা ইত্যাদি পেতে আপনার আপ

ত্তি নেই। তবে আপনার ইমেইল একাউন্ট আমরা অন্য কোন কর্তৃপক্ষের সাথে শেয়ার করব না।

দুই. লেখকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিষয়কঃ
হেয় প্রতিপন্ন করার জন্য কারো ব্যক্তিগত তথ্য চলন্তিকাতে প্রকাশ করা যাবে না। ব্যক্তিগত পরিচয়ের সূত্র ধরে কারো ব্যক্তিগত বৈশিষ্ট্যের দুর্বল দিক ব্লগে প্রকাশ করা যাবে না।
কাউকে হত্যা, আঘাত বা আক্রমণের হুমকি দেয়া যাবে না।
নারী লেখকদের সঙ্গে কটাক্ষমূলক আচরণ করা যাবে না।
হ্যাকিং বা প্রতারণার ঘটনা ঘটলে এর সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিন. ধর্ম বিষয়কঃ
ক. আমরা ধর্ম বিরোধী নই। তাই যে কোন ধর্ম ও ধর্মীয় নেতা কিনবা ধর্ম বিষয়ক বই পুস্তককে ব্যাঙ্গ বিদ্রুপ কিংবা কটাক্ষ করা কোন লেখা কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে।
খ. ক্ষুদ্র জাতিসত্তা বা সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্ম, সংস্কৃতি, আচার, জীবনযাত্রা, খাদ্যাভ্যাস বা ভাষাকে কটাক্ষ বা অবমাননা করে কোনো লেখা কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে।

চার. ব্লগে কি ধরনের লেখা প্রকাশ করা যাবে বা যাবে নাঃ
ক. চলন্তিকা ব্লগে যে কোন অরাজনৈতিক লেখা প্রকাশ করা যাবে। মহান মুক্তি সংগ্রাম, ’৭১, ’৭১ পূর্ববর্তী ইতিহাস ও আমাদের স্বাধীনতা সংগ্রামের সকল প্রায়ত নেতার জীবনী প্রকাশ করলে সেটা রাজনৈতিক লেখার আওতামুক্ত থাকবে। তবে অবশ্যই তাদেরকে নিয়ে ইতিবাচক লেখা এবং অন্য কোন রাজনৈতিক দলকে হেয় না করে লেখা থাকতে হবে। আর এই লেখা গুলো শুধুমাত্র বিশেষ বিশেষ দিবসের জন্যই যেমন – স্বাধীনতা দিবস, বিজয় দিবস, জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী। যদি কখনও প্রমান হয় যে কেউ ইচ্ছাকৃত ভাবে ইতিহাস বিকৃত করে কাউকে হেয় প্রতিপন্ন করে কোন লেখা লিখেছেন তবে তাকে ব্যান করে দেওয়া হবে। মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কিংবা জিয়াউর রহমান আমাদের সবার গৌরব, কোন রাজনৈতিক দলের সম্পদ হিসাবে চলন্তিকা মনে করে না। ব্লগে প্রকাশিত ছবি, তথ্য ও লেখার স্বত্ব ব্লগারের বলে গণ্য হবে। কপিরাইট আইন ভঙ্গ করে কোনো ছবি, তথ্য ও লেখা প্রকাশ করা যাবে না।
খ. ব্লগে আগের কোন পুরাতন পোষ্ট বা মন্তব্য নতুন করে পোষ্ট করা যাবে না।
গ. অন্য কারো লেখা বা কোনোকিছু বিনা অনুমতিতে এখানে প্রকাশ করা যাবে না।
ঘ. প্রথম পেজে একজন লেখকের দুটি পোষ্ট একসাথে দেওয়া যাবে না।
ঙ. অশ্লীল কোনো লেখা, ছবি বা ভিডিও এখানে পোস্ট করা যাবে না। স্নায়বিক চাপ তৈরি করতে পারে এমন কোনো বীভৎস, ভয়ংকর, অরুচিকর ছবি প্রকাশ করা যাবে না। এর মান নির্ধারণের দায়িত্ব সম্পাদক মন্ডলীর এবং এ ব্যাপারে সম্পাদক মন্ডলী জবাবদিহি করতে বাধ্য নন।
চ. পূর্বের অনুমতি ছাড়া কোন পন্যের বিজ্ঞাপন প্রচার করা যাবে না। অনুমতির জন্য সম্পাদকের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে হবে।
ছ. বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের হেয় প্রতিপন্ন করে এমন কোনো পোস্ট ব্লগে/মন্তব্য ব্লগে প্রকাশ করা যাবে না।
জ. সমাজে বিতর্ক আছে এমন বিষয়ে মন্তব্য ও লেখা প্রকাশ করা যাবে না।
ঝ. রাজনৈতিক দলগুলোর মধ্যে দাঙ্গা-পরিস্থিতির বা রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ হতে পারে এমন লেখা প্রকাশ করা যাবে না। কোন রাজনৈতিক নেতাদের প্রতি ব্যক্তিগত বিদ্বেষ প্রচার করা যাবে না।

পাঁচ. লেখকদের প্রতি অনুরোধঃ
ক. সবার কাছে থেকে আমরা সুন্দর অ আকর্ষণীয় লেখা ও সুস্থ গঠনমূলক সমালোচনা আশা করছি। তবে অন্য কোন লেখার বক্তব্য নিয়ে নতুন পোস্ট দেওয়া যাবে কিন্তু ব্যক্তিগত আক্রমনাত্মক লেখা প্রকাশ করা যাবে না।
খ. আমরা কোন লেখার প্রত্যুত্তরে নতুন লেখা না লিখে মূল লেখাতে মন্তব্যকেই উৎসাহিত করতে চাই।

ছয়. পৃষ্ঠপোষকতাঃ
ক. চলন্তিকা ব্লগে যে কোনো উদ্যোগে (যে কোন সামাজিক কর্মকান্ড যেমন শীতার্তদের জন্য বস্ত্র বিতারন, মাসিক ই-বুক, মাসিক পত্রিকা এবং বাৎসরিক প্রকাশনায়) উৎসাহ দিবে তবে তা চলন্তিকা ব্লগের কর্তৃপক্ষকে সাথে রেখে তা করতে হবে।

সাত. টেকনিক্যাল সমস্যাঃ
ক. স্প্যামিং বা সাইটের টেকনিক্যাল বা অন্য যেকোন সমস্যার কারণ হলে যে কোন পোস্ট বা কমেন্ট ব্লগ কর্তৃপক্ষ মুছে দেয়ার বা প্রথম পাতা থেকে সরিয়ে দেয়ার অধিকার সংরক্ষণ করেন।
খ. এক্সটার্নাল কোড ব্যবহার করে ব্লগারদের আইপি বা লোকেশন বের করার চেষ্টা করলে আপনার ইউজার আইডি ডিলিট এবং আপনার আইপি পার্মানেন্টলি ব্যান করে দেয়া হবে।
গ. কোনো ভাইরাস, স্পাইওয়্যার বা ম্যালওয়ারের লিংক দেয়া যাবে না। হ্যাকিং এবং ক্র্যাকিং করার কোনো সূত্র বা এ সম্পর্কিত কোনো সফটওয়ারের লিঙ্ক ব্লগে প্রকাশ করা যাবে না। হ্যাকিং বা ক্র্যাকিংয়ে উৎসাহ দিয়ে কোনো লেখা প্রকাশ করা যাবে না।

আট. সতর্কতাঃ
ক. ব্লগে প্রকাশিত পোস্ট ও মন্তব্যে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক কোনো আইন লঙ্ঘনের ঘটনা ঘটলে তার দায় লেখককে ব্যক্তিগতভাবে বহন করতে হবে। আইন লঙ্ঘনের পরবর্তী দায়দায়িত্বও তার ওপরই বর্তাবে। কোন কারনে তা চলন্তিকা ব্লগের বিরুদ্ধে মামলা হলে তা সেই লেখকের সকল অর্থ বহন করবে।
খ. কোনো পোস্ট দেশীয় বা আন্তর্জাতিক আইন কিংবা সামাজিক মূল্যবোধের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হলে ব্লগ প্রশাসন লেখককে আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে ব্লগটি অপসারণ করতে পারে।
গ. আদালতের নির্দেশনা মোতাবেক চলন্তিকা ব্লগ যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো লেখকের লেখা অপসারণ করতে পারে।
ঘ. কোনো লেখক কোনো নীতিমালা ভঙ্গ করলে ব্লগ কতৃপক্ষ চাইলে লেখককে হুশিয়ার করে বা না করে যে কোনো পোস্ট/মন্তব্য সরিয়ে ফেলতে পারবে এবং প্রয়োজনে লেখককে সাময়িক/স্থায়ী ব্যান করতে পারবে।

চলন্তিকা ব্লগ এর সাথে থাকার জন্যে ধন্যবাদ। আশা করছি আপনি ব্লগ এর সকল নীতিমালাগুলো পড়বেন ও মেনে চলার ক্ষেত্রে আন্তরিক থাকবেন। চলন্তিকা সকল নীতিমালা ব্লগিং এর জন্যে একটি সুন্দর পরিবেশ বজায় রাখার স্বার্থে।

চলন্তিকার সাথে আপনার যাত্রা শুভ হোক।

সংসার চালানো নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। কারও জন্য খাবারের জোগান দেওয়াটাই কষ্টকর। আবার কাউকে সন্তানদের লেখাপড়ার খরচ, ...
18/01/2024

সংসার চালানো নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। কারও জন্য খাবারের জোগান দেওয়াটাই কষ্টকর। আবার কাউকে সন্তানদের লেখাপড়ার খরচ, চিকিৎসার খরচ—এসব নিয়ে ভাবতে হয়।

সব মিলিয়ে সংসারের খরচের ফর্দে অপরিহার্য হিসেবে থাকে খাবার, স্বাস্থ্য, শিক্ষা, জামাকাপড়, যাতায়াত, বাসাভাড়া, বিনোদন ইত্যাদি। যথেষ্ট আয় করতে না পারলে এসব খাতের খরচ মিটিয়ে সংসার চালানো কঠিন।

এবার দেখা যাক, সংসারে কোথায় কত খরচ হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালের খানার আয় ও ব্যয় জরিপে একটি পরিবারের সংসার খরচ ও কোন কোন খাতে কত টাকা খরচ হয়, তার একটি গড় হিসাব দেওয়া হয়েছে।

সংসার চালানো নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। কারও জন্য খাবারের জোগান দেওয়াটাই কষ্টকর। আবার কাউকে সন্তানদের লেখাপড়ার...

পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিলের সাথে জড়িয়ে রয়েছে ঢাকার শত বছরের পুরনো ইতিহাস। ঢাকার...
04/12/2023

পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিলের সাথে জড়িয়ে রয়েছে ঢাকার শত বছরের পুরনো ইতিহাস। ঢাকার পুরনো স্থাপনাগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য হিসেবে বিবেচনা করা হয় আহসান মঞ্জিলক । চার মিনিটের ছোট্ট প্রতিবেদনে ফুটে উঠেছে আহসান মঞ্জিলের অজানা ইতিহাস...

পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিলের সাথে জড়িয়ে রয়েছে ঢাকার শত বছ.....

আসসালামু-আলাইকুম!নতুন একটি ভিন্নধর্মী কমিউনিটি ব্লগ তৈরি করেছি যার বিষয়বস্তু হচ্ছে ঢাকা কেন্দ্রিক। এখানে আপনি ক্যাম্পাস...
02/05/2021

আসসালামু-আলাইকুম!

নতুন একটি ভিন্নধর্মী কমিউনিটি ব্লগ তৈরি করেছি যার বিষয়বস্তু হচ্ছে ঢাকা কেন্দ্রিক। এখানে আপনি ক্যাম্পাস লাইফ, ছাদ বাগান / বারান্দা বাগান / বাড়ি / গাড়ি / বেড়ানো / কেনাকাটা / প্লেনে চড়ার অভিজ্ঞতা / ভিসা ও ইমিগ্রেশন অভিজ্ঞতা / রেস্টুরেন্ট অভিজ্ঞতা / স্ট্রীট-ফুড / হোটেল-রিসোর্ট অভিজ্ঞতা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে লিখতে পারেন।

আসসালামু-আলাইকুম! নতুন একটি ভিন্নধর্মী কমিউনিটি ব্লগ তৈরি করেছি যার বিষয়বস্তু হচ্ছে ঢাকা কেন্দ্রিক। এখানে  আ.....

18/04/2021

আসসালামুআলাইকুম
নতুন একটি ভিন্নধর্মী কমিউনিটি ব্লগ তৈরি করেছি যার বিষয়বস্তু হচ্ছে ঢাকা কেন্দ্রিক। এখানে আপনি ক্যাম্পাস লাইফ, ছাদ বাগান / বারান্দা বাগান / বাড়ি / গাড়ি / বেড়ানো / কেনাকাটা / প্লেনে চড়ার অভিজ্ঞতা / ভিসা ও ইমিগ্রেশন অভিজ্ঞতা / রেস্টুরেন্ট অভিজ্ঞতা / স্ট্রীট-ফুড / হোটেল-রিসোর্ট অভিজ্ঞতা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে লিখতে পারেন।
পোস্ট প্রতি ১৫ পয়েন্ট, মন্তব্য প্রতি ১ পয়েন্ট (মন্তব্যদাতা ও পোস্টদাতা উভয়ই), প্রতি প্রথম ভিউতে পোস্টদাতা ও ভিউয়ার উভয়ই ১ পয়েন্ট পাবেন। ৮ ঘন্টা পর যদি আবার লগইন করেন তাহলেও পাবেন ১ পয়েন্ট। আর ব্লগে লিখতে পারবেন শুধু নির্ধারিত বিভাগগুলোতেই। এর মানে নির্ধারিত বিষয় এর বাইরে কিছু লেখা যাবে না।
প্রতি ১০০০ পয়েন্ট অর্জনের সাথে সাথেই প্রত্যেকের জন্য রয়েছে বই উপহার। প্রত্যেকেই একই মাসে একাধিক বই উপহার পেতে পারেন।
আশা রাখি আপনার অবসরের জন্য একটি নির্মল বিনোদনের উৎস হতে পারে এই ব্লগ (https://dhakaythaki.com/oviggota/)
এখানে লিখতে চাইলে এখনই আপনি আপনার নাম, ইমেইল আইডি, ফোন নাম্বার, আমাদের ফেসবুক পেজে (facebook.com/DhakayThakiBD) মেসেজ করে দিন। আল্প সময়ের মাঝেই আমরা আপনাকে লগইন ডিটেইলস পাঠিয়ে দিব।
বিনীত
ঢাকায় থাকি টিম।
dhakaythaki.com

Local service

তোমরা যারা আত্মহত্যা করতে চাও। ইয়েমেন এর শিশু গুলোর দিকে তাকাও।কারো বাবা নেই মা নেই ঘর নেই বাড়ি নেই। কবে পেট ভরে খেয়েছে ...
30/11/2018

তোমরা যারা আত্মহত্যা করতে চাও। ইয়েমেন এর শিশু গুলোর দিকে তাকাও।
কারো বাবা নেই মা নেই ঘর নেই বাড়ি নেই। কবে পেট ভরে খেয়েছে মনে নেই।
Still They are trying to survive.
তোমার জীবনকি এদের থেকেও দুর্বিষহ??

ল্যাম্প পোস্টের নিচে সূর্যোদয়ও আলোর পথযাত্রী এযে রাত্রি এখানেই থেম না।
10/08/2018

ল্যাম্প পোস্টের নিচে সূর্যোদয়
ও আলোর পথযাত্রী এযে রাত্রি এখানেই থেম না।

ল্যাম্প পোস্টের নিচে সূর্যোদয়_

রাত ৯ টা। উত্তরা ১২ ও ১৩ সেক্টরের জনপথ রোড। প্রশস্ত রাস্তা, সবাই চিনে সিটি কর্পোরেশন ময়লার ডাম্পিং এলাকা হিসেবে। রাস্তার অপর পাশে হঠাৎ চোখ আটকে গেল।

দুটো বাচ্চা ছেলে গভীর মনযোগ দিয়ে পড়ালেখা করছে ফুটপাতে সোডিয়াম লাইটের হলুদ ঝাপ্সা আলোয়। ওদের শরীরের ভাষা বলে দিচ্ছিল ওরা পড়ালেখায় কতটুকু নিমগ্ন। অনেকক্ষন খেয়াল করলাম রাস্তার গাড়ির শব্দ বা পথচারীর আনাগোনা কোন কিছুই তাদের এই নিমগ্নতা ভাঙ্গনের কারণ হচ্ছে না। কাছে গিয়ে জিজ্ঞেস করতে জানতে পারলাম একজনের নাম রাজু। আর একজন আমি যেতে যেতেই চলে গেল।

রাজু রাস্তার পাশের ঐ ঝুপড়ি ঘরে একা মায়ের সাথে থাকে। বাবা নেই। ক্লাস টু তে পড়ে। খুব বুদ্ধিদীপ্ত, স্মার্ট কথাবার্তা এবং অসম্ভব বিনয়ী। রাস্তার পাশের একটি বাচ্চা ছেলের মুখে এত শুদ্ধ উচ্চারন দেখে মুগ্ধ হলাম। বাসায় একটি মাত্র কুপি, তাতে মা অন্য কাজ করেন বলে রাতের বেলা রাস্তায় এসে লাইটের আলোয় পড়ালিখা করতে হয়।

তাদের ঠিক পিছনে আলকোজ্জল আলিসান দালানের সারি। মনে আসল ঐসব দালানে বকে যাওয়া সন্তানদের চিন্তায় মা-বাবা নির্ঘুম রাত কাটান। সর্বস্ব দিয়েও একটি সন্তান মানুষ করতে পারেন না। রাজুকে দেখে তাঁর জন্য দীর্ঘশ্বাস নয় বরং গর্বিত হলাম যে একটি লাইট পোস্টের নিছে একটি সূর্যের দেখা পেলাম।

চেতনা জুড়ে অদ্ভুত এক সুখানুভুতি এনে দিল এই আলোর প্রদীপটি। আসার সময় এত সুন্দর করে Thank You বলল যে এখনও সেই মিষ্টি শব্দের রেশ কানে বাজে। মাথায় হাত দিয়ে চুল গুলো নেড়ে দিয়ে বাসায় ফিরলাম আর মনে মনে গাইছিলাম –

ও আলোর পথযাত্রী এযে রাত্রি এখানেই থেম না।
Collected

29/04/2018

এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে। ভালো লাগলে শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দিন। মন খারাপ লাগলে দেখবেন, উৎসাহ পাবেন।

29/03/2018

আমরা কেন বই পড়ব?

26/03/2018
From Kathmandu HospitalPlease share
12/03/2018

From Kathmandu Hospital
Please share

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when চলন্তিকা উদ্যোগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to চলন্তিকা উদ্যোগ:

Share