10/01/2026
ডেস্কে বসে বসেই কি ব্রেইনের "পারফরম্যান্স" বাড়ানো সম্ভব?
সায়েন্টিফিক এভিডেন্স কিন্তু "না" বলছে না!
আমাদের জেনারেশনের সবচেয়ে বড় ট্র্যাপ হলো, আমরা সারাদিন ডেস্কে বসে থাকি, আর ভাবি ব্রেইন শার্প করতে হলে বোধহয় জিমে গিয়ে ঘাম ঝরাতে হবে অথবা সাজেকে গিয়ে ধ্যানে বসতে হবে। আসলে, এক্সারসাইজ করলে যে ব্রেইন ইমপ্রুভমেন্ট হয়, এটা এখন আর নতুন কিছু না। তবে ব্যস্ত জীবনে বসে বসে কি আমাদের ব্রেইন হ্যাক করা যায়? সেটা নিয়ে ভাবছিলাম, তাই এই লিখা...
রিসেন্টলি, নিউরোসায়েন্সের কিছু রিসোর্স ঘাঁটতে গিয়ে বিষয়গুলা আরো পরিষ্কার হচ্ছিল। ব্যাপারটা এমন না যে এই টেকনিকগুলো আপনাকে রাতারাতি আইনস্টাইন বানিয়ে দেবে, কিন্তু বায়োলজিক্যাল কিছু "লুপহোল" আছে, যা ইউজ করে ইনস্ট্যান্ট ফোকাস আর মেন্টাল স্ট্যামিনা বাড়ানো পসিবল ইনশাআল্লাহ।
৬টা মেথড শেয়ার করছি, যা আমি এখন কাজের ফাঁকে ফাঁকে ট্রাই করছি, চাইলে আপনারাও ট্রাই করতে পারেন:
১. চিবানো বা Mastication (The Chewing Effect):
কাজের ফাঁকে কিছু চিবানোকে আমরা সাধারণত "বদভ্যাস" বা "আনপ্রফেশনাল" ভাবি। কিন্তু Brain and Cognition জার্নালের একটা স্টাডি (Hirano et al., 2013) বলছে ভিন্ন কথা। শক্ত কিছু চিবানোর ফলে চোয়ালের মুভমেন্ট সরাসরি ব্রেইনের প্রিফ্রন্টাল কর্টেক্সে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়। সোজা বাংলায়, ব্রেইন তখন সিগন্যাল পায়, "বস, এখন ঝিমানোর সময় না, ফোকাস করার সময়।"
তাই কোনো কমপ্লেক্স প্রবলেম সলভ করার আগে সুগার-ফ্রি গাম চিবানোটা আসলে একটা ভ্যালিড সায়েন্টিফিক স্ট্র্যাটেজি।
২. হাতের মুঠো বা গ্রিপ (The Memory Hack):
শুনলে মনে হবে কুসংস্কার, কিন্তু এটা পিওর নিউরোলজি। PLOS ONE জার্নালে প্রকাশিত একটা ইন্টারেস্টিং স্টাডি (Propper et al., 2013) দেখিয়েছে যে, আপনি যখন কিছু মনে রাখার বা Memorize করার চেষ্টা করছেন, তখন ডান হাত ৯০ সেকেন্ডের জন্য শক্ত করে মুঠো করে রাখলে মেমোরি এনকোডিং ভালো হয়। আর যখন সেটা মনে করার (Recall) চেষ্টা করবেন, তখন বাম হাত মুঠো করুন।
কারণটা সিম্পল, ডান হাতের নার্ভ, আমাদের ব্রেইনের লেফট হেমিস্ফিয়ার এর লজিক/ল্যাঙ্গুয়েজ সেন্টারকে অ্যাক্টিভেট করে, আর বাম হাত করে রাইট হেমিস্ফিয়ারকে। পরীক্ষার হলে বা প্রেজেন্টেশনের আগে ট্রাই করে দেখতে পারেন!
৩. দৃষ্টি প্রসারিত করা (Panoramic Vision):
লক্ষ্য করেছেন? বেশিক্ষণ ল্যাপটপ বা ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকলে একসময় ব্রেইন জ্যাম হয়ে যায়, ডিসিশন নিতে কষ্ট হয়। এটাকে বলে "টানেল ভিশন", যা আমাদের স্ট্রেস সিস্টেম অন করে দেয়।
হ্যাকটা সিম্পল, মাথা সোজা রেখে শুধু চোখ দিয়ে ডানে-বামে বা জানালার বাইরে দিগন্তের দিকে তাকান (কোনো কিছুতে ফোকাস না করে)। এটা আপনার প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম (Relaxation Mode) অন করে দেয়। ৩০ সেকেন্ড ট্রাই করে দেখতে পারেন।
৪. কোল্ড শক বা ডাইভ রিফ্লেক্স (The Instant Wake-up):
দুপুরের পর ঘুম পাচ্ছে? কফি না খেয়ে চোখে-মুখে বা হাতের কবজিতে বরফ-ঠান্ডা পানি দিতে পারেন।
ঠান্ডা পানি আমাদের শরীরে "Mammalian Dive Reflex" ট্রিগার করে। এটা হার্ট রেট একটু কমিয়ে ব্রেইনে অক্সিজেন সাপ্লাই বাড়িয়ে দেয়। কফির ক্যাফেইন কাজ করতে ২০ মিনিট নেয়, আর এটা কাজ করে ২০ সেকেন্ডে।
৫. এনএসডিআর (NSDR)/ডোপামিনের খনি:
টানা কাজের পর ব্রেইন যখন আর লোড নিতে পারে না, তখন ১০ মিনিটের "Non-Sleep Deep Rest" বা NSDR ট্রাই করুন। Cognitive Brain Research-এর স্টাডি (Kjaer et al., 2002) দেখাচ্ছে, সচেতনভাবে শরীর রিল্যাক্স করার এই প্রসেসে ব্রেইনের ভেন্ট্রাল স্ট্রায়াটামে ৬৫% পর্যন্ত ডোপামিন রিলিজ বাড়তে পারে।
অর্থাৎ, কোনো স্টিমুুলেন্ট ছাড়াই ন্যাচারালি মোটিভেশন আর ফোকাস রিসেট করার সুইচ এটা। আর, টু বি অনেস্ট, আমাদের রাসূল (সা:) যে দুপুরের কাইলুলা করতেন, it is basically that।
৬. 40Hz সাউন্ড স্টিমুলেশন (The Gamma Focus Hack):
এটা শুনতে একটু সাই-ফাই মুভির মতো লাগতে পারে, কিন্তু নিউরোসায়েন্সে এটা এখন হট টপিক। আমাদের ব্রেইন যখন হাইলি ফোকাসড থাকে, তখন যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হয়, তার ফ্রিকোয়েন্সি থাকে মোটামুটি 40Hz, যাকে গামা ওয়েভ বলে। এমআইটি-র কিছু রিসেন্ট স্টাডিতে দেখা গেছে, বাইরে থেকে যদি এই 40Hz ফ্রিকোয়েন্সির সাউন্ড বা লাইট ব্রেইনকে দেওয়া হয়, তাহলে ব্রেইন সেই ছন্দে তাল মেলাতে শুরু করে। এটাকে বলে "Brainwave Entrainment"।
তাহলে হ্যাকটা কী? খুব সিম্পল। যখন কোনো ডিপ ওয়ার্ক বা গভীর মনোযোগের কাজ করবেন, কানে হেডফোন লাগান। ইউটিউব বা স্পটিফাই-এ সার্চ দিন "40Hz Binaural Beats"। এই শব্দটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকলে ব্রেইনের ফোকাস মোডে যাওয়া সহজ হয়। Binaural Beats কাজ করার জন্য অবশ্যই স্টেরিও হেডফোন লাগবে।
আমরা শরীর আর ব্রেইনকে আলাদা করে দেখি। তবে, বডিকে একটু ট্রিক করলেই কিন্তু ব্রেইন রেসপন্স করতে বাধ্য।
আপনার ডেস্কে বসে থাকার রুটিনে এমন কোনো নিজস্ব হ্যাক আছে? নাকি শুধুই কফি ভরসা? 😊
#মাইন্ড_মেকানিক্স